Hadiah

Hadiah There is no limit to learn

19/04/2026

যিনি তোমার জন্য কুরআনকে করিয়াছেন বিধান
اِنَّ الَّذِىْ فَرَضَ عَلَيْكَ الْقُرْاٰن

সূরা : কাসাস, আয়াত : ৮৫

19/04/2026

ইসলামে দ্বীনি ইলম অর্জন করা প্রত্যেক মুসলিমের উপর ফরজ। অযু, গোসল, নামাজ, রোজা এবং দৈনন্দিন জীবনে অপরিহার্য বিষয়গুলো জানা বাধ্যতামূলক,

আর রাহীকুল মাখতুমলেখক : আল্লামা সফিউর রহমান মুবারকপুরী (রহ.)বিষয় : আল্লামা সফিউর রহমান মুবারকপুরী (রহ.), ইসলামী বই, ফুলদ...
14/04/2026

আর রাহীকুল মাখতুম

লেখক : আল্লামা সফিউর রহমান মুবারকপুরী (রহ.)
বিষয় : আল্লামা সফিউর রহমান মুবারকপুরী (রহ.), ইসলামী বই, ফুলদানী প্রকাশনী, সীরাতে রাসূল (সা.)
মহানবী হজরত মুহাম্মদ সা.-এর সিরাত তথা জীবনী নিয়ে প্রতিদিন কিছু না কিছু লেখালেখি চলছে। এ পর্যন্ত তাঁকে নিয়ে রচিত হয়েছে হাজার হাজার মূল্যবান গ্রন্থ। তাঁর জীবনী পাঠে মানুষের হৃদয়ের গভীরে অনুভূত হয় অন্য রকম এক প্রশান্তির ছোঁয়া। তাই নবীজি সা.-এর জীবনীর পাঠক কখনো ক্লান্ত হয় না। পাঠকের চাহিদা আছে বলে এতো বিপুলসংখ্যক গ্রন্থ লেখা হয়েছে এবং এই ধারা ক্রমে বৃদ্ধি পাচ্ছে।

আধুনিক যুগের সিরাতগ্রন্থসমূহের মধ্যে মাওলানা সফিউর রহমান মুবারকপুরী (মৃ. ২০০৬ খ্রি.) রচিত ‘আর রাহিকুল মাখতুম’ অন্যতম। ১৯৭৯ খ্রিষ্টাব্দে মক্কার ‘রাবেতায়ে আলমে ইসলামি’ আয়োজিত বিশ্বব্যাপী সিরাতুন্নবী সা. প্রতিযোগিতায় এক হাজার ১৮২টি পাণ্ডুলিপি থেকে প্রথম পুরস্কার বিজয়ী এই সিরাতগ্রন্থে রাসুল সা.-এর জীবনী খুব সুন্দর ও পরিপাটি করে উপস্থাপন করা হয়েছে। প্রায় ৫০০ পৃষ্ঠার এই গ্রন্থ আরবি ভাষায় লেখা। ইতোমধ্যে সিরাতগ্রন্থটি বাংলাসহ বিশ্বের বহু ভাষায় অনূদিত হয়ে সুনাম কুড়িয়েছে। ইসলাম নিয়ে যাঁরা জানতে চান, তাঁদের পছন্দের তালিকার শীর্ষে রয়েছে এই সিরাতগ্রন্থ।

‘আর রাহিকুল মাখতুম’–এর লেখক তাঁর প্রতিভার ছাপ রেখেছেন গ্রন্থটির পাতায় পাতায়। হাজারো সিরাতগ্রন্থের তথ্যভান্ডার থেকে বিশুদ্ধ ও নির্ভরযোগ্য তথ্য বাছাই করে নিখুঁত ধারাবাহিকতায় সাজিয়েছেন নবীজি সা.-এর জীবন ও আদর্শ। লেখক ফুটিয়ে তুলতে সক্ষম হয়েছেন যে নবীজি সা. মানুষকে আলোর পথে পরিচালিত করতে সারা জীবন সাধনা করেছেন, দেখা পেয়েছেন কাক্সিক্ষত সাফল্যের। সংক্ষিপ্ত পরিসরে বিশাল বিষয়কে সুচারুরূপে উপস্থাপন করা এবং সাবলীল ভাষারীতির প্রয়োগ এ সিরাতগ্রন্থটিকে নিয়ে গেছে অনন্য উচ্চতায়। এর প্রতিটি পাতায় যেন মুক্তো ছড়িয়ে রাখা হয়েছে।
মহান আল্লাহ বিশ্ববিখ্যাত এ গ্রন্থটি সারাবিশ্বের মুসলমানদের পাঠ করে নবীজি সা.-এর আদর্শ অনুযায়ী নিজেদের জীবন পরিচালনা করার তাওফিক দান করুন। আমিন।




শামায়েলে তিরমিজিলেখক : ইমাম আবু ঈসা মুহাম্মদ ইবনে ঈসা আত তিরমিযী (রহঃ), ইমাম আবু ঈসা আত তিরমিযী (রহঃ)বিষয় : সীরাতে রাসূ...
14/04/2026

শামায়েলে তিরমিজি
লেখক : ইমাম আবু ঈসা মুহাম্মদ ইবনে ঈসা আত তিরমিযী (রহঃ), ইমাম আবু ঈসা আত তিরমিযী (রহঃ)
বিষয় : সীরাতে রাসূল (সা.)

নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দেখতে কেমন ছিলেন, চুল-দাড়ি কেমন ছিল, কীভাবে কথা বলতেন, হাসিমজাক কেমন করতেন, কেমন কাপড় পরতেন, কোন খাবার পছন্দ করতেন, নামাজ-রোজা এবং বিভিন্ন ইবাদত কী পরিমাণ করতেন?

আমাদের মনে বারবার এই প্রশ্নগুলো উঁকি দেয়। ভাবি, তিনি তো আমাদের মতোই মানুষ ছিলেন, আমাদের মতোই খেতেন, পান করতেন, ঘুমাতেন। কখনো-সখনো হাসি-মজাকও করতেন। তাহলে কি আমরা তাঁর সেসব বিষয় অনুসরণ করে তাঁর আরও প্রিয় হয়ে উঠতে পারি না?

আল্লাহ তাআলা নবিজি সা.-র চরিত্রকে আমাদের জন্য অনুসরণীয় করেছেন। সকল বিষয়ে তার অনুকরণ করতে বলেছেন। আর সেজন্য আমাদের দরকার নবিজির সকল কাজের সুন্দর একটি তালিকা। আর সেই তালিকা পেশ করেছেন ইমাম তিরমিজি রহ.। নবিজির সকল কাজের ফিরিস্তি তুলে ধরেছেন এ গ্রন্থটিতে।




আসসালামু আলাইকুমদেশ এবং প্রবাসের ধর্মপ্রান মুসলিম ভাই ও বোনদের ওপর আল্লাহর রহমত ও শান্তি বর্ষিত হোক।প্রতিটি ঘরে আল্লাহর ...
11/04/2026

আসসালামু আলাইকুম
দেশ এবং প্রবাসের ধর্মপ্রান মুসলিম ভাই ও বোনদের ওপর আল্লাহর রহমত ও শান্তি বর্ষিত হোক।
প্রতিটি ঘরে আল্লাহর বানী পৌছে দেয়ার লক্ষে...আপনাদের হাদিয়াকৃত কোরআন মাজিদ...আপনাদের হাতে পৌছে দেয়ার পর্যন্ত খরচের পরে যে অর্থ অবশিষ্ট থাকবে তার শতভাগ যারা আর্থিক কারনে কোরআন মাজিদ কিনতে পারছেননা তাদের মাঝে বন্টন করে দেওয়া হবে।
অর্থাৎ আপনি একটি কোরআন মাজিদ অর্ডার করলেন সাথে কোরআন মাজিদ দানের মহান সোয়াবের কাজেও অংশগ্রহণ করলেন।
যারা ইচ্ছে থাকা সত্বেও কিনতে পারছেননা...তারা ইনবক্সে আমাদের জানাবেন। আমরা প্রাইভেসি বজায় রেখে যাচাই করে পর্যায়ক্রমে সকলের হাতে কোরআন মাজিদ পৌছে দিবো ইনশাআল্লাহ। এবং পাশাপাশি মাদ্রাসা /এতিমখানায়ও আপনাদের অর্থের কোরআন মাজিদ উপহার হিসেবে পৌছে দিবো ইনশাআল্লাহ।

পবিত্র কুরআনকে আরো সাবলীল উপায়ে পড়তে নিজ পরিবারের জন্য সংগ্রহ করুন, ১ খন্ডে ৩০ পারা- কালার কোডেড সহজ কোরআন! ☞ আরবি, উচ্চ...
11/04/2026

পবিত্র কুরআনকে আরো সাবলীল উপায়ে পড়তে নিজ পরিবারের জন্য সংগ্রহ করুন, ১ খন্ডে ৩০ পারা- কালার কোডেড সহজ কোরআন!
☞ আরবি, উচ্চারণ, অনুবাদ ও শানে নূযুলসহ
☞ তাজবীদগুলো কালার কোডেড
☞ কাগজঃ গ্লসি আর্ট পেপার
☞ মলাটঃ প্রিমিয়াম রেক্সিন বাইন্ডিং

☞ সাইজ-১ (৫.৫ ইঞ্চি)
☞ সাইজ-২ (৭.৫ ইঞ্চি)
☞ সাইজ-৩ (৯ ইঞ্চি)
☞ সাইজ-৪ (১০ ইঞ্চি)
☞ সাইজ-৫ (১২ ইঞ্চি/ক্বারিয়ানা)
ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করতে ঠিকানা ও ফোন নাম্বার ইনবক্স করুন!

#সহজকুরআন

28/01/2026

শরিয়া আইন আগে নিজের অন্তরে, নিজের পরিবারে কায়েম করতে হবে, তারপর আপনি সমাজ/রাষ্ট্রে শরিয়া প্রতিষ্ঠার আন্দোলনে শরিক হবেন।
আরেকজন শরিয়া আইন এনে দিবে আর আপনি পালন করবেন এটা সম্ভব না।

Address

Dhaka
1212

Telephone

+8801611091021

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hadiah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Hadiah:

Shortcuts

Share

Category