23/11/2025
সময় বর্ধিতকরণ প্রসঙ্গেঃ-
১) ব্যক্তি করদাতাদের ২০২৫-২৬ করবর্ষের অনলাইন আয়কর রিটার্ন জমা দেয়ার সময়সীমা ৩১ ডিসেম্বর, ২০২৫ পর্যন্ত বর্ধিত করা হয়েছে। (ছবি-১)
২) টেকনিক্যাল ইস্যুতে অনলাইন রিটার্ন জমা দিতে ব্যর্থ হলে ডিসিটি বরাবর অফলাইনে রিটার্ন দেওয়ার আবেদন করার সময় ১৫ ডিসেম্বর, ২০২৫ পর্যন্ত বর্ধিত করা হয়েছে। (ছবি-২)
৩) প্রবীণ করদাতা(৬৫ বছর বা তদূর্ধ্ব), শারীরিক ভাবে অক্ষম করদাতা(বিশেষ চাহিদা সম্পন্ন), মৃত করদাতার পক্ষে প্রতিনিধি, প্রবাসী বাংলাদেশি করদাতা এবং বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিক করদাতাগণ অফলাইনে বা অনলাইনে যেকোনো পদ্ধতিতে রিটার্ন জমা দিতে পারবেন। (ছবি-৩)
৪) বিদেশে অবস্থানরত করদাতার পক্ষে তাঁর ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধি অফলাইনে রিটার্ন জমা দিতে পারবেন। তবে তিনি চাইলে ইমেইলের মাধ্যমে OTP এবং রেজিষ্ট্রেশন লিংক নিয়ে অনলাইনেও রিটার্ন জমা দিতে পারবেন। (ছবি-৩)