District Employment and Manpower Office, Munshiganj

District Employment and Manpower Office, Munshiganj প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান।
জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো।
জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস।

জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, মুন্সীগঞ্জ, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এর অধিনে থেকে বিভিন্ন দাপ্তরিক ও নাগরিক সেবা প্রদান করে থাকে। এই প্রতিষ্ঠান হতে সকল সেবা বিনামূল্যে ও ক্ষেত্র বিশেষ সরকার নির্ধারিত মূল্যে অত্যন্ত সহজে পাওয়া যায়। সেবাসমূহের একটি তালিকা নিম্মে প্রদান করা হলো-
১. বিদেশ গমনেচ্ছুদের প্রাথমিক সকল প্রকার তথ্য, বৈধ রিক্রুটিং এজেন্সী সমূহের তথ্য প্রদান, পেশা নির্

দেশনা, বিভিন্ন দেশে চাহিদা মোতাবেক শ্রমিকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে উৎসাহিত করা, ভিসা চেকিং এবং বিদেশ গমনের ক্ষেত্রে ঋণ গ্রহণে সহায়তার তথ্য প্রদান। এসকল সেবা সমূহ সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হয়।
২. ডাটাবেজে নাম নিবন্ধন (বিদেশ গমনেচ্ছু কর্মীদের) ও ফিংগার প্রিন্ট গ্রহণ। বর্তমানে মুন্সীগঞ্জ জেলাবাসীদের মধ্যে যারা বিদেশে কর্মী হিসাবে গমনের ভিসা প্রাপ্ত হয়েছেন তারা এই কার্যালয়ে এসে সরকার নির্ধারিত মূল্য মাত্র ২০০ টাকায় ফিংগার প্রিন্ট ও ডাটাবেজে নাম নিবন্ধন করতে পারছেন। এছাড়া সরকার যখনই বিভিন্ন দেশে কর্মী গমনের ঘোষণা প্রদান করবেন, সে অনুযায়ী এ প্রতিষ্ঠান ডাটাবেজে নাম নিবন্ধন ও অন্যান্য প্রাসঙ্গিক কাজ পরিচালনা করবে।
৩. বিদেশে মৃত ব্যক্তির লাশ দাফনের মতামত, বিমান বন্দরে মৃতের লাশ ও তা পরিবহনের জন্য ৩৫০০০/- টাকার চেক গ্রহণে মৃতের পরিবারকে সহায়তা প্রদান। মৃত্যুজনিত কারণে ক্ষতিপূরণের অর্থ, বকেয়া বেতন ও ইন্সুরেন্স এর অর্থ এবং রাষ্ট্র কর্তৃক যে কোন প্রকার আর্থিক সাহায্য প্রদানের ক্ষেত্রে ওয়ারিশদের সহায়তা করা। এসকলে সেবা সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হয়।
৪. প্রবাসী ব্যক্তির সন্তনদের শিক্ষা মেধা বৃত্তি প্রদান করা।

28/03/2026
22/12/2025
20/09/2024

সৌদি আরবে ফুড ডেলিভারি ম্যান পদে কর্মী নিয়োগের লক্ষ্যে বাছাই পরীক্ষা।

28/08/2024

"ফিংগার প্রিন্ট" করানোর খরচ "বিনামূল্যে"। রেজিষ্ট্রেশন এর জন্য প্রবাসী ব্যাংক হ'তে ২২০/- ব্যাংক ড্রাফট।

28/08/2024

বিদেশে গমনের জন্য বিনামূল্যে " ফিংগার প্রিন্ট" করা হয়।
রেজিষ্ট্রেশন ফি প্রবাসী কল্যাণ ব্যাংক হতে ২২০/-ব্যাংক ড্রাফট।

Address

Dhaka
1500

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

027620185

Alerts

Be the first to know and let us send you an email when District Employment and Manpower Office, Munshiganj posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to District Employment and Manpower Office, Munshiganj:

Share