দোকান ঘর-Dokan ghor

দোকান ঘর-Dokan ghor বিশ্বস্ত একটি অনলাইন বুক শপ

একবার এক লোক ইমাম আমাশ (রাহি:)-কে এসে জিজ্ঞেস করল—‘হুজুর, বিয়ের পর কি স্ত্রীর সাথে বেশি কথা বলা জায়েজ?’ইমাম আমাশ তখন কিছ...
06/01/2026

একবার এক লোক ইমাম আমাশ (রাহি:)-কে এসে জিজ্ঞেস করল—‘হুজুর, বিয়ের পর কি স্ত্রীর সাথে বেশি কথা বলা জায়েজ?’

ইমাম আমাশ তখন কিছু একটা লিখছিলেন। তিনি মাথা না তুলে উত্তর দিলেন—‘হ্যাঁ, জায়েজ।’

লোকটি আবার জিজ্ঞেস করল—‘যদি আমি সারারাত ধরে কথা বলি?’ আমাশ বললেন—‘তাও জায়েজ।’

লোকটি দমবার পাত্র নয়, সে আবার জিজ্ঞেস করল—‘যদি ফজরের আজান পর্যন্ত কথা বলি?’

ইমাম আমাশ এবার কলমটা রেখে লোকটির দিকে তাকালেন।

গম্ভীর মুখে বললেন—‘শোনো ভাই, বিয়ের পর স্ত্রীর সাথে কথা বলা জায়েজ, কিন্তু তোমার মতো এতো কথা বলা লোকের সাথে বিয়ে হওয়াটা কোনো মেয়ের জন্য মোটেও জায়েজ হওয়া উচিত নয়!’

লোকটি ভ্যাবাচ্যাকা খেয়ে ওখান থেকে প্রস্থান করল। ইমাম আমাশের এই রসিকতাগুলো আসলে ছিল অনর্থক সময় নষ্টকারীদের প্রতি এক ধরণের মিষ্টি চড়।
রেফারেন্স: তারিখু বাগদাদ (৯/১০), আখবারুল আজকিয়া।

18/12/2025

বিপ্লবীর মত হাসতে হাসতে কোনো এক রাজপথে শহীদ হতে চেয়েছিলেন। ভাইয়ের চাওয়াটা পূর্ণ হল। ভাইটা হাসতে হাসতেই আমাদের কাঁদিয়ে শহীদ হয়ে চলে গেলেন। আহ হাদী ভাই!

আপনার সংগ্রহে কোন বইটা আছে?
02/10/2025

আপনার সংগ্রহে কোন বইটা আছে?

13/08/2025
❛ প্রেমচুলের গিঁঠ ❜-----জামাতের সময় হয়েছে। শ্বশুর ডাকছেন। জামাই ধড়মর করে উঠতে গিয়ে বাধা পেলেন। চুলে টান পড়েছে। কী সমস্যা...
11/08/2025

❛ প্রেমচুলের গিঁঠ ❜
-----জামাতের সময় হয়েছে। শ্বশুর ডাকছেন।
জামাই ধড়মর করে উঠতে গিয়ে বাধা পেলেন। চুলে টান পড়েছে। কী সমস্যা! পাশে ঘুমিয়ে থাকা দুষ্টবিবিকে ডেকে তুললেন,

-তোমাকে কত করে বলেছি, তোমাদের বাড়িতে এই দুষ্টুমি করবে না। নাও এবার গিঁঠ খোল। তোমার পেটে পেটে এত দুষ্টুমি আছে জানলে বাবরিচুল রাখতামই না। এই জন্যই কি আমাকে বাবরি রাখার জন্য আদাপানি খেয়ে নিয়মিত ফুসলেছ?
-দুষ্টুমির কী হল? আপনি ঘুমের ঘোরে খাট থেকে পড়ে যান কি না, এই ভয়ে আপনাকে চুলের গিঁঠে জড়িয়ে রাখি।

-একবার পড়েছি বলে কি আজীবন পড়ব?
-এই বয়েসেও যে মানুষ ঘুমের ঘোরে খাট থেকে একবার পড়ে যেতে পারে, সে বারবার পড়বে না তার নিশ্চয়তা কোথায়?

-হয়েছে বকবক থামিয়ে দয়া করে চুলের গিঁঠটা খোল। ওদিকে আব্বু আমার অপেক্ষায় দাঁড়িয়ে আছেন।
-আপনার ভয়ের কারণ নেই। ফজরের সময় কোনও বুদ্ধিমান শ্বশুর নয়াজামাইকে সাথে করে মসজিদে নিয়ে যাওয়ার জন্য অপেক্ষা করে দাঁড়িয়ে থাকে না।

-আজও গিঁঠ খুলতে পারছ না? এবার কিন্তু আমার চুল কাটতে পারবে না। তোমার চুল কাটবে। অনেক যত্ন করে চুলগুলো বড় করেছি।
-ইহ, বললেই হল। মাথাটা আপনার হলেও চুলগুলো একান্তই আমার। এগুলোকে পেলেপুষে কে বড় করেছে শুনি? তেলচিরুনি কে দিয়েছে? আমার চুল বললেই হল?

-অত কথা বুঝি না। গতবার আমার চুল কেটেছি। এবার তোমারটা। দুষ্টুমির মজা বোঝ।
-এ হে! মুফতি সাহেব মানুষ, শরীয়তবিরোধী কথা বললে কেমন লাগে?

-আমি শরীয়তবিরোধী কথা বলছি?
-শরীয়তবিরোধী না তো কী? আচ্ছা আগে বলুন, ফরজ আর নফলে দ্বন্দ্ব লাগলে কে বাদ যাবে?
-নফল।
-শরীয়ত কী বলে? শরীয়ত কার চুল কাটতে নিষেধ করে, ছেলের না মেয়ের?
-মেয়ের।
-নিজের ফতোয়া মতেই আমল করুন।

~উস্তাদ আতিক উল্লাহ হাফিযাহুল্লাহ

বি:দ্রঃ সবই ঠিক আছে, তবে আমিও যে বাবরি চুল রাখছি ইহাতে কি আমারও সমস্যা হইতে পারে?
বাস্তব জীবনে যেসব ভাইয়েরা বাবরি রেখেছেন তাদেরও কি এমন পরিস্থিতিতে পড়তে হয়েছে??😩😮‍💨

10/08/2025

বলো দেখি, একেবারে নিঃস্বম্বল কে? সাহাবীরা বললেন, হে রাসুল! যার টাকা-পয়সা নেই, সে হলো নিঃস্বম্বল ফকির। নবীজী ইরশাদ করলেন, না না। আমাদের মাঝে প্রকৃত সর্বহারা সে, যে কেয়ামতের ময়দানে নামায-রোযা ও দান-খয়রাতের ভাণ্ডার নিয়ে উঠবে। কিন্তু ঘটনা এই হবে যে, দুনিয়াতে সে কাউকে গালি দিয়েছিলো, কাউকে অপবাদ দিয়েছিলো, কাউকে অহেতুক মারধর করেছিলো, কারো মাল অন্যায়ভাবে গ্রাস করেছিলো। তার হিসাবের সময়, তার বাদীরা এসে উপস্থিত হবে। তখন ঐ ব্যক্তির নেকী হতে এদেরকে হক অনুযায়ী দিয়ে দেয়া হবে। এক পর্যায়ে তার সব নেকী ফুরিয়ে যাবে। এরপর হকদারদের গোনাহ তার উপর চাপিয়ে দেয়া হবে এবং তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে।

বইঃ ইসলাম ও মুসলমানের পরিচয়।
প্রকাশনায়ঃ মাকতাবাতুন নূর।

গর্ভবতী নারীদের জন্য খুবই উপকারী কিছু বই।
03/08/2025

গর্ভবতী নারীদের জন্য খুবই উপকারী কিছু বই।

02/08/2025

বিয়ে হয়ে গেলেই একজন পাবেন এক ট্রাক বই হাদিয়া ইনশাআল্লাহ ।

01/08/2025

সফলতার জন্য নিজের মধ্যে ৪ টি পরিবর্তন দরকার—

১. গোনাহ থেকে ফিরে আসা
২. নিজের চিন্তা-ভাবনাকে স্বচ্ছ রাখা
৩. হালালে সন্তুষ্ট থাকা, এবং হালালের দিকেই ছোটা
৪. কম খাওয়া, কম কথা বলা, এবং কম ঘুমানো

01/08/2025

শুক্রবার দুরুদ পাঠ করার দিন 🖤
ﷺ🫶

31/07/2025

একটা হাদিয়ার আয়োজন করলে কেমন হয়?

আপনারা সাড়া দিলে আয়োজন করবো ইনশা আল্লাহ 🖤

চলে যাচ্ছে পাঠকের কাছে।
30/07/2025

চলে যাচ্ছে পাঠকের কাছে।

Address

Dhaka

Telephone

+8801886852543

Website

Alerts

Be the first to know and let us send you an email when দোকান ঘর-Dokan ghor posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to দোকান ঘর-Dokan ghor:

Share

Category