15/10/2025
আজ বুধবার ১৫/১০/২০২৫ইং দুপুর ১ টায় হোটেল শেরিনা বনানীতে গণতান্ত্রিক বাম ঐক্য ও বাংলাদেশের জাতীয়তাবাদী দল (বিএনপি)'র জরুরী বৈঠক অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন লিয়াজোঁ কমিটির অন্যতম সদস্য বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, গণতান্ত্রিক বাম ঐক্যের সমন্বয়ক ও বাংলাদেশের সাম্যবাদী দল (এমএল)'র সভাপতি কমরেড হারুন চৌধুরী, সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক কমরেড ডাঃ সামছুল আলম, সোস্যাল ডেমোক্রেটিক পার্টির আহবায়ক আবুল কালাম আজাদ ও প্রগতিশীল গণতান্ত্রিক দল (পিডিপি) মহাসচিব হারুন আল রশিদ খান।
সৌহার্দ পরিবেশে আলোচনা অত্যান্ত ফলপ্রসূ হয়েছে। যুগপৎ আন্দোলনে সকল রাজনৈতিক দলের ৩১ দফা রাষ্ট্র সংস্কার, নির্বাচন ও সরকার গঠন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচনা শেষে গণতান্ত্রিক বাম ঐক্য এর শরিক চারটি রাজনৈতিক সংগঠনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণে আগ্রহী ১৯ জন প্রার্থীর তালিকা হস্তান্তর করা হয়।