14/07/2024
প্রেস রিলিজ
গোয়ালন্দঘাট থানা পুলিশ কর্তৃক কষ্টি পাথর উদ্ধার, ০৪(চার) জন আসামী গ্রেফতার।
প্রিয় সাংবাদিকবৃন্দ,
আসসালামু আলাইকুম, আপনারা অবগত আছেন যে, রাজবাড়ী জেলা পুলিশ সকল ধরনের অপরাধ দমন ও আইন শৃঙ্খলা রক্ষায় সদা বদ্ধপরিকর। ইতোমধ্যে রাজবাড়ী জেলায় সংঘটিত বিভিন্ন অপরাধ পুলিশ দ্রুততার সাথে উদঘাটন করেছে। গত ইং-১৩/০৭/২০২৪ তারিখে গোয়ালন্দঘাট থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় ব্যাক্তি ঝিনাইদহ থেকে কথিত কষ্টি পাথরের থালা নিয়ে প্রাইভেটকার যোগে ঢাকায় যাচ্ছে। উক্ত সংবাদের ভিত্তিতে একটি চৌকস আভিযানিক দল গোয়ালন্দঘাট থানাধীন দৌলতদিয়া ইউনিয়নের ১নং গেটের সামনে ঢাকা-খুলনা মহাসড়কের উপর অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে বিভিন্ন যানবাহন তল্লাশি করতে থাকে। রাত্র অনুমান ০৩.৪০ ঘটিকার সময় ঢাকা গামী একটি সিলভার কালারের প্রাইভেট কার যাহার রেজিস্ট্রেশন নং: ঢাকা মেট্টো জ-৩৯-২০৯৫ উক্ত স্থানে পৌছালে উক্ত প্রাইভেটকারটি সিগন্যাল দিয়ে থামিয়ে প্রাইভেটকারের মধ্যে থাকা ১। মোঃ গোলাম সাকলাইন (৪৩), পিতা-মৃত মোঃ নিজাম উদ্দিন, সাং-পেঙ্গুয়ারী, থানা-তাড়াশ, জেলা-সিরাজগঞ্জ, ২। মোঃ মাসুদ রানা (৩৫), পিতা- মৃত আলাল উদ্দিন, সাং-কামাউড়া, ইউপি-মধ্যনগর সদর, থানা- মধ্যনগর, জেলা- সুনামগঞ্জ, ৩। মোঃ খোরশেদ আলম (৪২) পিতা- সফুর উদ্দিন, সাং-তুলশির চর, থানা- জামালপুর সদর, জেলা- জামালপুর, ৪। মোঃ আবুল কালাম আজাদ (৪৫) পিতা- মৃত ইদ্রিস আলী, সাং-মুদাফা, থানা- টঙ্গী, জেলা- গাজীপুরগনদের জিজ্ঞাসাবাদ করে তাদের হেফাজত থেকে বিশেষ প্রক্রিয়ায় খবরের কাগজ, কার্বন, পলিথিন ও সাদা কাপড় দিয়ে মোড়ানো ও ময়দার আঠা দিয়ে আটকানো অবস্থায় একটি কালো রঙ্গের বড় গোলাকার কথিত কষ্টি পাথরের বড় থালা, যার ওজন ৪ কেজি ৮২০ গ্রাম উদ্ধার করে এবং উক্ত আসামীদেরকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা জানায় যে, তারা অবৈধভাবে প্রত্নতত্ত্বটি সংগ্রহ করে অবৈধ পন্থায় বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। এ সংক্রান্তে গোয়ালন্দঘাট থানা বিশেষ ক্ষমতায়নে একটি মামলা দায়ের করা হয়েছে যার নং-১৯, তারিখ- ১৪ জুলাই, ২০২৪। আসামীদের যথাযথ প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।