Team Jahangir Hossain Pappu

Team Jahangir Hossain Pappu সবার আগের বাংলাদেশ 🇧🇩

16/08/2026

অস্ট্রেলিয়ার মাটিতে স্বাগতিকদের বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট ম্যাচ জয়ের ঐতিহাসিক সাফল্যে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন।

ডারউইনে সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে বাংলাদেশ যে অসাধারণ সাফল্য অর্জন করেছে, তা দেশের ক্রিকেট ইতিহাসে এক গৌরবোজ্জ্বল মাইলফলক। দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নেমেই এমন স্মরণীয় জয় বাংলাদেশের ক্রিকেটারদের দৃঢ় মনোবল, আত্মবিশ্বাস, দক্ষতা ও দলগত প্রচেষ্টার উজ্জ্বল দৃষ্টান্ত।

15/08/2026

বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে।

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:

বাংলাদেশ একদিন ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে এবং মেড ইন বাংলাদেশ ভ্যাকসিন বিশ্ব বাজারে জায়গা করে নেবে বলে মন্তব্য করেছেন তাইওয়ানের ন্যাশনাল ইনস্টিটিউট অব ইনফেকশিয়াস ডিজিসেস এন্ড ভ্যাকসিনোলজি এর বাংলাদেশী ভ্যাকসিন সায়েন্টিস্ট ড. এ টি এম বদরুজ্জামান।

শুক্রবার দুপুরে ময়মনসিংহের গৌরীপুর প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাব মিলনায়তনে ড.এ টি এম বদরুজ্জামানকে সংবর্ধনা দেয়ার পাশাপাশি আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন তিনি।

ড. এ টি এম বদরুজ্জামান বলেন, ভ্যাকসিন বা টিকা হলো সংক্রামক রোগ প্রতিরোধের সবচেয়ে নিরাপদ ও কার্যকর মাধ্যম। এটি আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে এবং প্রাণঘাতী রোগ থেকে রক্ষা করতে সাহায্য করে। আমাদের ভ্যাকসিন বাইরে থেকে আমদানি করতে হয়। যদি আমরা বাংলাদেশে আধুনিক ভ্যাকসিন গবেষণা ও উৎপাদনের সক্ষমতা গড়ে তুলতে পারি তাহলে একদিন বাংলাদেশ একদিন ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে এবং মেড ইন বাংলাদেশ ভ্যাকসিন বিশ্ব বাজারে জায়গা করে নেবে। তখন ভ্যাকসিনের জন্য আমাদের আর বিদেশ নির্ভর হতে হবে না।

ড. এ টি এম বদরুজ্জামান বলেন, আমি গৌরীপুরের মাটিতে বেড়ে উঠা মানুষ। ভ্যাকসিন গবেষণার কাজে বিদেশে থাকলেও নিজের শেকড় গৌরীপুর মানুষ ও বিশেষ করে তরুণ সমাজের জন্য কিছু করতে চাই। আমরা যদি তরুণদের আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তিগত শিক্ষায় শিক্ষিত করে দক্ষ ব্যক্তি হিসেবে গড়ে তুলতে পারি তাহলে দেশ অনেক এগিয়ে যাবে।

সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি বেগ ফারুক আহাম্মেদ। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. রাকিবুল ইসলাম।

অতিথিদের মধ্যে বক্তব্য দেন ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন পাপ্পু, উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নুরুজ্জামান সোহেল, সহসভাপতি আবিদ হাসান রাহাত, উপজেলা বিএনপির সদস্য আনিছুর রহমান, প্রেসক্লাবের সহসভাপতি কমল সরকার, সাবেক আহ্বায়ক মো. রইছ উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক আলী হায়দার রবিন, মশিউর রহমান কাউসার, শেখ বিপ্লব, সহ সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান, অর্থ সম্পাদক শামীম খান, শিল্প সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ফারুক আহাম্মদ, প্রবীণ সাংবাদিক সুপ্রিয় ধর বাচ্চু, ভাস্কর এম এ মাসুদ, পৌর স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম, পৌর ছাত্রদলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম রক্তিম, বিশিষ্ট ব্যবসায়ীয় মোজাম্মেল হক রুবেল, যুবদল নেতা মো. আব্দুল্লাহ, জহিরুল ইসলাম রমজান প্রমুখ।

বিএনপি'র সাবেক চেয়ারপার্সন, গণতন্ত্রের মা, সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন ...
15/08/2026

বিএনপি'র সাবেক চেয়ারপার্সন, গণতন্ত্রের মা, সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন পাপ্পু র উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

১৫ আগষ্ট ২০২৬ শনিবার

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র পক্ষ থেকে সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, দলের সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে এব...
15/08/2026

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র পক্ষ থেকে সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, দলের সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে এবং দলীয় সিদ্ধান্ত অনুযায়ী নিম্নোক্ত নেতৃবৃন্দকে বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটিতে সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।

১। এ্যাড. রুহুল কবির রিজভী আহমেদ
২। জনাব মোঃ আমান উল্লাহ আমান
৩। জনাব ফরহাদ হালিম
৪। জনাব মোঃ ইসমাইল জবিউল্লাহ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি আশা প্রকাশ করে যে, উল্লিখিত নেতৃবৃন্দ তাঁদের মেধা ও বিচক্ষণতার দ্বারা সুচিন্তিত পরামর্শের মাধ্যমে সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামে দল ও জনগণের পক্ষে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে অবদান রাখবেন।

14/08/2026

‘গণতন্ত্রের মা’ সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিনের শুভেচ্ছা।

‘’শুভ জন্মদিন বেগম খালেদা জিয়া।’’

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়ন গ্রহণ ক...
13/08/2026

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়ন গ্রহণ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার।

Admin-

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব এম ইকবাল হোসেইন, এমপি আগামী ১৬-১৭ আগস্ট ২০২৬ তারিখ ময়ম...
13/08/2026

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব এম ইকবাল হোসেইন, এমপি আগামী ১৬-১৭ আগস্ট ২০২৬ তারিখ ময়মনসিংহ জেলা সফর করবেন।

Admin..

নূরুল আমিন খান উচ্চ বিদ্যালয়ে অর্ধবার্ষিক পরীক্ষা–২০২৬-এর শ্রেণিভিত্তিক ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশের দ্বিতীয় দিনের ...
12/08/2026

নূরুল আমিন খান উচ্চ বিদ্যালয়ে অর্ধবার্ষিক পরীক্ষা–২০২৬-এর শ্রেণিভিত্তিক ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশের দ্বিতীয় দিনের কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এডহক কমিটির সম্মানিত সভাপতি জনাব মোঃজাহাঙ্গীর হোসেন পাপ্পু।

তিনি শিক্ষার্থীদের ভালো ফলাফলের পাশাপাশি নিয়মিত পড়াশোনা, নৈতিক শিক্ষা ও শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে শিক্ষার্থীদের ভবিষ্যৎ সাফল্যে শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত ভূমিকার কথাও তুলে ধরেন।

১১ আগস্ট ২০২৬

Admin

বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র ও বাংলাদেশ ক্রি...
11/08/2026

বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গেম ডেভেলপমেন্ট কমিটির সাবেক চেয়ারম্যান প্রয়াত আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকী আজ।

১৯৬৯ সালের ১২ আগস্ট জন্মগ্রহণ করেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ছোট ভাই আরাফাত রহমান কোকো। ব্যক্তিগত জীবনে খুবই সাধারণ ও অন্তর্মুখী স্বভাবের ছিলেন তিনি। বাংলাদেশের ক্রীড়াঙ্গনে ঐতিহাসিক অবদান রাখলেও প্রচারের আলো থেকে নিজেকে সরিয়ে রাখতেন।

প্রয়াত আরাফাত রহমান কোকো ২০০২ থেকে ২০০৫ সাল পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডে থাকাকালে ক্রিকেটকে যেমন রাজনীতিমুক্তকরণ করেছেন, তেমনি দেশের ক্রীড়াঙ্গনের বহুমুখী উন্নয়ন করে অনন্য নজির স্থাপন করেছেন।

09/08/2026

‘আমাদের যে বিরোধী দল আছে, তারা আগের মতো ভূমিকা পালন করে হাসিনার ভাষায় কথা বলছে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী।

Admin-

Address

Mymensingh
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Team Jahangir Hossain Pappu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share