21/11/2024
https://www.facebook.com/afjalbookhouse
সহীহ তিরমিযী শরীফ
মোট ৬খণ্ড
ইসলামিক ফাউন্ডেশন
সিহাহ্ সিত্তাহভুক্ত ছয়টি হাদীসগ্রন্থের মধ্যে ‘তিরমিযী শরীফ’ অন্যতম। তিরমিযী শরীফের সংকলক ইমাম আবূ ঈসা মুহাম্মদ ইবন ঈসা ইবন সাওরা ইবন শাদ্দাম আত-তিরমিযী (র) কঠোর পরিশ্রম ও সূক্ষ্ম বিচার-বিশ্লেষণের মাধ্যমে জামি‘ আম-তিরমিযী শরীফে অন্তর্ভুক্ত হাদীসগুলো সংকলন করেন। এতে মোট ৩৮১২ খানা হাদীস সংকলিত হয়েছে। তার মধ্যে পুনরোক্ত হাদীসের সংখ্যা মাত্র ৮৩টি।
প্রখ্যাত মুহাদ্দিস হযরত শাহ্ আবদুল আযীয দেহলভী (র) তিরমিযী শরীফ সম্পর্কে বলেন, “এই হাদীসগ্রন্থ সুসজ্জিত এবং এতে হাদীসগুলো অত্যন্ত সুবিন্যস্তভাবে সংকলিত হয়েছে এবং পুনরুক্ত হাদীসের সংখ্যা খু্বই কম।”
তিরমিযী শরীফের বৈশিষ্ট্য এই যে, এতে ফকীহ্গণের মতামত তুলে ধরা ছাড়াও বিভিন্ন মাযহাবের দলীল-প্রমাণসমূহের ব্যাখ্যা-বিশ্লেষণ রয়েছে।
তিরমিযী শরীফের আর একটি বৈশিষ্ট্য হচ্ছে, এতে হাদীসের প্রকারভেদ অর্থাৎ ‘সহীহ’, ‘হাসান’, ‘যঈফ’, ‘গরীব’, ‘মুআল্লাল’, প্রভৃতি যথাস্থানে চিহ্নিত করে রাবীদের (বর্ণনাকারী) নাম, উপনাম, উপাধি ইত্যাদি মূল্যবান তথ্য এবং হাদীস জ্ঞান লাভের জন্য প্রয়োজনীয় যাবতীয় বিষয় পূর্ণাঙ্গরুপে উপস্থাপিত হয়েছে।
বুখারী অথবা মুসলিম শরীফ অপেক্ষা তিরমিযী শরীফ আকারে ছোট এবং এতে সংকলিত হাদীস সংখ্যাও তুলনামূলক কম।
ইমাম তিরমিযী এই গ্রন্থ সংকলনের মাধ্যমে হাদীস সম্পর্কে তাঁর অসাধারণ জ্ঞান, প্রজ্ঞা ও সূক্ষ্ম বিচারশক্তির পরিচয় দিয়েছেন।
পাওয়া যাচ্ছে :
আফজাল বুক হাউজ
01924-892492
৩য় তলার পিছনের গলি, ইসলামি টাওয়ার,
বাংলাবাজার, ঢাকা-১১০০।