নিমতলা সিদ্দিকিয়া হাফিজিয়া মাদ্রাসা

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • নিমতলা সিদ্দিকিয়া হাফিজিয়া মাদ্রাসা

নিমতলা সিদ্দিকিয়া হাফিজিয়া মাদ্রাসা আস্সালামুআলাইকুম

13/05/2022

আল্লাহ এর জিকির চলছে ।

13/05/2022

মাহফিল এর কিছু অংশ ।

17/04/2022

রমজান মাসে প্রথম দশ দিনে মসজিদে মুসল্লি
👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤

দ্বিতীয় দশ দিনে মুসল্লি
👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤

তৃতীয় দশ দিনে মুসল্লি
👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤

লাইলাতুল কদরের রাতে মুসল্লি
👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👥👥👥

ঈদের নামাজে মুসল্লি
👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👤👥👥 👥👥👥👥

ঈদের দিন যোহরের নামাযে মুসল্লি
👤👤👤

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন 🤔

ইমামতির দায়িত্বে ছবিতে যাকে দেখতে পাচ্ছেন, তিনি শায়েখ আহমাদ বিন তালিব হামীদ। যার মাধ্যমে‌ গতকালকে মাসজিদে নববীতে তারাবী...
04/04/2022

ইমামতির দায়িত্বে ছবিতে যাকে দেখতে পাচ্ছেন, তিনি শায়েখ আহমাদ বিন তালিব হামীদ। যার মাধ্যমে‌ গতকালকে মাসজিদে নববীতে তারাবীর সালাতের সূচনা হয়েছে।

প্রথম দুই রাকাত অতিবাহিত হওয়ার পরেই, ৩য় অথবা ৪র্থ রাকেতেই ;

فمن تبع هداي এর যায়গায় فمن اتبع هداي পড়েছেন। এরপর পূনরায় একই ভুল হওয়ায় লোকমা দেওয়া হয়েছে।
এরপরের পৃষ্ঠায়,
ثم عفونا عنكم من بعد ذلك لعلكم تشكرون
এই আয়াতে কয়েকবার দোহরাতে হয়। লোকমা নিয়েও ভুল হওয়াতে আবার পৃষ্ঠার শুরু থেকে টেনেও ভুল হয়। এভাবে কয়েকবার লোকমা যাওয়ার পর এই পৃষ্ঠা শেষ হয়।

এরপরের পৃষ্ঠায়,
وإذ استسقى موسى ‍...
এই আয়াতটি বাদ দিয়ে পরের আয়াতে চলে যান যারফলে লোকমা দেওয়া হয় তারপর তিনি আয়াতটি পড়েন।

এরপরের পৃষ্ঠাতেও শুরুর আয়াত ও দ্বিতীয় আয়াতে ভুল হওয়ার পর দোহরাতে হয়।

কি আমার লেখায় অবাক হচ্ছেন? মাসজিদে নববীর তারাবীতেও এত ভুল হয়!? অনেকে ভাবছেন আমি মাসজিদে নববীর সমালোচনা করছি!

না একদমই না। বরং আজকে আমার জীবনের অনেক বড় একটা অভিজ্ঞতা হয়েছে। সেটি হচ্ছে, লোকমা যাওয়া দূষণীয় কোন বিষয় নয়। কেননা পৃথিবীর কেউই নিশ্চিত হয়ে বলতে পারবে না যে তার ভুল হবে না। মক্কা-মদীনার নামাযে যদি ভুল হতে পারে তাহলে বাংলাদেশের হাফেজদের ভুল হবে এবং হওয়াটাই স্বাভাবিক! এজন্য তাদের সাথে মন্দ আচরণ করা কিংবা খারাপ চোখে দেখা উচিত নয়।

আপনার কি মনে হয়, হারামাইনের ইমাম সাহেবরা প্রস্তুতি ছাড়াই তারাবীর ইমামতি করেন? অসম্ভব! এটা হতেই পারে না। তাহলে প্রস্তুতি এবং দীর্ঘদিনের অভিজ্ঞতা থাকার পরেও ভুল হয়। এখানেই কুরআনের মু'জিযা! কুরআনের ক্ষেত্রে আমরা সকলেই দূর্বল। এটা কষ্ট এবং প্রচুর তিলাওয়াতের মাধ্যমে অর্জন করতে হয়। একেবারে নিশ্চির হওয়ার সুযোগ নেই। লাগাতার চেষ্টা এবং পরিশ্রম করে যেতে হবে। আর এর মাধ্যমেই আল্লাহ তার বান্দাকে বহুগুণ সাওয়াব দান করবেন।

আজকে যে সকল বাঙ্গালি মাসজিদে নববীতে তারাবীহ আদায় করেছেন, তাদের সকলেরই একটি কথাঃ এই নামায যদি বাংলাদেশের কোন হাফেজ সাহেব পড়াতেন তাহলে তার কি অবস্থা হতো? অনেকে মজা করে বলছেনঃ আল্লাহর সৌভাগ্য শায়েখ বাংলাদেশে নামায পড়ায় নি!
আমাদের দেশের কমিটি আর মুসুল্লিদের যা একটা অবস্থা! নিজে সুরাহ ফাতিহাও শুদ্ধ করে পড়তে পারে না অথচ হাফেজ সাহেব ও ইমাম সাহেবদের তিলাওয়াত নিয়ে কথা শুনায়! মানে বাংলাদেশের হাফেজ-আলেমদের দূর্বল পেয়ে যা খুশী তাই করার একটা জঘন্য মনমানসিকতা! যা বর্তমানে বাংলাদেশের অধিকাংশ মাসজিদেই পরিলক্ষিত!

অপরদিকে হাফেজ সাহেবদের প্রতি আমার কিছু অনুরোধের কথা উল্লেখ করবো;

লোকমা যাওয়া দূষণীয় নয় কিন্তু বাদ দিয়ে যাওয়া অনেক বড় দূষণীয় কাজ! আর এটাই আমাদের দেশে অনেক বেশী হয়। সাধারণ মানুষ হাফেজ না হওয়ায় অনেক হাফেজ সাহেবরা বাদ দিয়ে চলে যায়, এমনকি সেটি আর উঠিয়েও নেওয়া হয় না। এটি অনেক বড় একটি খেয়ানত!
একজন কুরআনের হাফেজ হিসেবে আমাকে মাথায় রাখতে হবে, মানুষ বুঝতে না পারলেও আল্লাহ তায়ালা কিন্তু ঠিকই বুঝতেছেন। তাহলে আমি কার সাথে চালাকি করছি সেটা ভাবার বিষয়?

আরেকটি বিষয় যেটা আমাদের দেশে বেশী হয়; ভুল হলে পরের রাকাতে অথবা অন্য কোন এক সময় উঠিয়ে নেয়। যেটা আমারও হয়েছে। কিন্তু মূলত এটি ঠিক নয়। এভাবে কুরআনের ধারাবাহিকতা ঠিক থাকে না। আপনি মুসা আ.-র ঘটনার একটি বিষয় ভুলে বাদ দিয়ে চলে গেলেন। পরবর্তীতে হুদ আ.-র আলোচনায় সেই বিষয়টি ঢুকিয়ে দিলেন! বিষয়টি কেমন হলো? ঠিক তেমনি অর্থের দিকে লক্ষ্য করলে এটি অনেক বড় একটি ভুল যা থেকে আমাদের সচেতন হতে হবে।

ভুল হলে একবার-দুইবার চেষ্টা করে না পারলে সাথে সাথে লোকমা নিতে হবে এবং এটাই অধিক উত্তম ও উপযুক্ত। এভাবেই অন্যান্য দেশে সালাত আদায় করা হয়। তাহলে কুরআনের কোন ভুল কিংবা বিকৃতি হবে না। তিলাওয়াতের ধারাবাহিকতা এবং অর্থের সামঞ্জস্য ঠিক থাকবে। আর এটা তখনই সম্ভব হবে, যখন মুসুল্লিদের চিন্তা বাদ দিয়ে একমাত্র আল্লাহর চিন্তা এবং ভয় মনের ভিতরে থাকবে। পাশাপাশি ইমাম, খতিব এবং বক্তাদের এই বিষয়টি বয়ানের মাধ্যমে মানুষকে বুঝাতে হবে যে, লোকমা যেতেই পারে এটা কোন সমস্যা না বরং ভুল হলে লোকমা নিয়ে যদি সঠিকভাবে তিলাওয়াত করে এটাই উত্তম ও সঠিক।

আল্লাহ তায়ালা আমাদের সুন্দরভাবে আমলের তাওফিক দান করুক। পবিত্র মাহে রমাযানুল মুবারক ইবাদতের মাধ্যমে অতিবাহিত করার তাওফিক দান করুক। আমীন।

©

আসসালামু আলাইকুম ওরামাতুল্লাহ আসুন সঠিক সময় ইফতার করিসুন্নহ কে পূর্ণজিবিত করার চেষ্টা করিসাহরি এবং ইফতারের সার্ট টা কোরআ...
03/04/2022

আসসালামু আলাইকুম ওরামাতুল্লাহ
আসুন সঠিক সময় ইফতার করি
সুন্নহ কে পূর্ণজিবিত করার চেষ্টা করি
সাহরি এবং ইফতারের সার্ট টা কোরআন ও সহীহ্ সুন্নাহর আলো কে এটা ফলো করার জন্য আহবান রহিল
গ্রন্থঃ সহীহ বুখারী (তাওহীদ)
অধ্যায়ঃ ৩০/ সাওম/রোযা (كتاب الصوم)
হাদিস নম্বরঃ ১৯৫৭

৩০/৪৫. শীঘ্র ইফতার করা।

১৯৫৭. সাহল ইবনু সা‘দ (রাঃ) হতে বর্ণিত যে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ লোকেরা যতদিন শীঘ্র ইফতার করবে [1], ততদিন তারা কল্যাণের উপর থাকবে। (মুসলিম ১৩/৯, হাঃ ১০৯৮, আহমাদ ২২৮২৮) (আধুনিক প্রকাশনীঃ ১৮১৮, ইসলামিক ফাউন্ডেশনঃ ১৮৩০)

بَاب تَعْجِيلِ الإِفْطَارِ حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ يُوسُفَ أَخْبَرَنَا مَالِكٌ عَنْ أَبِي حَازِمٍ عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم قَالَ لاَ يَزَالُ النَّاسُ بِخَيْرٍ مَا عَجَّلُوا الْفِطْرَ [1] হাদীসে জলদি জলদি ইফতার করার জন্য খুব তাগিদ দেয়া হয়েছে। এর অর্থ হচ্ছে সূর্যাস্তের সঙ্গে সঙ্গে ইফতার করতে হবে। চোখে সূর্যাস্ত দেখে ইফতার করা যায়। সূর্যাস্ত দেখতে না পাওয়া গেলে সূর্যাস্তের সময়সূচী বাংলাদেশ আবহাওয়া অফিস থেকে সংগ্রহ করা যায়। রেডিও ও টেলিভিশনে সূর্যাস্তের সময় ঘোষণা করা হয়, খবরের কাগজেও সূর্যাস্তের সময় লেখা হয়। আমাদের দেশে ইফতারের সময়সূচী প্রকাশ করা হয়- যেগুলিতে সূর্যাস্তের সময়ের সাথে ১ মিনিট বা ২ মিনিট বা ৫ মিনিট যোগ করে ইফতারের সময় বলে লেখা হয়। কিন্তু হাদীসে উল্লেখিত কল্যাণ লাভ করতে চাইলে সূর্যাস্তের সময় জেনে নিয়ে সাথে সাথেই ইফতার করতে হবে। সূর্যাস্ত হয়ে গেলেও ইফতার না করে বসে বসে অন্ধকার করা ইহুদী ও নাসারাদের কাজ। (আবূ দাউদ ২২৫৩, ইবনু মাজাহ ১৬৯৮)

দীর্ঘ ৮৮ বছর পর ঐতিহাসিক হায়া সোফিয়ায় প্রথম তারাবিহ নামাজ আদায় করা হলো। মাশাআল্লাহ - আলহামদুলিল্লাহ ❤️উপস্থিত ছিলেন তুরষ...
02/04/2022

দীর্ঘ ৮৮ বছর পর ঐতিহাসিক হায়া সোফিয়ায় প্রথম তারাবিহ নামাজ আদায় করা হলো। মাশাআল্লাহ - আলহামদুলিল্লাহ ❤️
উপস্থিত ছিলেন তুরষ্কের ধর্ম বিষয়ক সরকারি সংস্থার প্রধান প্রফেসর ড. আলী এরবাস।

প্রেসিডেন্ট এরদোয়ান কে ধন্যবাদ,,,

┏━━━━ ﷽ ━━━━┓🖤𝐉𝐮𝐦𝐦𝐚 𝐌𝐮𝐛𝐚𝐫𝐚𝐤🕋┗━━━━ ﷽ ━━━━┛       ┏━━━━ ﷽━━━━┓  . 💞📿জুম্মা মোবারক📿💞 .      ┗━━━━ ﷽━━━━┛            🕋শুক্রব...
01/04/2022

┏━━━━ ﷽ ━━━━┓
🖤𝐉𝐮𝐦𝐦𝐚 𝐌𝐮𝐛𝐚𝐫𝐚𝐤🕋
┗━━━━ ﷽ ━━━━┛
┏━━━━ ﷽━━━━┓
. 💞📿জুম্মা মোবারক📿💞
. ┗━━━━ ﷽━━━━┛
🕋শুক্রবার মানে 🕋
🕋গুনাহ মাফের আরেকটা সুযোগ!🕋

🥰༆“সপ্তাহের দিনগুলোর মধ্যে'࿐🥰
💟༒-সর্বোত্তম দিন হলো'💟
🕌-'জুম্মার-দিন'-🕌

25/03/2022

শুক্রবার মানে😍
- গুনাহ মাফের আরেকটা সুযোগ!💟
পবিত্র জুম্মা মোবারক🕋😘

রাব্বির হামহুমা কামা রাব্বাইয়ানি সাগিরা,,!!সূরাঃ বনি ইসরাইল, আয়াতঃ ২৪অর্থ : হে আমাদের পালনকর্তা! তাদের উভয়ের (পিতা-মাতা)...
24/03/2022

রাব্বির হামহুমা কামা রাব্বাইয়ানি সাগিরা,,!!
সূরাঃ বনি ইসরাইল, আয়াতঃ ২৪
অর্থ : হে আমাদের পালনকর্তা! তাদের উভয়ের (পিতা-মাতা) প্রতি রহম করুন, যেমনিভাবে তারা আমাকে শৈশবকালে লালন-পালন করেছেন,,!🤲

ফোরাত নদীর পানি শুকিয়ে যাচ্ছে, এবং এ নিয়ে নাসার গবেষকেরা খুবই চিন্তিত৷ হযরত আবু হুরায়রা রাঃ থেকে বর্ণিত, হযরত মোহাম্মাদ ...
21/03/2022

ফোরাত নদীর পানি শুকিয়ে যাচ্ছে, এবং এ নিয়ে
নাসার গবেষকেরা খুবই চিন্তিত৷
হযরত আবু হুরায়রা রাঃ থেকে বর্ণিত, হযরত মোহাম্মাদ (সঃ) বলেছেন, অদূর ভবিষ্যতে ফোরাত
নদী সোনার ভান্ডার উন্মুক্ত করে দেবে, সে সময় যারা ওখানে উপস্থিত থাকবে তারা যেনো তা থেকে কিছুই গ্রহন না করে৷
(সহীহ বুখারী, খন্ড ৬, পৃষ্ঠা ২৬০৫)

প্রিয় নবিজী সঃ আরো বলেন,সেই পর্যন্ত কেয়মত সংঘটিত হবে না, যতক্ষন না ফোরাত নদী থেকে
স্বর্নের পাহার বের হবে৷ তার জন্য মানুষ যুদ্ধ করবে, প্রতি একশো জনে নিরানব্বই জন মারা যাবে, যারা জীবিত থাকবে, তারা ভাববে বোধহয় একা আমিই জীবিত আছি৷
(সহীহ মুসলিম,খন্ড ৪, পৃষ্ঠা ২২১৯)

১২/২/২০১৩এ একটা রিপোর্টে নিউইয়র্ক টাইমস বলেছে, নাসার গবেষকেরা এবং ক্যালফোর্নিয়া ইউনিভার্সিটি লক্ষ করছে, গত ১০বছরে ১১৭লক্ষ একর খাদের পানি শুকিয়ে গেছে৷
অর্থাত এই নদীর পানি শুকানোটা হচ্ছে কেয়ামতের কয়েকটি আলামতের মধ্যে অন্যতম একটি আলামত৷

ওহে মুসলিম তুমি ঘুমাচ্ছো কেনো?

ইয়া রাব্বুল আলামিন আমাদের সকলকেই ইসলামের সঠিক বুঝ দান করুন।
আমিন।

Address

Dhaka
7711

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801911212514

Website

Alerts

Be the first to know and let us send you an email when নিমতলা সিদ্দিকিয়া হাফিজিয়া মাদ্রাসা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share