08/08/2026
এক রাজা তার তিন মন্ত্রীকে ডেকে বললেন, যাও বাগানে গিয়ে প্রত্যেকেই এক এক ব্যাগ ভর্তি ফল নিয়ে এসো।
তিন মন্ত্রী যার যার ব্যাগ নিয়ে বাগানে আলাদা আলাদা জায়গায় চলে গেল।
প্রথম মন্ত্রী খুব ঈমানদার ছিল। সে খুব সে অনেক মেহনত করল। সে মন থেকে রাজার জন্য বেছে বেছে পাকা, মিষ্টি, তাজা, ভালো ভালো ফল দিয়ে ব্যাগটি ভরে ফেলল।
দ্বিতীয় মন্ত্রী কিছুটা চালাক ছিল।
সে ভাবলো, রাজা কি সব ফল চেক করবেন নাকি? তাই সে হাতের কাছে ভালো-মন্দ, কাঁচা পাকা যেই ফল পেল সেগুলো দিয়েই ব্যাগটি ভরে ফেলল।
আর তৃতীয় মন্ত্রী খুব অলস ছিল।
সে বাগানের ভেতরে গেল না। সে ভাবলো,
রাজা তো কেবল ব্যাগ ভরতি কিনা সেটা দেখবেন। ব্যাগের ভেতরে কি আছে সেটা তো আর চেক করবে না। তাই সে হাতের কাছে মাটি, পাথর ঘাস যা পেল তাই দিয়ে ব্যাগ ভর্তি করে ফেলল।
পরের দিন রাজা তিনজনকে দরবারে ডাকলেন।
তিনি ব্যাগ না দেখেই তিন মন্ত্রী কে তাদের ব্যাগ সহ ১৫ দিনের জন্য কারাগারে বন্দী করার নির্দেশ দিলেন। তাদেরকে খাবার, পানি দেওয়া একদম নিষেধ ছিল। শুধুমাত্র তাদের সাথে যে বস্তা ছিল সেটাই তাদেরকে দেয়া হলো।
প্রথম মন্ত্রী যে কিনা ভালো ভালো ফল জোগাড় করেছিল, কারাগারে তার দিন খুব আরাম-আয়েশাই কেটেছিল।
দ্বিতীয় মন্ত্রী যে কাঁচা পাকা, ভালো-মন্দ ফল মিশিয়েছিল, প্রথম কয়েকদিন তারও ভালো কেটেছিল। কিন্তু শেষ দিকে খারাপ নষ্ট ফল খেয়ে তার শরীর ভীষণ খারাপ হয়ে গিয়েছিল।
আর তৃতীয় মন্ত্রী যে কোনো ফলই ব্যাগে ভরেনি। কিছুদিন পর ক্ষুধা এবং তৃষ্ণায় সে মারা গেল।
এই পৃথিবীটাও একটা বাগানের মত।
আর আমরা সবাই নিজেদের দক্ষতা ও ভালো কাজ দিয়েই নিজেদের ব্যাগ ভর্তি করছি।
যে ভালো কাজ শিখবে ও করবে,
তার শান্তি, খুশি এবং সফলতা মিলবে।
আর যে অলসতায় জীবন কাটিয়ে দিবে,
তার কাছে শেষ পর্যন্ত কিছুই থাকবে না।
তাই আজ থেকে আমাদের ব্যাগ অর্থাৎ অভিজ্ঞতা ও দক্ষতার ঝুলি আমরা ভালো ভালো কাজ দিয়েই ভর্তি করতে শুরু করব।
তবেই আমাদের স্বার্থকতা।
BRTC Joarsahara Training Center