31/08/2022
আগামীকাল ক্লাস শুরু হচ্ছে ইনশাআল্লাহ। তোমরা যারা এখনও ভর্তি হও নাই আজকের মধ্যেই ভর্তি হয়ে যাও।পরীক্ষায় খারাপ করে পরে যেন আফসোস করতে না হয় যে, কোর্স টা যদি করতাম...!!!
ইংরেজিতে একটি প্রবাদ আছে All is well that ends well অর্থাৎ, শেষ ভালো যার সব ভালো তার।জীবনের গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা তোমাদের দুয়ারে কড়া নাড়ছে যার ফলাফলের জন্য সবাই তাকিয়ে থাকে এর পরের পরীক্ষা গুলো তুমি আর তোমার কিছু আপনজন ছাড়া হয়তো কেউ জিজ্ঞেসও করবে না।তেমনই একটি গুরুত্বপূর্ণ পরীক্ষার সময় প্রায় শেষের দিকে, এই সময়ের প্রস্তুতির উপর অনেকটাই ডিপেন্ড করছে তোমার রেজাল্ট কেমন হবে।
সব গ্রুপের শিক্ষার্থীদের একটা কমন সমস্যা হলো গ্রামার নিয়ে বিশেষ করে ইংরেজি আবার কারো কারো বাংলাতেও সমস্যা হয়ে থাকে ভালো রেজাল্ট করতে, আবার দেখা যায় কেউ কেউ হয়ত পাশ ফেল নিয়েও আতঙ্কে থাকে।এখন তো সে ভয় টা একটু ভিন্ন হয়ে গেলো কারণ এখন যেরকম সহজে এ+ ও পাওয়া যেতে পারে আবার সহজে এ+ মিস কিংবা কারো কারো ফেলও হয়ে যেতে পারে যেহেতু হাফ মার্কস এর পরীক্ষা হবে।তাই এখন আরো সতর্ক হওয়া প্রয়োজন।যে বিষয় গুলো অনেকটা গণিত এর মত, হইলে ফুল মার্কস না হইলে শূন্য।
তাই আমরা তোমাদের সেই ভয়টা কাটানোর জন্য সে বিষয়গুলাই তোমাদের কাছে সহজ করে আত্মবিশ্বাস বাড়িয়ে দেওয়ার জন্য ইংরেজি গ্রামার এবং বাংলা ব্যাকরণ এর জন্য "ক্রাশ কোর্স" চালু করেছি। অন্য নিষয় গুলো তোমরাই পড়তে পারবা এটাও তোমরা নিজেরা পড়তে পারবা কিন্তু আমরা তোমাদের কাছে আরো সহজ করে দেওয়ার চেষ্টা করবো যেখানে তোমাদের হয়তো অনেক টাইম লাগবে সেখানে তোমরা অল্প সময়েই বুঝতে পারবে আশা করি।
আমাদের কোর্সের আদ্যোপান্তঃ
আমরা ইংরেজি গ্রামারের উপর দশটা ক্লাস নিবো।আসলে, যা দিয়ে কোনোভাবেই গ্রামার পুরো শেষ করা সম্ভব না।আমরা চাইলে আরো বেশি ক্লাস ও দিতে পারতাম যেহেতু তোমাদের বাকি বিষয়গুলো ও পড়তে হবে তাই সেই বিবেচনায় আর ক্লাস বাড়ানোর চিন্তা করিনি।
তাহলে দশটা ক্লাসে কি হবে?
এই দশটা ক্লাসে আমরা কাভার করবো তোমার ৫০ নম্বরের জন্য যতটুকু পড়া দরকার ঠিক ততটুকু এবং এমন ভাবে পড়বো যেনো এ টপিকগুলো তোমাদের এডমিশন টেস্টেও আর পড়তে না হয়।
বাকি দুইটা ক্লাসে আমরা রিটেন পার্ট টা শিখবো। এখানে শেখানো হবে, মুখস্থ না করে কিভাবে নিজের মত করে লিখা যায়।বিশেষ করে,Connectors,degree,Inversion,phrase, clause,simple,complex and compound sentnce এগুলো বাক্যে কিভাবে ব্যাবহার করা হয়।
বাংলা অংশ
এখানেও একই নিয়মে হবে ব্যাকরণের জন্য দশটি ক্লাস এবং এখানেও একই কথা দশটি ক্লাসে পুরো ব্যাকরণ সম্ভব না। তবে তোমাদের যা দরকার তা শেষ করা হবে।
বাকি দুটো ক্লাসে তোমাদের সৃজনশীল এবং লিখিত অংশে তোমরা যে এভারেজ লিখা লিখে আসো এবং যেইজন্য নম্বরও এভারেজ পাও। সেটা না করে কিভাবে সাহিত্যের গুণগত মান ঠিক রেখে লিখতে হয় সেটি শিখানো হবে।
ক্লাস গুলো কতদিন থাকবে?
যতদিন ফেসবুক থাকে ততদিন থাকবে।পরীক্ষার পরেও যখন তোমরা এডমিশন প্রিপারেশন নিবা তখনও এই ভিডিও গুলো তোমাদের যথেষ্ট সাপোর্ট দিবে।
কোর্স ডিউরেশন এবং ক্লাস টাইম কখন?
কোর্স ডিউরেশন দুই মাস( সেপ্টেম্বর এবং অক্টোবর) তোমাদের পরীক্ষা হয়তো নভেম্বরের মাঝামাঝি হতে পারে।
ক্লাস টাইম টা সংখ্যা গরিষ্ঠের মতামতের ভিত্তিতেই ফিক্সড হবে।আর আমরা ক্লাস করবো একদিন পরপর তবে চেষ্টা করবো রাত ৮ টা থেকে ১০ টার মধ্যে রাখতে। ক্লাস গুলো আমরা শাপোল করে নিবো অর্থাৎ, একটা ইংরেজি এরপরের ক্লাস বাংলা এভাবে।
ক্লাস কি লাইভে হবে?
হ্যাঁ,সবগুলো ক্লাস লাইভে হবে তোমরা সরাসরি প্রশ্ন করতে পারবে,বুঝতে সমস্যা হলে বুঝে নিতে পারবে।
ক্লাস কিসের মাধ্যমে হবে?
ক্লাস গুলো জুমে কিংবা ফেইসবুক সিক্রেট গ্রুপে লাইভে হবে অর্থাৎ, যেটাতেই হোক লাইভে হবে।এবং রেকর্ড থাকবে।
কোর্স ফি কত?
আমরা চেষ্টা করেছি এমন একটা এমাউন্ট ধরতে যাতে সবার সাধ্যে থাকে। তাই আমরা দুই মাসের জন্য মাত্র ৫০০ টাকা ফি নির্ধারণ করেছি।
কিভাবে কোর্সে ভর্তি হবো?
এখানে ভর্তি বা এরকম কিছুর কোনো ঝামেলা নেই।জাস্ট তুমি উপরের দেওয়া নাম্বারে বিকাশ,নগদ এবং রকেটের যেকোনোটাতে ৫০০ টাকা সেন্ড মানি করে লাস্ট তিনটা ডিজিট দিয়ে মেসেঞ্জারে নক দিলে আমরা তোমাকে একটা সিক্রেট গ্রুপে জয়েন দিবো এরপর তোমার কাজ শেষ।
যদি বিকাশের লিমিট শেষ হয়ে যায় তাহলে নগদ কিংবা রকেটে সেন্ড মানি করবে।
০১৩০৩৪৭৭২৫১ (বিকাশ) ০১৯৫৪৩৪৬৫৭১ (রকেট,নগদ)
যোগাযোগঃ
০১৩০৩৪৭৭২৫১ এই নাম্বারে যোগাযোগ করতে পারো অথবা https://www.facebook.com/shakhawat.hossain.144181 এই আইডিতে নক দিতে পারো।
কোর্স সম্পর্কে আমাদের প্রত্যাশা,গ্রামার এমন একটা বিষয় যেটা তোমার এখন থেকে শুরু করে এডমিশন টেস্ট, পরবর্তীতে চাকরি পরীক্ষা এমনকি বিসিএসেও তোমার লাগবে।আর এটা একবার আয়ত্ত করতে পারলে আর তোমার পিছনে তাকাতে হবে কারণ এটা সাধারণ জ্ঞানের মত পরিবর্তন হবে না।যদি তোমরা আমাদের ক্লাস গুলো মনোযোগ দিয়ে কর এবং পরীক্ষাগুলো ঠিক মত দাও তাহলে আত্মবিশ্বাসের সাথে ব্যাকরণ অংশ পরীক্ষা দিতে পারবে ইনশাআল্লাহ এবং আমাদের এ ক্লাস গুলো তোমাদের পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রস্তুতিতেও কাজে লাগবে।সুতরাং সবশেষে এটা বলতে পারি কোর্স শেষে তোমরা এখান থেকে ভালো একটা ফিডব্যাক পাবে।
পুরস্কারঃ
আমরা প্রত্যেক ক্লাসেই কিছু practice করাবো।শেষের দিকে কিছু মডেল টেস্ট প্রশ্ন করবো তখন প্রয়োজন হলে আরো দু একটা ক্লাস বাড়াতে পারি।আর সব গুলো টপিকের উপর শেষে একটা পরীক্ষা নিবো সেখান থেকে প্রত্যেক সেকশনে সর্বোচ্চ নম্বর দারী ৫ জন করে ১০ জন কে পুরস্কৃত করা হবে।
তোমরা হয়তো এখন ভাবছো! কোর্সটা করবো নাকি করবো না। এই সময়ে এসে এমন ভাবনা থাকে যাবেনা কারণ এখন ভাববার সময় না, শুধু পড়ার সময়। যদি ডিসাইড করো করবা তাহলে এখনি এডমিট হয়ে যাও কারণ দুদল্যমান থাকলে তোমার পড়ার ক্ষতি হবে।এমনটাও করিওনা যে, হ্যাঁ কোর্সটা করবো এখনো সময় তো আছে।যদি করার সিদ্ধান্ত নাও তাহলে এডমিট হয়ে যাও তাহলে তুমি মেন্টালি প্রিপেয়ার্ড থাকলা তোমার আর এটা নিয়ে সময় ব্যায় করতে হবে না।এবং এই কোর্সের সাথে সামঞ্জস্য করে তোমার পড়ার রুটিনও ঠিক করে ফেলবে।
ধন্যবাদ! এতক্ষণ ধৈর্য ধরে পড়ার জন্য।
Tune with Remote Learning Centre