PaawLi - Practically Aware Life

PaawLi - Practically Aware Life গর্ভধারণ থেকে সন্তান বড় হবার সময়ের প্রতিটি চ্যালেঞ্জিং ধাপে আমরা আছি আপনার পাশে।

PaawLi একটি ব্যতিক্রমধর্মী সামাজিক উদ্যোগের নাম, যা মূলত প্যারেন্টিং নিয়ে কাজ করছে।

আরেকটু বিস্তারিত বললে, আমরা একটি মেধাবী ও সুস্থ প্রজন্ম গড়ে তোলার উদ্দেশ্যে মা-বাবাদের সাথে কাজ করছি। এই কাজটি ২টি অংশে ভাগ করে করছি।

প্রথমত, সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকম কনটেন্ট, বুকলেট বিতরণ, ইত্যাদির মাধ্যমে বিভিন্ন গুরুত্বপুর্ণ ও অজানা বিষয় নিয়ে মা-বাবাদের সচেতন করছি; যা সম্পুর্ন আমাদের নিজস্ব ফান্ডের মাধ্যমে

পরিচালিত হচ্ছে।

দ্বিতীয়ত, শিশুদের মেধা বিকাশ ও শক্তিশালী রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরির জন্য মায়ের গর্ভধারনের সময় থেকে শিশুদের বিভিন্ন বয়সের সঠিক মাত্রায় পুষ্টি নিশ্চয়তায় হোমমেড নিউট্রিশনাল ফুড নিয়ে কাজ করছি।

রাগ করলা?
21/05/2026

রাগ করলা?

আমার আর কোন নতুন ভিডিওতেই পছন্দের এই বুকশেলফের ব্যাকগ্রাউন্ডটা আর দেখা যাবেনা ☹️। এই ছবিটায় আমি, আমার পিছনের বুকশেলফ কাম...
20/05/2026

আমার আর কোন নতুন ভিডিওতেই পছন্দের এই বুকশেলফের ব্যাকগ্রাউন্ডটা আর দেখা যাবেনা ☹️।

এই ছবিটায় আমি, আমার পিছনের বুকশেলফ কাম ক্যাবিনেট, পিসি, রুমের দরজা, সিলিং, ফ্যান ইত্যাদি বাদে বাকি সবই বলতে গেলে এআই দিয়ে জেনারেট করা। আমার ওয়াইফ ভবিষ্যতে ডেকোরেট করার জন্য আমার ছবিটা তুলে ফ্লোর সহ অফিস রুমটা একটু আকর্ষনীয় করে সাজিয়ে দিতে বলেছিল। ব্যাস; টেবিল, পর্দা, ওয়ার্ম স্পট লাইট, ফ্লোর সহ অনেক কিছু দিয়ে সাজিয়ে একটা প্ল্যান করে দিয়েছে।

আমার ছেলের স্কুলের জন্য যখন মোহাম্মদপুরে শিফট করি তখন বাড়িওয়ালার মেয়ের জন্য বানানো এই ফ্ল্যাটটা খুব পছন্দ করে ভাড়া নিয়েছিলাম। বাসাটার পুরানো ফ্লোর, বিল্ডিং মেইন্টেইনেন্সের সমস্যা সহ আরো অনেক রকম সমস্যা থাকলেও কিছু কিছু জিনিসের প্রেমে পড়ার কারণে আরেকটু সাজিয়ে নিয়ে আরো অনেক দিন থাকতে চেয়েছিলাম। কিন্তু বাড়িওয়ালার মেয়ে আবার উঠতে চাওয়ায় বাসাটা ছেড়ে দিতে হচ্ছে।

অনিশ্চিত এই দুনিয়ায় আমারা কত রকম শখ আহ্লাদ করি, তাইনা? অথচ স্থায়িত্বের কোন গ্যারান্টি নেই।

ছানা দিয়ে যেমন রসমালাই, রসগোল্লা, সন্দেশের মতো অথেনটিক টেস্টের প্রিমায়াম মিষ্টি তৈরি হয়; তেমনি সামান্য ছানার সাথে মাত্র...
26/04/2026

ছানা দিয়ে যেমন রসমালাই, রসগোল্লা, সন্দেশের মতো অথেনটিক টেস্টের প্রিমায়াম মিষ্টি তৈরি হয়; তেমনি সামান্য ছানার সাথে মাত্রাতিরিক্ত চিনি মিশিয়েও তৈরি হয়। সবই মিষ্টি, সবই মজার; কিন্তু একটাতে পাওয়া যায় অথেনটিক দুধের মিষ্টি আর হেলথ বেনিফিট; আরেকটায় পাওয়া যায় চিনির মিষ্টি আর ভবিষ্যৎ স্বাস্থ্যঝুকি।

ডার্ক চকো ডেটনাটলিতে ১ ফোটা চিনিও দেয়া হয়না, সবচেয়ে বেশি যেটা দেয়া হয় তা হলো কাজুবাদাম; সাথে ডার্ক চকলেটের কারণে অথেনটিক চকলেটি টেস্ট যোগ হয়। পাশাপাশি অথেনটিক টেস্টের সাথে অথেনটিক পুষ্টির সমন্বয়ের জন্য আরো থাকে আখরোট, কাঠবাদাম, ঘি, খেজুর, মধুর মতো ন্যাচারাল সুপারফুড।

যারা ন্যাচারল খাবারের অথেনটিক টেস্ট পছন্দ করেন, পরিবারের বাচ্চা সহ সকল সদস্যদের স্বাস্থ্যের ভাল চান, মাত্রাতিরিক্ত চিনিযুক্ত কমার্শিয়াল খাবারের বেটার অলটারনেটিভ খুজেন; তাদের নাস্তার টেবিল বা হালকা স্ন্যাক্সের ব্রেকে ডার্ক চকো ডেটনাটলির মতো মজাদার আর হেলদি খাবার খুবই পছন্দ হবে ইনশাআল্লাহ।

প্রায় ২ বছর আগে যখন ডেটনাটলি নিয়ে রিসার্চ করছিলাম তখন একটা ভুল করে ফেলেছিলাম। দামে পোষানোর জন্য একসাথে অনেকগুলো বাদাম পা...
21/04/2026

প্রায় ২ বছর আগে যখন ডেটনাটলি নিয়ে রিসার্চ করছিলাম তখন একটা ভুল করে ফেলেছিলাম। দামে পোষানোর জন্য একসাথে অনেকগুলো বাদাম পাইকারি কিনে এনেছিলাম, ভেবেছিলাম রিসার্চ শেষ করে খুব শীঘ্রই প্রোডাক্ট বানিয়ে বিক্রি শুরু করে দিবো। কিন্তু অনেকদিন ধরেও যখন বিভিন্ন ট্রায়াল & ইরোরের মধ্যে থেকে প্রোডাক্ট লঞ্চ করতে পারলামনা, তখন এক অদ্ভুত ঘটনা ঘটে গেল, বাদাম থেকে বাদামের পোকা জন্মানো শুরু করলো। প্রথমে চোখে পড়লে ভেবেছিলাম বাইরে থেকে এসেছে, পরে বুঝলাম যে নির্জীব বাদাম থেকেই এই পোকা জন্ম নিচ্ছে। মন খারাপ করে অনেকগুলো বাদাম ফেলে দিতে বাধ্য হয়েছিলাম। আরো বুঝলাম, ন্যাচারাল ফুড নিয়ে কাজ করতে গেলে এ ধরণের লস হওয়াটা স্বাভাবিক।

আজকে কুরআন তিলাওয়াতের সময় যখন সুরা আন’আমের ৯৫ নং আয়াত আসলো, একটু স্মৃতিচারণ হয়ে গেলো।

আলহামদুলিল্লাহ। ডার্ক চকো ডেটনাটলির রেগুলার কাস্টমার যখন আবার নতুন করে রিভিউ দেয় 🥰
15/04/2026

আলহামদুলিল্লাহ। ডার্ক চকো ডেটনাটলির রেগুলার কাস্টমার যখন আবার নতুন করে রিভিউ দেয় 🥰

ডার্ক চকো ডেটনাটলির একটা ইন্টারেস্টিং ইনসাইট শেয়ার করি; যেই স্ক্রিনশটটা শেয়ার করেছি, বলতে গেলে সেখানে এটার ফিডব্যাক দিতে...
08/04/2026

ডার্ক চকো ডেটনাটলির একটা ইন্টারেস্টিং ইনসাইট শেয়ার করি; যেই স্ক্রিনশটটা শেয়ার করেছি, বলতে গেলে সেখানে এটার ফিডব্যাক দিতে গিয়ে আপু যতগুলো বাক্য লিখেছেন তার প্রায় প্রত্যেকটা নিয়েই আলাদা আলাদা করে রিসার্চ করে একে ডেভেলপ করেছি। তবে প্রথমে বাচ্চাদের পুষ্টির জন্য ডেটনাটলি জাস্ট একটা কনসেপ্ট হিসেবে আমার মাথায় ছিল, এমনকি নামটাও ঠিক করা ছিলনা, জাস্ট কনসেপ্ট।

প্রাথমিক রিসার্চ শেষে অল্প করে মার্কেটিং শুরু করে কাস্টমার ফিডব্যাক নিয়ে নিয়ে বহুবার মার্কেটিং বন্ধ করে আপডেট করেছি, আবার মার্কেটিং শুরু করেছি। নিজের হাতে মনের মতো করে একটা সন্তান বানিয়েছি আলহামদুলিল্লাহ।

30/03/2026

ও দুধ খেতে চায় না? 😩
আপনি একা নন—৭০% মায়ের একই লড়াই।

আজকের বাচ্চাদের দুনিয়া রঙিন,
আর দুধ এখনো সাদা আর একঘেয়ে।

সমাধান হোক মজাদার আর পুষ্টিকর উপায়ে।

🍫 Dark Choco Datenutli
— বাচ্চার কাছে চকলেট
— মায়ের কাছে ৬ সুপারফুডের নিশ্চিন্ত পুষ্টি
— কোনো added sugar বা chemical নেই

আখরোট, কাঠবাদাম, কাজুবাদাম, ঘি, খেজুর ও মধুর শক্তিতে
🧠 Brain Power
🛡 Strong Immunity
📈 Healthy Growth
— তিনটাই একসাথে।

🥛 দুধের সাথে | 🍞 রুটি বা পাউরুটির সাথে |
বাচ্চা খুশি। মা নিশ্চিন্ত।

👉 বিস্তারিত জানতে ও অর্ডার করতে এখনই ওয়েবসাইট ভিজিট করুন।

20/03/2026

تَقَبَّلَ اللهُ مِنَّا وَمِنكُم
তাকাব্বাল্লাহু মিন্না ওয়া মিনকুম
অর্থ: আল্লাহ আপনার এবং আমাদের কাছ থেকে (নেক আমল) কবুল করুন।
Eid Mubarak.

14/03/2026

যুদ্ধ পরিস্থিতিতে তেল সংকটের কারণে এই ঈদের সময়ে কুরিয়ার কোম্পানিগুলো বেশ চাপের মধ্যে আছে। ঈদের আগে পার্সেল ডেলিভারির জন্য এবার ২৫ রামাদান বা ১৫ই মার্চ রবিবার লাস্ট পিক আপ হবে।
যেই ভাইয়া আপুরা ঈদের আগে বাসার জন্য ডেটনাটলি নিতে চান কাইন্ডলি আগামীকাল দুপুরের মধ্যেই কনফার্ম করবেন প্লিইজ।

11/03/2026

দীর্ঘ সময় শরীরে এনার্জি ধরে রাখতে ও ক্ষুধাকে নিয়ন্ত্রণে রাখতে ডার্ক চকো ডেটনাটলি একটি অনন্য প্রাকৃতিক ও পুষ্টিকর সমাধান।

Address

Kha-225, Progoti Sarani, Merul Badda
Dhaka
1212

Opening Hours

Monday 09:00 - 21:00
Tuesday 09:00 - 21:00
Wednesday 09:00 - 21:00
Thursday 09:00 - 21:00
Friday 09:00 - 21:00
Saturday 09:00 - 21:00
Sunday 09:00 - 21:00

Telephone

+8801877990755

Alerts

Be the first to know and let us send you an email when PaawLi - Practically Aware Life posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to PaawLi - Practically Aware Life:

Share

Category