15/06/2026
::কুরাসাও (Curacao)::
২০২৬ বিশ্বকাপ ফুটবলে চান্সপ্রাপ্ত আয়তন ও জনসংখ্যায় সর্বকনিষ্ঠ দেশ (Country, not state). উনবিংশ শতক থেকে ডাচ উপনিবেশ ও ২০১০ সাল থেকে নেদারল্যান্ডসের স্বায়ত্তশাসিত অঞ্চল। দক্ষিণ ক্যারাবিয়ান সাগরের দ্বীপাঞ্চল কুরাসাও দক্ষিণ আমেরিকার ভেনেজুয়েলার প্রতিবেশি৷ ডাচ গিল্ডার মুদ্রা নিয়ে কুরাসাও বিশ্বের অন্যতম ধনী দেশ, যার মাথাপিছু আয় ৩৫ হাজার ডলারের বেশি। তেলসম্পদই তাদের অর্থনীতির ভিত্তি। মাত্র ১.৫ লাখ জনসংখ্যার এই দেশটির রাজধানী ভিলেমস্টাড (willemstad).