গ্রন্থচক্র - Gronthochokro

গ্রন্থচক্র - Gronthochokro বাংলাদেশের সর্বপ্রথম সাবস্ক্রিপশন প?

"Gronthochokro Presents Gronthokit Competition 2021"গ্রন্থচক্র বাংলাদেশের প্রথম সাবস্ক্রিপশন ভিত্তিক অনলাইন বই ভাড়া সেব...
28/02/2021

"Gronthochokro Presents Gronthokit Competition 2021"

গ্রন্থচক্র বাংলাদেশের প্রথম সাবস্ক্রিপশন ভিত্তিক অনলাইন বই ভাড়া সেবা প্রতিষ্ঠান। আমাদের বিভিন্ন প্যাকেজে সাবস্ক্রাইব করে নিতান্ত নগন্য মূল্যে ঘরে বসে পড়তে পারবেন যত খুশি তত বই। আমরা চাই বইয়ের গন্ধ, বইয়ের জ্ঞান ঘুরুক চক্রাকারে, সবার মাঝে। সেবাটি শীঘ্রই চালু হবে।

বই মানুষের শ্রেষ্ঠ বন্ধু। ব্যায়াম যেমন আমাদের শরীরকে সুস্থ রাখে তেমনি বই পড়ার মধ্য দিয়ে আমরা আমাদের মনকে সুস্থ ও আনন্দিত রাখতে পারি । একটি ভালো বই মানুষের জীবন পরিবর্তন করতে পারে এবং চিন্তাভাবনা বিকশিত করে মনের ভিতরে আলো জ্বালাতে সাহায্য করে।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও গ্রন্থচক্রের উদ্বোধন উপলক্ষে আয়োজিত হচ্ছে "গ্রন্থকীট প্রতিযোগিতা ২০২১"। আমরা এই ইভেন্টের মাধ্যমে প্রকৃত বইপ্রেমীদের খুঁজে বের করতে চাই। আমরা চাই বইপ্রেমীদের পছন্দের বইটি নিয়ে তাদের চিন্তাধারা জানতে এবং তাদের শৈল্পিক স্থিরচিত্রগুলি উপভোগ করতে। আমাদের এই আয়োজনে দুটি বিভাগ থেকেই আমরা সেরা ৩ জনকে নির্বাচন করে গ্রন্থচক্রের কনটেন্ট টিমে ইন্টার্নশিপের সুযোগ দিতে চাই।

তাই দেরি না করে অংশগ্রহণ করুন গ্রন্থচক্র আয়োজিত ‌"গ্রন্থকীট প্রতিযোগিতা ২০২১" এ এবং আপনার সৃজনশীলতা প্রকাশ করুন।

নিয়মাবলী:
১) এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে কোনো নিবন্ধন ফি এর প্রয়োজন নেই, বরং অর্থ উপার্জন করার সুযোগ থাকছে আপনারই। নিশ্চয়ই অবাক হচ্ছেন?

একজন বইপোকা হিসেবে স্বাভাবিকভাবেই আপনার ঘরে নিশ্চয়ই আছে অসংখ্য বই। সেগুলো মাত্র একবার পড়ার পর ঠিকানা হয়েছে বুক শেলফের ধুলো জমা তাক। আপনার ঘরে পড়ে থাকা সেসব বই থেকে কমপক্ষে তিনটি বই আমরা কিনে নিব মলাট মূল্যের ১০% দামে। বিনিময়ে আপনি অর্থ উপার্জনের পাশাপাশি সুযোগ পাচ্ছেন এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার।

২) ঢাকার মধ্যে হলে আমরা নিজ দায়িত্বে আপনার বাসার দরজায় গিয়ে বইগুলো নিয়ে আসব অর্থাৎ আপনার কোনো ডেলিভারি চার্জ বহন করতে হবে না। তবে ঢাকার বাইরে হলে আপনাকে বইগুলো পাঠাতে হবে নিজ খরচে।

৩) আমাদের অফিসিয়াল গ্রুপে আপনার লেখা বুক রিভিউ অথবা বুক ফটোগ্রাফি পোস্ট করুন।

৪) এবার আপনার পোস্টের লিংকটি কপি করে নিয়ে চলে যান গুগল ফর্মে। ফর্মটি ফিল আপ করুন।
ফর্ম লিঙ্ক:
https://forms.gle/6u5ciyevkj9YGEeh7

৫) রিভিউ ও ফটোগ্রাফি সম্পূর্ণ মৌলিক হওয়া আবশ্যক। কোনোপ্রকার অসৎ পন্থা অবলম্বনের প্রমাণ মিললে তার অংশগ্রহণ বাতিল বলে গণ্য হবে।

৬) পোস্টে লাইক ও শেয়ারের উপর কোনো নম্বর বরাদ্দ থাকবে না। বিচারকের সিদ্ধান্তই চূড়ান্ত।
তবে আপনাকে আমাদের ফেসবুক পেইজে লাইক ও অফিসিয়াল গ্রুপে অবশ্যই যুক্ত হতে হবে।
পেইজ লিংক- https://www.facebook.com/gronthochokro
গ্রুপ লিংক- https://www.facebook.com/groups/1241830832880506

৭) গুগল ফর্ম পূরণের মধ্য দিয়ে আপনি জানাবেন প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আপনি কী কী বই বিক্রয় করতে চান। চূড়ান্ত ফলাফলের পূর্বে আপনার বাসা থেকে বইগুলো আমরা নিয়ে আসবো।

অংশগ্রহণের শেষ তারিখ: ১০ মার্চ, ২০২১

21/02/2021

একুশে ফেব্রুয়ারি ২০২১ তারিখে যাত্রা শুরু করলো গ্রন্থচক্র। অনলাইনের এই যুগে বই পড়াকে আরও সহজ করার প্রয়াসে আমাদের এই পথচলা। এখন থেকে ঘরে বসে ভাড়া নিয়ে বই পড়তে পারবেন যত খুশি তত! বিস্তারিত আসছে শীঘ্রই, আমাদের সাথেই থাকুন।

Address

Agargaon, Taltola
Dhaka

Telephone

+8801635106919

Website

Alerts

Be the first to know and let us send you an email when গ্রন্থচক্র - Gronthochokro posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to গ্রন্থচক্র - Gronthochokro:

Share

Category