বই আর আমি - Boi R Ami

বই আর আমি - Boi R Ami জীবন হোক বইময়।

19/11/2025

“বই–পাগল সবাই কেমন আছেন?
ব্যক্তিগত কারণে অনেক দিন পেজ থেকে দূরে ছিলাম।
আপনারা কি আমাকে মিস করেছেন?
আবার কি আপনাদের জন্য বই নিয়ে নিয়মিত কাজ শুরু করবো?”

হাতে আর কিছু টাকা থাকলে আরো কয়েকটা বই কিনে নেয়া যেত। বই পাঠকদের এমন আফসোস যাতে আর করতে না হয় সেজন্যই বই আর আমি এর এই উদ্...
11/04/2023

হাতে আর কিছু টাকা থাকলে আরো কয়েকটা বই কিনে নেয়া যেত। বই পাঠকদের এমন আফসোস যাতে আর করতে না হয় সেজন্যই বই আর আমি এর এই উদ্যোগ।
কিস্তিতে বই বিক্রির অনেক ঝামেলা আছে যা মাথায় রেখেই এ উদ্যোগে নেমে যাওয়া। পাঠক ও বিক্রেতার সুবিধার কথা মাথায় রেখেই এ আয়োজন।
শুধু প্রয়োজন পাঠকদের উৎসাহ আর সৎ সহযোগিতা।

✅কিস্তিতে বই কিনতে পারবেন যে কোন পেশার পাঠকগন
✅কিস্তিতে বই কেনার সুযোগ পেতে হলে নিতে হবে মেম্বারশিপ। মেম্বারশিপ ফি ৩০০ টাকা।
✅৩০০ টাকার মেম্বারশিপ এ সর্বোচ্চ ১০০০ টাকার বই কিনতে পারবেন।
✅অর্ডার মুল্যের ৫০% পরিশোধ করে বাকি ৫০% মুল্য পরিশোধের এর জন্য সময় পাবেন সর্বোচ্চ ৪৫ দিন।
✅অর্ডারকৃত বইয়ের মুল্য ১০০০ এর থেকে যত পরিমান বেশি হবে তা ৫০% এর সাথে পরিশোধ করতে হবে।
✅পাঠক যখন মেম্বারশিপ ক্যান্সেল করবেন তখন তার ৩০০ টাকা ফেরত দিয়ে দেয়া হবে
✅প্রথম ১০০ জন মেম্বার পাবেন দেশের সব জায়গায় ফ্রি হোম ডেলিভারি।
✅বাংলাদেশের যে কোন প্রকাশনীর যে কোন লেখকের যে কোন জনরার বই কিনতে পারবেন এই কিস্তির আওতায়।

⛔মেম্বারশিপ আবেদনের ২৪ ঘন্টার মধ্যে ইনিশিয়াল কনফার্মেশন যারা পাবেন তারাই পরবর্তী স্টেপে ৩০০ টাকা দিয়ে মেম্বারশিপ কনফার্ম করার সুযোগ পাবেন।

⚠️⚠️⚠️কিস্তির পরিশোধযোগ্য টাকা সময় মত ফেরত পেলে এবং পাঠকদের সাড়া পেলে আরো সারপ্রাইজিং সুবিধা নিয়ে কিস্তির এ আয়োজন চলবে।

বিস্তারিত মেম্বারশিপ আবেদন ফর্মে
https://forms.gle/wCqvF4dVQ6D9zCqT9

09/04/2023

বই কেনা হবে কিস্তিতে
বিস্তারিত আসছে শীঘ্রই!!!

শিক্ষকদের চোখ থেকে লুকিয়ে লেখালেখি করার উদ্দেশ্যে 'বনফুল' ছদ্বনাম ধারন করেন বলাই চাঁদ মুখোপাধ্যায়। কে জানতো লুকিয়ে লুকিয়...
15/01/2023

শিক্ষকদের চোখ থেকে লুকিয়ে লেখালেখি করার উদ্দেশ্যে 'বনফুল' ছদ্বনাম ধারন করেন বলাই চাঁদ মুখোপাধ্যায়। কে জানতো লুকিয়ে লুকিয়ে প্যারোডি কবিতা লেখা এই ছেলে বড় হয়ে বনে যাবে কালজয়ী কথাসাহিত্যিক। তার জীবনে লেখা ছোটগল্পের সংখ্যা ৫৮৬ টি।

ইংরেজি নতুন বর্ষের শুভেচ্ছা সবাইকে।আমরা কথা দিয়েছিলাম প্রতি মাসের ১ তারিখ একজন লাকি রিডার্স এর নাম ঘোষনা করব যিনি আমাদের...
01/01/2021

ইংরেজি নতুন বর্ষের শুভেচ্ছা সবাইকে।
আমরা কথা দিয়েছিলাম প্রতি মাসের ১ তারিখ একজন লাকি রিডার্স এর নাম ঘোষনা করব যিনি আমাদের থেকে পাবেন সম্পুর্ন ডেলিভারি চার্জ বিহীন একটি বই উপহার।

আামাদের থেকে বই অর্ডার করলে আমরা যে অর্ডার কোডটি দিয়ে থাকি পুরো মাসের সেই অর্ডার কোড গুলো থেকে দৈবচয়নে একজন পাবে সে উপহার।

ডিসেম্বর মাসের বিজয়ী আল আমিন হোসাইন,OC-1920.

ড্যান ব্রাউনের ‘দ্য দা ভিঞ্চি কোড’ কিংবা 'এঞ্জেলস এন্ড ডেমনস' পড়ার পর ইলুমিনাতি কিংবা ফ্রিম্যাসন’র মতো গুপ্তসংঘ নিয়ে আগ্...
27/12/2020

ড্যান ব্রাউনের ‘দ্য দা ভিঞ্চি কোড’ কিংবা 'এঞ্জেলস এন্ড ডেমনস' পড়ার পর ইলুমিনাতি কিংবা ফ্রিম্যাসন’র মতো গুপ্তসংঘ নিয়ে আগ্রহ জন্মায়নি এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। কিন্তু হাতেগোনা দু’চারটে ছাড়া আর কোনো সিক্রেট সোসাইটির নাম-পরিচয় আমরা অনেকেই জানি না। সিক্রেট সোসাইটির উপর বিশেষজ্ঞ ব্রিটিশ লেখক নিক হার্ডিং এই বইটিতে ৩৯টি গুপ্তসংঘের পরিচয়, উৎপত্তি, কার্যক্রম, সদস্য সংগ্রহ পদ্ধতি ইত্যাদি নিয়ে আলোচনা করেছেন। রয়েছে অ্যাসাসিন, মাফিয়া, নাইট টেম্পলার, ফ্রিম্যাসন, ইলুমিনাতি এমনকি উপমহাদেশের ঠগী’র মতো বিশ্বখ্যাত (কিংবা কুখ্যাত) গুপ্তসংঘ থেকে শুরু করে অখ্যাত অনেক সিক্রেট সোসাইটির বিস্ময়কর উপাখ্যান।
গুপ্তসঙ্ঘ নিয়ে আমাদের আগ্রহের শেষ নেই৷ এই বইয়ে সংক্ষিপ্ত আকারে ৩৯ টি গুপ্তসংঘের ইতিহাস, কার্যক্রম, সদস্য সংগ্রহ পদ্ধতি ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়েছে। আছে ফ্রি-ম্যাসন, ইলুমিনাতি, এসাসিন, ঠগীর মতো বিখ্যাত ও অখ্যাত সিক্রেট সোসাইটির উপাখ্যান। লেখক নিক হার্ডিং এ বিষয়ে একজন পণ্ডিত ব্যক্তি৷ সিক্রেট সোসাইটি নিয়ে বিবিসিতে ৫০ এর অধিক প্রোগ্রাম করেছেন। সে দায়বদ্ধতা থেকেই হয়তো গুপ্তসংঘ নিয়ে যে সমস্ত অতিরঞ্জন করা হয় সেগুলো নিয়েও কথা বলেছেন। সব মিলিয়ে দারুণ তথ্যবহুল একটি বই।

🔘দারুণ তথ্যবহুল বইটি মাত্র ১৬৫ টাকায় অর্ডার করতে ইনবক্স করুন আমাদের পেজে
অথবা কল করুন : 01827980866

◾শর্তাবলি-
*শুধুমাত্র আমাদের পেজ থেকে অর্ডার করলে ঢাকা সিটির মধ্যে হোম ডেলিভারি+ক্যাশ অন ডেলিভারি দেয়া হয়।
*ঢাকার বাইরে সুন্দরবন কুরিয়ারে পাঠানো হয়। এডভান্স পেমেন্ট প্রযোজ্য।

#গুপ্তসংঘ #ফ্রিম্যাসন #ইলুমিনাতি #দা_ভিঞ্চি_কোড

বাংলাদেশে এর আগে এমন বই লেখা হয়নি, এটাই প্রথম! ১৯৯১ সালের ঘটনা। তসলিমা নাসরিন তখন নিয়মিত সাপ্তাহিক 'বিচিন্তা' পত্রিকায় ল...
27/12/2020

বাংলাদেশে এর আগে এমন বই লেখা হয়নি, এটাই প্রথম!

১৯৯১ সালের ঘটনা। তসলিমা নাসরিন তখন নিয়মিত সাপ্তাহিক 'বিচিন্তা' পত্রিকায় লেখালেখি করতেন। সম্পাদক ছিলেন মিনার মাহমুদ। তসলিমা নাসরিনের তৃতীয় স্বামী তিনি। সেই পত্রিকায় কাজ করতেন অম্লান দেওয়ান নামের এক ভদ্রলোক। তার অভ্যাস ছিল, খুঁটিয়ে খুঁটিয়ে লেখা পড়া। একদিন তিনি 'বিচিন্তা'র সম্পাদকের কাছে দুটি লেখা নিয়ে আসেন। একটি তসলিমা নাসরিনের, অন্যটি ভারতের নারীবাদী লেখিকা সুকুমারী রায়ের। দুটো লেখা হবহু এক। দাঁড়িকমাসহ। বর্তমান ভাষায় আমরা যেটাকে কপি-পেস্ট বলি। চমকপ্রদ তথ্য হচ্ছে, সুকুমারী রায়ের লেখাটি তিন-চার বছর আগেই পাবলিশ হয়েছিল। দুটো লেখাই বিচিন্তার চলতি সংখ্যায় পাশাপাশি ছাপানো হলো। তা দেখে তসলিমা নাসরিন স্বামীর ওপর ভীষণ রেগে গেলেন। বললেন, 'তুমি আমার সঙ্গে শত্রুতা করেছো।' জবাবে তার স্বামী বলেন, 'সম্পাদকের জায়গা থেকে এ কাজটি করা আমার দায়িত্ব ছিল। অপরাধ যদি আমার ঘরে থাকে তবে আমি অন্যদের অপরাধ কীভাবে ছাপাবো? তুমি নিজেই দেখো, সুকুমারী রায়ের লেখা ছাপা হয়েছে তিন-চার বছর আগে।' মূলত সেই থেকেই মিনার মাহমুদ ও তসলিমা নাসরিনের দাম্পত্যজীবনে দ্বন্দ্বের সূত্রপাত এবং এক পর্যায়ে ডিভোর্স হয়। পরে তসলিমা নাসরিনের ‘নির্বাচিত কলাম’ বইটিতেও সেই লেখাটি গ্রন্থিত হয়েছিল। (তথ্যসূত্র: 'জনতার চোখ' পত্রিকায় দেয়া মিনার মাহমুদের সাক্ষাৎকার)

জনপ্রিয় লেখকদের এমন চমকপ্রদ ও অদ্ভুত অজানা ঘটনাগুলোই এ বইয়ে তুলে ধরা হয়েছে। বানোয়াট বা গুজব তথ্যের ক্ষেত্রে অবলম্বন করা হয়েছে যথেষ্ট সতর্কতা। যে কারণে উপরের ঘটনাটি বইয়ে যুক্ত করা হয়নি। বিতর্কিত ও কম বিশ্বস্ত পোর্টালগুলোতে সাক্ষাৎকারটি হবহু দেয়া থাকলেও 'জনতার চোখ' পত্রিকাটির ঐ সংখ্যার কোনও ফটো বা কপি সংগ্রহ করা যায়নি। সুতরাং বুঝতেই পারছেন, একটি ঘটনা এ বইয়ে দেয়ার আগে কতটা সতর্ক থাকা হয়েছে!

বইটির ভেতরে যা আছে:
দেশি-বিদেশি জনপ্রিয় লেখকদের সাহিত্যে আসার গল্প, প্রথম লেখা ছাপা হওয়ার ঘটনা, প্রথম বই প্রকাশের কাহিনি, পাঠকপ্রিয় সাহিত্যকর্মের পেছনের ইতিহাস, প্রেমনামা ও বিয়েকাণ্ড। সঙ্গে জুড়ে দেয়া হয়েছে তাঁদের সাহসী ঘটনা ও অদ্ভুত অদ্ভুত কাণ্ডকাহিনিগুলো।

প্রিয় পাঠক, জনপ্রিয় লেখকদের ব্যক্তিগত জীবনের বিচিত্র ও বৈচিত্র্যময় ঘটনার রাজ্যে আপনাকে সুস্বাগত।

বই : জনপ্রিয় লেখকদের অদ্ভুত কাণ্ডকাহিনি
লেখক : জনি হোসেন কাব্য
প্রচ্ছদ : ২০০৳
বই আর আমি'তে পাচ্ছেন ১৩০৳

◾বইটি পেতে এখনি ইনবক্স করুন

21/12/2020

স্টুডেন্টদের জন্য বই আর আমি'র পক্ষ থেকে যদি দেশে প্রথমবারের মত বাকীতে/ইনস্টলমেন্টে বই দেয়া হয় কেমন হবে? 😀

সাথেই থাকুন। বই পাগল আপনাদের জন্য আসছে নতুন কিছু❗

সকল আপডেট পেতে পেইজে লাইক দিয়ে এবং গ্রুপে জয়েন করে আমাদের সাথেই থাকুন ❤️
বই আর আমি - Boi R Ami

শেয়ার ও মেনশন করে বন্ধুদের কিন্তু জানিয়ে দিতে পারেন।

বই আর আমি অনলাইন বইমেলার ২ জন লাকি রিডার্স 😀পোস্ট শেয়ার ও ৫ জন বন্ধুকে মেনশন করে এই ২ জন পাচ্ছেন বই আর আমি'র পক্ষ থেকে ১...
21/12/2020

বই আর আমি অনলাইন বইমেলার ২ জন লাকি রিডার্স 😀
পোস্ট শেয়ার ও ৫ জন বন্ধুকে মেনশন করে এই ২ জন পাচ্ছেন বই আর আমি'র পক্ষ থেকে ১০০০ টাকার বই উপহার💙

১-এস কে আশরাফুল ইসলাম তপু
২-মনিষা বিশ্বাষ

পেজের ইনবক্সে আমাদের সাথে যোগাযোগ করার অনুরোধ রইল।
জয়েন করুন আমাদের ফেসবুক গ্রুপে
www.facebook.com/groups/boirami

জীবন হোক বইময়।💙

বইমেলার বইয়ের একাংশ🔹পাঠকের কাছে যেতে প্রস্তুত হচ্ছে😀▪️কালকে থেকে সিরিয়ালি ডেলিভারি শুরু হবে।সর্বোচ্চ প্যাকেজিং কোয়ালিটি ...
19/12/2020

বইমেলার বইয়ের একাংশ🔹
পাঠকের কাছে যেতে প্রস্তুত হচ্ছে😀

▪️কালকে থেকে সিরিয়ালি ডেলিভারি শুরু হবে।সর্বোচ্চ প্যাকেজিং কোয়ালিটি পাবেন ইনশাআল্লাহ।

🔹বই আর আমি'র সাথেই থাকুন।দেশের সর্বোচ্চ ছাড়ে সর্বোচ্চ কোয়ালিটি মেইনটেইন করে যে যেকোনো প্রকাশনীর সকল বই পাবেন বই আর আমি তে।

▪️আগামীকাল মেনশন প্রতিযোগিতার ফলাফল ঘোষনা করা হবে।

বই আর আমি'র পক্ষ থেকে সবার জন্য ভালবাসা রইল।জীবন হোক বইময় ❤️

Address

Dhaka
1230

Telephone

+8801827980866

Website

Alerts

Be the first to know and let us send you an email when বই আর আমি - Boi R Ami posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to বই আর আমি - Boi R Ami:

Share

Category