বাংলাদেশ সুপ্রিম পার্টি-খিলক্ষেত থানা

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • বাংলাদেশ সুপ্রিম পার্টি-খিলক্ষেত থানা

বাংলাদেশ সুপ্রিম পার্টি-খিলক্ষেত থানা Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from বাংলাদেশ সুপ্রিম পার্টি-খিলক্ষেত থানা, Political organisation, khilkhet, Dhaka.

এক মহা বীরের প্রস্থান.... শহীদ আয়াতুল্লাহ সাইয়্যিদ আলী খামেনী১৯৩৯-২০২৬ 🏴
01/03/2026

এক মহা বীরের প্রস্থান....
শহীদ আয়াতুল্লাহ সাইয়্যিদ আলী খামেনী
১৯৩৯-২০২৬ 🏴

01/03/2026
বাংলাদেশ সুপ্রিম পার্টির বিএসপির নতুন কার্যালয় উদ্বোধন অবিচার ও দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ানো ছাড়া বিকল্প নেই— ড. শাহ...
28/02/2026

বাংলাদেশ সুপ্রিম পার্টির বিএসপির নতুন কার্যালয় উদ্বোধন

অবিচার ও দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ানো ছাড়া বিকল্প নেই— ড. শাহজাদা সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী

বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি)-এর নতুন কেন্দ্রীয় কার্যালয়ের শুভ উদ্বোধন, মা খাদিজাতুল কোবরা (রাঃ)'র পবিত্র ওপাত দিবস উপলক্ষে আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর তোফখানা রোডে অবস্থিত শিশু কল্যাণ পরিষদ-এর চতুর্থ তলায় এ কার্যালয়ের উদ্বোধন করা হয় আজ ২৮ ফেব্রুয়ারি শনিবার বিকেল চারটায়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যালয়ের শুভ উদ্বোধন করেন পার্টির চেয়ারম্যান ড. শাহজাদা সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী। এ সময় তিনি বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ এমনিতেই দিশেহারা। এর ওপর নতুন করে করের বোঝা চাপিয়ে জনগণের ভোগান্তি বাড়ানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দেশের অর্থনীতি পুনরুদ্ধারে কার্যকর বিকল্প পথ খুঁজে বের করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
তিনি আরও বলেন, খাদ্যে ভেজাল মেশানো ও অতিরিক্ত মুনাফা অর্জন—উভয়ই ইসলাম কঠোরভাবে নিষিদ্ধ করেছে। পবিত্র রমজান মাসেও যারা মানুষের কষ্ট বাড়ায়, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত। অবিচার, দুর্নীতি ও অপরাজনীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
বিএসপি চেয়ারম্যান আন্তর্জাতিক ইস্যুতেও বক্তব্য রাখেন। তিনি ইরানে মার্কিন মদদপুষ্ট ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে এ হামলা বন্ধের আহ্বান জানান।
বিএসপি চেয়ারম্যান আরও বলেন, উম্মুল মুমিনীন হযরত খাদিজাতুল কুবরা (রা.) ছিলেন ইসলামের ইতিহাসে সর্বপ্রথম ইসলাম গ্রহণকারী নারী। তিনি ছিলেন মহানবী হযরত মুহাম্মদ (দ.)এর প্রিয় সহধর্মিণী এবং নবুওয়তের সূচনালগ্নে ইসলামের ভিত্তি সুদৃঢ় করতে অসামান্য অবদান রাখেন।
নিজের বিপুল সম্পদ, অকুণ্ঠ সমর্থন ও সর্বাত্মক সহযোগিতার মাধ্যমে তিনি ইসলামের কঠিন ও সংকটময় সময়ে ত্যাগ, ধৈর্য ও তিতিক্ষার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেন। তাঁর অবিচল আস্থা ও সাহস নবীজি (দ.)-কে শক্তি ও প্রেরণা জুগিয়েছিল, যা ইসলামের প্রারম্ভিক যুগে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গ্লোবাল ইউনিভার্সিটি ভাইস চ্যানসলার অধ্যাপক ডক্টর আনিসুজ্জামান, অধ্যাপক শহীদ মঞ্জু।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব কবি মাহমুদুল হাসান নিজামী, ভাইস চেয়ারম্যান মাওলানা রুহুল আমিন ভূইয়া চাঁদপুরী, মো: সাইফুল ইসলাম, পীরজাদা কাজী আশিকুর রহমান হাশেমী, মোঃ ওসমান আলী, মোঃ মনির হোসেন, অতিরিক্ত মহাসচিব মোঃ আসলাম হোসাইন,যুগ্ম মহাসচিব মো: ইব্রাহিম মিয়া, ঢালি কামরুজ্জামান হারুন, সাংগঠনিক সম্পাদক এস এম বারী, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোঃ আবু সাঈদ মানিক, প্রচার সম্পাদক চৌধুরী মোঃ হোসেন,সহ অর্থ সম্পাদক মো: মোশারফ হোসেন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান, শিল্প বিষয়ক সম্পাদক সীমা আক্তার, প্রকাশনা সম্পাদক মাহিদুল ইসলাম মাহি, ছাত্র কল্যাণ বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন, সহ ছাত্র কল্যাণ বিষয়ক সম্পাদক লিজা আক্তার,সহ মহিলা বিষয়ক সম্পাদক শামীমা আক্তার এবং সহ-সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোহাম্মদ জুলহাস,ময়মনসিংহ জেলা সভাপতি মো: ফিরোজ আলম প্রমুখ।
অনুষ্ঠানটি দোয়া ও ইফতার মাহফিলের মাধ্যমে সমাপ্ত হয়।

28/02/2026

সূফীদের রাজনীতি করার কি প্রয়োজন…

🎙️ আওলাদে রাসুল(ﷺ) ডক্টর সাইয়্যিদ সাইফুদ্দিন আহমদ মাইজভান্ডারি (মাঃজিঃআঃ)
চেয়ারম্যান- বাংলাদেশ সুপ্রিম পার্টি - বি.এস.পি।

04/02/2026

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় আসন ২৭৯, চট্টগ্রাম ০২ ফটিকছড়ি থেকে বৃহত্তর সুন্নীজোট ও বাংলাদেশ সুপ্রিম পার্টি বিএসপি কর্তৃক মনোনীত প্রার্থী, ডক্টর শাহজাদা সৈয়দ সাইফুদ্দিন আহমদ মাইজভান্ডারীর একতারা মার্কার সমর্থনে এলাকা ভিত্তিক গণ'সংযোগের তারিখ ও সময়সূচী।
১. ৪ঠা ফেব্রুয়ারী বুধবার,
★নানুপুর টু শান্তিরহাট বাজার, বেলা ১২ টা।
★খিরাম দলিল মুন্সীরহাট ও খিরাম বাজার (বাদ যোহর)।
★ধর্মপুর আমতলি হয়ে রঞ্জুমুন্সিহাট বেলা ২টা ৩০ মিনিট।
★সামলাহাট হয়ে তকিরহাট বিকেল ৫টা।
★তকিরহাট হয়ে আজাদী বাজার সন্ধ্যা ০৭টা।
★আজাদী বাজার হয়ে আবদুল্লাপুর ও জাফণং নগরনর
নগর রাত ০৮ টা।

২. ০৫ ফেব্রুয়ারী বৃহষপতিবার।
★ রোসাংগিরি হয়ে সমিতিরহাট সকাল ১০ টা।
★নাজিরহাট পৌরসভা সকাল ১১/৩০ মিনিট।

৩. ৬ই ফেব্রুয়ারী রোজ শুক্রবার।
★ যাত্রা শুরু সকাল ১০ টায়,
সংযোগস্থল; সুয়াবিল, হারুয়ালছড়ি,সুন্দরপুর ও পাইন্দং।

৪. ৭ ফেব্রুয়ারী রোজ শনিবার।
যাত্রাশুরু সকাল ১০ টায়।
সংযোগস্থল ;; ভুজপুর,নারায়নহাট,দাঁতসারা,বাগান বাজার,বউদ্দারপাড় বাজার

৫. ৮ ফেব্রুয়ারী রবিবার।
যাত্রাশুরু সকাল ১০ টায়।
সংযোগস্থল ;; ফটিকছড়ি পৌরসভা, কাঞ্চনপুর ও লেলাং।



02/01/2026

চট্টগ্রাম ২ ফটিকছড়ি আসনে, বাংলাদেশ সুপ্রিম পার্টি বিএসপির চেয়ারম্যান ড.সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারীর মনোনয়ন বৈধ ঘোষণা।

সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার শোক বইয়ে স্বাক্ষর করলেন বাংলাদেশ সুপ্রিম পার্টি - বি.এস.পি চেয়ারম্যান শাহসু...
01/01/2026

সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার শোক বইয়ে স্বাক্ষর করলেন বাংলাদেশ সুপ্রিম পার্টি - বি.এস.পি চেয়ারম্যান শাহসুফি ডক্টর সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী (মাঃজিঃআঃ)

আজ ১লা জানুয়ারী"২০২৬ ইং রোজ বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোক বইয়ে স্বাক্ষর করেন বাংলাদেশ সুপ্রিম পার্টি-বিএসপির চেয়ারম্যান ও মাইজভাণ্ডার দরবার শরীফের পীর হযরত শাহসুফি ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল হাসানী ওয়াল হোসাইনী আল মাইজভাণ্ডারী মাদ্দাজিল্লুহুল আলী।

এসময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে তার সাক্ষাৎ হলে, বাংলাদেশ ও এদেশের মানুষের জন্য বেগম খালেদা জিয়ার গৌরবোজ্জ্বল অবদানের কথাগুলো স্মরণ করেন। মাইজভাণ্ডার দরবার শরিফ, বিশেষত শায়খুল হযরত সৈয়দ মইনুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী (রহঃ) এর সাথে বেগম খালেদা জিয়ার শ্রদ্ধার সম্পর্কের আলোচনাও সামনে আগে।

এসময় বিএনপি ও বিএসপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


22/12/2025

বিশেষ ঘোষণা…
সার্বিক পরিস্থিতি বিবেচনায় শুধুমাত্র এ বছরের জন্য #মহান_২৭শে_মাঘ– আওলাদে রাসুল(ﷺ) "সাইয়্যিদ বাবা মইনুদ্দীন আহমদ মাইজভান্ডারী" (কাঃছিঃআঃ) কেবলা এর পবিত্র খোশরোজ শরীফ #আগামী_২৫_ও_২৬_জানুয়ারি (রবি ও সোমবার) মাইজভান্ডার দরবার শরীফে, রহমানীয়া মইনীয়া মঞ্জিলে মহাসমারোহে অনুষ্ঠিত হবে, ইনশাআল্লাহ।

15/12/2025

একতারা
ইনশাআল্লাহ

Address

Khilkhet
Dhaka
1229

Website

Alerts

Be the first to know and let us send you an email when বাংলাদেশ সুপ্রিম পার্টি-খিলক্ষেত থানা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share