Sobuj Kothon

Sobuj Kothon প্রকৃতির সান্নিদ্ধে যে মানসিক প্রশান্তি পাওয়া যায়। বাগান করা শুধুই সখের বিষয় নয়, আবশ্যিক কর্ম।

রান্নাঘর থেকে প্লাস্টিকের কাটিং বোর্ড ফেলে দিন!বাইরে খেতে গেলে যেখানে প্লাস্টিক বোর্ডে কাটাকুটি করে খাবার তৈরি হতে দেখবে...
11/07/2025

রান্নাঘর থেকে প্লাস্টিকের কাটিং বোর্ড ফেলে দিন!
বাইরে খেতে গেলে যেখানে প্লাস্টিক বোর্ডে কাটাকুটি করে খাবার তৈরি হতে দেখবেন সেখানে খাবেন না!

প্লাস্টিক বোর্ডে ছুরিচাকু দিয়ে চপিংয়ের সময় মাইক্রোপ্লাস্টিক্স উৎপন্ন হয়। এটা প্রতিনিয়ত খাবারের সাথে দেহে প্রবেশ করবে।
বিশেষ করে সস্তা, রংচঙে, চাইনিজ বোর্ডগুলো বেশি ক্ষতিকর।

প্লাস্টিক কাটিং বোর্ড ব্যবহারে খাবারে কী পরিমাণ মাইক্রোপ্লাস্টিক জমা হয় তা নিয়ে একটি গবেষণা করা হয়। বিজ্ঞানীরা প্লাস্টিক বোর্ডে গাজর কেটে তাতে মাইক্রোপ্লাস্টিক দূষণের মাত্রা পরীক্ষা করেন। দেখা যায়, প্রতিবার গাজর কাটলে গড়ে ১,১১৪টি মাইক্রোপ্লাস্টিক কণা গাজরে চলে আসে। যেগুলোর প্রত্যেকটির দৈর্ঘ্য ৫ মিলিমিটারের কম।
প্লাস্টিক বোর্ডে গাজর কাটলে প্রতি কাটে প্রায় ১৫ মিলিগ্রাম মাইক্রোপ্লাস্টিক তৈরি হয়। প্রতিদিন এভাবে চলতে থাকলে বছরে এই পরিমাণ গিয়ে দাঁড়ায় প্রায় ৫০ গ্রাম, যা ১০টি প্লাস্টিক ক্রেডিট কার্ডের ওজনের সমান!
(https://www.ewg.org/news-insights/news/2023/10/making-meals-without-microplastics-tips-safer-cutting-boards)

প্লাস্টিকের চপিং বোর্ড ব্যবহারে প্রতি বছর একজন ব্যক্তি ১৪.৫ থেকে ৭৯.৪ মিলিয়ন মাইক্রোপ্লাস্টিক কণার সংস্পর্শে আসতে পারেন!
এই মাইক্রোপ্লাস্টিক কণাগুলো মানবদেহে বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গে জমা হতে পারে, যার ফলে ক্যান্সার, হৃদরোগ এবং অন্যান্য স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে।
(https://pubs.acs.org/doi/10.1021/acs.est.3c00924)

প্লাস্টিক শুধু পরিবেশের শত্রু না, সরাসরি আমাদের হার্টেরও শত্রু!
প্লাস্টিক কণা আমাদের দেহে প্রবেশ করে ধমনীতে প্লাক জমাতে সাহায্য করে, হার্টের পাম্পিং ক্ষমতা কমায়, রক্তচাপ বাড়ায় এবং অক্সিডেটিভ স্ট্রেস সৃষ্টি করে। এগুলো রক্ত জমাট বাঁধার ঝুঁকিও বাড়িয়ে দেয়।

প্লাস্টিকের অতিক্ষুদ্র কণা, যাকে বলা হয় মাইক্রোপ্লাস্টিক ও ন্যানোপ্লাস্টিক (MNPs), তা মানবদেহের রক্তনালী বা ধমনির ভেতরে জমতে পারে এবং হৃদরোগের মারাত্মক ঝুঁকি তৈরি করতে পারে।

গবেষণায়, যাদের হার্টে প্লাক দিয়ে ব্লক হয়ে হার্ট এ্যাটাক হয়েছে তাদের প্লাক পরীক্ষা করে সেখানে প্লাস্টিকের অস্তিত্ব পাওয়া গিয়েছে!
এই গবেষণায় অংশগ্রহণ করে ইতালির ২৫৭ জন রোগী, যাদের অ্যাসিম্পটোমেটিক ক্যারোটিড আর্টারি স্টেনোসিস ছিল। অর্থাৎ, সবার রক্তনালিতে প্লাক (জমা চর্বি) ছিল।
তাদেরকে অপারেশন করে এই প্লাক বের করে সেটি ল্যাবরেটরিতে বিশ্লেষণ করা হয়। সেখানে রোগীদের প্লাক স্যাম্পলগুলোতে মাইক্রোপ্লাস্টিক ও ন্যানোপ্লাস্টিক (MNPs) শনাক্ত হয়!
৫৮.৪% রোগীর প্লাকে পলিথিন (polyethylene) পাওয়া যায়।
আর, ১২.১% রোগীর প্লাকে পলিভিনাইল ক্লোরাইড (PVC) পাওয়া যায়।
(Marfella, R., et al. (2024). "Microplastics and Nanoplastics in Atheromas and Cardiovascular Events". The New England Journal of Medicine,
https://www.nejm.org/doi/full/10.1056/NEJMoa2309822)

সবচেয়ে উদ্বেগজনক তথ্যটি হলো, যেসব রোগীর প্লাকে এই প্লাস্টিক কণাগুলো পাওয়া গেছে, তাদের হার্ট অ্যাটাক, স্ট্রোক কিংবা হঠাৎ মৃত্যুর ঝুঁকি অন্যদের তুলনায় প্রায় সাড়ে চার গুণ বেশি ছিল!

তাই নিজের ভালো বুঝলে সবসময় যথাসম্ভব প্লাস্টিক বর্জন করবেন।
রান্নাঘরে প্লাস্টিক বোর্ড ফেলে দিয়ে কাঠ ও বাঁশের বোর্ড ব্যবহার করুন।

13/10/2024

পরবর্তী ইভেন্ট কবে?
1️⃣নভেম্বরের মাঝামাঝি
2️⃣ডিসেম্বরের মাঝামাঝি

14/09/2024

দেশ বিরোধী অথবা দেশের ভাবমূর্তি নষ্ট হয় এমন কোন পোস্ট কোনভাবেই গ্রহণযোগ্য নয়।

⚠️ভারী বৃষ্টি ও বন্যার আগাম সতর্কতা🟠আগামী ৯ থেকে ১৪ ই সেপ্টেম্বর দেশজুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে ⛈️☔💧 🔴সবচেয...
07/09/2024

⚠️ভারী বৃষ্টি ও বন্যার আগাম সতর্কতা🟠

আগামী ৯ থেকে ১৪ ই সেপ্টেম্বর দেশজুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে ⛈️☔💧

🔴সবচেয়ে বেশি বৃষ্টি হতে পারে খুলনা ,বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে ⛈️ ☔ 💧।

🟠দ্বিতীয় ঝুঁকিপূর্ণ ঢাকা, রংপুর ও রাজশাহী বিভাগে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে⛈️☔

🔴বৃষ্টি সর্বোচ্চ সক্রিয় থাকতে পারে ১০ থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত ⛈️☔💧💧☔⛈️💧

🔴৯ থেকে ১২ সেপ্টেম্বর খুলনা ,বরিশাল ও চট্টগ্রাম বিভাগের উপকূলীয় অঞ্চলে ঝড়ো হাওয়া সহ ঝাকে ঝাকে মাঝারী থেকে ভারী বৃষ্টি হতে পারে 🌀💧☔🌀☔🌀🌀☔💧☔।

🌊 ৯ সেপ্টেম্বর থেকে ১২ সেপ্টেম্বর দেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে 🌀🌀🌪️🌪️⛈️💧☔☔⛈️।

🟠আগামী ১০ থেকে ১৪ সেপ্টেম্বর উত্তর-পূর্ব ও দক্ষিণপূর্ব উজানে ভারি বৃষ্টির সম্ভাবনা আছে ভারী বৃষ্টির কারণে দেশের উত্তর-পূর্বাঞ্চল এবং দক্ষিণ পূর্ব অঞ্চলের কতিপয় স্থানে অল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে ।

👉আগের মত বড় কোন বন্যার আশঙ্কা নেই স্বল্পমেয়াদি বন্যা হতে পারে সেটাও সম্ভাবনা কম।

🌾🪴কৃষি সতর্কতা : ভারী বৃষ্টির কারণে ফসলের বীজতলা এবং মাঠ ফসলের ক্ষতি হতে পারে এমন কৃষি কাজের ক্ষেত্রে সতর্ক থাকা জরুরী

🌀উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরতন লঘূচাপটি ঘনীভূত হচ্ছে এটি আগামী ২৪ ঘন্টার মধ্যে সুস্পষ্ট লঘূচাপ এবং পরবর্তীতে নিম্নচাপে পরিণত হতে পারে🌊🌀⛈️☔।

🌊ঘূর্ণিঝড় ইয়াগি আজকে উত্তর ভিয়েতনামে আঘাত হানতে পারে ২৫০ কিলোমিটার বেগে ঘূর্ণিঝড়টি ধীরে ধীরে দুর্বল হয়ে মায়ানমারে দিকে অগ্রসর হতে পারে এবং দুর্বল হয়ে ঘূর্ণিঝড় ইয়াগির অবশিষ্ট অংশ ভারতের মিজোরাম মনিপুর হয়ে বাংলাদেশ এর দিকে এসে এবং বঙ্গোপসাগরের নিম্নচাপ মৌসুমী অক্ষের সাথে মিশে গিয়ে বাংলাদেশের ওপর মৌসুমী বায়ু সক্রিয় হতে পারে

☔তাই ৯-১৫ সেপ্টেম্বর বৃষ্টি বেল্ট চালু হতে পারে বাংলাদেশের বিশাল এলাকা জুড়ে ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে⛈️☔

☔☀️আবহাওয়া প্রতিমুহূর্তে পরিবর্তনশীল যে কোন মুহূর্তে পরিবর্তন আসতে পারে দেশের নিম্নচাপ আসতেও পারে আবার নাও আসতে পারে বৃষ্টি বন্যা হতে পারে আবার নাও হতে পারে কোন পরিবর্তন আসলে জানিয়ে দেওয়া হবে ।

👉বিশেষ দ্রষ্টব্য: এটা কোন চূড়ান্ত তথ্য নয় সম্ভাব্য তাই সঠিক আবহাওয়ার তথ্য জানতে সরকারি আবহাওয়া পূর্বাভাস নজর রাখুন এবং বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরকে ফলো করুন।

সূত্র:বেসরকারি ব্যক্তিগত পর্যবেক্ষণ ঝড় বৃষ্টির প্রতি মুহূর্তের বার্তা A message of stormy rain

ধন্যবাদ
টাইপিং:ওবাইদুল্লা ফরাজী ।

আপডেট: ৭ সেপ্টেম্বর ২০২৪ দুপুর ২:৩০ মিনিট

#বাংলাদেশ #আবহাওয়া #ঘূর্ণিঝড় #ঘূর্ণিঝড়_ইয়াগি #দক্ষিণ_চীন_সাগর #বঙ্গোপসাগ #নিম্নচাপ #লঘুচাপ #বজ্রসহ_বৃষ্টি #ভারী_বৃষ্টি
#টাইফুন_ইয়াগি

Address

3/3b Purana Paltan
Dhaka
1000

Opening Hours

Monday 10:00 - 17:00
Tuesday 10:00 - 17:00
Wednesday 10:00 - 17:00
Thursday 10:00 - 17:00
Saturday 10:00 - 17:00
Sunday 10:00 - 17:00

Telephone

+8801917898686

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sobuj Kothon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Sobuj Kothon:

Share