22/10/2025
দেশব্যাপী চলমান ধর্ষণকান্ডে প্রশাসনের উদাসীনতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত — ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ঢাকা মহানগর পশ্চিমের উদ্যোগে দেশব্যাপী চলমান ধর্ষণকাণ্ডের প্রতিবাদে এবং ধর্ষকদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
আজ বুধবার (২২ অক্টোবর) বিকেলে মোহাম্মদপুর আল্লাহ করিম বাসস্ট্যান্ড থেকে টাউন হল মোড় পর্যন্ত এই বিক্ষোভ মিছিলটি অগ্রসর হয়।
মিছিল-পরবর্তী সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের ঢাকা মহানগর পশ্চিমের সংগ্রামী সভাপতি সাখাওয়াত হুসাইন হাসিব।
তার বক্তব্যে তিনি বলেন,
“আমরা দেখেছি সম্প্রতি গাজীপুরের এক মাদ্রাসাছাত্রী হিন্দুত্ববাদীদের দ্বারা ধর্ষণের শিকার হয়েছে। আরও দেখেছি, জনগণের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের হাতেও এক কিশোরী ধর্ষিত হয়েছে। তদুপরি, দেশের শীর্ষ বিদ্যাপীঠ বুয়েটের ছাত্র শ্রীশান্ত রায় এক তরুণীকে ধর্ষণের পর প্রকাশ্যে তার স্বীকারোক্তি দিচ্ছে, অথচ প্রশাসন এখনো ন্যায়বিচার নিশ্চিতে ব্যর্থ।
যারা এই দেশের রক্ত ও ইজ্জতের বিনিময়ে গদি দখল করেছেন, যদি তাদের কাছে মানুষের মর্যাদার কোনো মূল্য না থাকে — তবে এদেশের মাটিতে তাদের আসন টিকবে না।”
বিক্ষোভে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য জিয়াউর রহমান তানজিম, ঢাকা মহানগর পশ্চিমের সাংগঠনিক সম্পাদক আদনান রাফি, এবং মহানগর ও বিভিন্ন থানা শাখার দায়িত্বশীল নেতৃবৃন্দ।
সভায় বক্তারা ধর্ষণমুক্ত বাংলাদেশ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন এবং প্রশাসনের প্রতি দ্রুত, কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
প্রেরক:
মিডিয়া ও প্রচার বিভাগ
বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস, ঢাকা মহানগর পশ্চিম