গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল। Democratic Students' Council

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল। Democratic Students' Council

গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল। Democratic Students' Council Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল। Democratic Students' Council, Political organisation, 41/1 (3rd Floor) Segunbagicha, Dhaka.

সংবাদ বিজ্ঞপ্তি ২৫ মে ২০২৬রাঙামাটিতে ধর্ষণচেষ্টা ও বান্দরবানে ৫ বছরের শিশুর ধর্ষণের বিচার এবং সমাজের সর্বক্ষেত্র নারী ও ...
25/05/2026

সংবাদ বিজ্ঞপ্তি
২৫ মে ২০২৬

রাঙামাটিতে ধর্ষণচেষ্টা ও বান্দরবানে ৫ বছরের শিশুর ধর্ষণের বিচার এবং সমাজের সর্বক্ষেত্র নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে গণতান্ত্রিক ছাত্র জোট

আজ ২৫ মে ২০২৬ সোমবার সংবাদ মাধ্যমে দেয়া এক বিবৃতিতে রাঙামাটির বিলাইছড়িতে আব্দুল গফুর শেখ কর্তৃক ৯ম শ্রেণীর পাহাড়ি শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা ও বান্দরবানে ৫ বছরের ত্রিপুরা শিশুকে বিজয় বড়ুয়া কর্তৃক ধর্ষণের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে গণতান্ত্রিক ছাত্র জোটের নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ বলেন, “গত ২৩ মে ২০২৬ শনিবার বিলাইছড়ি উপজেলার ২নং কেংড়াছড়ি ইউনিয়নের ক্যারংছড়ি এলাকায় আব্দুল গফুর শেখ ৯ম শ্রেণীর এক পাহাড়ি শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টা চালায়। ভুক্তভোগী ওই ছাত্রী বিকাল ৪ টার দিকে প্রাইভেট পড়া শেষে পায়ে হেঁটে বাড়ি ফিরছিল। ধর্ষণ চেষ্টার ঘটনার পর স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে কেবল মুচলেকা নিয়ে অভিযুক্তকে ছেড়ে দেয়া হয়। এরপূর্বে রাঙ্গামাটি সদর উপজেলার ৫নং বন্দুকভাঙা ইউনিয়নে প্রতিবন্ধী এক চাকমা কিশোরী মোঃ সাইফুল নামে এক মৎস্য ব্যবসায়ী কর্তৃক ধর্ষণের শিকার হয়। এখনো এই ঘটনার বিচার হয়নি।”

নেতৃবৃন্দ আরো বলেন, “গতকাল বান্দরবানে ৫ বছরের ত্রিপুরা শিশুকে বিজয় বড়ুয়া কর্তৃক ধর্ষণের ঘটনা ঘটেছে। আশ্চর্যের বিষয় হচ্ছে, ধর্ষণের বিচার চাইতে গেলে বিজিবি কর্তৃক স্থানীয় পাহাড়ি জনতার ওপর লাঠিচার্জ ও বাধা প্রদান করা হয়। বিজিবির এমন অন্যায় আচরণ বিচার পাবার গণতান্ত্রিক অধিকার, গোটা দেশের আইনশৃঙ্খলা ও বিচারব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করেছে। পুরো পার্বত্য চট্টগ্রামের দৃশ্যপট এমন, সেখানে কোন শিশু-নারী ধর্ষণের শিকার হলেও ছলে-বলে-কৌশলে তা ধামাচাপা দেয়ার চেষ্টা করা হয়। আটকে দেয়া হয় ভুক্তভোগীর ধর্ষণের মেডিকেল রিপোর্ট। এ পর্যন্ত পার্বত্য চট্টগ্রামে যতগুলো ধর্ষণ ও হত্যার ঘটনা ঘটেছে কোনটির দৃশ্যমান কোন নিরপেক্ষ তদন্ত ও বিচার হয়নি। পাহাড়ে শিশু ও নারীরা নিজ বাড়িতেও নিরাপদ নয়। রাষ্ট্র নিরাপদ জনজীবনের কার্যকর পদক্ষেপ না নিয়ে– সকল জাতি, গোত্র ও বর্ণের সমন্বয়ে অন্তর্ভূক্তিমূলক গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের মেকি বুলি আওড়িয়ে বিভিন্ন জাতিগোষ্ঠীগুলোর ওপর প্রতিনিয়ত দমন-পীড়ন ও বৈষম্য জিইয়ে রেখেছে। আরো উল্লেখ্য যে, সম্প্রতি বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের ভালুকিয়া পাড়া এলাকায় নিজেদের কলা বাগানে কাজ করতে গিয়ে রোহিঙ্গা বাহিনী আরসার পুঁতে রাখা স্থল মাইন বিস্ফোরণে স্থানীয় তিন তঞ্চঙ্গ্যা গ্রামবাসী নিহত হয়েছে। নিরাপত্তা বাহিনীর কড়া নজরদারী থাকা সত্ত্বেও দেশের অভ্যন্তরে রোহিঙ্গা সন্ত্রাসীদের এমন সশস্ত্র কার্যক্রম কীভাবে সম্ভব হচ্ছে তা গভীর চিন্তার উদ্রেক করে।”

নেতৃবৃন্দ অবিলম্বে পার্বত্য চট্টগ্রামসহ সারাদেশে শিশু-নারীর নিরাপত্তা জোরদার, রামিসাসহ সকল ধর্ষণ-হত্যার দ্রুত বিচার ও অপরাধীর শাস্তি নিশ্চিত এবং ধর্ষণ-যৌন নিপীড়ন বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

বিবৃতিতে স্বাক্ষর করেন-

১। দিলীপ রায়, সমন্বয়ক, গণতান্ত্রিক ছাত্র জোট ও সভাপতি, বিপ্লবী ছাত্র মৈত্রী

২। তামজিদ হায়দার চঞ্চল, সভাপতি, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন

৩। সালমান সিদ্দিকী, সভাপতি, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট

৪। ছায়েদুল হক নিশান, সভাপতি, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল

৫। সমর চাকমা, সভাপতি, পাহাড়ি ছাত্র পরিষদ

৬। তাওফিকা প্রিয়া, সভাপতি, বিপ্লবী ছাত্র-যুব আন্দোলন

বার্তা প্রেরক —
রাফিকুজ্জামান ফরিদ
সাধারণ সম্পাদক, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট

চা শ্রমিক দিবস উপলক্ষে শিক্ষা-ভূমি-মজুরীর লড়াই জোরালো করার আহ্বান নিয়ে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল। Democratic Students' ...
24/05/2026

চা শ্রমিক দিবস উপলক্ষে শিক্ষা-ভূমি-মজুরীর লড়াই জোরালো করার আহ্বান নিয়ে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল। Democratic Students' Council এর উদ্যোগে ছাত্র-শ্রমিক সমাবেশ। আজ (২৪ মে) বিকাল ৩ টায় ধামাই দূর্গা মন্দিরে সমাবেশ অনুষ্ঠিত হয়৷ সমাবেশ শেষে একটি মিছিল ধামাই বাগান প্রদক্ষিণ করে৷

ছাত্র শ্রমিক সমাবেশ সফল করার লক্ষ্যে শেষ মূহুর্তের প্রচারণা।
23/05/2026

ছাত্র শ্রমিক সমাবেশ সফল করার লক্ষ্যে শেষ মূহুর্তের প্রচারণা।

২৪ মে ধামাই দূর্গা মন্দিরে ছাত্র-শ্রমিক সমাবেশ সফল করার লক্ষ্যে বাগানে বাগানে শেষ মূহুর্তের বৈঠক।
22/05/2026

২৪ মে ধামাই দূর্গা মন্দিরে ছাত্র-শ্রমিক সমাবেশ সফল করার লক্ষ্যে বাগানে বাগানে শেষ মূহুর্তের বৈঠক।

ধামাই চা বাগানে শ্রমিকদের ঐক্যবদ্ধ আন্দোলনে বিজয়। পঞ্চায়েত সভাপতির অনিয়মের বিরুদ্ধে কথা বলায়  গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল...
22/05/2026

ধামাই চা বাগানে শ্রমিকদের ঐক্যবদ্ধ আন্দোলনে বিজয়।

পঞ্চায়েত সভাপতির অনিয়মের বিরুদ্ধে কথা বলায় গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল ধামাই চা বাগান শাখার সদস্য সচিব বলরাম রিকমুনের মা'কে কাজ থেকে ছাঁটাই , ২০ মে চা শ্রমিক দিবসের কর্মসূচিতে উপস্থিত থাকায় ৩১ জন শ্রমিকের হাজিরা কর্তন, শ্রমিকের বাসায় পুলিশী হয়রানিসহ বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে ধামাই চা বাগানের শ্রমিকদের ঐক্যবদ্ধ প্রতিরোধের মুখে দাবি মানতে বাধ্য হয় বাগান কর্তৃপক্ষ। আজ (২২ মে) সকাল থেকে বাগান ফ্যাক্টরীতে শ্রমিকরা জড়ো হয়৷ অর্ধদিবস কর্মবিরতির পর শ্রমিকদের সমস্ত দাবি পূরণের ঘোষণা আসে৷ কর্মসূচিতে আগামী ২৪ মে ছাত্র-শ্রমিক সমাবেশকে ঘিরে যেকোন হয়রানি প্রতিরোধের ঘোষণা দেয়া হয়৷

২২ মে ২০২৬
ধামাই চা বাগান।

রামিসা হত্যা, ধর্ষণ ও বিচারহীনতার প্রতিবাদে শাহবাগে সমাবেশ।২২ মে, ২০২৬শাহবাগ
21/05/2026

রামিসা হত্যা, ধর্ষণ ও বিচারহীনতার প্রতিবাদে শাহবাগে সমাবেশ।

২২ মে, ২০২৬
শাহবাগ

চা অঞ্চলে শিক্ষা-ভূমি-মজুরির দাবি নিয়ে ২৪ মে ছাত্র শ্রমিক সমাবেশ সফল করার লক্ষ্যে সেকশনে গণসংযোগ৷
21/05/2026

চা অঞ্চলে শিক্ষা-ভূমি-মজুরির দাবি নিয়ে ২৪ মে ছাত্র শ্রমিক সমাবেশ সফল করার লক্ষ্যে সেকশনে গণসংযোগ৷

২০ মে মহান চা শ্রমিক দিবস উপলক্ষে শহীদ শ্রমিকদের  স্মরণ ও চা শ্রমিকদের শিক্ষা-ভূমি-মজুরীর লড়াইয়ে একাত্মতা জানিয়ে মোমবাতি...
20/05/2026

২০ মে মহান চা শ্রমিক দিবস উপলক্ষে শহীদ শ্রমিকদের স্মরণ ও চা শ্রমিকদের শিক্ষা-ভূমি-মজুরীর লড়াইয়ে একাত্মতা জানিয়ে মোমবাতি প্রজ্জ্বলন।

২০ মে ২০২৬,
জাতীয় জাদুঘরের সামনে, শাহবাগ, ঢাকা।

ব্রিটিশ কোম্পানির নির্মম শোষণকে বয়কট করে চা শ্রমিক জনগোষ্ঠীর বীরত্বপূর্ণ মুল্লুক চল আন্দোলনের ১০৫ তম বর্ষ উপলক্ষে মৌলভীব...
20/05/2026

ব্রিটিশ কোম্পানির নির্মম শোষণকে বয়কট করে চা শ্রমিক জনগোষ্ঠীর বীরত্বপূর্ণ মুল্লুক চল আন্দোলনের ১০৫ তম বর্ষ উপলক্ষে মৌলভীবাজারের ধামাই ও সোনারূপা চা বাগানে শহীদ স্মরণে শ্রদ্ধা নিবেদন৷
উপস্থিত ছিলেন গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুজয় শুভ, সিলেট নগর সভাপতি তানজিনা বেগম, সাধারণ সম্পাদক আয়শা আক্তার, সাংগঠনিক সম্পাদক আবীর খান, ধামাই চা বাগান এর সদস্য সচিব বলরাম রিকমুন, সোনারূপা চা বাগান এর আহ্বায়ক বিপুল কর্মকার প্রমুখ৷

চা শ্রমিক দিবস উপলক্ষে শিক্ষা-ভূমি-মজুরীর দাবি নিয়ে আগামী ২৪ মে ছাত্র-শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হবে৷

20/05/2026

Address

41/1 (3rd Floor) Segunbagicha
Dhaka
1000

Website

Alerts

Be the first to know and let us send you an email when গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল। Democratic Students' Council posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share