আজিমপুর বিদ্যুৎ অফিস, ডিপিডিসি ।

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • আজিমপুর বিদ্যুৎ অফিস, ডিপিডিসি ।

আজিমপুর বিদ্যুৎ অফিস, ডিপিডিসি । It's an unofficial page but you are get actual post .

so stay with us...

এটি একটি আনঅফিশিয়াল পেজ,
কিন্তু এখানে আপনি প্রকৃত/সঠিক পোস্ট পাবেন। তাই আমাদের সাথেই থাকুন।

12/08/2026

নির্দেশনা অনুযায়ী শুরু হয়েছে ১ ঘণ্টার লোডশেডিং। ⚡
আপনার এলাকায় বিদ্যুৎ গেলে, ১ ঘণ্টা পর আবার ফিরে আসবে। 💡

12/08/2026

আসছে... লোডশেডিং ! ⚡😶

07/07/2026

আজিমপুর কলোনি (Zone-B) এর বৈদ্যুতিক লাইন চালু হয়েছে।

07/07/2026

জরুরি বিজ্ঞপ্তি

সম্মানিত গ্রাহকবৃন্দের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, উপকেন্দ্রের জরুরি মেইনটেন্যান্স কাজের স্বার্থে আজিমপুর ZONE-B কলোনি এলাকায় আজ সকাল ৮:০০টা থেকে বিকাল ৫:০০টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে।

10/03/2026
07/03/2026

বিজিবি ৩৩/১১ কেভি সাবস্টেশনে সমস্যার কারনে আজিমপুর বিদ্যুৎ অফিসের আওতাধীন কয়েকটি লাইন বর্তমানে বন্ধ হয়ে আছে।

বিকল্প লাইনের চেষ্টা চলছে।

06/03/2026

📢 বিশেষ অনুরোধ

সম্মানিত গ্রাহকবৃন্দের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বিদ্যুৎ সাশ্রয় ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে সকলকে সচেতনভাবে বিদ্যুৎ ব্যবহারের জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।

এ লক্ষ্যে সকল বাসা-বাড়ি, অফিস, ব্যবসা প্রতিষ্ঠান ও শপিংমলে ব্যবহৃত এসি’র তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার ঊর্ধ্বে রাখার জন্য অনুরোধ করা হলো। এতে বিদ্যুৎ খরচ উল্লেখযোগ্যভাবে কমে এবং সামগ্রিকভাবে বিদ্যুৎ সাশ্রয়ে সহায়তা করে।

এছাড়াও অপ্রয়োজনীয় ও অতিরিক্ত আলোকসজ্জা ব্যবহার থেকে বিরত থাকার জন্য সকলকে অনুরোধ করা যাচ্ছে। বিশেষ করে দোকান, মার্কেট ও বিভিন্ন স্থাপনায় অপ্রয়োজনীয় লাইট, সাইনবোর্ড ও আলোকসজ্জা কম ব্যবহার করার মাধ্যমে বিদ্যুৎ সাশ্রয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব।

সার্বিক বিদ্যুৎ সাশ্রয়ের স্বার্থে সকল দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানকে রাত ৮টার মধ্যে দোকানপাট বন্ধ রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

সকলের সচেতনতা ও সহযোগিতার মাধ্যমেই বিদ্যুৎ সাশ্রয় সম্ভব। তাই বিদ্যুৎ ব্যবহারে সবাইকে দায়িত্বশীল হওয়ার জন্য বিনীত অনুরোধ জানানো যাচ্ছে।

আজিমপুর ডিপিডিসি কন্ট্রোল রুমের মোবাইল নম্বর 01730320309টেলিফোন নম্বর 02223364271হটলাইন নম্বর 16116 (ডিপিডিসি)
05/03/2026

আজিমপুর ডিপিডিসি কন্ট্রোল রুমের
মোবাইল নম্বর 01730320309
টেলিফোন নম্বর 02223364271
হটলাইন নম্বর 16116 (ডিপিডিসি)

28/02/2026

সদয় দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে।

সম্মানিত বিদ্যুৎ গ্রাহকবৃন্দের অবগতির জন্য জানানো যাচ্ছে যে,

দেশব্যাপী বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয় নিশ্চিত করার লক্ষ্যে এসি ব্যবহারের ক্ষেত্রে তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার ঊর্ধ্বে রাখার জন্য
আপনাদের প্রতি অনুরোধ জানানো হলো।
বিদ্যুৎ সাশ্রয়ে আপনাদের সচেতনতা ও সহযোগিতা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সকলের সার্বিক সহযোগিতা একান্তভাবে কাম্য।

ধন্যবাদান্তে,
আজিমপুর বিদ্যুৎ অফিস।
ডিপিডিসি ।

Address

Azimpur Bus Stand
Dhaka
1205

Alerts

Be the first to know and let us send you an email when আজিমপুর বিদ্যুৎ অফিস, ডিপিডিসি । posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share