Team DG-DoL BD

Team DG-DoL BD Welcome to the page of the "Department of Labour" of Bangladesh. We are working for the betterment of the largest workforce in the country.

Department of Labour (DoL) attends the ILO-MoLE Consultations on GB Roadmap/EU NAP on Labour Sectors of Bangladesh under...
03/02/2022

Department of Labour (DoL) attends the ILO-MoLE Consultations on GB Roadmap/EU NAP on Labour Sectors of Bangladesh under the leadership of Hon'ble DG Mr. Goutom Kumar sir (Additional Secretary) of DoL at Pan Pacific Sonargaon Hotel, Dhaka. Hon'ble Labour Sectetary Mr. Ehsan-E-Elahi sir presides over the session. Hon'ble IG-DIFE Mr. Nasir Uddin Ahmed sir, ILO Country Director Mr. Toumo Poutiainen, Director DoL Mr. Gias Uddin sir, designated officials from MoLE and other dignitaries from ILO were present there.

06/01/2022

শ্রম ভবনে অগ্নি নির্বাপন মহড়া অনুষ্ঠিত

ঢাকা, ০৬ জানুয়ারিঃ
রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনে অগ্নি দুর্ঘটনায় সচেতনতা সৃষ্টিতে অগ্নি নির্বাপন মহড়া অনুষ্ঠিত হয়েছে।

আজ বাংলাদেশ ফায়ার সার্ভিস এন্ড সিভিল অধিদপ্তর এবং শ্রম অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ মহড়া অনুষ্ঠিত হয়। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো.এহছানে এলাহী প্রধান অতিথি হিসেবে এ মহড়ার উদ্বোধন করেন।

প্রধান অতিথির বক্তৃতায় শ্রম সচিব বলেন, প্রতি বছর অগ্নিকান্ডে অনেক জানমালের ক্ষতি হয়। বড় বড় শিল্প -প্রতিষ্ঠান ধবংস হয়। অনেক প্রাণ হানি ঘটে। অতি গুরুত্বপূর্ণ এ বিষয়ে সকলের সচেতনতা খুবই জরুরী। অগ্নি সচেতনতায় ৮০ শতাংশ অগ্নি দুর্ঘটনা প্রতিরোধ এবং জানমাল রক্ষা সম্ভব।

পরিবারের সকল সদস্যকে অগ্নিকাণ্ড প্রতিরোধের প্রাথমিক কৌশলগুলো জানা রাখতে হবে। বৈদ্যুতিক যন্ত্রপাতি, গ্যাসের চুলা ব্যবহার ও রক্ষণাবেক্ষণের মৌলিক নিয়মগুলো সবাইকে জানতে হবে। প্রয়োজনে ঘরে ফায়ার এক্সটিঙ্গুইশার রাখতে হবে এবং তার ব্যবহার জানতে হবে। সবার কাছে নিকটবর্তী ফায়ার সার্ভিসের ফোন নম্বর সেভ করে রাখার পরামর্শ দেন বক্তারা।

মহড়া অনুষ্ঠানে শ্রম অধিদপ্তের মহাপরিচালক গৌতম কুমার এর সভাপতিত্বে বিকেএমইএ এর নির্বাহী মোহাম্মদ হাতেম, বাংলাদেশ জাতীয় গার্মেন্টস শ্রমিক কর্মচারী লীগ এর সভাপতি সিরাজুল ইসলাম রনি এবং ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর উপ-সহকারী পরিচালক মো. ফজলুর রশিদ বক্তৃতা করেন।

ঘন্টাব্যাপী এ মহড়ায় কিভাবে এবং কত দ্রুত আগুন নেভানোর পদক্ষেপ নিতে হবে এবং আহতদের চিকিৎসার উদ্যোগ নিতে হবে এবং আটকে পড়া মানুষদের উদ্ধার করার পদ্ধতি দেখানো হয়।

শ্রম ভবনে দুই দিন (৫ ও ৬ জানুয়ারি) ব‍্যাপী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর এবং শ্রম অধিদপ্তর কর্তৃক ফায়ার  প্রশিক...
06/01/2022

শ্রম ভবনে দুই দিন (৫ ও ৬ জানুয়ারি) ব‍্যাপী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর এবং শ্রম অধিদপ্তর কর্তৃক ফায়ার প্রশিক্ষণ ও অগ্নি নির্বাপণ মহড়া সম্পন্ন। মহড়ায় প্রধান অতিথি হিসেবে শুভ উদ্বোধন করেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় সচিব জনাব মোঃ এহছানে এলাহী স‍্যার এবং সভপতিত্ব করেন শ্রম অধিদপ্তরের সম্মানিত মহাপরিচালক জনাব গৌতম কুমার (অতিরিক্ত সচিব ) স‍্যার। সফলতার সাথে প্রশিক্ষণ ও মহড়া সম্পন্নের জন‍্য ফায়ার সার্ভিস এর সদস্যসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ।

Happy New Year 2022!শ্রম অধিদপ্তরের সম্মানিত মহাপরিচালক জনাব গৌতম কুমার (অতিরিক্ত সচিব) স‍্যারের সাথে অধিদপ্তরের প্রধান ...
02/01/2022

Happy New Year 2022!

শ্রম অধিদপ্তরের সম্মানিত মহাপরিচালক জনাব গৌতম কুমার (অতিরিক্ত সচিব) স‍্যারের সাথে অধিদপ্তরের প্রধান কার্যালয়ের সকলস্তরের কর্মকর্তা/কর্মচারিদের ইংরেজি নববর্ষের শুভেচ্ছা বিনিময়।
শ্রম অধিদপ্তরে স‍্যারের উপস্থিতি একটি খোলা দরজার মতো যা সুখ এবং আনন্দকে প্রাচুর্যের সাথে স্বাগত জানায়...

31/12/2021
অদ‍্য ১৯/১২/২০২১ খ্রিঃ তারিখে বাংলাদেশ শ্রম আইন সংশোধন, ২০১৮ বিষয়ে শ্রম অধিদপ্তরের সম্মানিত মহাপরিচালক  জনাব গৌতম কুমার ...
19/12/2021

অদ‍্য ১৯/১২/২০২১ খ্রিঃ তারিখে বাংলাদেশ শ্রম আইন সংশোধন, ২০১৮ বিষয়ে শ্রম অধিদপ্তরের সম্মানিত মহাপরিচালক জনাব গৌতম কুমার (অতিরিক্ত সচিব )মহোদয়ের সভাপতিত্বে একটি মতবিনিময় সভা ভার্চুয়ালী (জুম) অনুষ্ঠিত হয়েছে। শ্রম অধিদপ্তরকে শক্তিশালীকরনে অধিদপ্তরের প্রধান কার্যালয় এবং আওতাধীন আই আর আই, বিভাগীয় ও আঞ্চলিক শ্রম দপ্তরের কর্মকর্তাগণ মহাপরিচালক মহোদয়ের প্রস্তাবিত সংশোধনীর বিষয়ে সহমত পোষণ করেন এবং স‍্যারকে অভিবাদন জানান। স‍্যারের অদম‍্য নেতৃত্বে Team DG-DoL আভিজাত্যের মহিমায় এগিয়ে চলছে...

DoL-GAIN Cooperation Agreement এর আওতায়  শ্রম অধিদপ্তরের রাজশাহী ও রংপুর বিভাগের কর্মকর্তাগণের অংশগ্রহণে আঞ্চলিক শ্রম দপ...
18/12/2021

DoL-GAIN Cooperation Agreement এর আওতায় শ্রম অধিদপ্তরের রাজশাহী ও রংপুর বিভাগের কর্মকর্তাগণের অংশগ্রহণে আঞ্চলিক শ্রম দপ্তর, বগুড়ায় DoL-GAIN কর্তৃক আয়োজিত ৪র্থ ব‍্যাচের "Training of Trainers On Basic Nutrition and Safe Food for DoL Officers" প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন শ্রম অধিদপ্তরের সম্মানিত মহাপরিচালক জনাব গৌতম কুমার স‍্যার (অতিরিক্ত সচিব )। ইতোমধ্যে মহাপরিচালক মহোদয়ের আন্তরিক প্রয়াসে ঢাকা, খুলনা,বরিশাল, সিলেট ও চট্টগ্রাম বিভাগের শ্রম অধিদপ্তরের কর্মকর্তাগণের অংশগ্রহণে তিনটি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে এবং মংলা, বেনাপোল ও চট্টগ্রাম বন্দর শ্রমিকদের নিয়ে ৩ টি "Sensitization Workshop for Port Workers On Basic Food and Nutrition" ওয়ার্কশপ সম্পন্ন হয়েছে।স‍্যারের অদম‍্য নেতৃত্বে Team DG-DoL, GAIN এর SWAPNO (Strengthening Workers Access to Pertinent Nutrition Opportunities) কর্মসূচি বাস্তবায়ন করে চলেছে।

মহান বিজয়ের বর্ণিল আলোকসজ্জায় সজ্জিত শ্রম ভবন।
15/12/2021

মহান বিজয়ের বর্ণিল আলোকসজ্জায় সজ্জিত শ্রম ভবন।

শ্রম অধিদপ্তরের সম্মানিত  মহাপরিচালক জনাব গৌতম কুমার (অতিরিক্ত সচিব ) স‍্যার এর সাথে ILO Decent Work & International Lab...
13/12/2021

শ্রম অধিদপ্তরের সম্মানিত মহাপরিচালক জনাব গৌতম কুমার (অতিরিক্ত সচিব ) স‍্যার এর সাথে ILO Decent Work & International Labour Standard Specialist Ms Elena Gerasimova এবং SDIR(Social Dialogue and Industrial Relations) Project, ILO Banglabdesh এর Chief Technical Advisor Mr. Neeran Ramjuthan এর নেতৃত্বাধীন ৮ সদস‍্যের প্রতিনিধিবৃন্দ সাক্ষাৎ করেন।
এ সময় মহাপরিচালক মহোদয় শ্রম অধিদপ্তরের বর্তমান কার্যক্রম, IRI এর আধুনিকায়ন, LWC কে Labour Cultural Academy তে রূপান্তর, World Class Online Trade Union Registration System উদ্ভাবন এবং Labour Law Reform এর বিষয় বিস্তারিত তুলে ধরেন।
ILO এর প্রতিনিধিবৃন্দ মহাপরিচালক মহোদয়ের নেতৃত্বাধীন Team DG-DoL এর অর্জনসমূহের ভূয়সী প্রশংসা করেন এবং শ্রম অধিদপ্তরকে শক্তিশালীকরনে সার্বিক সহায়তার বিষয়ে মত ব‍্যক্ত করেন। সর্বোপরি ILO প্রতিনিধিবৃন্দ শ্রম অধিদপ্তরের IRI ও LWC সরেজমিনে পরিদর্শন এবং ইনস্টিটিউট ও কেন্দ্র সমূহের সক্ষমতা বৃদ্ধিতে পাশে থাকার প্রত‍্যয় ব‍্যক্ত করেন।

Address

196 Shahid Syed Nazrul Islam Sarani, Bijoynogor
Dhaka
1000

Opening Hours

Monday 09:00 - 17:15
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801756615310

Website

Alerts

Be the first to know and let us send you an email when Team DG-DoL BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Team DG-DoL BD:

Share