Chittagong hill tract hill students council-Democratic

Chittagong hill tract hill students council-Democratic পিসিপি একটি স্বাধীন সতন্ত্র সংগঠন,যে সংগঠন পাহাড়ে অস্তিত্ব রক্ষার সংগ্রামে এগিয়ে চলছে।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন কেন্দ্রীক পানছড়ি উপজেলার ৪ টি ইউনিয়নের সম্ভাব্য প্রতিযোগি মেম্বার, চেয়ারম্যান, কার্বারি এবং ...
08/08/2026

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন কেন্দ্রীক পানছড়ি উপজেলার ৪ টি ইউনিয়নের সম্ভাব্য প্রতিযোগি মেম্বার, চেয়ারম্যান, কার্বারি এবং অত্র এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গদের নিয়ে খাগড়াছড়ি মধুপর কেন্দ্রীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে মহান পার্টির পক্ষ থেকে শ্রী অমর জ্যোতি চাকমা(সাংগঠনিক সম্পাদক) মহোদয় উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক শ্রী বিজয় চাকমা মহোদয় এবং পাহাড়ী ছাত্র পরিষদের নেতৃবৃন্দ। আলোচনা সভায় নির্বাচনী নানা আলাপ এবং এলাকার সার্বিক পরিস্থিতি বিষয় নিয়ে আলোকপাত করা হয়।

দীঘিনালায় পাহাড়ী ছাত্র পরিষদের ৬ষ্ঠ থানা ও যৌথ কাউন্সিল অনুষ্ঠিত-অদ্য ২৪ জুলাই ২০২৬, বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছ...
24/07/2026

দীঘিনালায় পাহাড়ী ছাত্র পরিষদের ৬ষ্ঠ থানা ও যৌথ কাউন্সিল অনুষ্ঠিত-

অদ্য ২৪ জুলাই ২০২৬, বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ, ইউপিডিএফ (গণতান্ত্রিক) দীঘিনালা থানা শাখার উদ্যোগে উৎসবমুখর পরিবেশে ৬ষ্ঠ দীঘিনালা থানা ও যৌথ কাউন্সিল অনুষ্ঠিত হয়।
কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপিডিএফ (গণতান্ত্রিক)-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শ্রী:অমর জ্যোতি চাকমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্র ও যুববিষয়ক সম্পাদক শ্রী: বিজয় চাকমা এবং বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি শ্রী:লবিয়ত চাকমা। এছাড়াও উপস্থিত ছিলেন ইউপিডিএফ (গণতান্ত্রিক) দীঘিনালা থানা শাখার সভাপতি শ্রী সমীর চাকমাসহ পাহাড়ী ছাত্র পরিষদের কেন্দ্রীয়, থানা ও বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দীঘিনালা থানা শাখার সাধারণ সম্পাদক শ্রী জটিন ত্রিপুরা।
বক্তারা বলেন, "শিক্ষা, সংহতি, সাম্য ও প্রগতি"—এই মূলনীতিকে ধারণ করে পাহাড়ী ছাত্র পরিষদ দীর্ঘদিন ধরে পার্বত্য চট্টগ্রামের শিক্ষার্থী ও জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে সংগ্রাম করে আসছে। তারা বলেন, ছাত্রসমাজ সমাজ পরিবর্তনের অন্যতম চালিকাশক্তি। তাই আদর্শিক চর্চা, সাংগঠনিক শৃঙ্খলা এবং গণতান্ত্রিক মূল্যবোধকে ধারণ করে নতুন প্রজন্মকে যোগ্য নেতৃত্ব হিসেবে গড়ে তুলতে হবে।
প্রধান অতিথি অমর জ্যোতি চাকমা তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের অধিকার, শিক্ষা ও গণতান্ত্রিক চেতনার বিকাশে পাহাড়ী ছাত্র পরিষদের ভূমিকা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি সকল স্তরের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থেকে সংগঠনকে শক্তিশালী করার আহ্বান জানান।
বিশেষ অতিথি বিজয় চাকমা বলেন, শিক্ষার্থীদের কেবল পাঠ্যপুস্তকের জ্ঞান অর্জন করলেই চলবে না; সমাজ, ইতিহাস ও সমসাময়িক বাস্তবতা সম্পর্কে সচেতন হয়ে দায়িত্বশীল নেতৃত্ব গড়ে তুলতে হবে। তিনি শিক্ষা, অধিকার ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার আন্দোলনে ছাত্রসমাজকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
পাহাড়ী ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি শ্রী লবিয়ত চাকমা বলেন, পার্বত্য চট্টগ্রামের বর্তমান বাস্তবতায় শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ, সচেতন ও সংগঠিত হওয়ার কোনো বিকল্প নেই। শিক্ষা, সংহতি, সাম্য ও প্রগতির আদর্শকে ধারণ করে ছাত্রসমাজকে সকল বৈষম্য, অবিচার ও পশ্চাৎপদতার বিরুদ্ধে সোচ্চার হতে হবে। তিনি নবীন নেতৃত্বকে আদর্শিক, দায়িত্বশীল ও জনগণের স্বার্থে নিবেদিত থেকে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার আহ্বান জানান।
কাউন্সিলের দ্বিতীয় অধিবেশনে সর্বসম্মতিক্রমে আপন চাকমাকে সভাপতি এবং অরুন চাকমাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ২১ সদস্যবিশিষ্ট ৬ষ্ঠ দীঘিনালা থানা কমিটি গঠন করা হয়। এছাড়া পার্থ ত্রিপুরাকে সভাপতি ও নিত্য চাকমাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ৩১ সদস্যবিশিষ্ট ৬ষ্ঠ দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজ কমিটি, দিস্টিন চাকমাকে সভাপতি ও অন্তর ত্রিপুরাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ২১ সদস্যবিশিষ্ট ৫ম দীঘিনালা কুজেন্দ্র মল্লিকা মডার্ন কলেজ কমিটি, তুর্য চাকমাকে সভাপতি ও দিনান চাকমাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ২১ সদস্যবিশিষ্ট ১ম দীঘিনালা টেকনিক্যাল স্কুল ও কলেজ কমিটি, রিমেল চাকমাকে সভাপতি ও প্রাণে ত্রিপুরাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ১৭ সদস্যবিশিষ্ট ২য় ১নং মেরুং ইউনিয়ন কমিটি এবং জয়কীর্তি চাকমাকে সভাপতি ও প্রিয়দ্বীপ চাকমাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ২য় ২নং বোয়ালখালী ইউনিয়ন কমিটি গঠন করা হয়।
কাউন্সিল শেষে নবনির্বাচিত সকল কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে পাহাড়ী ছাত্র পরিষদের কেন্দ্রীয় সাধারন সম্পাদক বিজয় চাকমা বলেন, নবনির্বাচিত নেতৃত্বের ওপর সংগঠনের আদর্শ, শৃঙ্খলা ও ঐতিহ্য সমুন্নত রাখার গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পিত হয়েছে। শিক্ষা, সংহতি, সাম্য ও প্রগতির মূলনীতিকে ধারণ করে শিক্ষার্থীদের অধিকার, জাতিসত্তার ন্যায্য দাবি এবং গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠার আন্দোলনকে আরও শক্তিশালী করতে হবে। তিনি আদর্শিক চর্চা, সাংগঠনিক শৃঙ্খলা ও জনগণের স্বার্থে আত্মনিয়োগের মাধ্যমে পাহাড়ী ছাত্র পরিষদকে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে আরও সুসংগঠিত ও কার্যকর সংগঠনে পরিণত করতে নবনির্বাচিত নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান।
পরিশেষে দীঘিনালা থানা শাখার বিদায়ী কমিটির সভাপতি শ্রী বিতরণ চাকমার সভাপতিত্বে সমাপনী অধিবেশন অনুষ্ঠিত হয়। এ সময় নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয় এবং সংগঠনের আদর্শ, ঐক্য ও সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করা হয়। পরে ৬ষ্ঠ দীঘিনালা থানা ও যৌথ কাউন্সিলের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।

অদ্য (১৪-০৭-২০২৬) বান্দরবানে বন্যা ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সহায়তা প্রদান করেছে ইউপিডিএফ (গণ...
14/07/2026

অদ্য (১৪-০৭-২০২৬) বান্দরবানে বন্যা ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সহায়তা প্রদান করেছে ইউপিডিএফ (গণতান্ত্রিক)।

ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন ইউপিডিএফ (গণতান্ত্রিক)-এর বান্দরবান জেলা কমিটির সভাপতি শ্রী উবামং চাকমাসহ জেলা কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।

এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে প্রয়োজনীয় ত্রাণসামগ্রী তুলে দেওয়া হয়। পাশাপাশি দুর্যোগে বিপর্যস্ত মানুষের পাশে থেকে মানবিক সহায়তা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।

বন্যার্ত মানুষের পাশে মানবিক সহায়তা ইউপিডিএফ (গণতান্ত্রিক)এর-অদ্য(১৪-০৭-২০২৬) তারিখে দ্বিতীয় দিনের কর্মসূচিতে ইউপিডিএফ (...
14/07/2026

বন্যার্ত মানুষের পাশে মানবিক সহায়তা ইউপিডিএফ (গণতান্ত্রিক)এর-

অদ্য(১৪-০৭-২০২৬) তারিখে দ্বিতীয় দিনের কর্মসূচিতে ইউপিডিএফ (গণতান্ত্রিক) দিঘীনালা থানা শাখার উদ্যোগে এবং বৃহত্তর চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের সহযোগিতায় বন্যা ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

নবগঠিত ইউপিডিএফ(গণতান্ত্রিক) লংগদু থানা শাখা কমিটিকে অভিনন্দন ও প্রাণঢালা শুভেচ্ছা।
24/05/2026

নবগঠিত ইউপিডিএফ(গণতান্ত্রিক) লংগদু থানা শাখা কমিটিকে অভিনন্দন ও প্রাণঢালা শুভেচ্ছা।

21/05/2026

অদ্য ২১-০৫-২০২৬ইং পিসিপি'র ৭ম কেন্দ্রীয় কাউন্সিল সম্পন্ন হয়।

কাউন্সিলে উপস্থিত ছিলেন ইউপিডিএফ(গণতান্ত্রিক)'র কেন্দ্রীয় সভাপতি শ্রী সমীরণ চাকমা,
কেন্দ্রীয় সদস্য শ্রী প্রবেশ চাকমা, কেন্দ্রীয় ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক শ্রী বিজয় চাকমাসহ পিসিপি'র কেন্দ্রীয় কমিটি, জেলা,থানা ও কলেজ কমিটির নেতৃবৃন্দ।

পিসিপি'র যুগ্ম সাধারণ সম্পাদক বিজয় চাকমার সঞ্চালনায় সভাপতিত্ব করেন ইউপিডিএফ(গণতান্ত্রিক)'র কেন্দ্রীয় ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক শ্রী বিজয় চাকমা।

পিসিপি প্রতিনিধিরা বলেন পার্বত্য চট্টগ্রামে অস্তিত্ব রক্ষার জন্য পার্বত্য চট্টগ্রাম চুক্তি পূর্ণ বাস্তবায়নে পিসিপি'র অগ্রণী ভূমিকা ও দূরদৃষ্টি সম্পন্ন নেতৃত্ব অত্যান্ত প্রয়োজন।

ইউপিডিএফ(গণতান্ত্রিক) দলের কেন্দ্রীয় সদস্য প্রবেশ চাকমা বলেন পিসিপি কেবল একটি সংগঠন নয় এটি একটি আবেগের জায়গা যা আন্দোলনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণে নেতৃত্ব প্রদান করতে হয়। এবং আরো নানাবিদ বিষয়ে আলোকপাত করেন।

ইউপিডিএফ(গণতান্ত্রিক) দলের কেন্দ্রীয় সভাপতি শ্রী সমীরণ চাকমা বলেন বিশ্বে ঠিকে থাকার জন্য যোগ্যতা অর্জন করতে হবে এবং বিশ্বে একমাত্র যোগ্য ব্যাক্তিরাই ঠিকে থাকবে। পার্বত্য চট্টগ্রাম চুক্তি, বিশ্বের আঞ্চলিক রাজনীতি এবং দেশের বর্তমান পরিস্থিতি বিষয়ে আলোকপাত করেন।

সর্বশেষ সবার মতামতের ভিত্তি করে সভাপতি লবিয়ত চাকমা, সাধারণ সম্পাদক বিজয় চাকমা এবং সাংগঠনিক সম্পাদক উদান চাকমাকে করে ১৯ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। এবং নবনির্বাচিত কমিটিকে শপথ বাক্য পাঠ করান সদ্য বিদায়ী সভাপতি শ্রী দীপন চাকমা।

এবং সর্বশেষ ইউপিডিএফ(গণতান্ত্রিক) কেন্দ্রীয় ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক শ্রী বিজয় চাকমার সভাপতি বক্তব্যর মধ্যে দিয়ে ৭ম কেন্দ্রীয় কাউন্সিল সম্পন্ন হয়।

‘বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ এর ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী  উদযাপন করা হয়েছে।বুধবার (২০ মে ২০২৬) সকালে খাগ...
20/05/2026

‘বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ এর ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

বুধবার (২০ মে ২০২৬) সকালে খাগড়াছড়ি জেলা শহরের লারমা স্কয়ার থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মারমা উন্নয়ন সংসদ প্রাঙ্গণে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভার শুভ উদ্বোধন করেন ইউপিডিএফ (গণতান্ত্রিক)-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শ্রী অমর জ্যোতি চাকমা।
পিসিপির কেন্দ্রীয় সহ-সভাপতি শ্রী বিজয় চাকমার সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন পিসিপির কেন্দ্রীয় সদস্য শ্রী সুমন্ত চাকমা।

বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদের সভাপতি দীপন চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউপিডিএফ (গণতান্ত্রিক)-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শ্রী অমল কান্তি চাকমা। আরো বক্তব্য রাখেন ইউপিডিএফ (গণতান্ত্রিক)-এর কেন্দ্রীয় ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক শ্রী বিজয় চাকমা, পিসিপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শ্রী বাবু চাকমা ও সহ-সভাপতি শ্রী লবিয়ত চাকমাসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রাম চুক্তির যথাযথ বাস্তবায়ন না হওয়ায় পাহাড়ে এখনো স্থায়ী শান্তি প্রতিষ্ঠিত হয়নি। ভূমি বেদখল, নির্যাতন-নিপীড়ন এবং পাহাড়ের মানুষের মৌলিক অধিকার বাস্তবায়নের পথে নানা প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। নিরপেক্ষ ভূমি কমিশনের অভাবে ভূমি সমস্যারও স্থায়ী সমাধান হচ্ছে না বলে তারা মন্তব্য করেন।

এসময় বক্তারা পিসিপি গঠনের ইতিহাস, প্রেক্ষাপট ও পাহাড়ের ছাত্র-যুব সমাজের অধিকার আদায়ের সংগ্রামের বিভিন্ন দিক তুলে ধরেন।

#পিসিপি ্রতিষ্ঠাবার্ষিকী #খাগড়াছড়ি #পার্বত্যচট্টগ্রাম ান্ত্রিক

20/05/2026

পিসিপি'র ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

https://protidinerkhagrachari.com/2026/05/20/%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af-%e...
20/05/2026

https://protidinerkhagrachari.com/2026/05/20/%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%9a%e0%a7%81%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%af%e0%a6%a5%e0%a6%be%e0%a6%af%e0%a6%a5-%e0%a6%ac/

খাগড়াছড়িতে পিসিপি’র ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন। আল-মামুন:: খাগড়াছড়িতে ‘বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছ...

পিসিপি'র ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ৭ম কেন্দ্রীয় কাউন্সিল উপলক্ষ্যে মহালছড়ি উপজেলায় পোস্টার টাঙ্গানো হচ্ছে।
18/05/2026

পিসিপি'র ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ৭ম কেন্দ্রীয় কাউন্সিল উপলক্ষ্যে মহালছড়ি উপজেলায় পোস্টার টাঙ্গানো হচ্ছে।

Address

Dhaka

Telephone

+8801818858209

Website

Alerts

Be the first to know and let us send you an email when Chittagong hill tract hill students council-Democratic posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Chittagong hill tract hill students council-Democratic:

Shortcuts

Share