ভোলা উপজেলা সমিতি, ঢাকা।

ভোলা উপজেলা সমিতি, ঢাকা। Humanitarian Organisation

ভোলা-১ আসন থেকে বিএনপি মনোনীত গরুর গাড়ি মার্কা প্রার্থী বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) চেয়ারম্যান জনাব আন্দালিব রহমান...
13/02/2026

ভোলা-১ আসন থেকে বিএনপি মনোনীত গরুর গাড়ি মার্কা প্রার্থী বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) চেয়ারম্যান জনাব আন্দালিব রহমান পার্থ বিজয়ী হওয়ায় ভোলা উপজেলা সমিতি ঢাকা এর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন।

28/11/2025
28/11/2025

ভোলা–বরিশাল সেতুর দাবিতে শাহবাগে মহাসমাবেশ:

ভোলা–টু–বরিশাল সেতুসহ ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে শাহবাগে অনশনরত আন্দোলনকারীদের সঙ্গে ভোলা উপজেলা সমিতি ঢাকা একাত্মতা প্রকাশ করছে।

আজ ২৮ নভেম্বর, শুক্রবার শাহবাগের জাতীয় জাদুঘরের সম্মুখে মহা সমাবেশ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলা জেলা বিএনপির আহ্বায়ক, আমরা ভোলা বাসীর আহ্বায়ক এবং ভোলা–১ আসন হতে বিএনপির মনোনীত জনাব আলহাজ্ব গোলাম নবী আলমগীর।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ভোলা উপজেলা সমিতি ঢাকা এর সাধারণ সম্পাদক, বাংলাদেশ টাইলস ডিলার ও ইম্পোর্টার অ্যাসোসিয়েশনের মহাসচিব জনাব এম ইউ গোলাম রসুল বেলাল, ভোলা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও আমরা ভোলা বাসীর যুগ্ম আহ্বায়ক এনামুল হক, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক পৌর প্যানেল চেয়ারম্যান জনাব হুমায়ুন কবির সোপান, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক জনাব আসিফ আলতাফ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব তারিকুল ইসলাম কায়েদ, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নাকিবুল ইসলাম চৌধুরী, আমরা ভোলা বাসীর সদস্য সচিব জনাব মীর মোশারেফ হোসেন অমি, আহত যোদ্ধা নোমান।

সভায় উপস্থিত ছিলেন ভোলা উপজেলা সমিতি ঢাকা এর সভাপতি জনাব মোহাম্মদ ইউসুফ, সাংগঠনিক সম্পাদক জনাব গোলাম মাসুদ খান লাবলু, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি যথাক্রমে জনাব সাজ্জাদুর রহমান সামুন, জনাব মিজানুর রহমান জিলন, সিএনএফ হেলাল উদ্দিন, মহিলা বিষয়ক সম্পাদক সীমা আক্তার, দপ্তর সম্পাদক আব্দুর রহমান রুবেল, সহ সাংগঠনিক সম্পাদক জনাব আমজাদ হোসেন হুমায়ুন, জনাব নুরুল আমিন মাসুদ, নির্বাহী সদস্য জনাব মনির খান, জনাব মোঃ মনির হোসেন এবং ফাহাদ।

সভায় মিরপুর, মোহাম্মদপুর, হাইকোর্ট, কেরানীগঞ্জ, সাইনবোর্ড, যাত্রাবাড়ী, কামরাঙ্গীরচরসহ বিভিন্ন স্থান থেকে মিছিল সহকারে শাহবাগে এসে জড়ো হয়ে মহাসমাবেশে পরিণত হয়।
সভা শেষে দাবী আদায়ের লক্ষ্যে শাহবাগ চৌরাস্তায় এক ঘণ্টা অবস্থান করা হয়, এতে চারদিকে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।

অভিনন্দন !অভিনন্দন!! অভিনন্দন !!!ভোলা উপজেলা সমিতি  ঢাকা এর উপদেষ্টা পরিষদের সদস্য, ভোলা সদর উপজেলার ইলিশা ইউনিয়নের ঐতি...
11/08/2025

অভিনন্দন !অভিনন্দন!! অভিনন্দন !!!

ভোলা উপজেলা সমিতি ঢাকা এর উপদেষ্টা পরিষদের সদস্য, ভোলা সদর উপজেলার ইলিশা ইউনিয়নের ঐতিহ্যবহী নাদের মিয়া পরিবারের কৃতি সন্তান বাংলাদেশ পুলিশের অতিরিক্ত কমিশনার মোঃ সরোয়ার অতিরিক্ত আইজিপি হিসেবে পদোন্নতি পাওয়ায় ভোলা উপজেলা সমিতি ঢাকা এর পক্ষ থেকে অভিনন্দন।

26/03/2025

শোক সংবাদ

ভোলা শহরের যুগির ঘোল নিবাসী ও রাজধানীর বাংলামটরের অত্যন্ত পরিচিত মুখ ভোলা উপজেলা সমিতি ঢাকা এর সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ টাইলস ডিলার ও ইম্পোর্টার এসোসিয়েশনের মহাসচিব জনাব এম ইউ গোলাম রসুল বেলাল এর আম্মা নুরজাহান বেগম রাজধানীর গ্রীন রোডের ল্যাবএইড হাসপাতালে গতকাল ২৫ মার্চ -২০২৫ রাত ৮ ঘটিকায় ইন্তেকাল করেন ।(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর। ৫ ছেলে ২ মেয়ে নাতি নাতনী সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
মরহুম নুরজাহান বেগমের জানাজা নামাজ ২৬ শে মার্চ বাদ জোহর ভোলার যুগীর ঘোল ঈদগা মাঠে অনুষ্ঠিত হয়। জানাজা নামাজ শেষে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

ভোলা জেলা বিএনপি আহবায়ক ভোলা পৌরসভার সাবেক মেয়র জনাব আলহাজ্ব গোলাম নবী আলমগীর সহ বিএনপি, জামাত ইসলামী , নেতৃবৃন্দ ব্যবসায়ী, সুশীল সমাজের নেতৃবৃন্দ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।

Address

9/1/E, Seceratariyeat Road, Fulbariya
Dhaka
1000

Telephone

+8801710666433

Website

Alerts

Be the first to know and let us send you an email when ভোলা উপজেলা সমিতি, ঢাকা। posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to ভোলা উপজেলা সমিতি, ঢাকা।:

Share

Category