DU Islamic Library

DU Islamic Library Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from DU Islamic Library, Library, University of Dhaka, Dhaka.

ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামিক লাইব্রেরি
আলোকিত জ্ঞানের উন্মুক্ত কারিগর।

DU Islamic Library হলো ঢাকা বিশ্ববিদ্যালয় দাওয়াহ সার্কেল পরিচালিত বছরব্যাপী চলমান কার্যক্রমের সবচেয়ে বড় প্রতিফলন। বর্তমানে প্রায় ৯ টি হলে আমাদের এই কার্যক্রম চলমান, আলহামদুলিল্লাহ।

"Their meat will not reach Allah, nor will their blood, but what reaches Him is piety from you. Thus have We subjected t...
27/05/2026

"Their meat will not reach Allah, nor will their blood, but what reaches Him is piety from you. Thus have We subjected them to you that you may glorify Allah for that [to] which He has guided you; and give good tidings to the doers of good. Indeed, Allah defends those who have believed. Indeed, Allah does not like everyone treacherous and ungrateful."
(Surah Al-Hajj: 37-38)

Dhaka University Islamic library wishes you a day of reflection, compassion, and unity. May the essence of Eid ul-Adha inspire us to give, forgive, and grow together.

Eid Mubarak!

আলহামদুলিল্লাহ!আল্লাহর অশেষ শুকরিয়া,অবশেষে শেখ মুজিবুর রহমান হল ইসলামিক লাইব্রেরি আনুষ্ঠানিকভাবে উদ্ধোধন হলো।উদ্ধোধন করে...
16/05/2026

আলহামদুলিল্লাহ!
আল্লাহর অশেষ শুকরিয়া,অবশেষে শেখ মুজিবুর রহমান হল ইসলামিক লাইব্রেরি আনুষ্ঠানিকভাবে উদ্ধোধন হলো।

উদ্ধোধন করেন-
অধ্যাপক শেখ মুহাম্মদ ইউসূফ স্যার,
ইসলামিক স্টাডিজ বিভাগ!

বই হোক আপনার সঙ্গী। বই নিতে ভিজিট করুন:
library.dudc.org

আলহামদুলিল্লাহ! প্রথমবারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয়  মসজিদে শুরু হওয়া লাইব্রেরি কার্যক্রমে সবার আন্তরিক অংশগ্র...
08/05/2026

আলহামদুলিল্লাহ!
প্রথমবারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে শুরু হওয়া লাইব্রেরি কার্যক্রমে সবার আন্তরিক অংশগ্রহণ ছিলো আমাদের জন্য অনুপ্রেরণাদায়ক।

অল্প সময়েই বই পড়ার প্রতি বোনদের আগ্রহ, নিয়মিত উপস্থিতি আর সুন্দর সাড়া আমাদের আশাবাদী করে তুলেছে। কেউ পড়ছে জ্ঞান অর্জনের জন্য, কেউ আত্মশুদ্ধির জন্য। আর এভাবেই ছোট্ট এই উদ্যোগ ধীরে ধীরে হয়ে উঠছে সুন্দর এক ইলমি পরিবেশ।

এপ্রিল মাসজুড়ে মোট ২৩টি বই পড়া হয়েছে।
ভালোবাসা ও দোয়া রইলো আমাদের সকল পাঠিকা ও ভলান্টিয়ারদের জন্য, যারা এই কার্যক্রমটিকে প্রাণবন্ত করে তুলছেন।

ইন শা আল্লাহ, এই পথচলা আরও দীর্ঘ হোক, বইয়ের সাথে সম্পর্ক আরও গভীর হোক।

ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামিক লাইব্রেরির (ফিমেল) এপ্রিল, ২০২৬-এর হলভিত্তিক বই পড়ানো,সেরা পাঠিকা ও ভলান্টিয়ারদের তালিকা প্রক...
07/05/2026

ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামিক লাইব্রেরির (ফিমেল) এপ্রিল, ২০২৬-এর হলভিত্তিক বই পড়ানো,সেরা পাঠিকা ও ভলান্টিয়ারদের তালিকা প্রকাশ করা হলো।

আল্লাহ সকলের ইলম ও কাজে বারাকাহ দান করুন।

আলহামদুলিল্লাহ!সফলভাবে সম্পন্ন হলো আমাদের বহুল প্রতীক্ষিত ও তাৎপর্যপূর্ণ আলোচনা অনুষ্ঠান- “বোনদের অনলাইন এক্টিভিটি: করণী...
04/05/2026

আলহামদুলিল্লাহ!
সফলভাবে সম্পন্ন হলো আমাদের বহুল প্রতীক্ষিত ও তাৎপর্যপূর্ণ আলোচনা অনুষ্ঠান- “বোনদের অনলাইন এক্টিভিটি: করণীয় ও বর্জনীয়” শীর্ষক সেশনটি।

বর্তমান ডিজিটাল যুগে অনলাইন প্ল্যাটফর্মে একজন মুসলিম বোনের দায়িত্ব, সচেতনতা এবং ইতিবাচক ভূমিকা নিয়ে ছিল এই আয়োজনের মূল প্রতিপাদ্য।

উক্ত সেশনে আলোচনা করেছেন ইফফাহ্ পাবলিকেশন্স-এর সম্মানিত প্রকাশক ও অনুবাদক- আজমীন আক্তার ইভা। তাঁর প্রাঞ্জল উপস্থাপনা ও বাস্তবধর্মী দিকনির্দেশনায় উপস্থিত বোনরা অনলাইন ব্যবহারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক- যেমন সময়ের সঠিক ব্যবহার, ইসলামী আদর্শ বজায় রাখা, কনটেন্ট নির্বাচন, এবং সোশ্যাল মিডিয়ায় সচেতনতা সম্পর্কে মূল্যবান ধারণা লাভ করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামিক লাইব্রেরির ফিমেল জোনের পক্ষ থেকে অংশগ্রহণকারী বোনদের জন্য ছিল হালকা আপ্যায়নের ব্যবস্থা। পাশাপাশি সেশনের আকর্ষণ বাড়াতে আয়োজন করা হয় একটি সংক্ষিপ্ত কুইজ প্রতিযোগিতা, যেখানে বিজয়ীদের জন্য ছিল ছোট্ট হাদিয়া।

আমরা আশা করছি এই ইন্টারেক্টিভ সেশন অংশগ্রহণকারী বোনরা উপভোগ করেছেন। পাশাপাশি নিজেদের অনলাইন কার্যক্রমকে আরও সচেতন, গঠনমূলক এবং দ্বীনসম্মতভাবে পরিচালনার অনুপ্রেরণা ও দিকনির্দেশনা পেয়েছেন।

আমাদের সকল প্রকার ভুল-ত্রুটি মার্জনীয় দৃষ্টিতে দেখার অনুরোধ রইল। জাযাকুমুল্লাহু খাইরান।

'বোনদের অনলাইন এক্টিভিটি : করণীয় ও বর্জনীয়' শীর্ষক আলোচনা সভা শুরু হতে যাচ্ছে। বোনেরা ঢাবি সেন্ট্রাল মসজিদে মেয়েদের নামা...
04/05/2026

'বোনদের অনলাইন এক্টিভিটি : করণীয় ও বর্জনীয়' শীর্ষক আলোচনা সভা শুরু হতে যাচ্ছে। বোনেরা ঢাবি সেন্ট্রাল মসজিদে মেয়েদের নামাজের স্থানে চলে আসুন।

অফলাইন গুনাহের ব্যাপারে, যেকোন কাজের ব্যাপারে, কথার ব্যাপারে যেভাবে আমরা সচেতন থাকি , অনলাইনের যেকোন কাজের বিষয়েও কি আমর...
01/05/2026

অফলাইন গুনাহের ব্যাপারে, যেকোন কাজের ব্যাপারে, কথার ব্যাপারে যেভাবে আমরা সচেতন থাকি , অনলাইনের যেকোন কাজের বিষয়েও কি আমরা একইভাবে সচেতন? একজন মুসলিমাহ হিসেবে আমাদের কি করা উচিত বা কি না করা উচিত এসব নিয়ে আমরা ভাবি তো?

ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামিক লাইব্রেরী ফিমেল উইং এর পক্ষ থেকে ঢাবির বোনদের জন্য থাকছে এমন গুরুত্বপূর্ণ বিষয়ের উপর হালাকাহ।

আলোচনা করবেন-
আজমিন আক্তার ইভা
অনুবাদক ও প্রকাশক, ইফফাহ পাবলিকেশন্স

স্থানঃ সেন্ট্রাল মসজিদ (মেয়েদের নামাজের স্থান)
তারিখঃ ০৪ মে, সোমবার
সময়ঃ দুপুর ২.০০ ঘটিকা

বোনেরা সবান্ধব আমন্ত্রিত। বাদ জোহর চলে আসবেন ইন শা আল্লাহ।

আপনাদের পছন্দসই বই দেখতে ও পড়ার জন্য ধার নিতে ভিজিট করুন-  library.dudc.org
01/05/2026

আপনাদের পছন্দসই বই দেখতে ও পড়ার জন্য ধার নিতে ভিজিট করুন- library.dudc.org

30/04/2026

What’s one book that genuinely rewired your mind?

আলহামদুলিল্লাহ, শেখ মুজিবুর রহমান হলে (প্রস্তাবিত শহীদ ওসমান হাদী হল) DU Islamic Library  এর সার্বিক তত্ত্বাবধানে ইসলামি...
29/04/2026

আলহামদুলিল্লাহ,
শেখ মুজিবুর রহমান হলে (প্রস্তাবিত শহীদ ওসমান হাদী হল) DU Islamic Library এর সার্বিক তত্ত্বাবধানে ইসলামিক লাইব্রেরী চালু হয়েছে।
লাইব্রেরীর জন্য বই পাঠিয়েছেন মাকতাবাতুল আশরাফ প্রকাশনী। আল্লাহ রব্বুল আ'লামীন তাদেরকে কবুল করুন।

লাইব্রেরী প্রতিষ্ঠার সাথে জড়িত সকল শিক্ষক, শিক্ষার্থীকে আল্লাহ উত্তম প্রতিদান দিবেন ইনশাআল্লাহ।
আশা করি লাইব্রেরী থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিনামূল্যে বই ধার নিয়ে তাদের জ্ঞানের বিকাশ ঘটাবে ইনশাআল্লাহ।
Dhaka University Dawah Circle - ঢাকা বিশ্ববিদ্যালয় দাওয়াহ সার্কেল

ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামিক লাইব্রেরির (ফিমেল) মার্চ,২০২৬-এর হলভিত্তিক বই পড়ানো,সেরা পাঠিকা ও ভলান্টিয়ারদের তালিকা প্রকাশ...
10/04/2026

ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামিক লাইব্রেরির (ফিমেল) মার্চ,২০২৬-এর হলভিত্তিক বই পড়ানো,সেরা পাঠিকা ও ভলান্টিয়ারদের তালিকা প্রকাশ করা হলো।

আল্লাহ সকলের ইলম ও কাজে বারাকাহ দান করুন।

Address

University Of Dhaka
Dhaka
1000

Website

https://www.youtube.com/@DhakaUniversityDawahCircle/

Alerts

Be the first to know and let us send you an email when DU Islamic Library posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to DU Islamic Library:

Share

Category