22/12/2024
সাধারণ বীমা কর্পোরেশন ২০২৪-২৫ অর্থ বছরে লভ্যাংশ বাবদ ৫০.০০ (পঞ্চাশ) কোটি টাকা ২২/১২/২০২৪ খ্রি. তারিখ রবিবার মাননীয় অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ এর নিকট সাধারণ বীমা কর্পোরেশন এর চেয়ারম্যান, সচিব (অবসরপ্রাপ্ত) জনাব মোহাম্মদ জয়নুল বারী হস্তান্তর করেন। ২০২৪ আয় বছরে লভ্যাংশ ছাড়াও আয়কর ও মূসক হিসেবে সাধারণ বীমা কর্পোরেশন ২৪৬,৬২,০০,০০০.০০ ( দুইশত ছেচল্লিশ কোটি বাষট্টি লক্ষ) টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা প্রদান করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সচিব, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ও ব্যবস্থাপনা পরিচালক, সাধারণ বীমা কর্পোরেশন এবং অন্যান্য কর্মকর্তাবৃন্দ।