Sunnah TV

Sunnah TV Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Sunnah TV, Public Service, Dhaka.

আসসালামু আলাইকুম,আমার পেইজে আপনকে স্বাগতম ,ইনশা আল্লহ এখন থেকে এই পেজে নিয়মিত ইসলামিক পোস্ট হবে🥰🥰
আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন❣️
https://www.youtube.com/

11/12/2025

মানুষ(اشرف المخلوقات)সৃষ্টির মধ্যে
শ্রেষ্ঠতম জীব 🥰

09/12/2025

আল্লাহর শুকরিয়া আদায় করতে
কার না ভালো লাগে। আলহামদুলিল্লাহ🥰

 #১৫টি_অপরাধের_কারণে_ভূমিকম্পঃ ========================= عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله علي...
28/11/2025

#১৫টি_অপরাধের_কারণে_ভূমিকম্পঃ
=========================

عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏
আবূ হুরাইরা (রাঃ) থেকে বর্ণিতঃ:
তিনি বলেন: রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন:

إِذَا اتُّخِذَ الْفَىْءُ دُوَلاً
যখন গানীমাতের (যুদ্বলব্দ) মাল ব্যক্তিগত সম্পদে পরিণত হবে,

وَالأَمَانَةُ مَغْنَمًا
আমানতের মাল লুটের মালে পরিণত হবে,

وَالزَّكَاةُ مَغْرَمًا
যাকাতকে জরিমানা মনে করা হবে,

وَتُعُلِّمَ لِغَيْرِ الدِّينِ
ধর্ম বিবর্জিত শিক্ষার প্রচলন হবে,

وَأَطَاعَ الرَّجُلُ امْرَأَتَهُ
পুরুষ স্ত্রীর অনুগত হয়ে যাবে

وَعَقَّ أُمَّهُ
কিন্তু নিজ মায়ের অবাধ্য হবে,

وَأَدْنَى صَدِيقَهُ
বন্ধু-বান্ধবকে কাছে টেনে নিবে,

وَأَقْصَى أَبَاهُ
কিন্তু পিতাকে দূরে ঠেলে দিবে,

وَظَهَرَتِ الأَصْوَاتُ فِي الْمَسَاجِدِ
মসজিদে উচ্চ আওয়াজ ও হট্টগোল করবে,

وَسَادَ الْقَبِيلَةَ فَاسِقُهُمْ
পাপাচারীরা গোত্রের নেতা হবে,

وَكَانَ زَعِيمُ الْقَوْمِ أَرْذَلَهُمْ
নিকৃষ্ট লোক সমাজের কর্ণধার হবে,

وَأُكْرِمَ الرَّجُلُ مَخَافَةَ شَرِّهِ
কোন মানুষের অনিষ্ট হতে বাঁচার জন্য তাকে সম্মান দেখানো হবে,

وَظَهَرَتِ الْقَيْنَاتُ وَالْمَعَازِفُ
গায়িকা-নর্তকী ও বাদ্য যন্ত্রের বিস্তার ঘটবে,

وَشُرِبَتِ الْخُمُورُ
মদ পান করা হবে,

وَلَعَنَ آخِرُ هَذِهِ الأُمَّةِ أَوَّلَهَا
এই উম্মাতের শেষ যামানার লোকেরা তাদের পূর্ববতীদের ( সাহাবায়ে কেরাম, সলফে সালেহীন, নেককার বুযুর্গ) অভিসম্পাত করবে,

فَلْيَرْتَقِبُوا عِنْدَ ذَلِكَ رِيحًا حَمْرَاءَ وَزَلْزَلَةً وَخَسْفًا وَمَسْخًا وَقَذْفًا وَآيَاتٍ تَتَابَعُ كَنِظَامٍ بَالٍ قُطِعَ سِلْكُهُ فَتَتَابَعَ ‏"‏
তখন তোমরা অগ্নিবায়ু, ভূমিধস, ভূমিকম্প, চেহারা বিকৃতি ও পাথর বর্ষণরূপ শাস্তির এবং আরো আলামতের অপেক্ষা করবে যা একের পর এক নিপতিত হতে থাকবে, যেমন পুরানো তছবি ছিড়ে গেলে একের পর এক তছবির মালা ঝরে পড়তে থাকে।

জামে' আত-তিরমিজি, হাদিস নং ২২১১।

আল্লাহ আমাদের তওবাহ করার তৌফিক দান করুক।

প্রিয় দের কাছে দোয়ার দরখাস্ত। ইংশা আল্লাহ আজ রাতে দেখা হবে ফরিদপুর, আলফাডাঙ্গায়🥰🤲
27/11/2025

প্রিয় দের কাছে দোয়ার দরখাস্ত।
ইংশা আল্লাহ আজ রাতে দেখা হবে
ফরিদপুর, আলফাডাঙ্গায়🥰🤲

আমীন🤲
01/08/2025

আমীন🤲

বাংলাদেশ বিমানবন্দর থানা শাখার পক্ষ থেকে শোক প্রকাশ! শোক সংবাদ,শোক সংবাদ,শোক সংবাদ!!
বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ বিমানবন্দর থানা শাখার (সাধারণ সম্পাদক) সকলের প্রিয় ভাই মাওঃগাজী মুহাঃঅলিউল্লাহ গাজী হুজুরের দাদাজান সূফী আব্দুল হামিদ গাজী, গত কাল ৫ সফর ১৪৪৭ হিজরি (৩১/০৭/২০২৫ ইং) আনুমানিক সকাল ১০:৩০ ঘটিকায় ইন্তেকাল করেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন। দাদাজান ছারছীনা ছেলছেলার প্রবীণ একজন মুরিদ ছিলেন।তিনি আলেম ওলামাদেরকে, আল্লাহ ওয়ালাদেরকে অনেক বেশি পছন্দ করতেন ভালোবাসতেন এবং রাসূল প্রেমিক একজন মানুষ ছিলেন ।

সকলে মরহুম দাদাজানের জন্য দোয়া করবেন যেন আল্লহ তায়ালা তাকে জান্নাতের আ'লা মাকাম দান করেন। আমীন🤲

শোক সংবাদ,আমার দাদা সূফী আব্দুল হামিদ গাজী গত কাল ৫ সফর ১৪৪৭ হিজরি (৩১/০৭/২০২৫ ইং) আনুমানিক সকাল ১০:৩০ ঘটিকায় ইন্তেকাল ক...
01/08/2025

শোক সংবাদ,আমার দাদা সূফী আব্দুল হামিদ গাজী গত কাল ৫ সফর ১৪৪৭ হিজরি (৩১/০৭/২০২৫ ইং) আনুমানিক সকাল ১০:৩০ ঘটিকায় ইন্তেকাল করেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন। আমার দাদা ছারছীনা ছেলছেলার প্রবীণ একজন মুরিদ ছিলেন।তিনি আলেম ওলামাদেরকে, আল্লাহ ওয়ালাদেরকে অনেক বেশি পছন্দ করতেন এবং ভালোবাসতেন।
সকলে মরহুম দাদার জন্য দোয়া করবেন যেন আল্লহ তায়ালা তাকে জান্নাতের আ'লা মাকাম দান করেন।

বিদ্র: দুঃখিত গতকালকে সোশ্যাল মিডিয়ায় জানাতে অপারগ ছিলাম কারন মৃত্যুর সংবাদ শুনার পরে আমি সাধারন সেন্সে ছিলাম না🥺

👉০১-/ ❝চেয়ারও চাই না টাকাও চাই না__ঈমান নিয়ে বাঁচতে চাই❞...!!০২-❝ আলিয়া মাদ্রাসার সিলেবাসে হাত দিয়ে যদি কেউ তাসাউফ সং...
08/07/2025

👉০১-/ ❝চেয়ারও চাই না টাকাও চাই না__ঈমান নিয়ে বাঁচতে চাই❞...!!

০২-❝ আলিয়া মাদ্রাসার সিলেবাসে হাত দিয়ে যদি কেউ তাসাউফ সংক্রান্ত সিলেবাস মুছে দিতে চায়__তাহলে অতিসত্বর আমরা আলিয়া মাদ্রাসা অবাঞ্ছিত ঘোষণা করবো❞...!!

০৩-/ ❝ছারছীনা দরবার থেকে যেই আলেমরা বের হয়েছে বাতেলরা তাদের জুতা টানার যোগ্যতাও রাখেনা❞...!!

০৪-/ ❝যে বা যারা আমি অথবা আমার সিলসেলার বিরুদ্ধে অপপ্রচার করবে__আমি আমার পীর ভাই সহ সবাইকে বলছি..! তাদেরকে আল্লাহর হাতে ছেড়ে দিবেন।
আল্লাহর হাতে ছেড়ে দেওয়ার চাইতে বড় প্রতিশোধ কিছুই হতে পারে না❞...!!

০৫-/ ❝আমরা ঈমান নিয়ে বাঁচতে চাই ঈমান নিয়ে মরতে চাই এটাই হবে আমাদের স্লোগান❞...!!

০৬-/❝আকিদার ব্যাপারে কারো সাথে কোন আপোষ হবে না__আমরা ইস্যু ভিত্তিক ঐক্যে বিশ্বাসী❞...!!

০৭-/❝আমরা কোন দলের পা চাটা গোলাম নই বরং বিভিন্ন দল আমাদের কাছে আসে পরামর্শ নেওয়ার জন্য__এর থেকে মনে করবেন না মিয়াসাব আমরা তাদের দল হয়ে গেছি❞...!!

০৮-/❝ যার আকিদা ঠিক তার সব দাবি পূরণ করতে রাজি ইনশাআল্লাহ❞...!!

০৯-/❝সহ শিক্ষায় জরিত থাকলে তার কাছ থেকে তালীম গ্ৰহন করবেন না❞..!!

১০-/❝আমি নারি শিক্ষার বিরুদ্ধে না__আমি সহ শিক্ষার বিরুদ্ধে❞...!!

১১-/❝আমার তো বাবা নাই আমি তো এতিম এখন আপনারাই আমার আপন❞...!!🥹

১২-/❝ঈমনিয়ে বাঁচতে চাই
ঈমান নিয়ে মরতে চাই❞..!!

❝আলহাজ্ব হযরত মাওলানা শাহ আবু নছর নেছার উদ্দিন আহমেদ হুসাইন (মাঃ জিঃ আঃ)
পীর সাহেব ছারজীনা দরবার শরীফ❞

السلام عليكم ورحمه الله وبركاته تَقَبَّلَ اللّهُ مِنَّ وَ مِنْكُمْ   ঈদ মোবারক🌙           𝐄𝐢𝐝 𝐌𝐮𝐛𝐚𝐫𝐚𝐤🌙
06/06/2025

السلام عليكم ورحمه الله وبركاته

تَقَبَّلَ اللّهُ مِنَّ وَ مِنْكُمْ

ঈদ মোবারক🌙
𝐄𝐢𝐝 𝐌𝐮𝐛𝐚𝐫𝐚𝐤🌙

৬ জুন জিলহজ মাসের ৯ তারিখেএকটি রোজা রাখলে এক বছর আগে এবং এক বছর পরের মোট দুই বছরের গুনাহ আল্লাহ তায়ালা মাফ করে দিবেন।
04/06/2025

৬ জুন জিলহজ মাসের ৯ তারিখে
একটি রোজা রাখলে এক বছর আগে এবং এক বছর পরের মোট দুই বছরের গুনাহ আল্লাহ তায়ালা মাফ করে দিবেন।

আলহামদুলিল্লাহ!সব প্রশংসা সেই মহান আল্লাহর, যিনি আমাদের দ্বীনি জ্ঞানের পথ সহজ করে দিয়েছেন।আনন্দ ও কৃতজ্ঞতার সঙ্গে জানাচ...
26/05/2025

আলহামদুলিল্লাহ!
সব প্রশংসা সেই মহান আল্লাহর, যিনি আমাদের দ্বীনি জ্ঞানের পথ সহজ করে দিয়েছেন।
আনন্দ ও কৃতজ্ঞতার সঙ্গে জানাচ্ছি যে, ছারছীনা দারুস সুন্নাত কামিল মাদ্রাসা, তাফসীর বিভাগ থেকে আমাদের কামিল (মাস্টার্স) সফলভাবে সম্পন্ন হয়েছে।
এই দীর্ঘ পথচলায় ছিল আত্মত্যাগ, অধ্যবসায়, বন্ধুত্ব, ও অফুরন্ত দোয়া। এই অর্জন শুধু একটি সনদ নয়, বরং কুরআনের গভীর তাফসীর ও আল্লাহর কালামের আলোয় আলোকিত হওয়ার এক অমূল্য অভিজ্ঞতা।
শ্রদ্ধেয় মুআল্লিমগণ, সহপাঠী, পরিবার ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, যাঁরা আমাদের এই যাত্রাকে সুন্দর ও সফল করে তুলেছেন।
তবে মনে খুব কষ্ট আজ যদি প্রিয় ওস্তাদ মরহুম দুমকী হুজুর (রঃ) বেচেঁ থাকতেন তাহলে হুজুর অনেক বেশি খুশি হতেন। হুজুরের কদমবুসি করতে না পারার জন্য মনটা খুবই ব্যাথিত🥺

আমাদের জন্য দোয়া করবেন, যেন এই জ্ঞানকে আমল ও প্রচারের মাধ্যমে মানুষের উপকারে লাগাতে পারি এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি।
"رَبِّ زِدْنِي عِلْمًا" – হে আমার প্রভু! তুমি আমার জ্ঞান বৃদ্ধি কর।
🤲🤲🤲

Address

Dhaka
8602

Telephone

+8801771345543

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sunnah TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Sunnah TV:

Share

Category