উদ্দেশ্য-মানবতার ডাকঘর

উদ্দেশ্য-মানবতার ডাকঘর জীবনের প্রতিটি ক্ষেত্রে কাজ-কর্মে আল?

উদ্দেশ্য-মানবতার ডাকঘর HUMANITY
এই পৃথিবী আপনাকে পাঠানোর উদ্দেশ্য স্মরণ করিয়ে দেওয়া জন্য উদ্দেশ্য-মানবতার ডাকঘর HUMANITY শাখা করা হয়েছে।মানুষ সৃষ্টির উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার ইবাদত-গোলামি বা বন্দেগি করা।আর ইবাদত হলো আল্লাহ ও তাঁর রাসুলের নির্দেশিত পথে ও মতে জীবন পরিচালনা করা।আল্লাহ নির্দেশিত পথে জীবন পরিচালনাই হলো মানুষ সৃষ্টির উদ্দেশ্য আর নির্দেশ পালনের আমল হলো ইবাদত।শুধুমাত্র আল্লাহর সম্মান

ও সম্ভ্রমের প্রতি লক্ষ্য রেখে শুধুমাত্র তাঁর সামনে মাথা নত করা বা সিজদা করা।জীবনের প্রতিটি ক্ষেত্রে যাবতীয় কাজ-কর্মে আল্লাহর হুকুম আহকাম মেনে চলাই হলো মানুষ সৃষ্টির মূল উদ্দেশ্য।আর তার হুকুম-আহকাম পালনের আমলই হলো ইবাদত।ইবাদতের অনেক প্রকার রয়েছে।যেমন সালাত, যাকাত, সিয়াম, হজ, কথা-বার্তায় সত্য বলা,আমানত আদায় করা,পিতা-মাতার সেবা করা, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা,ওয়াদা-অঙ্গীকার পূর্ণ করা,সৎকাজের আদেশ দেয়া,অন্যায় কাজে বাধা দেয়া, কাফের ও মুনাফেকদের বিরুদ্ধে জিহাদ করা,জীবের প্রতি দয়া করা,ইয়াতীম,মিসকীন,মুসাফির ও দাস-দাসির প্রতি অনুগ্রহ করা,জীব-জন্তুর প্রতি ইহসান করা,আল্লাহর নিকট দু‘আ করা, আল্লাহর যিকির করা,কুরআন তেলাওয়াত করা ইত্যাদি।আল্লাহ তা‘আলাকে ভালোবাসা, আল্লাহর রসূলকে ভালোবাসা,আল্লাহকে ভয় করা এবং তার নিকট তাওবা,কুরবানী করা, মানত করা, আশ্রয় প্রার্থনা করা, সাহায্য চাওয়া এবং ফরিয়াদ করা ইবাদতের অন্তর্ভুক্ত।
মানুষের উচিত স্রষ্টার সেই উদ্দেশ্য সম্পর্কে জানা এবং সেই উদ্দেশ্য সফল করার জন্য সেই লক্ষ্যে তার জীবনকে পরিচালনা করা।

Address

Dhaka
1200

Telephone

+8801764701487

Website

Alerts

Be the first to know and let us send you an email when উদ্দেশ্য-মানবতার ডাকঘর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to উদ্দেশ্য-মানবতার ডাকঘর:

Share

Category