Welcome to Ministry of Health & Family Welfare UHC Delduar,Tangail.

Welcome to Ministry of Health & Family Welfare UHC Delduar,Tangail. Upazilla Health Complex Delduar,Tangail

16/02/2022

একটি বিশেষ ঘোষণা -

আগামী ২৬ ফেব্রুয়ারি ,২০২২ এ ২৬ সমপন্ন হবে টিকার ১ম ডোজ প্রদান কর্মসূচি।

যথারীতি চলবে ২য় ও ৩য় ডোজ এর কার্যক্রম।
সুতরাং সবাইক অনুরোধ করা হচ্ছে, যারা এখনও টিকার প্রথম ডোজ গ্রহণ করেন নি, তারা অবশ্যই আগামী ২৬ ফেব্রুয়ারির মধ্যে আপনার টিকা বুঝে নিন।

গবেষণায় দেখা গেছে, করোনায় টিকা নেওয়া থাকলে সংক্রমিত হওয়ার পরও মৃত্যু কিংবা হাসপাতালে ভর্তি হওয়ার ঝুঁকি প্রায় ৯০ শতাংশেরও কম। এছাড়া অসংক্রামক রোগে আক্রান্ত টিকা না নেওয়া করোনাভাইরাস রোগীদের হাসপাতালে ভর্তির হার প্রায় ৩২% এবং পূর্ণ ডোজ টিকা নেওয়া রোগীদের ভর্তির হার প্রায় ১০%।

সুতরাং নিজে টিকা নিন, অন্যকেও টিকা নিতে উদ্বুদ্ধ করুন। টিকা নিলেও মাস্ক ব্যবহার করুন। স্বাস্থ্যবিধি মেনে চলুন।

07/02/2022

⭕️বাংলাদেশে কোভিড ১৯ টিকা কর্মসূচির ১ বছর

দেশে গত বছরের ২৭ জানুয়ারি করোনা প্রতিরোধী টিকার প্রথম প্রয়োগ শুরু হয়।
গত বছরের ৭ ফেব্রুয়ারি গণটিকা শুরু হওয়া কার্যক্রমের এক বছরে প্রায় দশ কোটি মানুষকে প্রথম ডোজ দেওয়া সম্ভব হয়েছে। ।

আজ রবিবার ৬ ফেব্রুয়ারি ,২০২২ পর্যন্ত টিকা গ্রহণের সংখ্যা দাঁড়িয়েছে -
১ম ডোজ নিয়েছেন ৯ কোটি ৯১ লক্ষ ৩৭ হাজার ৭৩৮ জন
২য় ডোজ নিয়েছেন ৬ কোটি ৫১ লক্ষ ৪৫ হাজার ৪৪৭ জন এবং
৩য় ডোজ নিয়েছেন ২০ লক্ষ ৭৮ হাজার ৫০৫ জন

* স্বাস্থ্যবিধি মেনে চলুন , সঠিক নিয়মে মাস্ক পরুন ও অন্যকেও মাস্ক পরতে উৎসাহিত করুন, নিরাপদে থাকুন
* টিকা নিন
* টিকা গ্রহণের পরেও নিয়মিত মাস্ক পরুন। করোনা ভাইরাস প্রতিরোধে টিকা গ্রহণের পাশাপাশি স্বাস্থ্যবিধি অবশ্যই মেনে চলতে হবে।
* সেবা পেতে মাস্ক পরুন। No mask no service.

31/01/2022
25/01/2022

⚠দেশব্যাপী #করোনাভাইরাসের ব্যাপক সংক্রমণ নিয়ন্ত্রণে আজ থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস, আদালত ও ট্রাইব্যুনাল অর্ধেক কর্মকর্তা-কর্মচারী নিয়ে পরিচালিত হবে। বাকিরা নিজ নিজ কর্ম এলাকা থেকেই ভার্চুয়ালি কাজ করবে।

11/01/2022

বাংলাদেশে এখন পর্যন্ত মাত্র ৩ জনের মধ্যে ১ জন মানুষ ২টি #করোনাভাইরাস টিকা নিয়েছে, যার মানে আমরা এখনও নিরাপদ না। তাই যতটুকু সম্ভব:
👉 প্রয়োজনে বাসা থেকে বের হতে হলে, খোলা জায়গা খুজে নিন
👉 জনসমাগম এড়িয়ে চলুন
👉 অন্তত ৩ ফিট দূরত্ব বজায় রাখুন অন্যদের থেকে
👉 নিশ্চিত করুন মাস্ক দিয়ে আপনার মুখ, নাক এবং থুতনি পুরোপুরি ঢাকা থাকে
👉 বারবার অন্তত ২০ সেকেন্ড ধরে হাত স্যানিটাইজার দিয়ে পরিষ্কার করুন।

আমরা সবাই নিরাপদ না হওয়া পর্যন্ত কেউই নিরাপদ নই।

Address

Delduar

Telephone

+8801730324562

Website

Alerts

Be the first to know and let us send you an email when Welcome to Ministry of Health & Family Welfare UHC Delduar,Tangail. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Welcome to Ministry of Health & Family Welfare UHC Delduar,Tangail.:

Share