কাউয়াদি প্রফেসর একেএম আব্দুল হক স্মৃতি পাঠাগার

  • Home
  • Bangladesh
  • Daudkandi
  • কাউয়াদি প্রফেসর একেএম আব্দুল হক স্মৃতি পাঠাগার

কাউয়াদি প্রফেসর একেএম আব্দুল হক স্মৃতি পাঠাগার প্রফেসর একেএম আব্দুল হক' ঢাকা সিটি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ছিলেন।

17/11/2024
বই পড়লেই কেউ জ্ঞানি হয়ে যাবে' ব্যাপারটা আসলে তা না। বই পড়লে অনেক কিছু বদলে যায় এবং সুবিধা পাওয়া যায়। নিচের দশটি কারণে প্...
01/06/2024

বই পড়লেই কেউ জ্ঞানি হয়ে যাবে' ব্যাপারটা আসলে তা না। বই পড়লে অনেক কিছু বদলে যায় এবং সুবিধা পাওয়া যায়। নিচের দশটি কারণে প্রতিটি মানুষেরই সময় পেলেই নিয়মিত বই পড়া দরকার-

১) মানসিক উদ্দীপনা বাড়াতে: স্থবির মনের উদ্দীপনা বাড়াতে বইয়ের চেয়ে ভালো আর কিছুই হতে পারে না।

২) স্ট্রেস কমানো : খুবই মানসিক চিন্তায় আছেন। সুন্দর একটি বই পড়া শুরু করুন। দেখবেন অবসাদ কমে যাচ্ছে।

৩) জ্ঞান বাড়াতে : কথা একটাই বই হলো জ্ঞানের ভাণ্ডার।

৪) শব্দভাণ্ডার বিস্তার : একমাত্র বই পড়ার মাধ্যমেই আপনি নতুন শব্দভাণ্ডারে নিজেকে সমৃদ্ধ করতে পারেন।

৫) স্মৃতি উন্নয়ন : বই আপনার স্মরণশক্তি বাড়াতে দারুণ এক কার্যকরী ভূমিকা রাখে।

৬) বিশ্লেষণাত্মক চিন্তার দক্ষতা : বই পড়ার মাধ্যমে আপনার যেকোনো একটা বিষয়ে বিশ্লেষণ করার ক্ষমতা অথবা দক্ষতা বৃদ্ধি পায়।

৭) চিন্তার উৎকর্ষতা : শুধু যে আপনি ভালো বিশ্লেষণ করার ক্ষমতা অর্জন করবেন তা না। ভালো বই পাঠ চিন্তার উৎকর্ষতা বাড়াতে সাহায্য করে।

৮) ভালো লেখার ক্ষমতা : বই পড়লে শুদ্ধ করে, সুন্দর শব্দ চয়নে লিখার ক্ষমতা বৃদ্ধি পায়।

৯)প্রশান্তি : মানসিক প্রশান্তি বাড়াতে বইয়ের চেয়ে ভালো আর কিছুই হতে পারে না।

১০) বিনোদন : নির্জনতায় নিজের মতো করে শব্দহীন বিনোদন চান। নিজের মাঝে নির্মল পরিবেশের সুন্দর একটি আবহ তৈরি করতে চান। তবে বই, বই আর বই।

তাই বই পড়ুন জীবনের জন্য।

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ১২৫তম জন্মবার্ষিকীতে গভীর শ্রদ্ধাঞ্জলিবাংলা ও বাঙালির অহংকার বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম...
25/05/2024

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ১২৫তম জন্মবার্ষিকীতে গভীর শ্রদ্ধাঞ্জলি

বাংলা ও বাঙালির অহংকার বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের একদিকে অনন্ত প্রেম, অন্যদিকে বিদ্রোহ। কী কবিতায়, কী গানে, উপন্যাসে, গল্পে সর্বত্রই মানবমুক্তি প্রেমময় বাণী ও দ্রোহের বাণী। দুই-ই ঝঙ্কৃত হয়েছে জাতীয় কবি নজরুলের সৃষ্টিতে।

পরাধীনতার শৃঙ্খল ভাঙার পাশাপাশি সামাজিক বৈষম্য, শোষণ, বঞ্চনা, কুসংস্কার, হীনম্মন্যতার বিরুদ্ধেও শিখিয়েছেন রুখে দাঁড়াতে। আজ ১১ জ্যৈষ্ঠ ১৪৩১। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মবার্ষিকী। ১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ (২৫ মে ১৮৯৯) এক ঝড়ের রাতে অবিভক্ত বাংলার বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন মহান এই প্রতিভা।

#বিদ্রোহী #কবি #কাজী_নজরুল_ইসলাম #জাতীয়_কবি
#দাউদকান্দি_সাহিত্য_সংসদ
#সাংবাদিক_শরীফ_প্রধান_পাঠাগার
#কাউয়াদি প্রফেসর একেএম আব্দুল হক স্মৃতি পাঠাগার #দাউদকান্দি #কুমিল্লা

ত্রিভূবনের প্রিয় মুহাম্মদএলোরে দুনিয়ায়,আয়রে সাগর' আকাশ বাতাশদেখবি যদি আয়।
05/05/2024

ত্রিভূবনের প্রিয় মুহাম্মদ
এলোরে দুনিয়ায়,
আয়রে সাগর' আকাশ বাতাশ
দেখবি যদি আয়।

বদরের শিক্ষা হচ্ছে ঐক্যঅথচ মুসলিম উম্মাহ বিভিন্ন ভাগে বিভক্ত।
28/03/2024

বদরের শিক্ষা হচ্ছে ঐক্য
অথচ মুসলিম উম্মাহ
বিভিন্ন ভাগে বিভক্ত।

জার্মান সম্রাট দ্বিতীয় উইলহেম বলেন : “আমি ফ্রান্স সম্রাটের মুখোমুখি হয়েছি, কিন্তু তাকে আমি আমার চেয়েও নিম্নস্তরের পেয়েছি...
22/03/2024

জার্মান সম্রাট দ্বিতীয় উইলহেম বলেন :

“আমি ফ্রান্স সম্রাটের মুখোমুখি হয়েছি, কিন্তু তাকে আমি আমার চেয়েও নিম্নস্তরের পেয়েছি। আমি জাপান সম্রাটের মুখোমুখি হয়েছি, তাকে একজন সাদাসিধে মানুষ হিসেবেই পেয়েছি। আমি ইংল্যান্ডের রানিরও সাক্ষাত করেছি, তাকে আমার সমমানের পেয়েছি। কিন্তু যখনই আমি উসমানি সুলতান দ্বিতীয় আবদুল হামিদের সামনে গিয়েছি, রীতিমতো আমার কাঁপুনি ধরেছে; তার তেজস্বী মেধা, ভদ্রতাপূর্ণ আচরণ ও মার্জিত ব্যবহারের কারণে।”

জামালুদ্দিন আফগানি বলেন :

“যুগের চারজন বুদ্ধিদীপ্ত ব্যক্তির সাথে যদি সুলতান দ্বিতীয় আবদুল হামিদকে তুলনা করা হয়, তাহলে তীক্ষ্ণবুদ্ধি, বিচক্ষণতা ও রাজনীতির দিক দিয়ে তিনি তাদের সবার উপরে থাকবেন।”

জার্মানি রাজনীতিবিদ বাসমার্ক বলেন :

“গোটা পৃথিবীর তীক্ষ্ণবুদ্ধি ও বিচক্ষণতা এইভাবে বণ্টন করা হয়েছে যে, ৯৫% সুলতান দ্বিতীয় আবদুল হামিদের, ০৪% আমার এবং মাত্র ০১% সকল রাজনৈতিকদের।”

আনোয়ার পাশা বলেন :

“জামাল! আমাদের আসল মুসিবতটা কী- জানো? আমরা বিপ্লব সংঘটিত করেছি। কিন্তু নিজেদের অজান্তে কখন জায়নবাদী ক্রীড়নকে পরিণত হয়েছি, টেরই পাইনি। আসলে আমরা ছিলাম নির্বোধ।”

কবি রেজা তাওফিক বলেন :

“হে মহান সুলতান, ইতিহাস যখন আপনাকে স্মরণ করবে, সত্য আপনার পক্ষেই থাকবে। আমরা নির্লজ্জভাবে আপনার উপর অপবাদ চাপিয়েছি। অথচ আপনি ছিলেন আমাদের যুগের শ্রেষ্ঠ রাজনীতিবিদ। আমরা বলতাম, সুলতান জালিম, সুলতান পাগল, তার বিরুদ্ধে বিদ্রোহ অপরিহার্য। শয়তান যা যা বলেছিল, আমরা সব বিশ্বাস করে নিয়েছিলাম। আমরা ঘুমন্ত ফিতনাগুলোকে জাগিয়ে তুলতাম। কিন্তু হে আমার মুনিব, আপনি পাগল ছিলেন না; পাগল ছিলাম আমরা।কিন্তু আমরা তা বুঝতেও পারিনি। না শুধু পাগলই নই; বরং আমরা মানুষ্য চরিত্রও হারিয়ে ফেলেছিলাম। আমরা আপনার উপর নির্লজ্জভাবে অপবাদ চাপিয়েছি।”

কর্নেল হুসামুদ্দিন আর্তুর্ক বলেন :

“জায়নবাদি ইহুদিদের বিরুদ্ধে সুলতান আবদুল হামিদের পদক্ষেপের অর্থই ছিল নিজ ক্ষমতা ও সিংহাসন হারানো।”

উল্লেখ্য, সুলতান দ্বিতীয় আবদুল হামিদকে নিয়ে এসকল মন্তব্যকারীদের মধ্যে তৎকালীন ইসলামি চিন্তাবিদ জামালুদ্দিন আফগানি, তুর্কি নৌমন্ত্রী ও প্রভাবশালী নেতা আনোয়ার পাশা, তুর্কি কবি ও দার্শনিক রেজা তাওফিক ও তুর্কি কর্নেল হুসামুদ্দিন আর্তুর্ক ছিলেন সুলতানের কট্টর বিরোধী। তাকে ক্ষমতা থেকে উৎখাত করতে এদের সকলেরই প্রত্যক্ষ ভূমিকা ছিল। কিন্তু শেষমেশ সকলেই নিজেদের ভুল বুঝতে পেরেছিলেন।

পুন : উল্লেখ্য, শুধু এরাই নয়; সুলতানকে ক্ষমতা থেকে অপসারণ করার আন্দোলনে যারাই জড়িত ছিল, সকলেই পরবর্তীকালে নিজেদের ভুল বুঝতে পেরেছিল। এঁদের একজন ছিলেন শাইখুল ইসলাম মুসতাফা সাবরি। তিনি তো শেষকালে শুধু আক্ষেপ আর আক্ষেপ করতেন!

পুনশ্চ : হায়, সুলতান দ্বিতীয় আবদুল হামিদকে মসনদ থেকে উৎখাত করে যারাই উসমানি খিলাফতকে কফিনে শুইয়ে শেষ পেরেক এঁটে দেওয়ার ব্যবস্থা করেছিল, তারা শেষপর্যন্ত সকলেই নিজেদের ভুল বুঝতে পেরেছিল এবং এজন্য অনুশোচিত হয়েছিল ঠিক; তবে বেলা ফুরাবার পর!

পুন : পুনশ্চ : সুলতান আবদুল হামিদ যদি আরও কবছর মসনদে টিকে থাকতে পারতেন, তাহলে উসমানি খিলাফতের ইতিহাস আজ ভিন্নভাবে রচিত হতো! কিন্তু জায়নবাদী ইহুদিদের চক্রান্তের পাতা ফাঁদে পা দিয়ে ওরা সব শেষ করে দিলো!

কপি :আইনুল হক কাসেমী

বিশ্ব ইতিহাস ও ইসলামের স্বর্ণযুগ

Address

মাদরাসা সংলগ্ন, পূর্বকাউয়াদি, দাউদকান্দি, কুমিল্লা।
Daudkandi

Alerts

Be the first to know and let us send you an email when কাউয়াদি প্রফেসর একেএম আব্দুল হক স্মৃতি পাঠাগার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category