JCD Comilla South District-কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদল

  • Home
  • Bangladesh
  • Cumilla
  • JCD Comilla South District-কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদল

JCD Comilla South District-কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদল কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদল'এর একমা?

06/08/2016

বিএনপির পুর্ণাঙ্গ কমিটি ঘোষনা করা হয়েছে।

স্থায়ী কমিটির সদস্য ১৯ জন
যুগ্ম মহাসচিব ৭ জন
ভাইস চেয়ারম্যান ৩৫ জন
সম্পাদক মণ্ডলীর সদস্য ২০৯ জন
নির্বাহী কমিটির সদস্য ২৯৩ জন
আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক ৭ জন
উপদেষ্টা মণ্ডলীর সদস্য ৭৩ জন

28/07/2016
23/07/2016
ইউপি নির্বাচনে রক্তাক্ত লাশের স্তুপে কারবালার মাতম উঠেছে : রুহুল কবির রিজভী আহমেদ 'বর্তমান নির্বাচন কমিশনের উচ্চ পদাধিকা...
04/06/2016

ইউপি নির্বাচনে রক্তাক্ত লাশের স্তুপে কারবালার মাতম উঠেছে : রুহুল কবির রিজভী আহমেদ

'বর্তমান নির্বাচন কমিশনের উচ্চ পদাধিকারীদের নেতৃত্বে যে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হলো তাতে চারিদিকে কারবালার মাতম উঠেছে। অসংখ্য মানুষের রক্তাক্ত লাশ দেখেও তাঁরা বিচলিত হননি। বরং বারবার স্বাভাবিক ঘটনা বলে সহিংসতাকে সশস্ত্র আওয়ামী ক্যাডারদের পক্ষে উস্কে দিয়েছে। নির্বাচনকে ঘিরে মনে হয়- প্রকাশ্য দিবালোকেই জনপদের পর জনপদ কুহেলী অরণ্যে পরিণত করেছে সে সমস্ত ক্যাডার’রা। মনে হয়েছে-হিংস্র পশুদেরই আধিপত্য যেন সর্বত্র। প্রশাসনের ছত্রছায়ায় এই সমস্ত সশস্ত্র ক্যাডার’রা নির্ভয়ে বিপক্ষ প্রার্থী ও নীরব ভোটারদের রক্ত ঝরিয়েছে' বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

শনিবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ এ মন্তব্য করেন।

বরাবরের মত এবারের ৭১০ টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে সরকার সমর্থীত প্রার্থীরা প্রশাসনের সগযোগিতায় প্রকাশ্যে নৌকায় সিল মারছে বলেও অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, অবৈধ শাসকগোষ্ঠী জনগণ কর্তৃক প্রত্যাখ্যাত, তাই পরাজয়ের আশঙ্কা থেকে স্বদর্পে বেরিয়ে আসার জন্য তারা এই মারমুখী নীতি অবলম্বন করেছে, সন্ত্রাসের রক্তগংগা বইয়ে দিয়েছে। এই নির্বাচন নিয়ে সকল হত্যা হয়েছে শাসকদলের অঙ্গুলী হেলনে। আর প্রশাসন সেখানে সরকারের হত্যানীতি বাস্তবায়ন করেছে। এই নির্বাচনে দেখেছি শাসকদলের ক্যাডারদের সন্ত্রাস, পুলিশী সন্ত্রাস, র‌্যাবের সন্ত্রাস, সবমিলিয়ে অভুতপূর্ব নির্বাচনী সন্ত্রাস।

নির্বাচন কমিশন সন্ত্রাস, ভোট ডাকাতি, রিগিং ও পুলিশ একাকার করে দিয়েছে বলে অভিযোগ করে তিনি বলেন, নির্বাচন কমিশনের হৃতগরিমা পুণরুদ্ধার করতে হলে বর্তমান কমিশনকে বিদায় করার কোন বিকল্প নেই। কারন এই নির্বাচন কমিশনই গণতন্ত্রে নির্বাচন নামক প্রধান শর্তটিকে হত্যা করে কফিনে ঢুকিয়ে শেষ পেরেকটি মেরে দিয়েছে। কারন বর্তমান সরকারের আমলে স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান বলে কিছু নেই। সবই আওয়ামী প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। সব প্রতিষ্ঠানের কর্তারাই শাসকদলের সুরে কথা বলে।

স্বাধীন স্বত্ত্বা হিসেবে নির্বাচন কমিশননের মর্যাদার প্রাচীর ভেঙ্গে দিয়েছেন এই কমিশনের বর্তমান পদাধিকারীরা। তাদের বিরুদ্ধে হাজারো অভিযোগ তারা নির্লজ্জের মতো এড়িয়ে গেছেন। সরকারী সন্ত্রাসে নানাভাবে পীড়িত ভোটারদের অভিযোগ, প্রতিবাদ কমিশন আমলে নেননি। ভোটারদের ওপর শাসকদলের হিংস্রতা ও বেপরোয়া আগ্রাসন যে নারকীয় রুপ পরিগ্রহ করেছে সেটিকেও চাকুরীর হারানোর শংকায় কমিশন আমলে নিয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করেনি। ছয় ধাপের ইউপি নির্বাচনে নির্বাচনী এলাকাগুলোকে এক উন্মুক্ত বধ্যভূমি ছাড়া অন্য কিছু হিসেবে বিবেচনা করা যায়না। বর্তমান ভোটারবিহীন সরকারের অবৈধ মুখমন্ডলে গণতন্ত্রের লেবাস পরানোর দায়িত্ব নিতে গিয়েই কমিশনের পদাধিকারীরা ইউপি নির্বাচনকে দুমড়িয়ে মুচড়িয়ে শাসকদলের পক্ষে অনুষ্ঠিত করেছে।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, হারুন উর রশিদ, গণশিক্ষা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সানা উল্লাহ মিয়া, অর্থনৈতিক বিষয়ক সম্পাদক আব্দুস সালাম প্রমুখ।

নির্বাচনের জন্য বিএনপির আলাদা কোনো প্রস্তুতি নিতে হয় না : মির্জা ফখরুল ইসলাম আলমগীর‘বিএনপি এমন একটি রাজনৈতিক দল নির্বাচন...
03/06/2016

নির্বাচনের জন্য বিএনপির আলাদা কোনো প্রস্তুতি নিতে হয় না : মির্জা ফখরুল ইসলাম আলমগীর

‘বিএনপি এমন একটি রাজনৈতিক দল নির্বাচনের জন্য যাদের আলাদা কোনো প্রস্তুতি নিতে হয় না। ১৯৯১ সালে বিজ্ঞ রাজনীতিবিদ ও বিশ্লেষকরা বলেছিলেন যে, বিএনপি ১০-১১টি আসনে প্রার্থী দিতে পারবে। অথচ দেখা গেল, বিএনপি সরকার গঠন করেছে। বিএনপি নির্বাচনের জন্য সব সময় দলগত ও সাংগঠনিকভাবে প্রস্তুত থাকে’ বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার দুপুরে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত বিএনপির নতুন কমিটির নেতাদের এক বৈঠকের মধ্যমে শপথ নেয়া হয়। বৈঠক শেষে সেখানে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির নতুন কমিটির যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদক ও সহ-সাংগঠনিক সম্পাদকদের নিয়ে এ বৈঠক হয়। বেলা ১১টা থেকে দুপুর পৌনে ১টা পর্যন্ত বৈঠক চলে।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন কমিটির শপথ প্রসঙ্গে বলেন, ক্ষমতাসীনরা একদলীয় শাসন ব্যবস্থা প্রবর্তন করে গণতন্ত্রের সমস্ত স্তম্ভকে ভেঙ্গে দিয়েছে। দেশে গণতন্ত্র নেই। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে বিএনপি যাতে সামনে থেকে নেতৃত্ব দিতে পারে সেজন্য নতুন করে শপথ নিয়েছে। বিএনপির কমিটি (আংশিক) ঘোষণার পর নবনির্বাচিত নেতাদের নিয়ে এটি ছিল প্রথম আনুষ্ঠানিক বৈঠক। দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। বৈঠকে ভবিষ্যৎ আন্দোলনকে ঘিরে দলকে আরো শক্তিশালী করা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে বিএনপি যে নেতৃত্ব দেবে সংগঠনকে সেভাবে গড়ে তোলার শপথ নেয়া হয়েছে।

বাজেট সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রস্তাবিত বাজেট নিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বৃহস্পতিবার তাৎক্ষণিক প্রতিক্রিয়া দিয়েছেন। এ ব্যাপারে খুব শিগগিরই দলের আনুষ্ঠানিক বক্তব্য দেয়া হবে, সেখানে আপনারা বিস্তারিত জানতে পাবেন।

তিনি বলেন, ক্ষমতাসীনরা একদলীয় শাসন ব্যবস্থা প্রবর্তন করার জন্য বিরোধী দলের ওপর দমন-পীড়নের মাধ্যমে গণতন্ত্রের সমস্ত স্তম্ভকে ভেঙ্গে দিয়েছে। দেশকে এখান থেকে বের করে আনার জন্য নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে সত্যিকার অর্থে সকলের অংশগ্রহণে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের কোনো বিকল্প নেই। সরকার অবিলম্বে এ ধরনের নির্বাচনের ব্যবস্থা না করলে দাবি আদায়ে জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলনে নামতে হবে। সেজন্য বিএনপির যে অতীত ভূমিকা সেটিকে সামনে নিয়ে আসতে হবে, নেতাকর্মীদের নতুন করে উজ্জীবিত করতে হবে। সে লক্ষ্যেই আজকের বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে।

এ সময় অন্যদের মধ্যে বৈঠকে উপস্থিত ছিলেন-বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ার, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, হারুন-অর রশিদ; সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, বিলকিস জাহান শিরিন; সহ-সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, সেলিমুজ্জামান সেলিম, জয়ন্ত কুমার কুন্ডু, আব্দুল আউয়াল খান প্রমুখ।

31/05/2016

৩০মে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩৫তম শাহাদাৎ বার্ষিকী স্মরণে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কর্মময় জীবনের উপর বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এর মূল্যায়নধর্মী বক্তব্য। (ভিডিও)

"স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার সংগ্রামে তুমি অনন্ত প্রেরণা"মহান স্বাধীনতারর ঘোষকবহুদলীয় গঠনতন্ত্রের প্রবর্তকআধুনিক বাংলাদ...
26/05/2016

"স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার সংগ্রামে তুমি অনন্ত প্রেরণা"

মহান স্বাধীনতারর ঘোষক
বহুদলীয় গঠনতন্ত্রের প্রবর্তক
আধুনিক বাংলাদেশের স্থপতি
শহীদ রাষ্ট্রপতি
জিয়াউর রহমার বীর উত্তম'এর
৩৫তম শাহাদাৎ বার্ষিকীতে
গভীর শ্রদ্ধাঞ্জলী।

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদল।

Address

Cumilla
3500

Website

Alerts

Be the first to know and let us send you an email when JCD Comilla South District-কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদল posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share