Upazilla Health Complex, Daudkandi, Comilla

Upazilla Health Complex, Daudkandi, Comilla স্বাস্থ্য সেবার নির্ভরযোগ্য একটি প্রতিষ্ঠান।

25/05/2026

আজ ২৫/০৫/২০২৬ইং তারিখে, রোজঃ সোমবার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, দাউদকান্দি, কুমিল্লা পরিদর্শন করেন জনাব সরদার মোঃ সাখাওয়াত হোসেন, মাননীয় মন্ত্রী, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

পরিদর্শনকালে তিনি রোগীদের সঙ্গে মতবিনীময় করেন, রোগীদের খাবারের মান যাচাই করেন, হাম রোগী/ শিশু ওয়ার্ড পরিদর্শন করেন এবং হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা, চিকিৎসাসেবাসহ অন্যান্য বিষয় পর্যবেক্ষণ করেন।

এই সময় দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা হতে ১৫০ শয্যায় উন্নীত করার জোর দাবি জানান মাননীয় সংসদ সদস্য জনাব ড. খন্দকার মোশাররফ হোসেন, কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) মহোদয়ের পক্ষে তাঁর প্রতিনিধি হিসেবে জনাব ড. খন্দকার মারুফ হোসেন। দাউদকান্দির সাধারণ মানুষের পক্ষে এই গুরুত্বপূর্ণ দাবি উপস্থাপন করায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং দাউদকান্দির সর্বস্তরের জনগণের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন
জনাব ডাঃ শেখ ফজলে রাব্বি, বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য), চট্টগ্রাম বিভাগ, চট্টগ্রাম;
জনাব ডাঃ আলী নূর মোহাম্মদ বশীর আহম্মেদ, সিভিল সার্জন, কুমিল্লাসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

জনাব ডাঃ হাবিবুর রহমান (Habibur Rahman), উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, দাউদকান্দি, কুমিল্লা-এর সার্বিক উদ্যোগে হাসপাতালের বিভিন্ন কার্যক্রম ও সকল প্রকার তথ্য মাননীয় মন্ত্রীর নিকট উপস্থাপন করা হয়

🌿 সম্মাননা স্মারক 🌿উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, দাউদকান্দি, কুমিল্লা এর পক্ষ থেকে স্বাস্থ্যসেবা ও হাসপাতালের সার্বিক কার্...
21/05/2026

🌿 সম্মাননা স্মারক 🌿
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, দাউদকান্দি, কুমিল্লা এর পক্ষ থেকে স্বাস্থ্যসেবা ও হাসপাতালের সার্বিক কার্যক্রমে নিষ্ঠা, আন্তরিকতা ও দায়িত্বশীলতার সাথে গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ নিম্নোক্ত ১৩টি পৃথক ক্যাটাগরিতে কর্মকর্তা-কর্মচারীগনকে “শ্রেষ্ঠ সম্মাননা স্মারক - ২০২৬” প্রদান করা হয়েছে।

🔹 ডা. মহিউদ্দিন রুবেল – জুনিয়র কনসালট্যান্ট (অর্থোপেডিক্স) (পক্ষে গ্রহণ করছেন ডা: সুস্মিতা সাহা)
🔹ডা. সেঁজুতি দে – সহকারী সার্জন / মেডিকেল অফিসার
🔹মোসাঃ আকলিমা আক্তার, সিনিয়র স্টাফ নার্স
🔹 শাকিলা আক্তার, মিডওয়াইফ
🔹 নাসরিন সুলতানা – এসএসিএমও
🔹 মোহাম্মদ বিল্লাল হোসেন – মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই)
🔹 মোঃ নেছার উদ্দিন – অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর
🔹মোঃ আল আমিন ভূঁঁঞা - স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ)
🔹শারমিন আক্তার - সহকারী স্বাস্থ্য পরিদর্শক
🔹মনোয়ারা আক্তার - স্বাস্থ্য সহকারী
🔹মোঃ মাসুদ রানা ভূইয়া - সিএইচসিপি
🔹 জয়নাল আবেদীন – মালী
🔹 মোঃ সুমন মিয়া – আউটসোর্সিং স্টাফ

তাঁদের এই অর্জনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিবারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা। ভবিষ্যতেও তাঁদের নিষ্ঠা ও কর্মদক্ষতা স্বাস্থ্যসেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে -এই প্রত্যাশা রইল।

সৌজন্যে
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,
দাউদকান্দি, কুমিল্লা।

শরীয়তপুর সদর হাসপাতালে কর্মরত চিকিৎসক ডাঃ নাসির ও স্বাস্থ্যকর্মীর ওপর ন্যক্কারজনক হামলার প্রতিবাদে, নিরাপদ স্বাস্থ্যসেবা...
20/05/2026

শরীয়তপুর সদর হাসপাতালে কর্মরত চিকিৎসক ডাঃ নাসির ও স্বাস্থ্যকর্মীর ওপর ন্যক্কারজনক হামলার প্রতিবাদে, নিরাপদ স্বাস্থ্যসেবার পরিবেশ নিশ্চিতকরণ, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের জন্য আইনগত সুরক্ষা প্রদান এবং চিকিৎসকদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রদানের দাবিতে আজ ২০ মে ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, দাউদকান্দি, কুমিল্লায় এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।

উক্ত মানববন্ধনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, দাউদকান্দি, কুমিল্লার সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টি ১৫০শয্যায় উন্নীত হলে জনগণের কাঙ্খিত সেবা নিশ্চিত হবে।অসংখ্য ধন্যবাদ, ড. খন্দকা...
08/05/2026

দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টি ১৫০শয্যায় উন্নীত হলে জনগণের কাঙ্খিত সেবা নিশ্চিত হবে।

অসংখ্য ধন্যবাদ,
ড. খন্দকার মোশাররফ হোসেন স্যার
মাননীয় সংসদ সদস্য
কুমিল্লা - ১ (দাউদকান্দি - মেঘনা)

দাউদকান্দি উপজেলায় নতুন ১৫০ শয্যা বিশিষ্ট আধুনিক হাসপাতাল নির্মাণে ডিও লেটার।

কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনের মাননীয় সংসদ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বর্তমান ৫০ শয্যা বিশিষ্ট দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভেঙে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন নতুন ১৫০ শয্যার হাসপাতাল নির্মাণ ও উন্নীতকরণের জন্য মাননীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রীর কাছে একটি ডিও লেটার প্রদান করেছেন।

এই উদ্যোগ বাস্তবায়িত হলে দাউদকান্দি উপজেলার মানুষের জন্য উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত হওয়ার পাশাপাশি চিকিৎসা অবকাঠামোর উল্লেখযোগ্য উন্নয়ন ঘটবে বলে আশা করা হচ্ছে।

অদ্য ০৪/০৫/২০২৬ ইং, রোজ সোমবার, দাউদকান্দি উপজেলার মান্যবর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হাবিবুর রহম...
04/05/2026

অদ্য ০৪/০৫/২০২৬ ইং, রোজ সোমবার, দাউদকান্দি উপজেলার মান্যবর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হাবিবুর রহমান স্যার এবং এমওডিসি ডা. মেহেদী হাসান, এম টি ই পি আই বিল্লাল তালুকদার এবং আমি, স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) মোহাম্মদ আলামিন ভূঁইয়া, গৌরীপুর ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ডে পরিচালিত এমআর ক্যাম্পিংয়ের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করি।এবং পরবর্তীতে স্যার গৌরীপুর বাজারে অবস্থিত খিদমা ডায়াগনস্টিক হাসপাতাল ও রংধনু ডায়াগনস্টিক হাসপাতাল পরিদর্শন করা হয়।
দাউদকান্দি, কুমিল্লা।

আজ ০২/০৫/২০২৬ইং তারিখ রোজ শনিবার দাউদকান্দি উপজেলার বিভিন্ন ইপিআই ক্যাম্পে হামরুবেলা কার্যক্রম মনিটরিং করছেন ডাঃ হাবিবুর...
02/05/2026

আজ ০২/০৫/২০২৬ইং তারিখ রোজ শনিবার দাউদকান্দি উপজেলার বিভিন্ন ইপিআই ক্যাম্পে হামরুবেলা কার্যক্রম মনিটরিং করছেন ডাঃ হাবিবুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, দাউদকান্দি, কুমিল্লা।

বৃষ্টি মৌসুমে সাপের আনাগোনা বেশি বৃদ্ধি পায়। তাই সাপে কাটলে করনীয়। প্রচারণায়ঃ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, দাউদকান্দি, ক...
29/04/2026

বৃষ্টি মৌসুমে সাপের আনাগোনা বেশি বৃদ্ধি পায়। তাই সাপে কাটলে করনীয়।

প্রচারণায়ঃ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, দাউদকান্দি, কুমিল্লা।

জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ (২৩-২৯ এপ্রিল) আজ (২৯এপ্রিল রোজ বুধবার) সমাপনী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেনজনাবা ন...
29/04/2026

জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ (২৩-২৯ এপ্রিল)
আজ (২৯এপ্রিল রোজ বুধবার) সমাপনী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন

জনাবা নাছরীন আক্তার, উপজেলা নির্বাহী কর্মকর্তা, দাউদকান্দি, কুমিল্লা
জনাব ডাঃ হাবিবুর রহমান, ‍উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, দাউদকান্দি, কুমিল্লা
জনাবা কানিজ আফরোজ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, দাউদকান্দি, কুমিল্লা
জনাব মোঃ আহসান, উপজেলা শিক্ষা কর্মকর্তা, দাউদকান্দি, কুমিল্লা

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আরও অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এবং বিভিন্ন স্কুলের শিক্ষার্থীবৃন্দ।

বজ্রপাত থেকে নিরাপদ থাকতেনিজে জানুন, অন্যকে জানানপ্রচারণায়: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, দাউদাকান্দি, কুমিল্লা
29/04/2026

বজ্রপাত থেকে নিরাপদ থাকতে
নিজে জানুন, অন্যকে জানান

প্রচারণায়: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, দাউদাকান্দি, কুমিল্লা

27/04/2026

জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬ উপলক্ষে সাপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আজ ২৭ এপ্রিল ২০২৬, সোমবার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, দাউদকান্দি, কুমিল্লা এর হলরুমে- গর্ভবতী ও প্রসূতি মায়েদের পুষ্টিকর খাবার গ্রহণ এবং সংশ্লিষ্ট বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় বক্তব্য প্রদান করছেন ডাঃ হাবিবুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, দাউদকান্দি, কুমিল্লা।

সভায় আরও উপস্থিত ছিলেন:

ডাঃ মোঃ রিয়াদ মাহমুদ, আবাসিক মেডিকেল অফিসার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, দাউদকান্দি, কুমিল্লা

ডাঃ সুস্মিতা সাহা, জুনিয়র কনসালট্যান্ট (গাইনী), উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, দাউদকান্দি, কুমিল্লা

ডাঃ নাজমা মজুমদার, মেডিকেল অফিসার (গাইনী ও প্রসূতি), উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, দাউদকান্দি, কুমিল্লা

অনুষ্ঠানটি পরিচালনা করেন মোহাম্মদ বিল্লাল হোসেন, মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই), উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, দাউদকান্দি, কুমিল্লা।

Address

Daudkandi (Gouripur)
Cumilla
3517

Alerts

Be the first to know and let us send you an email when Upazilla Health Complex, Daudkandi, Comilla posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share