ফুলের নাওড়ী তরুণ সংঘ, গুনবতী চৌদ্দগ্রাম

  • Home
  • Bangladesh
  • Cumilla
  • ফুলের নাওড়ী তরুণ সংঘ, গুনবতী চৌদ্দগ্রাম

ফুলের নাওড়ী তরুণ সংঘ, গুনবতী চৌদ্দগ্রাম খেলাধুলা ও মানবতার পাশে মানবিক কাজে এগিয়ে যাচ্ছে তরুণ সংঘ

পানি এমন এক জিনিস এটাকে আটকে রেখে প্রাকৃতিক ইকোসিস্টেমে বাঁধা সৃষ্টি করলে সেটা যে কোন সময় বড় ধরনের ভয়ংকর পরিস্থিতি সৃষ্ট...
27/08/2026

পানি এমন এক জিনিস এটাকে আটকে রেখে প্রাকৃতিক ইকোসিস্টেমে বাঁধা সৃষ্টি করলে সেটা যে কোন সময় বড় ধরনের ভয়ংকর পরিস্থিতি সৃষ্টি করতে পারে।

চীন তিব্বতে বাঁধ নির্মাণ করে পানি জমা রেখেছিলো...

ভূমিকম্পের কারণে বরফ গলে ও পাহাড় ভেঙে পানির চাপ এতোই বেড়ে যায় যে বাঁধ ভেঙে পানি নেপালে ডুকে পড়ে আর হয়ে যায় এক ডিজাস্টার!

এই Flood Flash এর পিছনে আমাদের মানবসৃষ্ট কর্মকান্ডই দায়ী।

আমরা প্রাকৃতিক নিয়মের বাহিরে গিয়ে নানারকম কাজ করি যার ফলাফল আমাদের ভোগ করতেই হয়।

বাংলাদেশে গ্রামে অসংখ্য বাঁধ নির্মাণ করে মাছ চাষ করা হয় ইভেন সরকারি খাল নালা গুলো ও ভরাট করে দখলের উৎসব চলছে!

আল্লাহ না করুক আমাদের ভবিষ্যতে এমন দিন না দেখতে হয় কখনো!!

গুণবতী ইউনিয়নে ফুলের নাওড়ী গ্রামটি বরাবরই অবহেলিত ৷ গ্রামের ভেতরে এবং ফুলের নাওড়ী থেকে গুনবতী বাজার পর্যন্ত সড়কের বেহাল...
23/08/2026

গুণবতী ইউনিয়নে ফুলের নাওড়ী গ্রামটি বরাবরই অবহেলিত ৷ গ্রামের ভেতরে এবং ফুলের নাওড়ী থেকে গুনবতী বাজার পর্যন্ত সড়কের বেহাল দশা এটা সবারই জানা ৷ বন্যা কবলিত এলাকাটি বার বারই উন্নয়ন মূলক কাজ থেকে বঞ্চিত ৷ সমাজের উন্নয়ন ও সামাজিক দায়বদ্ধতা থেকে প্রত্যেকের উচিত এই বিষয়ে আওয়াজ তোলা ৷

#গুনবতী_থেকে_ফুলের_নাওড়ী_সড়কের_উন্নয়ন_চাই

শোকবার্তাইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি যে, ফুলের নাওড়ী গ্রামের বাসি...
21/08/2026

শোকবার্তা

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি যে, ফুলের নাওড়ী গ্রামের বাসিন্দা কাজী হাবিবুর রহমান আজ নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন।

তাঁর ইন্তেকালে আমরা গভীরভাবে শোকাহত। মহান আল্লাহ তায়ালা মরহুমের সকল গুনাহ মাফ করে দিন, কবরকে নূরে ভরিয়ে দিন এবং জান্নাতুল ফেরদৌস নসিব করুন।

শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি ও ধৈর্য দান করুন।

সকলের কাছে মরহুমের রুহের মাগফিরাতের জন্য দোয়া কামনা করছি।

আমিন।

নিজের ভিটেমাটি বিক্রি করে বিদেশে গিয়েছিল লোকটা। বিদেশের প্রচন্ড গরম আর অনাহারেই কাজ করতে হতো তাকে। তারপর মাস শেষে বিশ্বা...
19/08/2026

নিজের ভিটেমাটি বিক্রি করে বিদেশে গিয়েছিল লোকটা। বিদেশের প্রচন্ড গরম আর অনাহারেই কাজ করতে হতো তাকে।

তারপর মাস শেষে বিশ্বাস করে টাকা পাঠাতো বউয়ের কাছে। নিজের জন্যে তেমন কিছুই আর রাখেনি জামাল উদ্দিন।

সহজ সরল জামাল ভেবেছিল সব টাকা গ্রামে পাঠালে বউ আর ছেলেমেয়েরা একটু ভালোমন্দ খেতে পারবে, তাদের কষ্ট টা দূর হবে। তারা সুখে থাকলেই খুশি ছিল সে।

অথচ জামালের পাঠানো কষ্টের টাকা দিয়ে তার বউ দেশে আমোদ-ফুর্তি করেছে, নিজের নামে জায়গাজমি কিনেছে।

সৌদি আরবের তীব্র গরম আর অনাহারে কাজ করতে প্রচন্ড কষ্ট হতো জামাল উদ্দিনের। বেশ কয়েকবার ছুটিতে দেশে আসার কথাও বলেছিল। কিন্তু তার বউ বারবার বলতো- আর কয়েকটা দিন থেকে আসো, আরও কিছু টাকা হোক।

ছেলেমেয়ের দিকে তাকিয়ে, পরিবারের দিকে তাকিয়ে বিদেশ থেকে আসেনি সে। দীর্ঘ ২২ টা বছর শরীরের রক্ত পানি করে দাসের মতো খেটেছিল।

দীর্ঘ পরিশ্রম আর অনাহারে একপর্যায়ে শরীর ভাঙতে শুরু করে জামাল উদ্দিনের। সে আর পেরে উঠছিল না। ডাক্তারের কাছে গিয়ে দেখে তার দুটো কিডনিই নষ্ট হয়ে গেছে।

তারপর পরিবারকে দেশে আসার কথা জানায় সে। কিন্তু তার দেশে আসার কথা শুনে বউ, ছেলেমেয়েরা কেমন যেন গড়িমসি করছিল। জামাল উদ্দিনকে একপ্রকার বোঝা ভাবছিল তারা।

একরাশ দুঃখ আর কষ্ট বুকে নিয়ে ৩ মাস আগে দেশে এসেছিল হতভাগা জামাল উদ্দিন। এতবছর পর দেশে এসেছে অথচ কেউ এয়ারপোর্টেও যায়নি তাকে রিসিভ করতে।

বাড়িতে আসার পরপরই জামাল উদ্দিনকে তার বউ ডিভোর্স দিয়ে দেয় যাতে সম্পত্তির কোন ভাগ দাবি করতে না পারে। অথচ এগুলো জামাল উদ্দিনের টাকায় কেনা সম্পত্তিই ছিল।

এমনকি বাড়িতেও থাকতে দেয়নি তাকে। বউ এবং ছেলেমেয়েরা মিলে রাতের আধারে তার ব্যাগ এবং জামাকাপড়সহ তাকে রাস্তার ধারে ফেলে গেছে। সামান্য একটা চটের বস্তা দিয়ে গেছে ঘুমাতে।

অসহায় জামাল উদ্দিন সারাটা রাত প্রচন্ড ঠান্ডা আর ধুলাবালিতে কেঁদে কঁদেই কাটিয়েছে। সে ভেবেছিল দেশে আসলে তার বউ, ছেলেমেয়েরা হয়তো একটু চিকিৎসা করাবে, সেবাযত্ন করবে।

কিন্তু সেসব আর জুটেনি তার হতভাগা কপালে।

সকালের দিকে গ্রামের লোকজন দেখছিল একজন লোক রাস্তায় পড়ে আছে। তারা জামাল উদ্দিনকে চিনতে পারছিল কিন্তু কেউই সাহায্য করতে এগিয়ে আসেনি।

আসবেই বা কেন? জামাল উদ্দিন তো আর আগের মতো টাকা ইনকাম করতে পারে না। সে এখন একটা মেয়াদ উত্তীর্ণ মেশিনের মতো। যে মেশিন অকেজো হয়ে গেলে সবাই ফেলে দেয় তাই জামাল উদ্দিনকেও তার পরিবারের লোকজন রাস্তায় ফেলে গেছে।

এর কিছুক্ষণ পরই বৃষ্টি আসছিল। বৃষ্টির ভারী ফোঁটায় অসুস্থ জামাল উদ্দিন কাঁপছিল আর কাঁদছিল। জামালের চোখের পানি বৃষ্টির পানির সাথে মিশে যাচ্ছিল কিন্তু তবুও কেউ এগিয়ে আসেনি।

পরে তার ভাতিজি দেখতে পেয়ে তার বাড়িতে নিয়ে গেছে। কিন্তু ভাতিজিও গরিব পরিবারের। তার বাড়িতেও মাত্র একটা ঘর তাই হতভাগা জামালের ঠাই হয়েছে জীর্ণশীর্ণ বারান্দায়।

এরপর ভাতিজি এবং এলাকার কিছু লোকজন মিলে জামাল উদ্দিনের চিকিৎসার জন্যে টাকা তুলেছে। কিছু টাকা তুলে টাঙ্গাইল সখীপুর উপজেলার হাসপাতালে ভর্তি করিয়েছিল। জামালের বাড়িও সেখানেই ছিল।

কিন্তু সামান্য এ টাকায় কোন চিকিৎসাই হয়নি। চিকিৎসার অভাবে একরাশ কষ্ট আর হতাশা নিয়ে ওই বারান্দাটাতেই গতকাল জামাল উদ্দিন মারা গেছে।

সে এত বেশি কাঁদতো যে মারা যাওয়ার সময় তার চোখ দুটো ফুলে উঠেছিল, হাত-পা গুলো অসাড় হয়ে গিয়েছিল।

জামাল উদ্দিন এতটাই অসহায় ছিল যে কান্না করা ছাড়া তার কোন উপায়ও ছিল না। মনের মধ্যে চাপা অভিযোগ ঠিকই জমা ছিল কিন্তু কাকে জানাবে সে অভিযোগ?

সমস্ত অভিযোগ বুকে নিয়েই জামাল উদ্দিন মারা গেছে। তার মারা যাওয়ার পর পরিবারে কেউ দেখতেও আসেনি। এমনকি কাফনের কাপড়টা কিনার মতো কেউও ছিল না।

পরে গ্রামের লোকজন টাকা তুলে তার কাফনের কাপড় কিনে কবর দিয়েছে।

নিজের র*ক্ত পানি করে ২২ টা বছর বিদেশে থেকেছিল সে। লাখ লাখ টাকা বউয়ের কাছে পাঠিয়েছে, পরিবারের কাছে পাঠিয়েছে অথচ নিজের মৃত্যুর সময় কাফনের কাপড় কেনার টাকাটাও ছিল না।

কিছুদিন আগে জামাল উদ্দিনের মতোই একজন প্রবাসী বিদেশে মারা গিয়েছিল। তার লা*শ এসেছিল কফিনে করে। কিন্তু পরিবারের লোকজন এতটাই লোভী ছিল যে কফিনবক্সটা দিয়েও ওরা আলমারি বানাতে চেয়েছিল।

একজন লোক যে মারা গেছে সেদিকে কোন খেয়াল ছিল না অথচ তাদের খেয়াল কখন কবর দেয়া শেষ হবে আর কফিনটা দিয়ে সুন্দর একটা আলমারি বানাতে পারবে।

সমস্ত অভিমান আর কষ্ট বুকে নিয়ে জামাল উদ্দিন এখন শুয়ে আছে কবরে।

জামাল উদ্দিনের মতো এমন বহু মানুষ আছে যারা ছেলেমেয়ের কথা চিন্তা করে, পরিবারের কথা চিন্তা করে বছরের পর বছর বিদেশে কাটিয়ে দেয়।

ঈদ যায়, উৎসব যায় তাদেরও ইচ্ছে করে দেশে আসতে কিন্তু শত কষ্ট সহ্য করে থেকে যায় বিদেশে। নিজের বুকে পাথর চেপে পরিবারটাকে আগলে রাখে।

কিন্তু সেই মানুষগুলোই দেশে চলে আসলে তাদের খোঁজ কেউ আর রাখে না কারণ তখন টাকার মেশিনটা যে অকেজো হয়ে গেছে।

মরিচা পড়া অকেজো মেশিনকে যেমন বাইরের এককোনায় অবহেলায় ফেলে রাখা হয় তেমনি সেই মানুষগুলোকেও ফেলে রাখা হয় অযত্নে। কোনরকম খেয়ে না খেয়ে আর চোখের পানি ফেলেই দিন কাটে তাদের।

জামাল উদ্দিনের দিনগুলোও কেটেছিল প্রচন্ড অবহেলা আর অযত্নে। মৃত্যুর আগ মুহূর্তে সে অনেকক্ষণ যাবত একদৃষ্টিতে তাকিয়ে ছিল যেন কিছু একটা বলবে।

তার দুচোখ ভর্তি পানি আর অভিযোগ জমা ছিল কিন্তু সেই অভিযোগ শোনার মতো আপন কেউ ছিল না হতভাগা জামালের

- Ibrahim Khalil Shawon

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, ফুলের নাওড়ী মিয়াজী বাড়ি ন...
10/08/2026

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, ফুলের নাওড়ী মিয়াজী বাড়ি নিবাসী ওহিদুর রহমান মৌলভীর বড় ছেলে, মো. ওমর ফারুক (রিপন নিয়াজী) আজ ভোর ৫টার সময় ইন্তেকাল করেছেন।

মরহুমের ইন্তেকালে আমরা গভীরভাবে শোকাহত। মহান আল্লাহ তায়ালা যেন তাঁর সকল গুনাহ-খাতা ক্ষমা করে দেন, কবরকে নূরে ভরে দেন এবং জান্নাতুল ফেরদৌস নসিব করেন। মরহুমের জানাজার নামাজ বাদ যোহর অনুষ্ঠিত হবে ফুলের নাওড়ী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ।

শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

সকলের কাছে মরহুমের রুহের মাগফিরাতের জন্য দোয়া কামনা করছি।

আল্লাহুম্মাগফির লাহু, ওয়ারহামহু। আমিন।

ফুলের নাওড়ী পূর্ব পাড়া গাজী বাড়ি নিবাসী Mohi Uddin Ajim এবং নাজীম  এর সম্মানিত পিতা জনাব কবির আহম্মেদ কিছুক্ষণ আগে ইন্ত...
04/07/2026

ফুলের নাওড়ী পূর্ব পাড়া গাজী বাড়ি নিবাসী Mohi Uddin Ajim এবং নাজীম এর সম্মানিত পিতা জনাব কবির আহম্মেদ কিছুক্ষণ আগে ইন্তেকাল করেছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আল্লাহ তাআলা মরহুমকে ক্ষমা করে জান্নাতুল ফিরদাউস দান করুন এবং আমাদের শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণের তাওফিক দান করুন। আমীন।

(উনার জানাযার নামাজ রবিবার সকাল ১১ ঘটিকার সময় অনুষ্ঠিত হবে)

📢 আগামী ২৮ জুন জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন।আপনার পরিবারের ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী প্রতিটি শিশুকে নিকটস্থ ক্যাম্পেই...
26/06/2026

📢 আগামী ২৮ জুন জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন।

আপনার পরিবারের ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী প্রতিটি শিশুকে নিকটস্থ ক্যাম্পেইন কেন্দ্রে নিয়ে গিয়ে একটি ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ান।

🗓️ তারিখ: ২৮ জুন ২০২৬
📍সময়: সকাল ৮টা থেকে বিকাল ৪টা

একটি ক্যাপসুল আপনার শিশুর সুস্থভাবে বেড়ে ওঠা, স্বাভাবিক দৃষ্টিশক্তি ও রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শুধু নিজের শিশুই নয়, আশপাশের সব শিশুকেও ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো নিশ্চিত করুন।

15/06/2026

আপনি ফেইসবুক‌ স্ক্রল করছিলেন,

হঠাৎ দেখলেন আপনার বেকার বন্ধুটি খুব ভালো একটি চাকরি পেয়ে গেছে।

আপনি মনে মনে বলে উঠলেন, "আলহামদুলিল্লাহ! আল্লাহুম্মা বারিক! হে আল্লাহ, আমার বন্ধুটির আয় রোজগারে বরকত দিন এবং তাকে কর্মজীবনে অনেক উন্নতি করার তৌফিক দান করুন।"

সাথে সাথে আপনার পাশে থাকা ফেরেশতা বলে উঠলো, "আমিন, তোমার জন্যও এমনটাই হোক।"

আপনার বান্ধবীর বিয়ের দাওয়াত পাওয়ার পর আপনি মন থেকে দোয়া করলেন, " হে আল্লাহ! আমার বান্ধবীর দাম্পত্য জীবন আপনি সুখ-শান্তিতে পরিপূর্ণ করুন।

" সাথে সাথে আপনার পাশে থাকা ফেরেশতা বলে উঠলো, "আমিন, তোমার জন্যও এমনটাই হোক।"

আপনি পার্কে হাঁটছিলেন, দেখলেন ফুটফুটে একটি বাচ্চা খেলা করছে। আপনি বাচ্চাটির উদ্দেশ্যে দোয়া করলেন, "হে আল্লাহ! শিশুকে সুস্থ-সবল রেখে নেক হায়াত দান করুন।

" সাথে সাথে আপনার পাশে থাকা ফেরেশতা বলে উঠলো, "আমিন, তোমার জন্যও এমনটাই হোক।"

বাসায় ফেরার সময় দেখলেন এক বৃদ্ধ ভিক্ষুক অসুস্থ অবস্থায় রাস্তার ধারে পড়ে আছে।

আপনি তাকে প্রয়োজনীয় সাহায্য করার পর তার জন্য দোয়া করলেন, " হে আল্লাহ! আপনি লোকটিকে সুস্থতা দান করুন এবং তার জীবনের সব দুঃখ, কষ্ট দূর করে দিন।"

সাথে সাথে আপনার পাশে থাকা ফেরেশতা বলে উঠলো, "আমিন, তোমার জন্যও এমনটাই হোক।"

আমি কিন্তু কোনো রূপকথার গল্প বলছি না।

আমাদের সাথে ঠিক এমনটাই হয়। এই মর্মে একটি হাদিস আছে,

"নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেনঃ কোন ব্যক্তি তার অপর ভাইয়ের জন্য তার অনুপস্থিতিতে দোয়া করলে তা কবুল হয়। তার মাথার নিকট একজন ফেরেশতা তার দোয়ার সময় আমীন বলতে থাকেন। যখনই সে তার কল্যাণ কামনা করে দোয়া করে, তখন ফেরেশতা বলেন, আমীন, তোমার জন্যও অনুরূপ কল্যাণ।"
~ সুনানে ইবনে মাজাহ, ২৮৯৫।

আমাদের সমাজটা হিংসা-বিদ্বেষে ভরে গেছে।

আমরা অন্যের ভালো সহ্য করতে পারিনা। কারো ভালো দেখলে দোয়া করা তো দূরের কথা বরং অনেকে অন্যের সুখ নষ্ট করার জন্য কালো জাদুও করে!

অথচ আল্লাহর দেওয়া বিধান কতই না চমৎকার!

অন্যের ভালো চাইলে, অন্যের জন্য ভালো দোয়া করলে, তাতে বরং নিজেরই উপকার হয়। কেননা, ফেরেশতাদের দোয়া তো কখনো বিফল হয়না।

এই সুন্দর হাদিসটি না জানার কারণেই হয়ত অনেকর মনে এখনো হিংসার ময়লা রয়ে গেছে।

তাই পোস্টটি শেয়ার করে সবার কাছে রাসুল (সঃ)-এর বাণী পৌঁছে দিন।

কে জানে?

হয়ত আপনার করা একটি শেয়ারই অনেকের দৃষ্টিভঙ্গি বদলে দেবে!

লেখা: রুমকি কাজী

Address

ফুলের নাওড়ী , গুনবতী , চৌদ্দগ্রাম কুমিল্লাFulernawrei Gunabati Chuddagram Cumilla
Cumilla
3583

Alerts

Be the first to know and let us send you an email when ফুলের নাওড়ী তরুণ সংঘ, গুনবতী চৌদ্দগ্রাম posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category