Bakhrabad Gas Distribution Company Limited - BGDCL

Bakhrabad Gas Distribution Company Limited - BGDCL Bakhrabad Gas Distribution Company Ltd. BGDCL is a Govt. As a result, the activities of the company became confined to gas distribution & marketing only.

owned Public Company - distributing Natural Gas from National Grid to its CNG, Industry, Power, Commercial, Captive and Domestic Customers through Pipeline in 6 Districts in Chattogram Division. The company Started its function since 7 June 1980 in the name of Bakhrabad Gas Systems Limited (BGSL) as a model company in the gas sector with the responsibilities of gas production, transmission and d

istribution. Later on, the production activities of the Company including Bakhrabad Gas Field was handed over to Bangladesh Gas fields Company Limited (BGFCL) on 31 May 1989 under a reorganizing plan of the Companies under Petrobangla. On the other hand, according to the government decision, the Bakhrabad-Demra and the Bakhrabad-Chittagong Transmission Pipelines of the company were handed over to Gas Transmission Company Limited (GTCL) on 2 September 2004 and 18 October 2004 respectively. Subsequently, two new companies namely “Karnaphuli Gas Distribution Company Limited” (KGDCL) comprising of erstwhile BGSL’s greater Chittagong and Chittagong Hill Tracts franchise area and “ Bakhrabad Gas Distribution Company Limited” (original company) comprising of greater Noakhali, Comilla, Chandpur and TGTDCL’s Brahmanbaria District were formed by reforming Titas Gas Transmission & Distribution Company Limited (TGTDCL) and Bakhrabad Gas Systems Limited (BGSL) as per Gazette Notification of 17 November 2008. Accordingly, the name of the company was changed from “BakhrabadGas Systems Limited” to “Bakhrabad Gas Distribution Company Limited” in the Extra-ordinary General Meeting of the company held on 30th June, 2011.

29/05/2026
অদ্য ১৮ মে ২০২৬ তারিখে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার গৌতমপাড়া এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে একটি মোবাইল কোর্ট অভিয...
18/05/2026

অদ্য ১৮ মে ২০২৬ তারিখে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার গৌতমপাড়া এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে একটি মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়েছে। জ্বালানী ও খনিজ সম্পদ বিভাগের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মনিজা খাতুন এই অভিযানের নেতৃত্ব দেন।

বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড (বিজিডিসিএল)-এর আঞ্চলিক কার্যালয়, ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে পরিচালিত এই অভিযানে-

সংযোগ বিচ্ছিন্ন: অভিযানকালে ওই এলাকার ১৮টি অবৈধ গ্যাস সংযোগের রাইজার কেটে সংযোগগুলো সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন করা হয়।

মালামাল জব্দ: অবৈধ সংযোগে ব্যবহৃত ২০ মিটার ৩/৪" এমএস পাইপ এবং ২টি রেগুলেটর জব্দ করা হয়েছে।

জরিমানা আদায়: অবৈধভাবে গ্যাস ব্যবহারের অপরাধে ৬ জন ব্যক্তিকে সর্বমোট ৬৫,০০০/- (পয়ষট্টি হাজার) টাকা জরিমানা করা হয়।

সবাইকে অবৈধ গ্যাস সংযোগ নেওয়া থেকে বিরত থাকার এবং এ সংক্রান্ত যেকোনো তথ্য দিয়ে কর্তৃপক্ষকে সহযোগিতা করার জন্য বিনীত অনুরোধ জানানো হচ্ছে।

-বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষ

১২ মে ২০২৬ খ্রিস্টাব্দবিষয়: চাঁদপুরের কচুয়া উপজেলায় বিজিডিসিএল-এর অংশীজন সভা অনুষ্ঠিত।বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কো...
12/05/2026

১২ মে ২০২৬ খ্রিস্টাব্দ

বিষয়: চাঁদপুরের কচুয়া উপজেলায় বিজিডিসিএল-এর অংশীজন সভা অনুষ্ঠিত।

বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড (বিজিডিসিএল)-এর এবিকা গৌরীপুরস্থ গ্যাস বিতরণ এলাকার আওতাধীন কচুয়া উপজেলার বিভিন্ন শ্রেণির গ্রাহক, জনপ্রতিনিধি, প্রশাসন ও সংবাদকর্মীদের উপস্থিতিতে চাঁদপুর জেলার কচুয়া উপজেলার অডিটোরিয়ামে 'গ্যাস বিতরণ ব্যবস্থা ও গ্রাহক সেবা' বিষয়ে এক অংশীজন সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিডিসিএল-এর ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) প্রকৌশলী মোঃ ইমাম উদ্দিন শেখ। সভায় সভাপতিত্ব করেন কোম্পানির মহাব্যবস্থাপক (কোম্পানি সচিব) মোঃ এনামুল করিম চৌধুরী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
• মোঃ আবু নাসির ,সহকারী কমিশনার (ভূমি), কচুয়া উপজেলা;
• প্রকৌশলী মোঃ সোলায়মান, মহাব্যবস্থাপক (ইঞ্জিনিয়ারিং সার্ভিস);
• নাহিদ বানী ইসলাম, মহাব্যবস্থাপক (প্রশাসন);
• প্রকৌঃ মর্তুজা রহমান খান, মহাব্যবস্থাপক (বিপণন)।
এছাড়াও সভায় কোম্পানির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন:
• উপ-মহাব্যবস্থাপক (ভিজিল্যান্স);
• উপ-মহাব্যবস্থাপক(বিক্রয়);
• উপ-মহাব্যবস্থাপক (ইএস) এবং
•উপ-মহাব্যবস্থাপক(রাজস্ব )।

গ্যাস স্বল্পতা, গ্যাসের চাপ স্বল্পতা বিষয়ে গ্রাহক ও সাংবাদিকগণের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মহোদয়। এছাড়াও গ্রাহক সেবার বিষয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন মহাব্যবস্থাপক (বিপণন) মহোদয়।

সভায় একজন গ্রাহক অবৈধ সংযোগ বিচ্ছিন্নকরণে মোবাইল কোর্ট পরিচালনার সংখ্যা বৃদ্ধির অনুরোধ জানালে ব্যবস্থাপনা পরিচালক মহোদয় তার সাথে একমত পোষণ করেন। তিনি বলেন, "বর্তমানে অধিক মূল্যে এলএনজি ক্রয় করতে হচ্ছে, তাই জাতীয় সম্পদ গ্যাসের অপচয় রোধে আমাদের সকলকে আরও সজাগ হতে হবে।"

বিশেষ অতিথির বক্তব্যে কচুয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জনাব মো: আবু নাসির বলেন, কচুয়ায় যথাযথ ও নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করতে বিজিডিসিএল কর্তৃপক্ষের প্রচেষ্টার পাশাপাশি গ্রাহকদেরও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করা অপরিহার্য।

এছাড়া সভায় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের পক্ষে বক্তব্য রাখেন কচুয়া উপজেলা বিএনপির সদস্য সচিব মঞ্জুর হোসেন সেলিম।

সবশেষে সভাপতি মহোদয় উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন ও কৃতজ্ঞতা জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

21/04/2026

বিষয়: লাকসাম উপ-এবিকায় গ্যাস সরবরাহ সাময়িক বন্ধ রাখা প্রসঙ্গে।

এতদ্বারা বিজিডিসিএল-এর সম্মানিত গ্রাহকগণের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, লাকসাম উপ-এবিকার গ্যাস পাইপলাইনের জরুরী মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামী ২২ এপ্রিল ২০২৬, রোজ বুধবার সকাল ৮:০০ ঘটিকা হতে রাত ৮:০০ ঘটিকা পর্যন্ত (১২ ঘন্টা) কুমিল্লা জেলার অন্তর্গত লাকসাম, লালমাই ও বরুড়া উপজেলার সকল শ্রেনীর গ্রাহকদের গ্যাস সরবরাহ সাময়িক বন্ধ থাকবে।

এই সাময়িক অসুবিধার জন্য বিজিডিসিএল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।

13/04/2026

"অতিরিক্ত আলোকসজ্জা পরিহার করি
বিদ্যুতের অপচয় রোধ করি।"
-জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়

Address

Bakhrabad Gas Distribution Company Ltd. , Chapapur
Cumilla
3500

Opening Hours

Monday 09:00 - 16:00
Tuesday 09:00 - 16:00
Wednesday 09:00 - 16:00
Thursday 09:00 - 16:00
Sunday 09:00 - 16:00

Alerts

Be the first to know and let us send you an email when Bakhrabad Gas Distribution Company Limited - BGDCL posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Bakhrabad Gas Distribution Company Limited - BGDCL:

Share