Gunabati-গুণবতী

Gunabati-গুণবতী Gunabati is an old and historical place of Comilla District
(1)

কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার ‘গুণবতী’ একটি প্রাচীন ও ঐতিহাসিক স্থান। এটি কুমিল্লার সর্ব দক্ষিণের একটি ঘনজনসবসিতপূর্ণ ও বর্ধিষ্ণু ইউনিয়ন, যা চৌদ্দগ্রাম থানা থেকে প্রায় ৩০ কিলোমিটার দক্ষিণে। এখানে রয়েছে উপজেলার একমাত্র রেলওয়ে স্টেশন, একটি ডিগ্রি কলেজ, একটি কামিল মাদ্রাসা সহ তিনটি মাদ্রাসা, একটি সরকারি হাইস্কুলসহ তিনটি হাইস্কুল, একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ অনেক কেজি স্কুল, একটি পোস্ট অফিস, বোর্ড অফিস, রেজিস্ট্রি অফিস, একটি সরকারি ব্যাংকসহ বেশ কয়টি বেসরকারি ব্যাংক এবং কিছু এনজিও প্রতিষ্ঠান। বাজার এলাকায় রয়েছে কয়েক হাজার দোকান, একটি সরকারি কমিউনিটি হাসপাতাল ও কিছু ক্লিনিক। এ ছাড়া ছোট-বড় কিছু কলকারখানা ও পোশাকশিল্প গড়ে উঠেছে। ফলে প্রতিদিন এলাকাটি হয়ে ওঠে কর্মব্যস্ত।

যমুনা টেলিভিশনের একটা রিপোর্ট থেকে ছবিটা কোলাজ করেছি।এমবিবিএস ডিগ্রী নেই, কিন্তু এমবিবিএস ডিগ্রীধারী বলে কিছু ভূয়া ডাক্ত...
14/09/2026

যমুনা টেলিভিশনের একটা রিপোর্ট থেকে ছবিটা কোলাজ করেছি।

এমবিবিএস ডিগ্রী নেই, কিন্তু এমবিবিএস ডিগ্রীধারী বলে কিছু ভূয়া ডাক্তারদের নিয়ে যমুনা টিভি আজ একটি রিপোর্ট প্রকাশ করেছে। রিপোর্টে তারা দেখিয়েছে, দেশের বিভিন্ন প্রান্তে এমন অসংখ্য ভূয়া ডাক্তারের খোঁজ তারা পেয়েছে যাদের কোনো এমবিবিএস ডিগ্রী নেই, মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পড়া তো দূরের কথা, শিক্ষাজীবনে বিজ্ঞান বিভাগেও পড়েনি অনেকে।

কিন্তু, রীতিমতো এমবিবিএস ডিগ্রীধারী বলে পরিচয় দিয়ে তারা চেম্বার করছে এবং রোগী দেখছে। চেম্বারের বাইরে রোগিদের লম্বা লম্বা লাইন।

আরও আশ্চর্যজনক তথ্য হলো, তাদের কাছে কিন্তু এমবিবিএস ডিগ্রীর সার্টিফিকেট রয়েছে। যদি তারা মেডিকেল বিশ্ববিদ্যালয়ে না-ই পড়ে, তাহলে এই সার্টিফিকেট তারা পেল কোথায়?

জবাবটাও আছে যমুনা টিভির রিপোর্টে।

এই সার্টিফিকেট তারা কিনছে কলকাতার আরেকটা চক্র থেকে, যারা কেবলমাত্র ২২ হাজার রুপির বিনিময়ে রাতারাতি বানিয়ে দিচ্ছে এমবিবিএস ডিগ্রীর সার্টিফিকেট, ডাক্তারি পাশের সনদ সহ ডাক্তারি প্র‍্যাকটিস করার যাবতীয় সকল ডকুমেন্টস।

কী চমৎকার, তাই না?

মফস্বল শহরের একটা অপরিচিত জায়গায় গিয়ে, ভালো ডেকোরেশন দিয়ে সাজিয়ে একটা চেম্বার খুলে বসে পড়লেন ডাক্তারিতে৷ নামের আগে লাগিয়েছেন ডাক্তার। নামের নিচে আছে এমবিবিএস ডিগ্রী সহ নানাবিধ ডিগ্রী আর এক্সপার্টিজের বহর! লাইন ধরে আসছে গ্রামের সরলমনা লোকজন।

বাংলাদেশ দুই নম্বরির, দুর্নীতির, অনিয়মের একটা অভয়ারণ্য জায়গা এটা আমি জানি এবং মেনেও নিয়েছি।

কিন্তু আমার খুব আফসোস লাগে কখন জানেন? যখন দেখি মুখে লম্বা সুন্নতি দাড়ি, গায়ে সুন্নতি পোশাক পরে লোকজন এইসব জোচ্চুরিতে নামে।

ছবির ব্যক্তিগুলোকে দেখুন।
দেখে মনে হচ্ছে না একদম পরগেযগার, তাকওয়াবান, প্রতি রাতে তাহাজ্জুদ পড়া কেউ? এদের চেহারা সুরত, লেবাস দেখলে সম্মানে মনটা বিগলিত হয়ে পড়তে চাচ্ছে না?

অথচ দেখুন। এই লেবাসকে ধারণ করে, অথবা বলা যায় এই লেবাসকে ঢাল বানিয়ে এরা এদের অসৎ কাজ, জোচ্চুরিগুলো চালিয়ে যাচ্ছে দিনের পর দিন।

উদ্দেশ্য কী জানেন?

উদ্দেশ্য একটাই। যদি কোনোদিন ধরা পড়ে অথবা সরকারের হাতে আটক হয়, যেন এইসব লেবাসের কারণে হলেও আমার-আপনার সিম্প্যাথি লাভ করতে পারে। এদের মার খেতে দেখলে আমাদের ভেতরে কোথাও যেন একটু মোঁচড় দিয়ে উঠে এই চিন্তা থেকে যে—আহারে, দাড়িঅলা লোকটার সাথে বেইনসাফি হচ্ছে।

সবচেয়ে বড় বেইনসাফি তো এই লোকগুলো দ্বীনের সাথে, সুন্নতি লেবাসের সাথে করছে। ধর্মকে ঢাল বানিয়ে, নিজেদের অসততা, জোচ্চুরি আর ভন্ডামির মাধ্যমে আখের গোছাচ্ছে।

এইসব লোকদের দেখেই এবং এদেরকে রেফারেন্স বানিয়ে যখন ইসলামবি'দ্বে'ষী লোকজন দাড়িটুপি ওয়ালাদের ব্যাপারে মন্দ কথা বলে, সমাজে প্র‍্যাকটিসিং মুসলিমদের পরজীবী হিশেবে চিত্রায়িত করে—তখন আমাদের না বলার কোনো জায়গা থাকে, না যাওয়ার কোনো জায়গা থাকে।

- আরিফ আজাদ

কর্তাম নিবাসী মরহুম গোরফান হুজুরের বড় ছেলে আবদুল মালেক আজ ১১টা ৩০ মিনিটের সময় ওনার নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। ইন্না লিল...
06/09/2026

কর্তাম নিবাসী মরহুম গোরফান হুজুরের বড় ছেলে আবদুল মালেক আজ ১১টা ৩০ মিনিটের সময় ওনার নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মরহুমের জানাজা বাদ আছর গুণবতী ফাজিল ডিগ্রী মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে।

যেদিন ঘরের দেয়াল থেকে এই সুইচগুলো খুলে নতুন আধুনিক সুইচগুলো বসে গেলো,  মনে হয় সেদিন থেকেই যেন ছোটবেলার আনন্দের সুইচগুলোও...
30/08/2026

যেদিন ঘরের দেয়াল থেকে এই সুইচগুলো খুলে নতুন আধুনিক সুইচগুলো বসে গেলো, মনে হয় সেদিন থেকেই যেন ছোটবেলার আনন্দের সুইচগুলোও একে একে বন্ধ হয়ে গেল।
ঘরগুলো আধুনিক হলো, আমরা বড় হলাম! শুধু ছোটবেলার ছোট থাকার আনন্দের সেই আলোটা আর কখনো জ্বলে উঠেনি।

- জোনায়েদ আজিম চৌধুরী

শোক সংবাদকৈতরা উত্তর পাড়া নিবাসী, গুণবতী বাজারের সকলের পরিচিত মুখ কাশেম ভাই ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ...
29/08/2026

শোক সংবাদ

কৈতরা উত্তর পাড়া নিবাসী, গুণবতী বাজারের সকলের পরিচিত মুখ কাশেম ভাই ইন্তেকাল করেছেন।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন

বিশ্বনবীর সুমহান আদর্শ ও শান্তির বার্তা পৌঁছে যাক পৃথিবীর কোণে কোণে, সবাইকে পবিত্র ঈদে মিলাদুন্নবীর শুভেচ্ছা...
25/08/2026

বিশ্বনবীর সুমহান আদর্শ ও শান্তির বার্তা পৌঁছে যাক পৃথিবীর কোণে কোণে, সবাইকে পবিত্র ঈদে মিলাদুন্নবীর শুভেচ্ছা...

নিখোঁজ সংবাদগুণবতী ইউনিয়নের বুধরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল কালাম আজাদ শনিবার সকালে ট্রেনে করে কুমিল্লা থেক...
23/08/2026

নিখোঁজ সংবাদ

গুণবতী ইউনিয়নের বুধরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল কালাম আজাদ শনিবার সকালে ট্রেনে করে কুমিল্লা থেকে চট্টগ্রামে পথে নিখোঁজ হয়েছেন। তার ব্যবহৃত ব্যাগটি চট্টগ্রামের একজন ট্রেনের মধ্যে পেয়েছেন বলে জানায় এবং আজ পর্যন্ত তার কোন খুঁজ পাওয়া যায়নি। তাঁকে কোথাও কেউ দেখে থাকলে দয়া করে 01815456702(গিয়াস উদ্দিন) এই নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে।

নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২০২৭ এ চৌদ্দগ্রাম থেকে  অনলাইন রেজিস্ট্রেশন হয়েছে মাত্র ১১৩ জন। চৌদ্দগ্রাম উপজেলার ১০৮ টি মাধ্য...
18/08/2026

নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২০২৭ এ চৌদ্দগ্রাম থেকে অনলাইন রেজিস্ট্রেশন হয়েছে মাত্র ১১৩ জন। চৌদ্দগ্রাম উপজেলার ১০৮ টি মাধ্যমিক স্কুল ও মাদ্রাসা থেকে মাত্র ১৩ প্রতিষ্ঠান রেজিষ্ট্রেশন করেছে। বাকী প্রতিষ্ঠানগুলো ক্রীড়া নিয়ে অনীহার কারণ সংশ্লিষ্ট ইউনিয়ন/এলাকার নাগরিকগণ ভালো বলতে পারবেন।

অন্যদিকে দেবিদ্বার উপজেলা থেকে সর্বোচ্চ ৫৪০ জন অনলাইন রেজিষ্ট্রেশন করেছে।

- UNO Chauddagram

বিকেল ৫টার দিকে ফেনীর হসপিটাল মোড়ের একটি হোটেলে নাশতা করতে ঢুকেছিলাম। কিছুক্ষণ পর দেখলাম, একজন ভদ্রলোক একজন বৃদ্ধ ভিক্ষু...
16/08/2026

বিকেল ৫টার দিকে ফেনীর হসপিটাল মোড়ের একটি হোটেলে নাশতা করতে ঢুকেছিলাম। কিছুক্ষণ পর দেখলাম, একজন ভদ্রলোক একজন বৃদ্ধ ভিক্ষুককে সঙ্গে নিয়ে হোটেলে ঢুকলেন।
ভদ্রলোক প্রথমে মুরুব্বিকে একটি চেয়ারে বসালেন। তারপর খুব আন্তরিকভাবে জিজ্ঞেস করলেন,
— মুরুব্বি, কী খাবেন?”
মুরুব্বি বললেন,
— ভাত খাবো।”
ভদ্রলোক হোটেলের লোকদের ভাত দিতে বললেন। ভাত আসার পর আবার জিজ্ঞেস করলেন,
— ভাতের সঙ্গে কী খাবেন? যা ইচ্ছা, খান।
এরপর বললেন,
— ভাত খাবেন, নাকি পোলাও খাবেন?
মুরুব্বি একটু চুপ করে থেকে বললেন,
— পোলাও খাবো।
সঙ্গে সঙ্গে ভদ্রলোক হোটেলের লোকদের বললেন, ভাতগুলো নিয়ে গিয়ে পোলাও দিতে। কিছুক্ষণের মধ্যেই মুরুব্বির সামনে মোরগ পোলাও চলে এলো।
তারপরও থামলেন না। বারবার জিজ্ঞেস করতে লাগলেন,
— আর কী খাবেন?
— আর কিছু লাগবে?
— যা ইচ্ছা খান, সমস্যা নেই। পেট ভরে খান।
মুরুব্বি বারবার বলছিলেন, “না, আর কিছু লাগবে না।
এরপর ভদ্রলোক হোটেলের লোকদের বললেন,
— একটা ঠান্ডা কোক বা আরসি দেন, যেকোনো একটা।
ঠান্ডা পানীয়টাও এনে মুরুব্বির সামনে রেখে বললেন,
— এটাও খাবেন।
সবশেষে ভদ্রলোক উঠে দাঁড়িয়ে বললেন,
— আপনি খান, আমি বিল দিয়ে চলে যাচ্ছি।

মুরুব্বি তখন ভালোবাসা আর কৃতজ্ঞতায় ভদ্রলোকের গায়ে হাত বুলিয়ে দিলেন। আর ভদ্রলোক কোনো ছবি তুললেন না, কাউকে দেখানোর চেষ্টা করলেন না—শুধু ক্যাশ কাউন্টারে গিয়ে পুরো বিল পরিশোধ করে নীরবে চলে গেলেন।

সত্যি বলতে, দৃশ্যটা দেখে মনে হলো—পৃথিবীটা এখনো ভালো মানুষের ভালোবাসায় সুন্দর।

মানুষকে খাওয়ানো শুধু খাবার দেওয়া নয়, কখনো কখনো এটা একজন মানুষের সম্মান ফিরিয়ে দেওয়া। আর বিনিময়ে পাওয়া যায় এমন কিছু দোয়া, যার মূল্য কোনো টাকা দিয়ে মাপা যায় না।

এই ভদ্রলোকের মতো মানুষগুলো আমাদের মনে করিয়ে দেন—মানবতা এখনো বেঁচে আছে। ❤️

আল্লাহ এমন সব ভালো মানুষকে সবসময় ভালো রাখুন, তাদের রিজিক বাড়িয়ে দিন এবং মানুষের দোয়া পাওয়ার তৌফিক দিন। 🤲

আর মুরুব্বির সেই দোয়াটাও যেন আল্লাহ কবুল করেন। আমিন। ❤️

- পারভেজ আহমেদ

প্রাকৃতিক পানি প্রবাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করা বিদ্যমান আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ। কতিপয় নাগরিক ব্যক্তিস্বার্থে ডাকাতিয়া...
15/08/2026

প্রাকৃতিক পানি প্রবাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করা বিদ্যমান আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

কতিপয় নাগরিক ব্যক্তিস্বার্থে ডাকাতিয়া নদী এবং বিভিন্ন খালে প্রতিবন্ধকতা দিয়ে মাছ শিকার করছেন, যার ফলে পানি প্রবাহ বাধাগ্রস্ত হয়ে জলাবদ্ধতা সৃষ্টি হওয়াসহ মাছের অবাধ বিস্তার/বৃদ্ধি ক্ষতিগ্রস্ত হচ্ছে।

এই বিষয়ে আমরা সামগ্রিক অভিযান পরিচালনা করে দায়ী ব্যক্তিদের আইনের আওতায় আনবো। যারা এই কাজ করেছেন তাদের দ্রুত সরিয়ে নেয়ার অনুরোধ করা হলো। একই সাথে সম্মানিত নাগরিকগণকে তথ্য দিয়ে সহায়তা করার জন্য অনুরোধ করছি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা,
চৌদ্দগ্রাম

আজকে জুমার নামাজের সময় গুণবতী পোস্ট অফিস রোডের একটি দোকানের ক্যাশ ভেঙে টাকা চুরি হয়েছে। যদি কেউ এই অপরাধী ব্যক্তির সন্ধা...
14/08/2026

আজকে জুমার নামাজের সময় গুণবতী পোস্ট অফিস রোডের একটি দোকানের ক্যাশ ভেঙে টাকা চুরি হয়েছে। যদি কেউ এই অপরাধী ব্যক্তির সন্ধান বা পরিচয় জেনে থাকেন, তবে দয়া করে বাজার কমিটির কাছে জানানোর জন্য অনুরোধ করা হচ্ছে।

Address

Gunabati, Chouddagram
Cumilla
3583

Website

Alerts

Be the first to know and let us send you an email when Gunabati-গুণবতী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Gunabati-গুণবতী:

Shortcuts

Share