Upazila Health Complex, Meghna, Cumilla

Upazila Health Complex, Meghna, Cumilla Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Upazila Health Complex, Meghna, Cumilla, Government Organization, Meghna, Cumilla.

Upazila Health Complex, Meghna, Cumilla - is an institute under the Ministry of Health and Family Welfare of Government of People’s Republic of Bangladesh, dedicated to provide primary health care services to the inhabitants of Meghna upazila.

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়মা রহমান এর সার্বিক তত্তাবধানে গত ২/৪/২৪ ইং তারিখ উপজেলা স্বাস্থ্য ...
03/04/2024

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়মা রহমান এর সার্বিক তত্তাবধানে গত ২/৪/২৪ ইং তারিখ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মেঘনা,কুমিল্লা তে ৫০০ তম সিজারিয়ান অপারেশন সম্পন্ন হয়েছে।৫০০ তম নবজাতক কে উপহার দিয়ে অভিনন্দন জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও গাইনী কনসালটেন্ট।

এই ৫০০ অপারেশন পরিচালনা করেছেন গাইনী কনসালটেন্ট ডা. মাতুয়ারা শারমীন,এনেস্থেসিয়া কনসালটেন্ট ডা. সালাহউদ্দিন মোল্লা।সহযোগিতা করেছেন ডা.ফয়সাল লতিফ, ডা মাহমুদা বেগম সাথী,ওটি ইনচার্জ ডলি,মিডওয়াইফ নাজনীন ও সুমি,এমএলএসএস জাকির ও নাহার।গাইনী বিভাগ ও ওটি টিম কে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন।
এছাড়া গাইনী কনসালটেন্টের তত্তাবধানে ও মিডওয়াইফ দের সহযোগীতায় এ পর্যন্ত ১২৭৪ নরমাল ডেলিভারি সম্পন্ন হয়েছে।

২১ শে ফেব্রুয়ারী মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে শহী...
20/02/2024

২১ শে ফেব্রুয়ারী মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ

মেঘনায় কয়েকটি ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও ফার্মেসী সাময়িক বন্ধের ঘোষণাসরকারি লাইসেন্স বিহীন স্বাস্থ্য প্রতিষ্ঠান পরিচ...
14/02/2024

মেঘনায় কয়েকটি ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও ফার্মেসী সাময়িক বন্ধের ঘোষণা
সরকারি লাইসেন্স বিহীন স্বাস্থ্য প্রতিষ্ঠান পরিচালনা করায়, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী সারা বাংলাদেশের ন্যায় কুমিল্লার মেঘনা উপজেলাস্থ বিভিন্ন এলাকার কয়েকটি প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়েছে।
বুধবার (১৪ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত মেঘনা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়মা রহমান এ পরিদর্শন কার্যক্রম পরিচালনা করেন।
পরিদর্শনকালে মানিকারচর বাজারে অবস্থিত 'নিউ আল-শেফা জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার, ইসলামিয়া জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের নিজস্ব ফার্মেসী, খিদমাহ ডায়াগনস্টিক এন্ড ডায়াবেটিক সেন্টার, কুতুবিয়া ডেন্টাল ক্লিনিক, মুম ডেন্টাল কেয়ার, মান্ডা মেডিকেল হলসহ রামপুর বাজারে অবস্থিত 'রামপুর ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার'কে বিভিন্ন অনিয়মসহ লাইসেন্স নবায়ন না থাকায় সাময়িক বন্ধের ঘোষণা দেয়া হয়।

সরকারি লাইসেন্সবিহীন স্বাস্থ্য প্রতিষ্ঠান পরিচালনা করায়, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী সারা বাংলাদে...

আজ ১৮.১০.২০২৩ যথাযথ মর্যাদার সাথে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন পালিত হয়েছে।...
18/10/2023

আজ ১৮.১০.২০২৩ যথাযথ মর্যাদার সাথে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন পালিত হয়েছে। এই উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মেঘনা কুমিল্লায় IMCI corner ও শিশু ওয়ার্ডে শিশুদের চকলেট দেয়া হয় ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সামগ্রিক ব্যবস্থাপনার জন্য উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা সায়মা রহমান স্যারের উদ্যোগ প্রশংসনীয়। উল্লেখ্য, স্যারের আগমনের পর থেকে শিশু রোগীদের সার্বিক ব্যবস্থাপনায় প্রভূত উন্নতি সাধিত হয়েছে।

মা ও শিশুর স্বাস্থ্য সেবায় অনন্য মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স  #উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মেঘনা, কুমিল্লা-তে আজ দ্...
03/10/2023

মা ও শিশুর স্বাস্থ্য সেবায় অনন্য মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স #
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মেঘনা, কুমিল্লা-তে আজ দ্বিতীয়বারের মতো একজন প্রসূতি মায়ের চতুর্থ (fourth) সিজারিয়ান সেকশন অপারেশন করা হয়৷ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়মা রহমানের সার্বিক তত্ত্বাবধানে অপারেশন পরিচালনা করেন গাইনী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ ডা. মাতুয়ারা শারমীন, এসিস্ট করেন সহকারী সার্জন ডা. ফয়সাল লতিফ, এনেস্থেসিয়া প্রদান করেন এনেস্থেসিওলজিস্ট ডা. সালাহউদ্দিন মোল্লা। অপারেশনের পর মা ও শিশু সুস্থ রয়েছে। এর আগে গত ১৮ই এপ্রিল আরেকজন প্রসূতি মায়ের চতুর্থ সিজারিয়ান সেকশন অপারেশন করা হয়েছিল এই হাসপাতালে।
বরাবরের মতোই কুমিল্লা জেলার মধ্যে মা ও শিশু স্বাস্থ্য সেবায় বিরল কৃতিত্বের স্বাক্ষর রেখে চলেছে মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স৷ সেপ্টেম্বর মাসে এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২১ টি সিজারিয়ান সেকশন অপারেশন করা হয় এবং ৩৩ টি নরমাল ডেলিভারি করা হয় কোনো জটিলতা ছাড়াই এবং প্রতিটি মা ও শিশুই সুস্থ রয়েছে। মেঘনা উপজেলার জনসাধারণের সার্বিক সহযোগিতায় এই হাসপাতাল স্বাস্থ্য সেবা প্রদানে আরও এগিয়ে যাবে এটিই আমাদের প্রত্যাশা।

Vit A plus campaign, 18 june, 2023.
18/06/2023

Vit A plus campaign, 18 june, 2023.

বিশ্ব তামাকমুক্ত দিবস ২০২৩ উদযাপন
31/05/2023

বিশ্ব তামাকমুক্ত দিবস ২০২৩ উদযাপন

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মেঘনা, কুমিল্লা-র অভাবনীয় সাফল্য আজ ১৮ই এপ্রিল, বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো কোনো উপজে...
18/04/2023

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মেঘনা, কুমিল্লা-র অভাবনীয় সাফল্য

আজ ১৮ই এপ্রিল, বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো কোনো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পর্যায়ে একজন প্রসূতি মায়ের চতুর্থবার সিজারিয়ান সেকশন অপারেশন সম্পন্ন হলো কুমিল্লা জেলার অন্তর্ভুক্ত দুর্গম চরাঞ্চল মেঘনা উপজেলায়। অপারেশনটি পরিচালনা করেন কনসালটেন্ট (গাইনী-অব্স) ডা. মাতুয়ারা শারমীন, এনেস্থেসিয়া প্রদান করেন কনসালটেন্ট (এনেস্থেসিয়া) ডা. সালাহউদ্দিন মোল্লা, অপারেশনটি এসিস্ট করেন সহকারী সার্জন ডা. ফয়সাল লতিফ। সহযোগিতায় ছিলেন ওটি ইনচার্জ সিনিয়র স্টাফ নার্স ডলি, মিডওয়াইফ নাজনীন ও সুমি, ওয়ার্ডবয় জাকির এবং নাহার।

চারদিকে নদী বেষ্টিত চরাঞ্চল মেঘনা উপজেলা, গত কয়েক বছর আগেও অন্তর্ভুক্ত ছিলো দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলের তালিকায়৷ যেকোনো জরুরি বা উন্নত চিকিৎসার জন্য ঢাকা অথবা দাউদকান্দি /কুমিল্লা শহরই ছিলো এই অঞ্চলের মানুষের ভরসা। বর্তমান সরকারের “শতভাগ প্রাতিষ্ঠানিক ডেলিভারি” প্রকল্পের আওতায় এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়মা রহমান সহ সর্বস্তরের কর্মকর্তা - কর্মচারীদের আন্তরিক প্রচেষ্টায় বর্তমানে মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সই হয়ে উঠেছে এই অঞ্চলের মানুষের নির্ভরতার স্থান। আজ একজন প্রসূতির চতুর্থ সিজারিয়ান সেকশন অপারেশন সফলভাবে সম্পন্ন করার মাধ্যমে মাতৃ ও শিশু স্বাস্থ্য সেবায় আরও এক ধাপ এগিয়ে গেলো মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

(বি.দ্র.: সকল ছবি রোগীর অনুমতি সাপেক্ষে তোলা হয়েছে)

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মেঘনা, কুমিল্লা- এর পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ
26/03/2023

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মেঘনা, কুমিল্লা- এর পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ

Orientation for SMC (School Management Committee) and Parents তারিখঃ ২২ মার্চ, ২০২৩স্থানঃ মানিকারচর সাহেরা লতিফ মেমোরিয়া...
23/03/2023

Orientation for SMC (School Management Committee) and Parents

তারিখঃ ২২ মার্চ, ২০২৩
স্থানঃ মানিকারচর সাহেরা লতিফ মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়, মেঘনা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়মা রহমান ও মেডিক্যাল অফিসার (রোগ নিয়ন্ত্রন), মেঘনা।

আজ ২৩ মার্চ ২০২৩ ইং, মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পালিত হল বিশ্ব যক্ষ্মা দিবস। আলোচনা সভা ও র‍্যালীর নেতৃত্ব দিয়েছে...
23/03/2023

আজ ২৩ মার্চ ২০২৩ ইং, মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পালিত হল বিশ্ব যক্ষ্মা দিবস। আলোচনা সভা ও র‍্যালীর নেতৃত্ব দিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়মা রহমান ও মেডিক্যাল অফিসারগণ।

20/03/2023

Address

Meghna
Cumilla

Telephone

+8801730324838

Website

Alerts

Be the first to know and let us send you an email when Upazila Health Complex, Meghna, Cumilla posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share