পাঁচ পুকুরিয়া সমাজ উন্নয়ন সংস্থা

  • Home
  • Bangladesh
  • Cumilla
  • পাঁচ পুকুরিয়া সমাজ উন্নয়ন সংস্থা
Directions Website

পাঁচ পুকুরিয়া সমাজ উন্নয়ন সংস্থা একটি অরাজনৈতিক সামাজিক উন্নয়ন সংস্থা

09/03/2026

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
পাঁচ পুকুরিয়া নিবাসী মোবারক মিয়াজীর স্ত্রী একটু আগে ইন্তেকাল করেছেন। আল্লাহ উনাকে জান্নাতবাসী করুন।

15/01/2026

শোক সংবাদ

পাঁচ পুকুরিয়া দ :পাড়া নিবাসি জনাব মোহাম্মদ আবুল খায়ের ওরফে এমরানের এর পিতা আজ দুপুর ২. ২৫ মিনিটে ওনার নিজ বাড়িতে দুনিয়ার সফর শেষ করেছেন,,
إنا لله وإنا اليه راجعون
আমরা উনার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি, উনার শোকসন্তপ্ত পরিবার ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
আল্লাহ পাক মরহুমের সমস্ত ভুল ত্রুটিগুলোকে ক্ষমা করে দিয়ে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করুক,
آمين يارب العالمين

26/11/2025

শোক সংবাদ

পাঁচ পুকুরিয়া উ: পাড়া নিবাসি জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম ওরফে শাহাজাহন (কন্ট্রাকটার) এর পিতা গতকাল রাত ১২ টায় ওনার নিজ বাড়িতে দুনিয়ার সফর শেষ করেছেন,,
إنا لله وإنا اليه راجعون
আমরা উনার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি, উনার শোকসন্তপ্ত পরিবার ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
আল্লাহ পাক মরহুমের সমস্ত ভুল ত্রুটিগুলোকে ক্ষমা করে দিয়ে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করুক,
آمين يارب العالمين

মরহুমের জানাজা আজ সকাল ১১.৩০ মিনিট পাঁচপুকুরিয়া ঈদগা ময়দানে অনুষ্ঠিত হবে

শোক সংবাদপাঁচ পুকুরিয়া উ: পাড়া নিবাসি জনাব মোহাম্মদ জুলেফে আলী ওরফে উরফে খোরশেদ আলমের বাবা ও শাহাজাহন (কন্ট্রাকটার) এর...
25/09/2025

শোক সংবাদ

পাঁচ পুকুরিয়া উ: পাড়া নিবাসি জনাব মোহাম্মদ জুলেফে আলী ওরফে উরফে খোরশেদ আলমের বাবা ও শাহাজাহন (কন্ট্রাকটার) এর জেঠা আজ দুপুর ২ টা ১৫ মিনিটে ওনার নিজ বাড়িতে দুনিয়ার সফর শেষ করেছেন,,
إنا لله وإنا اليه راجعون
আমরা উনার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি, উনার শোকসন্তপ্ত পরিবার ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
আল্লাহ পাক মরহুমের সমস্ত ভুল ত্রুটিগুলোকে ক্ষমা করে দিয়ে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করুক,
آمين يارب العالمين

মরহুমের জানাজা আজ বাদ মাগরিব পাঁচপুকুরিয়া ঈদগা ময়দানে অনুষ্ঠিত হবে

আজ রামাদান মাসের সর্বশেষ বিজোড় রাত।গোটা রামাদান আপনি কীভাবে কাটিয়েছেন তা একপাশে রেখে, আজকের রাতটা যেন কোনোভাবেই হেলাফেলা...
29/03/2025

আজ রামাদান মাসের সর্বশেষ বিজোড় রাত।
গোটা রামাদান আপনি কীভাবে কাটিয়েছেন তা একপাশে রেখে, আজকের রাতটা যেন কোনোভাবেই হেলাফেলায় চলে না যায়। আজকের রাতটাও পবিত্র লাইলাতুল কদরের একটা সম্ভাব্য রাত্রি।
রামাদানে যারা অনেকবেশি আমল ইবাদাতে কাটায়, তারা শেষ মুহূর্তটাতে এসে ক্লান্ত হয়ে পড়ে। এটা স্বাভাবিক যে, দীর্ঘ একমাসের সিয়াম, কিয়াম আর নানাবিধ আমলকেন্দ্রিক ব্যস্ততায় শরীর ক্লান্ত হয়। তবে, সারা মাসের পরিশ্রম যেন আপনাকে এই আত্মতৃপ্তিতে না ভোগায় যে, কদরের রাত আপনি ২১ অথবা ২৩, অথবা ২৫, কিংবা ২৭ এ পেয়ে গেছেন। এমন হওয়া খুব সম্ভব যে—কদরের রাতটা ২৯ এ যাচ্ছে এবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাতটাকে নির্দিষ্ট না করে গোপন রেখেছেন, যাতে আমরা শেষের সময়গুলোতে হাল ছেড়ে না দিই।
আর, যারা সারা মাস অযত্ন আর অবহেলায় কাটিয়েছে, এই শেষের মুহূর্তগুলোতে এসে তারা এতোবেশি হতাশ থাকে যে, ফরয সালাতগুলোতেও তারা হয়ে পড়ে অনিয়মিত।
হে আল্লাহর বান্দা! গোটা রামাদান আপনি হয়তো উদাসীনতায় কাটিয়েছেন, কিন্তু আপনি হয়তো জানেন না যে, শেষ মুহূর্তের একটু ইস্তিগফার, শেষ বেলার সিজদায় একটু চোখের জল, আল্লাহর দরবারে গোনাহ মাফের একটু কাতর অনুনয় আপনাকে এমন মর্যাদা এনে দিতে পারে, যা সারা মাস ইবাদাতে কাটিয়েও অনেকে অর্জন করতে পারবে না।
হে রাহমানের বান্দা! আপনি এমন একজনকে আপনার রব হিশেবে স্বীকার করেন যার ক্ষমা সবসময় তাঁর ক্রোধকে অতিক্রম করে যায়। পূর্ব যুগের এক ব্যভিচারিনী মহিলার ঘটনা আমরা আল্লাহর রাসুলের হাদিস থেকে জানতে পারি যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিয়েছিলেন শুধু একটা ক্ষুধার্ত কুকুরকে পানি পান করানোর উসিলায়। আপনার রব যদি একজন ব্যভিচারিনীর প্রতি এতোটা দয়াপরবশ হতে পারেন, এই রামাদানে আপনি তো কিছুটা চেষ্টা হলেও করেছেন। কষ্ট করে দিনের বেলা সিয়াম রেখেছেন, কম আর বেশি রাতে তারাবীহ পড়েছেন, তাহাজ্জুদ পড়েছেন।
আজকের শেষ বিজোড় রাতটা, কে জানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো এই রাতেই আপনাকে ক্ষমা করে দেওয়ার জন্য অপেক্ষা করে আছেন। আজকের রাতে আল্লাহর স্মরণে দুই ফোঁটা চোখের জল ফেলুন। কান্না আসে না? যদি কান্না না আসে, কান্নার ভান করুন। ঘর বা মসজিদের একাকী, নির্জন নিস্তব্ধ কোণে যদি আপনি কান্নার ভানের কোশেশটাও অন্তত করেন, কে জানে, এই ভানটুকুই হয়ে যাবে আপনার নাযাতের উসিলা।
আপনাকে উদ্বুদ্ধ করতে একটা সুন্দর হাদিস জানিয়ে শেষ করছি আজকের আহ্বান। আল্লাহর রাসুল সাল্লাললাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘বান্দা তার রবকে যেভাবে কল্পনা করে, রব তার সাথে তেমন আচরণই করেন’।
তার মানে, আপনি যদি দৃঢ় বিশ্বাস রাখেন যে, আজ রাতের ইবাদাতের কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ক্ষমা করে দেবেন, যদি এই ইয়াকীন অন্তরে ধারণ করে আজকের রাতটা আপনি ইবাদাত, ইস্তিগফার আর যিকিরের মাঝে কাটান, তাহলে হাদিসের বক্তব্য অনুযায়ী—আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার প্রতি ক্ষমাশীলই হবেন। ইন শা আল্লাহ।
সর্বশেষ সুবর্ণ সুযোগ! কে জানে, আগামি বছর আমাদের অনেকে হয়তো কবর দুনিয়ার বাসিন্দা হয়ে যাব।
রামাদানের শেষ দরোজাগুলো এখনও বন্ধ হলো না, তাহলে কেন আমি আর আপনি হাত গুটিয়ে বসে থাকব?
উঠে দাঁড়ান। আজ রাতে রূপকথা হবে—শুধু আপনি আর আপনার রবের মাঝে 💚

রোজার প্রতিটি মুহূর্ত মর্যাদাপূর্ণ। প্রতিটি নেকিকে আল্লাহ বহুগুণ বৃদ্ধি করে দেন। এখানে রমজানে করণীয় ও বর্জনীয় বিষয়ে আলোচ...
26/02/2025

রোজার প্রতিটি মুহূর্ত মর্যাদাপূর্ণ। প্রতিটি নেকিকে আল্লাহ বহুগুণ বৃদ্ধি করে দেন। এখানে রমজানে করণীয় ও বর্জনীয় বিষয়ে আলোচনা করা হলো— রমজান মাসে রোজা রাখা ফরজ। এটা এ মাসের বিশেষ আমল।

সব আদব রক্ষা করে পুরো মাস রোজা রাখা প্রত্যেক মুসলিমের কর্তব্য। আমরা নিয়ত সুন্দর করে রোজাগুলো আদায় করব।

কোরআন মজিদ তিলাওয়াত : এ মাস কোরআন অবতরণের মাস। রাসুলুল্লাহ (সা.) জিবরিল (আ.)-এর সঙ্গে রমজানের প্রত্যেক রাতে কোরআন মজিদ দাওর করতেন (একে অন্যকে শোনাতেন)।

হাদিস শরিফে এসেছে, জিবরিল (আ.) রমজানের শেষ পর্যন্ত প্রত্যেক রাতে রাসুলুল্লাহ (সা.)-এর সঙ্গে সাক্ষাৎ করতেন এবং রাসুলুল্লাহ (সা.) তাঁকে কোরআন শোনাতেন। (সহিহ বুখারি, হাদিস : ১৯০২)
বিশিষ্ট সাহাবি ইবনে মাসউদ (রা.) রমজানে প্রতি তিন দিনে এক খতম কোরআন পাঠ করতেন। (ফাজায়েলে কোরআন, পৃষ্ঠা ১৮০)

কাতাদা (রহ.) বছরব্যাপী তাহাজ্জুদ নামাজে প্রতি সাত রাতে কোরআন খতম করতেন। রমজান মাসে প্রতি তিন দিনে এক খতম আর শেষ দশকে প্রতি রাতে এক খতম কোরআন পাঠ করতেন।

(লাতায়েফুল মায়ারিফ, পৃষ্ঠা ১৭১)
কাসেন নানুতুবি (রহ.) রমজানে হজের সফরে ছিলেন। সঙ্গে কোনো হাফেজ ছিল না। তাই তিনি প্রতিদিন এক পারা কোরআন মুখস্থ করে তারাবি পড়াতেন। এভাবে তিনি হাফেজ হয়েছিলেন। (আকাবির কা রমজান, পৃষ্ঠা ২৩)।

অতএব, আমাদের প্রত্যেকের উচিত রমজানে বেশি পরিমাণে কোরআন তিলাওয়াত করা।
দান করা : দান-সদকা সর্বাবস্থায়ই উৎকৃষ্ট আমল, কিন্তু রমজানে এর গুরুত্ব অনেক বেড়ে যায়। হাদিস শরিফে এসেছে, রাসুলুল্লাহ (সা.) দুনিয়ার সব মানুষের চেয়ে বেশি দানশীল ছিলেন। রমজান মাসে তাঁর দানের হাত আরো প্রসারিত হতো। (সহিহ বুখারি, হাদিস : ১৯০২)

তারাবি : রমজানের রাতের বিশেষ আমল হলো কিয়ামে রমজান তথা তারাবি। এ মাসের অফুরন্ত রহমত ও মাগফিরাত লাভ করার জন্য এবং প্রতিশ্রুত সওয়াব ও পুরস্কার পাওয়ার জন্য তারাবি নামাজের প্রভাব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) বলেন, যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় তারাবির সালাত আদায় করবে, আল্লাহ তার সব গুনাহ ক্ষমা করে দেবেন। (বুখারি)

নফল ইবাদত : এ মাসে শয়তান শৃঙ্খলাবদ্ধ থাকে। এই সুযোগে বেশি পরিমাণে নফল ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করা যায়। অন্তত বিভিন্ন সময়ের নফল নামাজগুলো আদায় করা যেমন—ইশরাক, চাশত, তাহাজ্জুদ ইত্যাদি।

ভালো কাজ বেশি বেশি করা : এই মাসে একটি ভালো কাজের বিনিময়ে অনেক নেকি অর্জন করা সম্ভব। কাজেই প্রত্যেক মুমিনের উচিত যথাসম্ভব ভালো কাজ করা। রাসুলুল্লাহ (সা.) বলেন, এই মাসের প্রতি রাতে একজন ঘোষণাকারী এই বলে আহ্বান করতে থাকে, হে কল্যাণের অনুসন্ধানকারী, তুমি আরো অগ্রসর হও। হে অসৎ কাজের পথিক, তুমি অন্যায় পথে চলা বন্ধ করো। তুমি কি জানো, এই মাসের প্রতি রাতে আল্লাহ কত লোককে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকেন? (তিরমিজি, হাদিস : ৬৮৪)

দোয়া করা : এ মাস রহমত, বরকত, মাগফিরাত ও জান্নাত লাভের মাস। তাই বেশি বেশি আল্লাহ তাআলার শরণাপন্ন হয়ে কান্নাকাটি করে দোয়া করা একান্ত কাম্য। মাগফিরাত কামনা করা : যে ব্যক্তি রমজান পেয়েও নিজের গুনাহ ক্ষমা করাতে পারল না, তার ওপর জিবরিল (আ.) ও রাসুলুল্লাহ (সা.) অভিসম্পাত করেছেন। তাই জীবনের কৃত গুনাহের কথা স্মরণ করে বেশি বেশি তাওবা-ইস্তিগফার করা, বিশেষ করে ইফতার ও তাহাজ্জুদের সময় আল্লাহ তাআলার দরবারে ক্ষমা চাওয়া এবং দোয়া করা উচিত।

ইতিকাফ : শেষ দশকের মাসনুন ইতিকাফ অত্যন্ত ফজিলতের আমল। হাদিস শরিফে এসেছে, রাসুলুল্লাহ (সা.) রমজানের শেষ ১০ দিন ইতিকাফ করতেন। (বুখারি, হাদিস : ২০২১)

শবেকদর অন্বেষণ : ইবাদত-বন্দেগির মাধ্যমে রাত্রি জাগরণ করে সহস্র রজনী অপেক্ষা শ্রেষ্ঠ ও উত্তম রাত লাইলাতুল কদর তালাশ করা কর্তব্য। এই রাতের গুরুত্ব বোঝাতে পবিত্র কোরআনে পৃথক একটি সুরা নাজিল করা হয়েছে। সামর্থ্য থাকলে ওমরাহ পালন করা : রাসুলুল্লাহ (সা.) বলেন, এ মাসে একটি ওমরাহ পালন হজ আদায়ের সমতুল্য। (বুখারি, হাদিস : ১৮ )

ইফতার করা : রমজান মাসে ফজিলতপূর্ণ কয়েকটি আমলের মধ্যে একটি আমল হলো দ্রুত ইফতার করা, বিলম্ব না করা। রাসুলুল্লাহ (সা.) বলেন, যে ব্যক্তি সিয়াম পালন করবে, সে যেন ইফতারের সময় খেজুর দিয়ে ইফতার করে। আর খেজুর না পেলে যেন পানি দিয়ে ইফতার করে। কেননা পানি হলো অধিক পবিত্র। (আবু দাউদ, হাদিস : ২৩৫৭)

অন্যকে ইফতার করানো : রোজাদারকে ইফতার করানো বিরাট সওয়াবের কাজ। রাসুলুল্লাহ (সা.) বলেন, যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে, সে তার রোজার সমপরিমাণ সওয়াব লাভ করবে। কিন্তু তাদের উভয়ের সওয়াব থেকে বিন্দুমাত্রও হ্রাস করা হবে না। (ইবনে মাজাহ, হাদিস : ১৭৪৬)

ফিতরা দেওয়া : রোজার ত্রুটি-বিচ্যুতি পূরণে ফিতরা দেওয়া আবশ্যক। রাসুলুল্লাহ (সা.) ঈদের নামাজের আগে ফিতরা আদায়ের নির্দেশ দিয়েছেন। (বুখারি, হাদিস : ১৫০৩)

রমজানে বর্জনীয় কাজ

বিবাদ ও বেহায়াপনা : মাহে রমজানে মুমিনকে যাবতীয় ঝগড়া-বিবাদ, মারামারি, অশ্লীল কথা ও বেহায়াপনা থেকে অবশ্যই বিরত থাকতে হবে, বিশেষ করে গান-বাজনা এবং রেডিও, টিভি ও মোবাইলের অশ্লীলতা থেকে দূরে থাকতে হবে। তবেই সিয়ামের সওয়াব ও উচ্চ মর্যাদা লাভ করা যাবে। রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেন, যখন তোমাদের কেউ সিয়াম পালন করবে, তখন সে কোনো মন্দ কথা বলবে না এবং বাজে বকবে না। যদি কেউ তাকে গালি দেয় বা লড়াই করতে আসে তখন সে যেন বলে, আমি রোজাদার। (বুখারি, হাদিস : ১৯০৪)

অপ্রয়োজনীয় কথাবার্তা : রাসুলুল্লাহ (সা.) বলেছেন, কত রোজা পালনকারী এমন আছে, (রোজা অবস্থায় মন্দ কথা ও কর্ম থেকে বিরত না থাকার ফলে) ক্ষুধা ও পিপাসা ছাড়া রোজা থেকে সে আর কিছু লাভ করতে পারে না। অনুরূপ অনেক রাত জাগরণকারী এমন আছে যে রাত জেগে থাকার কষ্ট ছাড়া সে আর কিছু পায় না। (ইবনে মাজাহ, হাদিস : ১৬৯০)

মিথ্যা কথা : মিথ্যাকে সব পাপের জননী বলা হয়। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, যে রোজা রেখেছে অথচ মিথ্যাচার পরিহার করেনি, তার এই কৃত্রিম পানাহার বর্জনের কোনো প্রয়োজন আল্লাহর কাছে নেই। (বুখারি, হাদিস : ১৯০৩)

গিবত : গিবত আমল ধ্বংসের নীরব ঘাতক। গিবতের কারণে কখন যে আপনার আমল ধ্বংস হয়ে যাবে তা বুঝতেই পারবেন না। গিবত জিনার চেয়েও জঘন্যতম গুনাহ। তাই গিবত পরিহার উচিত।

রিয়া বা লোক-দেখানো ইবাদত : রিয়া হলো লোক-দেখানো ও আত্মপ্রদর্শনকারী কাজ বা আমল। রিয়া করা শরিয়তে সম্পূর্ণরূপে হারাম। শিরক হলো দুই প্রকার। আর এ রিয়া হলো ছোট শিরক। ফলে রিয়া থেকে অবশ্যই বেঁচে থাকতে হবে।

অপচয় ও অপব্যয় : অপচয় কিংবা অপব্যয় করা খুবই বাজে ও গর্হিত অভ্যাস। পবিত্র কোরআনে অপব্যয়কারীকে শয়তানের ভাই বলা হয়েছে। অপচয়-অপব্যয় ত্যাগ করার অর্থ হলো মধ্যপন্থা অবলম্বন করা। মহান আল্লাহ আমাদের রমজানের করণীয় ও বর্জনীয় নির্দেশনা মোতাবেক আমল করার তাওফিক দান করুন।

মরহুম আব্দুস সাত্তার ভাইয়ের  জানাজা আজ বৃহস্পতিবার মাগরিবের নামাজের পর ওনাদের পারিবারিক কবরস্থান সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হ...
09/01/2025

মরহুম আব্দুস সাত্তার ভাইয়ের জানাজা আজ বৃহস্পতিবার মাগরিবের নামাজের পর ওনাদের পারিবারিক কবরস্থান সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।

সকল ধর্মপ্রাণ মুসলিম ভাই ও আলেম ওলামা, হাজী সাহেবদের দাওয়াত রইলো।

স্থানঃ পাঁচ পুকুরিয়া, আটিটি বাজার, লালমাই, কুমিল্লা।

সূত্র Md Omar Faruk

শোক সংবাদপাঁচ পুকুরিয়া উ: পাড়া নিবাসি জনাব আব্দুস সাত্তার (কন্ট্রাকটার)ওরফে আবু হানিফের মেজো ভাই,বাংলাদেশ সময় ভোর ৬.১৫...
25/12/2024

শোক সংবাদ

পাঁচ পুকুরিয়া উ: পাড়া নিবাসি জনাব আব্দুস সাত্তার (কন্ট্রাকটার)
ওরফে আবু হানিফের মেজো ভাই,বাংলাদেশ সময় ভোর ৬.১৫ মিনিট - বাহরাইন সময় রাত ৩.১৫ মিনিটে বাহরাইন মিলিটারি হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় দুনিয়ার সফর শেষ করেছেন,,
إنا لله وإنا اليه راجعون

আমরা উনার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি, উনার শোকসন্তপ্ত পরিবার ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

আল্লাহ পাক মরহুমের সমস্ত ভুল ত্রুটিগুলোকে ক্ষমা করে দিয়ে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করুক, آمين يارب العالمين

07/10/2024

শোক সংবাদ

পাঁচ পুকুরিয়া দ. পাড়া নিবাসি জনাব মিজানুর রহমান
ওরফে মোশারফ হোসেনের মেঝো ছেলে ,আজ রাতে কুমিল্লা সেন্ট্রাল হসপিটালে ইন্তেকাল করেছেন।
إنا لله وإنا اليه راجعون

আমরা উনার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি, উনার শোকসন্তপ্ত পরিবার ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

আল্লাহ পাক মরহুমের সমস্ত ভুল ত্রুটিগুলোকে ক্ষমা করে দিয়ে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করুক, آمين يارب العالمين

Address

Lalmai
Cumilla
3570

Alerts

Be the first to know and let us send you an email when পাঁচ পুকুরিয়া সমাজ উন্নয়ন সংস্থা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category