বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কক্সবাজার পলিটেকনিক ইন্সটিটিউট

  • Home
  • Bangladesh
  • Cox's Bazar
  • বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কক্সবাজার পলিটেকনিক ইন্সটিটিউট

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কক্সবাজার পলিটেকনিক ইন্সটিটিউট Bangladesh Islami Chhatrashibir is a Islamic organization in Bangladesh.

We are arranges social works, academic programs, technology, cultural seminar and help students.

কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী,শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী সকলকে জানাই ঈদুল আযহার শুভেচ্ছাত্যাগের মহিমায় ...
27/05/2026

কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী,শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী সকলকে জানাই ঈদুল আযহার শুভেচ্ছা

ত্যাগের মহিমায় উজ্জ্বীবিত হোক সকলের ঈদ

তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম

কুরআন দিবসের অঙ্গীকার।
11/05/2026

কুরআন দিবসের অঙ্গীকার।


ছাত্রশিবির আয়োজিত🎬 জুলাই জাগরণ ডকুফিল্ম প্রতিযোগিতা ২০২৬⏰ সময়সূচি:📝 আবেদন প্রক্রিয়া চলমান থাকবে :১০ মে থেকে ২৫ মে পর্যন্...
10/05/2026

ছাত্রশিবির আয়োজিত
🎬 জুলাই জাগরণ ডকুফিল্ম প্রতিযোগিতা ২০২৬

⏰ সময়সূচি:

📝 আবেদন প্রক্রিয়া চলমান থাকবে :
১০ মে থেকে ২৫ মে পর্যন্ত

🎥 ফিল্ম জমা :
৩০ জুন এর মধ্যে ফিল্ম জমা দিতে হবে

📌 অংশগ্রহণের নিয়মাবলি :

১. প্রতিযোগিতাটি সবার জন্য উন্মুক্ত থাকবে।
২. ডকুফিল্মের দৈর্ঘ্য ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে হতে হবে।
৩. ভিডিও অবশ্যই 4K রেজুলেশনে জমা দিতে হবে।
৪. ভিডিওতে ইংরেজি সাবটাইটেল সংযুক্ত থাকতে হবে।
৫. ভিডিওতে কোনো প্রকার লোগো ব্যবহার করা যাবে না।
৬. প্রতিযোগিতার কনটেন্ট অবশ্যই কপিরাইটমুক্ত হতে হবে।
৭. জমাকৃত ডকুফিল্ম কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত টেলিভিশন, সামাজিক যোগাযোগ মাধ্যম বা অন্য কোনো অনলাইন প্ল্যাটফর্মে প্রকাশ করা যাবে না।
৮. পুরস্কারপ্রাপ্ত সেরা ডকুফিল্মের
স্বত্বাধিকার ইসলামী ছাত্রশিবিরের অধীনে সংরক্ষিত থাকবে।
৯. কনটেন্ট অবশ্যই সত্য ও নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে নির্মিত হতে হবে।
১০. জমাকৃত কনটেন্ট এর বিষয়বস্তু অবশ্যই জুলাই কেন্দ্রীক হতে হবে।
১১. কোনো প্রকার বিতর্কিত বিষয় বা ইস্যু উপস্থাপন করা যাবে না।
১২. বিচারকার্যে বিচারকদের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।

🏆 পুরস্কার:

🥇 ১ম পুরস্কার — নগদ ২ লক্ষ টাকা + সনদ ও ক্রেস্ট
🥈 ২য় পুরস্কার — নগদ ১ লক্ষ ৫০ হাজার টাকা + সনদ ও ক্রেস্ট
🥉 ৩য় পুরস্কার — নগদ ১ লক্ষ টাকা + সনদ ও ক্রেস্ট
🏅 ৪র্থ ও ৫ম — নগদ ৫০ হাজার টাকা + সনদ ও ক্রেস্ট
🏅 ৬ষ্ঠ-১৫তম — ৩০ হাজার টাকা + সনদ ও ক্রেস্ট

📩 ডকুফিল্ম জমা:
[email protected]

📞 প্রয়োজনে যোগাযোগ করুন:
01908-203620




প্রিয় শিক্ষার্থীবৃন্দ,আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ।এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষার ফলপ্রার্থী শিক্ষার্থীদের জন্য বাংল...
07/05/2026

প্রিয় শিক্ষার্থীবৃন্দ,
আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ।

এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষার ফলপ্রার্থী শিক্ষার্থীদের জন্য বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, কেন্দ্রীয় মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে “Youth Skills Development Program 2026” আয়োজন করা হয়েছে।
ফলাফল প্রকাশের পূর্ববর্তী সময়কে ফলপ্রসূভাবে কাজে লাগানোর লক্ষ্যে এ প্রোগ্রামের মাধ্যমে অংশগ্রহণকারীদের আইটি ও ভাষাগত দক্ষতা উন্নয়নের পাশাপাশি নৈতিক মূল্যবোধ বিকাশে সহায়তা করবে ইনশাআল্লাহ।

প্রোগ্রামের বিশেষ দিকসমূহ :
🔹 পারফরম্যান্সের ভিত্তিতে ৪ ব্যাচ থেকে ৪ জনকে ল্যাপটপ প্রদান করা হবে।
🔹 কোর্স সফলভাবে সম্পন্নকারীদের সনদ (সফট কপি) প্রদান করা হবে।

গুরুত্বপূর্ণ তারিখ :
📅 রেজিস্ট্রেশন শেষ: ১৩ মে ২০২৬
📅 উদ্বোধনী ক্লাস: ১৫ মে ২০২৬
💻 ক্লাস প্ল্যাটফর্ম: Zoom (অনলাইন)

✅রেজিস্ট্রেশন প্রক্রিয়া :
♦️ নির্ধারিত লিংকে প্রবেশ করে তথ্য প্রদান করতে হবে।
♦️টেলিগ্রাম অ্যাপস ইন্সটল করা না থাকলে ইন্সটল করে সাইন ইন করে নিতে হবে।
♦️বিকাশের মাধ্যমে পেমেন্ট সাকসেস হওয়ার সাথে সাথে আপনার প্রদত্ত মোবাইল নম্বরে ওয়েবসাইট থেকে গ্রুপ লিংকসহ একটি মেসেজ যাবে। উক্ত লিংকে ক্লিক করলেই আপনি সহজেই গ্রুপে যুক্ত হতে পারবেন।
♦️ যারা নগদ/রকেট/সেলফিনের মাধ্যমে (Send Money) করবেন আইডিতে স্ক্রিনশট পাঠাতে হবে।
♦️ গ্রুপে যুক্ত হতে সমস্যা হলে নিম্নোক্ত যোগাযোগ আইডিতে নক করতে হবে।
♦️ সকল নির্দেশনা টেলিগ্রাম গ্রুপে প্রদান করা হবে।

ব্যাচ সময়সূচি :
🕥 সকাল ১০:৩০ — ছাত্র
🕚 সকাল ১১:০০ — ছাত্রী
🕣 রাত ৮:৩০ — ছাত্রী
🕘 রাত ৯:০০ — ছাত্র

✅রেজিস্ট্রেশন ফি : ৪৯৯ টাকা মাত্র
✅রেজিস্ট্রেশন লিংক:
https://cdachrm.com/campaign/youth-skills-development-program-2026/apply

যোগাযোগ :
📌 টেলিগ্রাম:
📌 WhatsApp: https://wa.me/message/LMZ7H4OBSYBLL1

অন্ধকারে হারিয়ে যাওয়া সত্য? ৫ মে মধ্যরাতে শাপলা চত্বরের অভিযানের সময় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল এবং দিগন্ত...
05/05/2026

অন্ধকারে হারিয়ে যাওয়া সত্য? ৫ মে মধ্যরাতে শাপলা চত্বরের অভিযানের সময় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল এবং দিগন্ত টিভি, ইসলামিক টিভি ও আমার দেশ-এর মতো মিডিয়াগুলো বন্ধ করে এক পরিকল্পিত 'মিডিয়া ব্ল্যাকআউট' তৈরি করা হয়েছিল। এর মাধ্যমে সত্য গোপন করার এক নির্লজ্জ প্রচেষ্টা চালানো হয়।

অপারেশনের নাম 'ফ্ল্যাশ আউট', কিন্তু বিচার আজো অন্ধকারেই। গত এক দশকেও এই ঘটনার কোনো বিচারিক তদন্ত হয়নি। উল্টো নিরপরাধ বিক্ষোভকারীদের ওপর ৮৩টি মামলায় প্রায় ৮৮,০০০ জনকে অভিযুক্ত করা হয়েছে, যার মধ্যে ৮৪,০০০ এর বেশি মানুষ অজ্ঞাতনামা।

৮৫% মৃত্যুর কারণ ছিল বুলেটের আঘাত। প্রায় ১,৫৫,০০০ তাজা গুলি আর অন্ধকার রাতের সেই নির্মম ইতিহাস ভোলা কি সম্ভব? সত্যের সন্ধানে এবং ন্যায়বিচারের দাবিতে আমাদের এই ফটোকার্ড সিরিজ।



তথ্য সন্ত্রাস ও হলুদ সাংবাদিকতা পরিহার করতে হবে।
03/05/2026

তথ্য সন্ত্রাস ও হলুদ সাংবাদিকতা পরিহার করতে হবে।

আজ ১মে। আন্তর্জাতিক শ্রমিক দিবস।
01/05/2026

আজ ১মে। আন্তর্জাতিক শ্রমিক দিবস।


সেশন ফি'র খাত সমূহ পূনর্বিবেচনা করে অপ্রয়োজনীয় ফি: সমূহ বাতিলসহ ৩দফা দাবিতে অধ্যক্ষ মহোদয় বরাবর স্মারকলিপি প্রদান করে...
28/04/2026

সেশন ফি'র খাত সমূহ পূনর্বিবেচনা করে অপ্রয়োজনীয় ফি: সমূহ বাতিলসহ ৩দফা দাবিতে অধ্যক্ষ মহোদয় বরাবর স্মারকলিপি প্রদান করে কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রশিবির


এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষা ২০২৬ এ অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীর প্রতি আন্তরিক দোয়া ও শুভকামনা।
20/04/2026

এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষা ২০২৬ এ অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীর প্রতি আন্তরিক দোয়া ও শুভকামনা।

কোন সাহসে চাও নেভাতেঅগ্নিগিরি বলচোখ রাঙিয়ে যায় কি রোখাজোয়ার টলমল ॥- কবি মতিউর রহমান মল্লিক
18/04/2026

কোন সাহসে চাও নেভাতে
অগ্নিগিরি বল
চোখ রাঙিয়ে যায় কি রোখা
জোয়ার টলমল ॥

- কবি মতিউর রহমান মল্লিক

Address

Bscic
Cox's Bazar
COX'SBAZAR

Website

Alerts

Be the first to know and let us send you an email when বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কক্সবাজার পলিটেকনিক ইন্সটিটিউট posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share