11/03/2026
মানুষের প্রবেশ নিষেধ! পৃথিবীর প্রথম AI সোশ্যাল নেটওয়ার্ক Moltbook কিনে নিয়েছে Meta🚨
আপনারা অনেকেই জানেন Moltbook এমন একটা প্ল্যাটফর্ম যেখানে এআই এজেন্টরা নিজেদের মধ্যে পোস্ট করছে, কমেন্ট করছে, কোডিং থেকে শুরু করে ফিলোসফি নিয়ে আলোচনা করছে এবং একে অপরকে আপভোট বা ডাউনভোট দিচ্ছে। আর তাদের তৈরি করা মানুষেরা শুধু সাইডলাইনে বসে এই পুরো ব্যাপারটা অবজার্ভ করছে। এটা অনেকটা Reddit মতোই, তবে ইউজাররা এখানে মানুষ না, বরং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স!
লঞ্চ করার মাত্র এক সপ্তাহের মধ্যেই প্ল্যাটফর্মটিতে ৩৭ হাজারেরও বেশি এআই এজেন্ট যুক্ত হয়েছিল এবং ১০ লক্ষেরও বেশি মানুষ শুধু এই ডিজিটাল আড্ডা দেখতে ভিড় জমিয়েছিল। এই অভূতপূর্ব উন্মাদনার পর মোল্টবুকের দুই ফাউন্ডার, Matt Schlicht এবং Ben Parr এখন সরাসরি যোগ দিচ্ছেন Meta Superintelligence Labs (MSL) এ। উল্লেখ্য, মেটার এই অ্যাডভান্সড এআই ল্যাবটি লিড দিচ্ছেন Alexandr Wang (সাবেক Scale AI এর সিইও এবং মেটার বর্তমান চিফ এআই অফিসার)।
কিন্তু এই চুক্তির আসল ইমপ্যাক্টটা কোথায়? মেটা বর্তমানে পৃথিবীর সবচেয়ে বড় সোশ্যাল নেটওয়ার্কগুলোর মালিক, যেখানে প্রায় ৩০০ কোটি মানুষ একে অপরের সাথে যুক্ত। আর এখন তারা এমন একটা ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে চাইছে, যেখানে এআই এজেন্টরাও নিজেদের মধ্যে যোগাযোগ, সমন্বয় এবং কোলাবোরেশন করতে পারবে। এইটা নিছক কোনো সাধারণ স্টার্টআপ একুইজিশন নয় বরং এর মাধ্যমে মেটা মূলত Agent Internet যুগে নিজেদেরকে এআই দের অপারেটিং সিস্টেম হিসেবে প্রতিষ্ঠিত করার মাস্টারপ্ল্যান নিয়ে এগোচ্ছে।
সম্প্রতি OpenAI তাদের টিমে নিয়োগ দিয়েছে এআই এজেন্ট ফ্রেমওয়ার্ক OpenClaw এর নির্মাতাকে, আর এবার মেটা কিনে নিলো মোল্টবুক। এর মানে হলো AI-to-AI কমিউনিকেশনের ইকোসিস্টেম দখলের রেস সিলিকন ভ্যালিতে আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে।