Ex-Student Council of PAHS

Ex-Student Council of PAHS প্রাক্তন ছাত্র পরিষদ,
পানিরছড়া আদর্শ উচ্চ বিদ্যালয় 🤍

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম-এর Center for Research and Publication (CRP) কর্তৃক ২০২৪ সালে সর্বাধিক সংখ্যক...
15/10/2025

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম-এর Center for Research and Publication (CRP) কর্তৃক ২০২৪ সালে সর্বাধিক সংখ্যক Scopus-indexed আন্তর্জাতিক জার্নালে গবেষণা প্রবন্ধ প্রকাশের অসামান্য কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ, সম্মানজনক “Recognition of Research Excellence Award 2025” অর্জন করে ২০২৪ সালের সেরা গবেষক (Best Researcher) হিসেবে স্বীকৃতি পেয়েছেন পানিরছড়ার কৃতি সন্তান সহযোগী অধ্যাপক ড. মোঃ তৌহিদুল ইসলাম।

গবেষণায় তাঁর নিষ্ঠা, একাডেমিক উৎকর্ষ ও নিরলস প্রচেষ্টা আমাদের সকলের জন্য অনুপ্রেরণা ও গর্বের বিষয়। Ex-Student Council of PAHS-এর পক্ষ থেকে আমরা ড. মোঃ তৌহিদুল ইসলাম কে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই এবং তাঁর ভবিষ্যৎ গবেষণা ও একাডেমিক যাত্রার ধারাবাহিক সাফল্য কামনা করি।

12/10/2025
শোক বার্তা পানিরছড়া আদর্শ উচ্চ বিদ্যালয়/Panirchara Adarsha High School. এর প্রাক্তন ছাত্র( এস এস সি ২০২১ ব্যাচের শিক্ষার...
10/10/2025

শোক বার্তা

পানিরছড়া আদর্শ উচ্চ বিদ্যালয়/Panirchara Adarsha High School. এর প্রাক্তন ছাত্র( এস এস সি ২০২১ ব্যাচের শিক্ষার্থী) প্রিয় ভাই সাইফুল ইসলাম গত রাতে ইহকাল পাড়ি দিয়ে পরকালে চলে গেলেন। আল্লাহ তায়ালা প্রিয় ভাইকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুক, আমিন🤲।

Ex-Student Council of PAHS এর পক্ষ থেকে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করছি।

🤍
06/10/2025

🤍

"শ্রদ্ধেয় নুরুল ইসলাম স্যার"
গণিতের পাঠে আলোর প্রদীপ-

বিদ্যালয়ের দিনগুলো স্মৃতির পাতায় যতই দূরে সরে যায়, কিছু মুখ, কিছু মুহূর্ত আর কিছু কণ্ঠ আজীবন মনের গভীরে গেঁথে থাকে। আমাদের “পানিরছড়া আদর্শ উচ্চ বিদ্যালয়”-এর সেই মুখগুলোর অন্যতম হলেন শ্রদ্ধেয় "নুরুল ইসলাম স্যার"। যিনি শুধু আমাদের শিক্ষক ছিলেন না, ছিলেন একজন পথপ্রদর্শক, একজন অভিভাবক, একজন প্রেরণার নাম।

দীর্ঘ "দুই বছর" ৯ম ও ১০ম শ্রেণিতে স্যার আমাদের "গণিত" পড়িয়েছেন—যে বিষয়টিকে আমরা অনেকেই ভয় পেতাম, সে বিষয়টিকেই তিনি সহজভাবে উপস্থাপন করে আমাদের মনে সাহস জুগিয়েছেন। স্যারের বোঝানোর ভঙ্গি ছিল এমন, যেন প্রতিটি সূত্রের পেছনের গল্প তিনি আমাদের শোনান।

যখন ক্লাসে কেউ বুঝত না, তিনি বিরক্ত না হয়ে বারবার বুঝাতেন। একবার, দশবার—যতবার দরকার। স্যারের সেই ধৈর্য, ভালোবাসা আর আন্তরিকতাই আমাদের সাহসী করে তুলেছে অঙ্কের জটিল রাস্তায়। আজ আমরা যারা একটু-আধটু অঙ্ক বুঝি, তা শুধু স্যারের কারণেই।

স্যার শুধু পাঠ দিতেন না, আমাদের জীবনের হিসাব-নিকাশও শিখিয়েছেন। শিখিয়েছেন সময়ের গুরুত্ব, পরিশ্রমের ফল, এবং একজন ভালো মানুষ কেমন হওয়া উচিত—তা।

আমরা আজ যেখানে দাঁড়িয়ে আছি, আমাদের ভিত শক্ত করার পেছনে "নুরুল ইসলাম স্যারের" অবদান চিরস্মরণীয়। তাঁর প্রতিটি ক্লাস ছিল অনুপ্রেরণার গল্প, আর প্রতিটি হাসিমুখ ছিল আমাদের জন্য এক ধরণের আশ্বাস—"তোরাই পারবি"

স্যার, আমরা কৃতজ্ঞ। আপনার প্রতি শ্রদ্ধা আর ভালোবাসা অভিরাম। আপনার শিক্ষা, আপনার মূল্যবোধ, আর আপনার হাসিমাখা মুখটা আজীবন আমাদের মনে গেঁথে থাকবে।

Mohammad Rakibul Islam Shanto
Ssc25' - PAHS

শুভ শিক্ষক দিবস আমাদের জীবনের প্রথম অনুপ্রেরণা আমাদের শিক্ষকরা। তাঁরা শুধু বইয়ের জ্ঞানই দেন না, শেখান কিভাবে মানুষ হতে হ...
05/10/2025

শুভ শিক্ষক দিবস

আমাদের জীবনের প্রথম অনুপ্রেরণা আমাদের শিক্ষকরা। তাঁরা শুধু বইয়ের জ্ঞানই দেন না, শেখান কিভাবে মানুষ হতে হয়। তাঁদের ভালোবাসা, ধৈর্য আর পরিশ্রমেই গড়ে ওঠে ভবিষ্যতের প্রজন্ম।

শুভ শিক্ষক দিবসের শুভেচ্ছা সেই সকল শিক্ষকদের, যাঁরা আমাদের অন্ধকার থেকে আলোয় নিয়ে যান।

কালীগঞ্জ উপজেলা, গাজীপুর-এর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে পদায়ন প্রাপ্ত হওয়ায় জনাব এটিএম কামরুল ইসলামকে এক্স ...
20/09/2025

কালীগঞ্জ উপজেলা, গাজীপুর-এর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে পদায়ন প্রাপ্ত হওয়ায় জনাব এটিএম কামরুল ইসলামকে এক্স স্টুডেন্টস’ কাউন্সিল, পাআউবি’র পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। তাঁর কর্মজীবনে সাফল্য, সুস্বাস্থ্য ও সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করছি।

প্রেস বিজ্ঞপ্তি
14/09/2025

প্রেস বিজ্ঞপ্তি

পানিরছড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৮ জন মেধাবী শিক্ষার্থীকে অস্ট্রেলিয়া প্রবাসী ফয়সাল আমিন এর বিশেষ স্কলারশিপ প্রাপ্তির জন্য...
14/09/2025

পানিরছড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৮ জন মেধাবী শিক্ষার্থীকে অস্ট্রেলিয়া প্রবাসী ফয়সাল আমিন এর বিশেষ স্কলারশিপ প্রাপ্তির জন্য আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।

এই স্কলারশিপের আওতায় ইতোমধ্যেই শিক্ষার্থীদের কলেজে ভর্তি করানো হয়েছে এবং এইচএসসি’র প্রয়োজনীয় বইপত্র প্রদানের অঙ্গীকার করেছেন তিনি।

এ ধরনের মানবিক ও দূরদর্শী উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয় এবং অনুকরণীয়।

এক্স-স্টুডেন্টস’ কাউন্সিল এর পক্ষ থেকে জনাব ফয়সাল আমিন কে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই।

আমাদের গর্ব, এসএসসি ২০১২ ব্যাচের পাআউবিয়ান, পানিরছড়ার সর্বজন শ্রদ্ধেয় আলেম মরহুম মাওলানা গোলাম কুদ্দুস এর সুযোগ্য সন্তান...
12/09/2025

আমাদের গর্ব, এসএসসি ২০১২ ব্যাচের পাআউবিয়ান, পানিরছড়ার সর্বজন শ্রদ্ধেয় আলেম মরহুম মাওলানা গোলাম কুদ্দুস এর সুযোগ্য সন্তান এবং প্রফেসর ড. গোলাম কিবরিয়ার ছোট ভাই, আবু রাফে মোহাম্মদ ফয়জান কিবরিয়া ৪৮তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে সহকারী সার্জন পদে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন।

তাঁর এই অসাধারণ অর্জনে আমরা গর্বিত। আগামীর কর্মজীবনে দেশ ও মানুষের কল্যাণে নিজেকে নিবেদন করুক। আন্তরিক অভিনন্দন ও উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুভকামনা রইল।

শ্রদ্ধেয় জনাব মুহাম্মদ জসিম উদ্দিন স্যার-কে সহকারী প্রধান শিক্ষক হিসেবে এমপিওভুক্ত হওয়ায় আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জান...
11/09/2025

শ্রদ্ধেয় জনাব মুহাম্মদ জসিম উদ্দিন স্যার-কে সহকারী প্রধান শিক্ষক হিসেবে এমপিওভুক্ত হওয়ায় আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।

আপনার নিষ্ঠা, পরিশ্রম, আদর্শ ও শিক্ষার্থীদের প্রতি অসীম ভালোবাসা আমাদের জন্য অনুপ্রেরণা। নতুন ও বৃহৎ দায়িত্বের মাধ্যমে শিক্ষাক্ষেত্রে আলো ছড়িয়ে দিন।

এক্স-স্টুডেন্টস' কাউন্সিল পাআউবি পরিবারের পক্ষ থেকে আপনাকে জানাই আন্তরিক অভিনন্দন এবং আগামী দিনের জন্য রইল অশেষ শুভকামনা।

আলহামদুলিল্লাহষষ্ঠ শ্রেণির শিশু ছাত্রীকে অপহরণের ঘটনায় গ্রেপ্তার হওয়া মুহাম্মদ মনিরের ১ দিনের রিমান্ড মঞ্জুর করেছে মাননী...
26/08/2025

আলহামদুলিল্লাহ
ষষ্ঠ শ্রেণির শিশু ছাত্রীকে অপহরণের ঘটনায় গ্রেপ্তার হওয়া মুহাম্মদ মনিরের ১ দিনের রিমান্ড মঞ্জুর করেছে মাননীয় আদালত।

শিশু ছাত্রী অপহরণ তার দৃশ্যমান ও চলমান অপরাধ হলেও অভিযুক্ত মনির দীর্ঘদিন ধরে অস্ত্র কারবার, ভাড়াটে সন্ত্রাসী দিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি, তার পিতা এরশাদুল হকের সহযোগিতায় মদ উৎপাদন ও কিশোরদের মাঝে মাদক ছড়িয়ে দেওয়া, গ্যাং বদ্ধ চুরি কারবারি, স্কুলছাত্রীদের উত্ত্যক্ত করা ইত্যাদি অসংখ্য অপকর্মের সাথে যুক্ত বলে অভিযোগ আছে।

এমনসব সামজিক অবক্ষয় থেকে মুক্তি এবং একটি শান্তিপূর্ণ ও নিরাপদ সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে মনিরসহ সম্পৃক্ত সকল অপরাধীর বিরুদ্ধে পূর্ণাঙ্গ তদন্তের মাধ্যমে সত্য উদঘাটন করে তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানাচ্ছি।

Address

Moheskhali
Cox's Bazar
4710

Alerts

Be the first to know and let us send you an email when Ex-Student Council of PAHS posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Ex-Student Council of PAHS:

Share

Category