বাংলাদেশ আওয়ামী প্রজন্ম লীগ - কক্সবাজার জেলা

  • Home
  • Bangladesh
  • Cox's Bazar
  • বাংলাদেশ আওয়ামী প্রজন্ম লীগ - কক্সবাজার জেলা

বাংলাদেশ আওয়ামী প্রজন্ম লীগ - কক্সবাজার জেলা Sayed Moinuddin Hasan Sajib

কক্সবাজার জেলা চট্টগ্রাম প্রশাসনিক বিভাগের অন্তর্গত একটি জেলা। এটি ২০০ ৩০´´ থেকে ২১০ ৫৬´´ উত্তর অক্ষাংশ এবং ৯১০ ২৩´´ পূর্ব দ্রাঘিমাংশ পর্যন্ত বিস্তৃত। এর আয়তন প্রায় ২,৪৯১.৮৬ বর্গ কিঃ মিঃ। এর উত্তরে চট্টগ্রাম, দক্ষিণে বঙ্গোপসাগর, পূর্বে বান্দরবান পার্বত্য জেলা ও মায়ানমার, পশ্চিমে বঙ্গোপসাগর বিস্তৃত। কক্সবাজারে পৃথিবীর দীর্ঘতম সমুদ্রসৈকত (১১১ কিঃ মিঃ) রয়েছে।

প্রাচীন ঐতিহ্য:
১৬০০---১৭০০ খৃষ্টাব্দে শ

াহ সুজার আমলেএকটি মসজিদ তৈরী হয়েছিল। এটি চৌধুরী পাড়া মসজিদ বা আজগবি মসজিদ নামেপরিচিত। এটি কক্সবাজার সদরের বি.ডি.আর ক্যাম্পের উত্তর দিকে অবস্থিত।

প্যাগোড়া (জাদী):
১৭৯০ ইংরেজী সালের দিকে বার্মিজরাআরাকান বিজয়ের পর কক্সবাজারের বিভিন্ন এলাকায় রাখাইন সম্প্রদায় এটি নির্মাণকরে। তারা এটিকে স্মৃতিচিহ্ন বলে। কক্সবাজার সদর, রামু ও টেকনাফের পাহাড়বা উচুঁ টিলায় এ ধরনের প্যাগোড়া দেখা যায়

অগ্গ মেধা বৌদ্ধ ক্যাং:
কক্সবাজার সদরে ছোট বড় মিলিয়ে৭টিরও বেশী বৌদ্ধ ক্যাং রয়েছে। আগ্গা মেধা ক্যাং ও মাহাসিংদোগীক্যাং সবচেয়েবড়। এ সবে স্থাপিত বৌদ্ধ মুর্তিগুলো দেখবার মতো। বৌদ্ধ ধর্মাবলম্বীদেরধর্মীয় উৎসব বৌদ্ধ পূর্ণিমা, প্রবারণা পূর্ণিমা ও বিষু উৎসব ক্যাং এ উদযাপনহয়।

রামকোট তীর্থধাম:
এটি রামকোট বনাশ্রমের পার্শ্বেরপাহাড়ের চূড়ায় অবস্থিত। ৯০১ বাংলা সনে স্থাপিত। কথিত আছে রাম-সীতা বনবাসকালে এই রামকোটে অবস্থান করেছিল। তীর্থধামে মন্দিরের পাশাপাশি আলাদা একটিবৌদ্ধ বিহারে ধ্যানমগ্ন ছোট একটি বৌদ্ধমূর্তিও রয়েছে। জনশ্রুতি আছে, দু’টিধর্ম পাশাপাশি শান্তিতেসহাবস্থানের প্রমাণ স্বরূপ সম্রাট অশোকের সময়েএইমূর্তি স্থাপিত হয়

ছেংখাইব ক্যাং:
রামুর শ্রীকুলস্থ বাঁকখালী নদীর তীরেছেংখাইব ক্যাং (বৌদ্ধ বিহার টি) অবস্থিত। এ বৌদ্ধ বিহারে নানা রকম নক্সাখচিত আসন ও কাঁচের পাত্রে সংরক্ষিত ১০টিরও বেশী পিতল এবং আরো অনেক শ্বেতপাথরের মূর্তি শোভা পাচ্ছে। সব মিলে রামু থানায় ২৩টি বৌদ্ধ বিহারে শতাধিকমূল্যবান বৌদ্ধ মূর্তি রয়েছে।

কানা রাজার সুড়ংগ:
উখিয়া থানার জালিয়া পালং ইউনিয়নেপাটুয়ার টেক সৈকতের কাছে নিদানিয়া পাহাড়ের মধ্যে এ সুড়ংগ বা গর্ত। সুড়ংগেরব্যাস ১২ও ১২ একটা বড় ট্রাক অনায়াসে সুড়ংগ পথে প্রবেশকরতে পারবে। কথিত আছে, জনৈক মগ সম্প্রদায়ের কানা রাজার (এক চোখ অন্ধ) শাসন আমলে আত্মরক্ষার জন্যেএই সুড়ংগ নির্মান করেছিল।

মাথিনের কূপ:
উপন্যাসিক ধীরাজ ভট্টাচার্য উনবিংশশতাব্দীর প্রথমদিকে এস.আই. হিসাবে টেকনাফ থানায় বদলী হয়ে এসেছিলেন। তখনটেকনাফের নাম করা রাখাইন জমিদার ওয়াংথিনের একমাত্র আদুরে কন্য মাথিন থানারসামনের কুয়া থেকে নিয়মিত পানি নিতে আসতো। সকাল বিকাল পানি নিতে আসা ছিলমাথিনের সখ। পুলিশ কর্মকর্তা প্রতিদিন থানার বারান্দায় বসে বসে অপূর্বসুন্দরী মাথিনের পানি নিতে আসা যাওয়া দেখতেন। আস্তেআস্তে ধীরাজভট্টাচার্যের সংগে মাথিনের চোখা চোখি এবং পরে তা’ প্রেমে পরিণত হয়।
বিয়েকরতে ব্যর্থ হলে, মাথিন বিচ্ছেদের জ্বালায় তিলে তিলে দগ্ধ হয়ে মৃত্যু বরণকরে। মাথিনের অতৃপ্ত প্রেমের ইতিহাসের নীরব সাক্ষী মাথিনের কুপ। টেকনাফথানা প্রাঙ্গনে একুপের অবস্থান। বিশিষ্ট সাংবাদিক আবদুল কুদ্দুস রানা ১৯৯৪সালে বাঁশের তৈরী কূপটি সংস্কারের উদ্যোগ নেন। পরবর্তীতে জেলা পরিষদ থেকেএদিকে সংস্কার করা হয়। এখন কূপটি দেখতে খুবই আকর্ষনীয়। সেখানে প্রেমেরসংক্ষিপ্ত ইতিহাসও লেখা রয়েছে। ইদানীং উল্লিখিত কাহিনী অবলম্বনে স্থানীয়শিল্পীদের নিয়ে একটি স্বল্প দৈর্ঘ্য চলচিত্রও নির্মিত হয়েছে।

‘মা’ অষ্টভূজা:
মহেশখালী আদিনাথশিব মন্দিরের পার্শ্বে ‘অষ্টভূজা’ নামে অপর একটি বিগ্রের মূর্তি রয়েছে।
কক্সবাজারকস্তুরাঘাট হতে নৌযানে ৪৫-৫৫ মিনিট আর স্পীডবোটে ১৫-১৮ মিনিট সময় লাগে।মহেশখালীর গোরকঘাটা জেটি হতে রিক্সা যোগে আদিনাথ মন্দির যাওয়া যায়।

15/05/2016

প্রজন্ম লীগের পেইজের ২০,০০০ লাইক অর্জন।

আজ বাংলাদেশ আওয়ামী প্রজন্ম লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির পেইজটি ২০,০০০টি লাইক অর্জন করে।

সুখে দুঃখে আমাদের সাথে থাকার জন্য আমি সকলের কাছে কৃতজ্ঞ।

জয় বাংলা
জয় বঙ্গবন্ধু
জয় দেশরত্ন

খন্দকার মেহেদী হাসান (চন্দন)
বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক
বাংলাদেশ আওয়ামী প্রজন্ম লীগ
https://www.facebook.com/bdapl/

বাংলাদেশ আওয়ামী প্রজন্ম লীগ।

14/05/2016

প্রজন্ম লীগের পেইজের ২০,০০০ লাইক অর্জন।

আজ বাংলাদেশ আওয়ামী প্রজন্ম লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির পেইজটি ২০,০০০টি লাইক অর্জন করে।

সুখে দুঃখে আমাদের সাথে থাকার জন্য আমি সকলের কাছে কৃতজ্ঞ।

জয় বাংলা
জয় বঙ্গবন্ধু
জয় দেশরত্ন

খন্দকার মেহেদী হাসান (চন্দন)
বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক
বাংলাদেশ আওয়ামী প্রজন্ম লীগ

বাংলাদেশ আওয়ামী প্রজন্ম লীগ।

15/03/2016

বিশেষ বিজ্ঞপ্তি

আগামী ১৭ই মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শুভ জন্মদিন উপলক্ষ্যে বাংলাদেশ আওয়ামী প্রজন্ম লীগের উদ্যোগে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের এক কর্মসূচির আয়োজন করা হয়েছে।

সংগঠনের কেন্দ্রীয় কমিটি, ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ কমিটি, ঢাকা মহানগরের সকল থানা ও ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দকে আগামী ১৭ই মার্চ বৃহস্পতিবার সকাল সাড়ে ছয় ঘটিকার সময় ধানমন্ডি ৩২ নাম্বারে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হইল।

সংগঠনের সকল বৈদেশিক শাখা, জেলা ও উপজেলা শাখার নেতৃবৃন্দকে তাদের নিজ নিজ এলাকায় জাতির জনকের শুভ জন্মদিন উৎযাপনের জন্য নির্দেশনা প্রদান করা হলো।

জয় বাংলা
জয় বঙ্গবন্ধু

বাংলাদেশ আওয়ামী প্রজন্ম লীগ
২৩, বঙ্গবন্ধু এভিনিউ, ঢাকা -১০০০।
তারিখঃ ১৫ই মার্চ ২০১৬ইং
www.plbd.org

08/02/2016
17/01/2016

Address

Romaliarsora
Cox's Bazar

Alerts

Be the first to know and let us send you an email when বাংলাদেশ আওয়ামী প্রজন্ম লীগ - কক্সবাজার জেলা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share