Voice of Palong - পালংয়ের হতা

Voice of Palong - পালংয়ের হতা YPSA is implementing Deutsche Welle Akademie project "Community Communication Skills Development for Social Awareness in Cox's Bazar".

The title of the radio show is "Voice of Palong" or "Palonger Hota" in Bangla.

30/05/2026

জালিয়াপালং ইউনিয়নের সোনারপাড়ার ঐতিহ্যবাহী বলিখেলা....

ত্যাগের মহিমা, ভালোবাসার উষ্ণতা আর দায়িত্ববোধের আলো নিয়ে আবারও আমাদের দুয়ারে এসেছে পবিত্র ঈদুল আজহা।এই ঈদ হোক হৃদয়ের পরি...
27/05/2026

ত্যাগের মহিমা, ভালোবাসার উষ্ণতা আর দায়িত্ববোধের আলো নিয়ে আবারও আমাদের দুয়ারে এসেছে পবিত্র ঈদুল আজহা।
এই ঈদ হোক হৃদয়ের পরিশুদ্ধি, সম্পর্কের বন্ধন দৃঢ় করার এবং মানবিকতার সৌন্দর্য ছড়িয়ে দেওয়ার এক অনন্য উপলক্ষ।

কোরবানির আনন্দ ছড়িয়ে পড়ুক পরিচ্ছন্ন ও সুন্দর এক সমাজ গড়ার প্রতিজ্ঞাতেও।

চলুন—
🚮 কোরবানির বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলি
🌱 নিজের আশপাশ পরিষ্কার রাখি
🧴 জবাইয়ের স্থান ব্লিচিং পাউডার বা জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করি

কারণ ছোট ছোট সচেতনতাই গড়ে তোলে পরিচ্ছন্ন শহর। আমাদের চারপাশের পরিবেশ সুন্দর রাখা আমাদের দায়িত্ব।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পালংয়ের হতা'র পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। ঈদ হোক শান্তি, সৌহার্দ্য ও মানবিকতার।

27/05/2026

ঈদুল আজহা বা কোরবানির ঈদ মানেই আনন্দ। পরিবার আর মজাদার সব খাবারের আয়োজন। তবে আনন্দের এই সময়ে একটু অসচেতনতা ডেকে আনতে পারে নানা শারীরিক সমস্যা। অতিরিক্ত মাংস খাওয়া, অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস ও স্বাস্থ্যঝুঁকি থেকে নিজেকে এবং পরিবারকে সুরক্ষিত রাখতে প্রয়োজন সচেতনতা। কোরবানির সময় কী কী নিয়ম মেনে খাবার খেতে হবে সে বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন ক্যাম্প 1 East এর গ্লোবাল হসপিটালের ফ্যালিসিটি ম্যানেজার ডাক্তার রাশিদুল আলম।

পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টের চূড়ায় বাংলাদেশের পতাকা ওড়ালেন নুরুন্নাহার নিম্নি। বুধবার (২৭ মে) ভোরে তিনি...
27/05/2026

পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টের চূড়ায় বাংলাদেশের পতাকা ওড়ালেন নুরুন্নাহার নিম্নি। বুধবার (২৭ মে) ভোরে তিনি এভারেস্টের চূড়ায় উঠেন। বাংলা মাউন্টেইনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাব (বিএমটিসি) খবরটি নিশ্চিত করেছে।

২০১২ সালের ১৯ মে নিশাত মজুমদার প্রথম বাংলাদেশি নারী হিসেবে এভারেস্টের চূড়ায় আরোহণ করেন। পরে ওয়াসফিয়া নাজরীন একই বছরের ২৬ মে এভারেস্ট জয় করেন। এর দীর্ঘ ১৪ বছর পর বাংলাদেশি নারী হিসেবে এভারেস্টের চূড়ায় উঠলেন নুরুন্নাহার নিম্নি।

অভিনন্দন নুরুন্নাহার নিম্নি।

কক্সবাজারে "জেন্ডার ও কনফ্লিক্ট সেন্সিটিভ জার্নালিজম" বিষয়ে তিন দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত ২১ থেকে ২৩ মে আয়োজ...
25/05/2026

কক্সবাজারে "জেন্ডার ও কনফ্লিক্ট সেন্সিটিভ জার্নালিজম" বিষয়ে তিন দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত ২১ থেকে ২৩ মে আয়োজিত এ কর্মশালায় বাংলাদেশ বেতারের ১৪ জন সংবাদকর্মী অংশগ্রহণ করেন। এতে প্রশিক্ষক হিসেবে ছিলেন মাইনুল ইসলাম খান ও মাফিয়া মুক্তা। কর্মশালার আয়োজন করে ডয়েচে ভেলে একাডেমি। এতে সহযোগিতা করে বাংলাদেশ বেতার কক্সবাজার।

25/05/2026

অভাব, অনিশ্চয়তা আর সীমাবদ্ধতার ভেতর থেকেও স্বপ্ন থেমে থাকে না। কুতুপালং ক্যাম্পের আসমা বেগম ও তার স্বামীর ছোট্ট উদ্যোগ আজ তাঁদের জীবনের সবচেয়ে বড় আশ্রয়। তাঁদের গল্প ধৈর্য্য, পরিশ্রম আর একসাথে এগিয়ে যাওয়ার সাহস। এই গল্প শুধু সংগ্রামের নয়, নতুন আশারও। আজকের “পালংয়ের হতা”য় দেখুন স্বপ্ন ছুঁয়ে দেখার এক অনুপ্রেরণার গল্প।

24/05/2026

বালুখালী পান বাজার এলাকায় চলছে চার দিনব্যাপী বলি খেলা। খেলার শেষদিনে কক্সবাজারের জয়নাল বলিকে পরাজয় করে জয়লাভ করে উখিয়ার শামসু বলি।

23/05/2026

বালুখালী পান বাজার এলাকায় চলছে চার দিনব্যাপী বলি খেলা। খেলার তৃতীয় দিনে কক্সবাজারের মিনার বলিকে পরাজয় করে জয়লাভ করে উখিয়ার শামসু বলি।

23/05/2026

একটি ধর্ষণ পুরো সমাজের বিবেককে হত্যা করে। গত কয়েকদিন ধরে দেশে ঘটছে একের পর এক ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনা। সাম্প্রতিককালে প্রতিটি নির্যাতনের ঘটনা আমাদের বিবেককে নাড়িয়ে দিচ্ছে। প্রতিদিন কোথাও না কোথাও শিশু ও নারী নির্যাতনের খবর আমাদের আতঙ্কিত করছে। এসব ঘটনার প্রতিবাদ চলছে দেশের বিভিন্ন এলাকায়। উখিয়াতেও অনুষ্ঠিত হয়েছে শিশু ও নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি। Youth Organization for Social Development (YOSD) উখিয়ার শহীদ মিনার প্রাঙ্গণে ধর্ষক, নিপীড়ক ও নির্যাতনকারীদের দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করে।

২২ মে শুক্রবার উখিয়ার শহীদ মিনার প্রাঙ্গণে ধর্ষক, নিপীড়ক ও নির্যাতনকারীদের দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে এবং...
22/05/2026

২২ মে শুক্রবার উখিয়ার শহীদ মিনার প্রাঙ্গণে ধর্ষক, নিপীড়ক ও নির্যাতনকারীদের দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে এবং সকল শিশু ও নারীর নিরাপত্তার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। বিকেল ৪টা থেকে এই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করে Youth Organization for Social Development (YOSD)। এই আয়োজনে সহযোগিতায় করে হাসিমুখ ফাউন্ডেশন, Light For Life, CHRDF, HEART, ভোরের আলো যুব ফাউন্ডেশন, Gardenia Language Care সহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন। আয়োজনের মিডিয়া পার্টনার হিসেবে ছিল "পালংয়ের হতা"।

Address

Cox's Bazar
4700

Website

Alerts

Be the first to know and let us send you an email when Voice of Palong - পালংয়ের হতা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Voice of Palong - পালংয়ের হতা:

Share