27/12/2024
আল-গিফারী (রা.) ইসলামিক সেন্টার ট্রাস্টের পক্ষ থেকে আনুষ্ঠানিক বিবৃতি
সম্প্রতি আল-গিফারী (রা.) ইসলামিক সেন্টারের প্রাক্তন এবং বহিষ্কৃত শিক্ষক প্রতিষ্ঠানটির পাশে বিদ্রোহী মনোভাব নিয়ে নতুন একটি নূরানী প্রতিষ্ঠান খোলার অপপ্রয়াস চালাচ্ছেন। এমনকি বিভিন্ন উপায়ে আল-গিফারীর সুনাম ও কার্যক্রমে বিঘ্ন ঘটানোর অপচেষ্টা করছেন। এ বিষয়ে আমরা দ্ব্যর্থহীনভাবে জানিয়ে দিতে চাই, আল-গিফারী (রা.) ইসলামিক সেন্টারের দীর্ঘ প্রতিষ্ঠিত সুনাম, কার্যক্রম ও ঐতিহ্যে কোনো প্রভাব পড়বে না, ইনশাআল্লাহ।
আমরা অভিভাবক এবং সংশ্লিষ্ট সকলের উদ্দেশ্যে বলতে চাই, আল-গিফারী (রা.) ইসলামিক সেন্টার ১৯৮৯ সাল থেকে দ্বীনি ইলম, নৈতিক শিক্ষা এবং উন্নত পরিবেশে শিক্ষাদানের ক্ষেত্রে তার সুনাম ধরে রেখেছে। আলহামদুলিল্লাহ, আমাদের সেন্টার আধুনিক সুবিধাসম্পন্ন যেমন—
★ চারপাশে বাউন্ডারি এবং পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা।
★ শিক্ষার্থীদের জন্য বিশাল খেলার মাঠ।
★ সার্বক্ষণিক সিসিটিভি মনিটরিং।
★ প্রশিক্ষিত ও নিবেদিতপ্রাণ শিক্ষকমণ্ডলী।
আমাদের এ সুযোগ-সুবিধা এবং সুনাম সম্পর্কে অভিভাবকরা সচেতন আছেন। আমরা বিশ্বাস করি, আপনারা কোমলমতি সন্তানদের এমন একটি সুনামধন্য প্রতিষ্ঠানে শিক্ষা গ্রহণ থেকে বঞ্চিত করবেন না।
অতএব, আমরা সবাইকে অনুরোধ করছি, বিভ্রান্তিমূলক প্রচারণায় প্রভাবিত না হয়ে আল-গিফারী (রা.) ইসলামিক সেন্টারের প্রতি আস্থা ও সহযোগিতা অব্যাহত রাখুন। বিদ্রোহী বা বহিষ্কৃতদের কথায় প্রভাবিত হয়ে এমন সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন যা আপনার সন্তানদের ভবিষ্যতের জন্য ক্ষতিকর হতে পারে।
আমাদের ঐক্যবদ্ধ প্রয়াসেই আল-গিফারী (রা.) ইসলামিক সেন্টার তার কার্যক্রম অব্যাহত রাখবে এবং আরও উন্নতির দিকে অগ্রসর হবে, ইনশাআল্লাহ।
আল-গিফারী (রা.) ইসলামিক সেন্টার ট্রাস্ট