BD-BNP-News

BD-BNP-News Bangladesh national party-BNP
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটি কক্সবাজার জেলার ৪ জন নেত্রীর বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাদেরকে স্বপদে ...
09/09/2026

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটি কক্সবাজার জেলার ৪ জন নেত্রীর বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাদেরকে স্বপদে বহাল করেছে।

বহাল হওয়া নেত্রীরা হলেন:

নাসিমা আক্তার বকুল
সভাপতি, কক্সবাজার জেলা মহিলা দল।

জাহানারা বেগম
সাবেক সভাপতি, মহেশখালী উপজেলা মহিলা দল।

তাহেরা আক্তার
সহ-সভাপতি, কক্সবাজার জেলা মহিলা দল।

মর্জিনা আক্তার
যুগ্ম সম্পাদক, কক্সবাজার জেলা মহিলা দল।

কেন্দ্রীয় মহিলা দল জানিয়েছেন তারা আগের মতোই নিজ নিজ পদে থেকে সাংগঠনিক সকল দায়িত্ব পালন করতে পারবেন।

বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এর প্রেস-সচিব, পেকুয়ার কৃতি সন্তান শ্রদ্ধেয় ছফওয়ানুল করিম ভ...
05/09/2026

বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এর প্রেস-সচিব, পেকুয়ার কৃতি সন্তান শ্রদ্ধেয় ছফওয়ানুল করিম ভাইয়ের সাথে এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়ে মিলিত হয়েছেন নবগঠিত মহেশখালী উপজেলা কৃষক দলের নেতৃবৃন্দ।

31/08/2026

গনতন্ত্রের শিকড় জনগণের মাঝে শক্তকরে গেড়ে দিতে
১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বিএনপি প্রতিষ্ঠা করেন
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম।

#বিএনপি #জিয়াউররহমান

দীর্ঘ গৌরব, সংগ্রাম ও সংকটের পথ পেরিয়ে আজ ১লা সেপ্টেম্বর; বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল হোক!
31/08/2026

দীর্ঘ গৌরব, সংগ্রাম ও সংকটের পথ পেরিয়ে আজ ১লা সেপ্টেম্বর; বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল হোক!

১ সেপ্টেম্বর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মহেশখালী উপজেলা বিএনপির প্রস্তুতি সভানিজস্ব প্রতিবেদক ::বাংলাদেশ জাত...
30/08/2026

১ সেপ্টেম্বর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মহেশখালী উপজেলা বিএনপির প্রস্তুতি সভা

নিজস্ব প্রতিবেদক ::

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মহেশখালী উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ ৩০ আগস্ট ২০২৬, রবিবার মহেশখালী উপজেলা বিএনপির কার্যালয়ে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

সভায় আগামী ১ সেপ্টেম্বর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন, নেতাকর্মীদের অংশগ্রহণ এবং সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়।

এ সময় মহেশখালী উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

নবগঠিত মহেশখালী উপজেলা কৃষকদলের নেতৃবৃন্দ এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের মাননীয় সংস...
25/08/2026

নবগঠিত মহেশখালী উপজেলা কৃষকদলের নেতৃবৃন্দ এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আলমগীর মো. মাহবুব উল্লাহ ফরিদ এমপির সাথে।সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়আজ এক অনাড়ম্বর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নবগঠিত মহেশখালী উপজেলা কৃষকদলের নবনির্বাচিত নেতৃবৃন্দ কক্সবাজার-২ আসনের জনপ্রিয় সংসদ সদস্য জনাব আলমগীর মো. মাহবুব উল্লাহ ফরিদ এমপির সাথে তাঁর বাসভবনে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন।সাক্ষাতকালে কৃষকদলের নেতৃবৃন্দ মাননীয় সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এমপি মহোদয়ও নবগঠিত কমিটির সকল সদস্যকে আন্তরিক মোবারকবাদ জানান এবং সাধারণ মানুষের পাশে থেকে কাজ করার আহ্বান জানান।এ সময় উপস্থিত নেতৃবৃন্দ মহেশখালীর কৃষি খাতের উন্নয়ন, কৃষকদের অধিকার রক্ষা এবং তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন। মাননীয় সংসদ সদস্য এলাকার কৃষকদের সার্বিক উন্নয়নে এবং যেকোনো ন্যায্য দাবিতে সবসময় পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।উক্ত সৌজন্য সাক্ষাতে মহেশখালী উপজেলা কৃষকদলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দসহ স্থানীয় রাজনৈতিক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

22/08/2026

পেকুয়ায় কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে মাননীয় মন্ত্রী সালাহউদ্দীন আহমদকে নিয়ে স্মৃতিচারণ করলেন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী।

#শিক্ষার্থী_সংবর্ধনা #কৃতী_শিক্ষার্থী #সাফল্য #কক্সবাজার

21/08/2026

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম মহামান্য রাষ্ট্রপতি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথগ্রহণের ঐতিহাসিক মুহূর্ত।

দরবার হল, বঙ্গভবন, ঢাকা
২১ আগস্ট ২০২৬, শুক্রবার

গণতন্ত্র, সাংবিধানিক মর্যাদা ও জনগণের প্রত্যাশাকে ধারণ করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম মহামান্য রাষ্ট্রপতি হিসেবে শপথ...
21/08/2026

গণতন্ত্র, সাংবিধানিক মর্যাদা ও জনগণের প্রত্যাশাকে ধারণ করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম মহামান্য রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে তাঁর দায়িত্বশীল, সফল ও মর্যাদাপূর্ণ পথচলার জন্য রইল আন্তরিক শুভকামনা।

Address

Cox's Bazar

Telephone

+8801409341157

Website

Alerts

Be the first to know and let us send you an email when BD-BNP-News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to BD-BNP-News:

Shortcuts

Share