04/01/2026
নির্বাচন থেকে সরে দাঁড়াতে মৃত্যুর হুমকি দিয়ে কক্সবাজার–৪ (উখিয়া–টেকনাফ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী শাহজাহান চৌধুরীকে ডাকযোগে চিঠি পাঠিয়ে হত্যার হুমকি দাতাকে সিসিটিভির ফুটেজ দেখে সনাক্ত করে আইনের আওতায় আনার জন্য উখিয়া উপজেলা প্রশাসনের আইন শৃঙ্খলা বৈঠকে জোর দাবী করেন উখিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, সাবেক উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব সোলতান মাহমুদ চৌধুরী।