22/09/2025
বিসমিল্লাহির রহমানির রাহিম
সম্মানিত সমবায় জনতা,
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
গত ২০ সেপ্টেম্বর ২০২৫ ইং বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আপনারা জানেন, আমি “সম্পাদক” পদে আনারস প্রতীক নিয়ে এই নির্বাচনে অংশগ্রহণ করি।
এই নির্বাচনে আমাকে যে নিঃস্বার্থ সমর্থন ও আন্তরিক সহযোগিতা করেছেন, বদরখালীর সকল সমবায়প্রেমী, প্রবাসী, সচেতন ও দায়িত্বশীল জনগণের প্রতি আমি হৃদয়ের গভীর থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি।
বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই তাদের প্রতি, যারা কালো টাকার লোভ ও চাপ উপেক্ষা করে আনারস প্রতীকে ভোট দিয়েছেন—এবং যারা নিজ খরচে, মূল্যবান সময় ব্যয় করে আমার নির্বাচনী প্রচারণায় পাশে ছিলেন। আপনাদের এই আত্মত্যাগ ও ভালোবাসা আমি চিরকাল হৃদয়ে ধারণ করে রাখব।
আমরা হয়তো নির্বাচনে পরাজিত হয়েছি, কিন্তু আদর্শের লড়াইয়ে নয়।
বাস্তবে পরাজিত হয়েছে—সমবায়ের সাধারণ সদস্যের স্বপ্ন, ন্যায়ের পক্ষে দাঁড়ানো একটি সৎ, জবাবদিহিমূলক নেতৃত্বের আকাঙ্ক্ষা।
এই সমবায় আজ যে ক্রান্তিকাল অতিক্রম করছে, তার অবসান একমাত্র সম্ভব একটি দুর্নীতিমুক্ত, স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নেতৃত্বের মাধ্যমে। আমরা চেয়েছিলাম সেই নেতৃত্ব গঠন করতে, যেখানে থাকবে না স্বার্থান্বেষী গোষ্ঠীর দৌরাত্ম্য, থাকবে না কালো টাকার প্রভাব।
আমাদের লক্ষ্য একদিন সফল হবেই, ইনশাআল্লাহ।
কারণ, সাম্যের বীজ যেখানেই বপন করা হোক, তা একদিন অঙ্কুরিত হবেই।
আপনারা আমার পাশে থাকুন,
আমি আমরণ আপনাদের পাশে থাকব এবং ভোট যুদ্ধ অব্যাহত থাকবে—ইনশাআল্লাহ।
আল্লাহ আমাদের সহায় হোন।
এ.এম এস্তেফাজুর রহমান
প্রার্থী (সম্পাদক পদ)
প্রতীক(আনারস) নির্বাচন-২০২৫ ইং
বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতি