মোহাম্মদ আমিন উর রশিদ

মোহাম্মদ আমিন উর রশিদ Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from মোহাম্মদ আমিন উর রশিদ, Government Official, Kandirpar, Comilla/6, Comilla.

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য এবং ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক।

কুমিল্লা মহানগর ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আক্তার হোসেনের ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন গণপ্রজাতন্ত্রী ...
14/09/2026

কুমিল্লা মহানগর ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আক্তার হোসেনের ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী হাজী আমিন উর রশিদ ইয়াছিন।

শোকবার্তায় তিনি বলেন, আক্তার হোসেন ছিলেন বিএনপির একজন নিবেদিতপ্রাণ ও পরীক্ষিত কর্মী। দলের দুর্দিনে তিনি বিএনপির পাশে অবিচলভাবে ছিলেন। দলীয় কোনো মিছিল, মিটিং কিংবা কর্মসূচিতে তিনি কখনো অনুপস্থিত থাকেননি; দলের প্রতিটি কার্যক্রমে তাঁর সক্রিয় ও আন্তরিক উপস্থিতি ছিল। তাঁর ত্যাগ, নিষ্ঠা ও সাংগঠনিক ভূমিকা দলীয় নেতাকর্মীদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে।

তাঁর মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে যে শূন্যতা ও ক্ষতি সৃষ্টি হয়েছে, তা অত্যন্ত গভীর ও অপূরণীয়। একজন সাহসী, নিবেদিতপ্রাণ ও জনসম্পৃক্ত রাজনৈতিক কর্মী হিসেবে তাঁর অবদান দল ও কুমিল্লার রাজনৈতিক অঙ্গন দীর্ঘদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার, স্বজন, সহকর্মী ও দলীয় নেতাকর্মীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

পোস্ট অ্যাডমিন
১৪/০৯/২০২৬

12/09/2026
মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের ফেনী সফর উপলক্ষে ‘কৃষক কার্ড’, ‘ফ্যামিলি কার্ড’ এবং ইমাম, মুয়াজ্জিন, খাদেম, পুর...
12/09/2026

মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের ফেনী সফর উপলক্ষে ‘কৃষক কার্ড’, ‘ফ্যামিলি কার্ড’ এবং ইমাম, মুয়াজ্জিন, খাদেম, পুরোহিত ও সেবায়েতদের মাসিক সম্মানী ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান সফলভাবে আয়োজনের প্রস্তুতি সরেজমিনে পরিদর্শন করেছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী জনাব মোহাম্মদ আমিন উর রশিদ।

আজ ১২ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ফেনীর ফুলগাজী সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠেয় কর্মসূচির সার্বিক প্রস্তুতি পরিদর্শন শেষে তিনি ফেনী জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সভায় প্রধানমন্ত্রীর জনকল্যাণমুখী উদ্যোগগুলোর বাস্তবায়ন, অনুষ্ঠান আয়োজনের সার্বিক প্রস্তুতি এবং সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।

পোস্ট অ্যাডমিন
১২/০৯/২০২৬

অসুস্থ বীর মুক্তিযোদ্ধা, কবি ও সাংস্কৃতিক সংগঠক জহিরুল হক দুলালকে দেখতে যান বাংলাদেশ সরকারের মাননীয় কৃষি মন্ত্রী এবং মৎস...
11/09/2026

অসুস্থ বীর মুক্তিযোদ্ধা, কবি ও সাংস্কৃতিক সংগঠক জহিরুল হক দুলালকে দেখতে যান বাংলাদেশ সরকারের মাননীয় কৃষি মন্ত্রী এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াছিন এবং কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু।

এ সময় তাঁরা তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন, পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন।

পোস্ট অ্যাডমিন
১১/০৯/২০২৬

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।গভীর শোক ও দুঃখের সঙ্গে জানানো যাচ্ছে, মাননীয় কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী হ...
08/09/2026

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

গভীর শোক ও দুঃখের সঙ্গে জানানো যাচ্ছে, মাননীয় কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী হাজী আমিন উর রশিদ ইয়াছিন ভাইয়ের শ্রদ্ধেয় মাতা আজ ৮ সেপ্টেম্বর ২০২৬ ঢাকার নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন।

মরহুমার জানাজার নামাজ আগামীকাল বুধবার, ৯ সেপ্টেম্বর, দুপুর ২টায় কুমিল্লা সদর দক্ষিণের পরানপুর গ্রামের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে।

সকলকে জানাজায় শরিক হয়ে মরহুমার রুহের মাগফিরাতের জন্য দোয়া করার বিনীত অনুরোধ।

আল্লাহ তায়ালা মরহুমাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।

পোস্ট অ্যাডমিন

- #জানাজার_নামাজের_সময়সূচি-মাননীয় মন্ত্রী মহোদয়ের মমতাময়ী মাতার জানাজার নামাজ আগামীকাল বুধবার ৯ সেপ্টেম্বর, দুপুর ২টা ০০...
08/09/2026

- #জানাজার_নামাজের_সময়সূচি-
মাননীয় মন্ত্রী মহোদয়ের মমতাময়ী মাতার জানাজার নামাজ আগামীকাল বুধবার ৯ সেপ্টেম্বর, দুপুর ২টা ০০ মিনিটে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বারপাড়া ইউনিয়নের পরানপুর গ্রামের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে।

মরহুমার আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী ও সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানদের জানাজার নামাজে শরিক হয়ে মরহুমার রুহের মাগফিরাতের জন্য দোয়া করার জন্য বিনীতভাবে অনুরোধ করা হলো।

আল্লাহ তায়ালা মরহুমাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন।
আমিন।

পোস্ট অ্যাডমিন
০৮/০৯/২০২৬

অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, কুমিল্লার মাটি ও মানুষের নেতা, মাননীয় কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্...
08/09/2026

অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, কুমিল্লার মাটি ও মানুষের নেতা, মাননীয় কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী হাজী আমিন উর রশিদ ইয়াছিন ভাইয়ের শ্রদ্ধেয় মাতা আজ ৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ঢাকার নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তাঁর এই মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। মহান আল্লাহ তায়ালা মরহুমাকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মাকাম দান করুন, তাঁর কবরকে নূরে ভরিয়ে দিন এবং শোকসন্তপ্ত পরিবারের সকল সদস্যকে এই অপূরণীয় শোক সহ্য করার শক্তি ও ধৈর্য দান করুন।

আমরা মরহুমার রুহের মাগফিরাত কামনা করছি।
আমিন।

পোস্ট — অ্যাডমিন
০৮/০৯/২০২৬

04/09/2026

দেশীয় এলএসডি ভ্যাকসিনে সুরক্ষিত হবে গবাদিপশু, কমবে খামারিদের ক্ষতি
------ মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী

মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, গবাদিপশুর জন্য অত্যন্ত ক্ষতিকর লাম্পি স্কিন ডিজিজ (এলএসডি) ছড়িয়ে পড়লে খামারিরা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েন। দেশের বিজ্ঞানীদের উদ্ভাবিত ভাইরাল এলএসডি ভ্যাকসিন এই রোগ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে- সুরক্ষিত হবে গবাদিপশু। দেশীয় প্রযুক্তিতে উৎপাদিত ভ্যাকসিন বাজারজাত হলে খামারিদের ব্যয় কমবে, সহজলভ্যতা বাড়বে এবং প্রাণিসম্পদ খাত আরও টেকসই হবে।

আজ কুমিল্লার আদর্শ সদর উপজেলার রাইচু ঈদগাঁহ মাঠ প্রাঙ্গণে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই) এর আয়োজনে বিএলআরআই উদ্ভাবিত লাম্পি স্কিন ডিজিজ (এলএসডি) ও গোটপক্স ভ্যাকসিনের ভ্যাকসিনেশন ক্যাম্পেইন এবং টিকাদান কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, দেশে প্রতি বছর প্রায় আড়াই কোটি ডোজ এলএসডি ভ্যাকসিনের প্রয়োজন হয়। এতদিন বিদেশ থেকে আমদানিকৃত ভ্যাকসিনের ওপর নির্ভর করতে হতো- এখন দেশেই এই ভ্যাকসিনের উদ্ভাবন কার্যক্রম শুরু হয়েছে। তিনি খামারিদের উদ্দেশে বলেন, গবাদিপশুকে সুস্থ রাখতে নিয়মিত টিকাদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এলএসডি'র বিরুদ্ধে নির্ধারিত সময় অনুযায়ী টিকা প্রদান নিশ্চিত করতে হবে। একটি খামারে রোগ দেখা দিলে দ্রুত তা অন্য পশুতেও ছড়িয়ে পড়তে পারে। তাই প্রতিরোধমূলক ব্যবস্থার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

গবাদিপশুর খাদ্য ব্যয় কমাতে নতুন উদ্ভাবিত উচ্চ-পুষ্টিমানসম্পন্ন ঘাস চাষের ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, বিএলআরআই উদ্ভাবিত নতুন ঘাসের জাতটিতে প্রায় ১৮ শতাংশ প্রোটিন রয়েছে। এই ঘাস চাষ করলে খামারিরা কম খরচে উন্নতমানের পশুখাদ্য উৎপাদন করতে পারবেন এবং দানাদার খাদ্যের ওপর নির্ভরতা কমবে।

তিনি বলেন, দেশের ঐতিহ্যবাহী ব্ল্যাক বেঙ্গল ছাগল সংরক্ষণ ও সম্প্রসারণে সরকার নতুন কর্মসূচি গ্রহণ করছে। এর আওতায় ইউনিয়নভিত্তিক উদ্যোক্তা তৈরি, প্রশিক্ষণ প্রদান, উন্নত জাতের ছাগল সরবরাহ এবং বিপণন সহায়তা দেওয়া হবে। আর নারী ও যুব উদ্যোক্তাদের এ কর্মসূচিতে অগ্রাধিকার দেওয়া হবে।

মন্ত্রী বলেন, ব্ল্যাক বেঙ্গল ছাগল বাংলাদেশের অন্যতম মূল্যবান প্রাণিসম্পদ সম্পদ। এর মাংস ও চামড়ার আন্তর্জাতিক বাজার রয়েছে। পরিকল্পিত সম্প্রসারণ ও বৈজ্ঞানিক ব্যবস্থাপনার মাধ্যমে এই খাত গ্রামীণ অর্থনীতি, কর্মসংস্থান সৃষ্টি এবং রপ্তানি আয় বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।

বিএলআরআইয়ের মহাপরিচালক ড. শাকিলা ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো: শাহজামান খান। এসময় প্রাণিসম্পদ অধিদপ্তর ও বিএলআরআইয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুম, সাধারণ সম্পাদক শফিউল আলম রায়হান, জেলা শ্রমিক দলের সভাপতি তাজুল ইসলাম-সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং বিপুলসংখ্যক প্রাণিসম্পদ খামারি উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বাংলাদেশের লাম্পি স্কিন ডিজিজ এবং গোটপক্সের প্রাদুর্ভাবের সার্বিক প্রেক্ষাপট বিবেচনায় প্রাণিসম্পদ অধিদপ্তরের সার্বিক সহায়তায় আজকের ক্যাম্পেইনের আওতায় ২০০০ ডোজ এলএসডি ভ্যাকসিন ও ১০০ ডোজ গোটপক্স ভ্যাকসিন উপজেলার গবাদিপশুতে প্রয়োগের কার্যক্রম শুরু হয়েছে।

কুমিল্লা, শুক্রবার, ২০ ভাদ্র (৪ সেপ্টেম্বর )
পোষ্ট এডমিন

Address

Kandirpar, Comilla/6
Comilla
3500

Alerts

Be the first to know and let us send you an email when মোহাম্মদ আমিন উর রশিদ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share