লটিয়া ওলামা-ত্বলাবা ঐক্য পরিষদ হোমনা, কুমিল্লা

  • Home
  • Bangladesh
  • Comilla
  • লটিয়া ওলামা-ত্বলাবা ঐক্য পরিষদ হোমনা, কুমিল্লা
Directions

লটিয়া ওলামা-ত্বলাবা ঐক্য পরিষদ হোমনা, কুমিল্লা Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from লটিয়া ওলামা-ত্বলাবা ঐক্য পরিষদ হোমনা, কুমিল্লা, Public Service, Comilla.

গভীর শোক ও বেদনার সাথে জানাচ্ছি যে, আমাদের লটিয়া গ্রামের মরহুম কামাল মিয়ার স্ত্রী ও ৩ কন্যা সম্প্রতি এক মর্মান্তিক ও নৃশ...
26/06/2026

গভীর শোক ও বেদনার সাথে জানাচ্ছি যে, আমাদের লটিয়া গ্রামের মরহুম কামাল মিয়ার স্ত্রী ও ৩ কন্যা সম্প্রতি এক মর্মান্তিক ও নৃশংস হত্যাকাণ্ডে শাহাদাতবরণ/ইন্তেকাল করেছেন, (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

আমরা লটিয়া উলামা-জ্বলাবা ঐক্য পরিষদ-এর পক্ষ থেকে মরহুমদের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি।

আমরা মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করি, তিনি যেন মরহুমদের সকল গুনাহ ক্ষমা করে দেন, তাদের কবরকে নূরময় ও প্রশস্ত করে দেন, জান্নাতুল ফিরদাউসে সর্বোচ্চ মর্যাদা দান করেন এবং তাদের পরিবারের সিফাত এই কঠিন শোক ধৈর্যের সাথে বহন করার তাওফিক দান করেন। আমীন।

একই সঙ্গে আমরা এই নৃশংস হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং প্রকৃত অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানাচ্ছি।

শোকাহত
লটিয়া উলামা-ত্বলাবা ঐক্য পরিষদ

29/05/2026

লটিয়াকে সুস্থ সমাজ গঠনে মাদকবিরোধী সমাবেশ
আয়োজনে লটিয়া ওলামা-ত্বলাবা ঐক্য পরিষদ।

29/05/2026

আলহামদুলিল্লাহ, আমাদের ঈদের ডকুমেন্টারি।

মাদক ছাড়ুন স্বপ্ন গড়ুন লটিয়াকে সুস্থ সমাজ গঠনে মাদকবিরোধী সমাবেশ তারিখ: ২৯/০৫/২০২৬ইংসময়: বাদ আছরস্থান: লটিয়া বাজারআয়োজনে...
27/05/2026

মাদক ছাড়ুন
স্বপ্ন গড়ুন

লটিয়াকে সুস্থ সমাজ গঠনে মাদকবিরোধী সমাবেশ
তারিখ: ২৯/০৫/২০২৬ইং
সময়: বাদ আছর
স্থান: লটিয়া বাজার
আয়োজনে: লটিয়া ওলামা-ত্বলাবা ঐক্য পরিষদ

৫ই মে, শাপলা চত্ত্বর গণহত্যা দিবস। ২০১৩ সালের এই দিনে ঢাকার শাপলা চত্বরে রাষ্ট্রীয় বাহিনীর নির্মম হামলায় যাঁরা শহীদ হয়েছ...
05/05/2026

৫ই মে, শাপলা চত্ত্বর গণহত্যা দিবস। ২০১৩ সালের এই দিনে ঢাকার শাপলা চত্বরে রাষ্ট্রীয় বাহিনীর নির্মম হামলায় যাঁরা শহীদ হয়েছিলেন এবং যাঁদের রক্তাক্ত ইতিহাসের ধারাবাহিকতায় এসেছে মুক্তিকামী জুলাই। আমরা সেই শাপলা চত্ত্বরের শহীদদেরকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি।

শোক বার্তাগভীর শোক ও বেদনায় জানাচ্ছি যে, "লটিয়া ওলামা জ্বলাবা ঐক্য পরিষদ"-এর সম্মানিত সহ-সভাপতি, আমাদের প্রিয় বড় ভাই মুফ...
21/04/2026

শোক বার্তা

গভীর শোক ও বেদনায় জানাচ্ছি যে, "লটিয়া ওলামা জ্বলাবা ঐক্য পরিষদ"-এর সম্মানিত সহ-সভাপতি, আমাদের প্রিয় বড় ভাই মুফতি আলমগীর ভাইয়ের স্নেহময়ী আম্মু অদ্য ২১/০৪/২০২৬ইং তারিখ সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন, (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আমরা সংগঠনের পক্ষ থেকে মরহুমার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করছি এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

মহান আল্লাহ তাআলা মরহুমার গুনাহসমূহ মাফ করে দিন, তাঁর কবরকে নূরময় ও প্রশস্ত করে দিন এবং তাঁকে জান্নাতুল ফিরদাউস নসীব করুন। পাশাপাশি মুফতি আলমগীর ভাইসহ তাঁর পরিবারকে এই শোক সহ্য করার তাওফীক দান করুন। (আমিন)

اللهم اغفر لها وارحمها وادخلها الجنة واعذها من عذاب القبر والنار

وارزق اهلها الصبر الجميل

শোকবার্তায়
(লটিয়া ওলামা ত্বলাবা ঐক্য পরিষদ)

পহেলা বৈশাখ উপলক্ষে শরিয়তবিরোধী সকল কার্যক্রম পরিহার করার জন্য দেশবাসির প্রতি উদাত্ত আহ্বাননতুন বছর মানেই একটি নতুন সূচন...
14/04/2026

পহেলা বৈশাখ উপলক্ষে শরিয়তবিরোধী সকল কার্যক্রম পরিহার করার জন্য দেশবাসির প্রতি উদাত্ত আহ্বান

নতুন বছর মানেই একটি নতুন সূচনা, নতুন প্রত্যাশা ও নতুন পরিকল্পনা। সময়ের আবর্তনে একটি বছর বিদায় নেয়, আরেকটি বছর আমাদের সামনে উপস্থিত হয়। স্বাভাবিকভাবেই এই পরিবর্তন মানুষের মনে আনন্দ, উদ্দীপনা ও আশার সঞ্চার করে। ইসলাম আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে সংযম, শালীনতা ও আল্লাহভীতির শিক্ষা দেয়। কোনো নিদিষ্ট দিবস উদযাপন করতে গিয়ে যদি তা হারাম কাজের মাধ্যমে পূর্ণ হয়, তাহলে সেই আনন্দ আর প্রকৃত আনন্দ থাকে না বরং তা হয়ে যায় গুনাহের কারণ। আল্লাহ্ তাআলা বলেনঃ

وَلَا تَعَاوَنُوا عَلَى الْإِثْمِ وَالْعُدْوَانِ

তোমরা পাপ ও সীমালঙ্ঘনের কাজে একে অপরকে সহযোগিতা করো না। দুঃখজনক হলেও সত্য, নববর্ষকে কেন্দ্র করে আমাদের সমাজে নানা ধরনের অনৈতিক কার্যকলাপ বৃদ্ধি পায়। যেমন

* বেহায়াপনা ও অশালীনতা
* গান-বাজনা ও নৃত্য
* নারী-পুরুষের অবাধ মেলামেশা
* মাদকাসক্তি ও অপচয়

তাই, লটিয়া ওলামা তুলাবা ঐক্যপরিষদের পক্ষ থেকে আমরা সকল মুসলিম ভাই-বোনদের প্রতি আহ্বান জানাচ্ছি নববর্ষকে কেন্দ্র করে কোনো প্রকার গুনাহ, অপচয় বা অশ্লীলতায় জড়িয়ে পড়বেন না। বরং এই দিনটিকে বানান আপনার জীবনের ইতিবাচক পরিবর্তনের সূচনা। আসুন, আমরা সবাই মিলে এই নববর্ষকে গুনাহমুক্ত ও কল্যাণময় করে তুলি। আল্লাহ্ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আমীন।

আহ্বানে
(মাওলানা রাকিবুল হাসান)
সভাপতি, লটিয়া উলামা-জ্বলাবা ঐক্য পরিষদ

আলহামদুলিল্লাহ,  লটিয়া উলামা-ত্বলাবা ঐক্য পরিষদের ২০২৬-২০২৮ ইং সেশনের কমিটি গঠন করা হলো। গত ২৩-০৩-২০২৬ ইং তারিখে অনুষ্ঠি...
30/03/2026

আলহামদুলিল্লাহ, লটিয়া উলামা-ত্বলাবা ঐক্য পরিষদের ২০২৬-২০২৮ ইং সেশনের কমিটি গঠন করা হলো। গত ২৩-০৩-২০২৬ ইং তারিখে অনুষ্ঠিত সভার সিদ্ধান্তক্রমে উক্ত কমিটি দুই বছরের মেয়াদে দায়িত্ব পালন করবে ইনশাল্লাহ।

Address

Comilla

Website

Alerts

Be the first to know and let us send you an email when লটিয়া ওলামা-ত্বলাবা ঐক্য পরিষদ হোমনা, কুমিল্লা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category