২১নং বাবুটিপাড়া ইউপিডিসেন্টার

  • Home
  • Bangladesh
  • Comilla
  • ২১নং বাবুটিপাড়া ইউপিডিসেন্টার

২১নং বাবুটিপাড়া ইউপিডিসেন্টার Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ২১নং বাবুটিপাড়া ইউপিডিসেন্টার, Public & Government Service, Muradnagar, Comilla.

15/06/2020
13/06/2020
13/06/2020

বিষটি অতীব জরুরী.... কপি পোষ্ট

#জন্ম_নিবন্ধনের_বিষয়ে_আসছে_কঠোর_নীতিমালাঃ

শিশুর জন্ম নিবন্ধন করতে পিতা মাতার জন্ম সনদ বাধ্যতামূলক করা হচ্ছে। যারা জন্ম সনদ লাগবেনা বলে এড়িয়ে গেছেন তারা পড়বেন মহা বিপদে।

১৮০ দিন অর্থাৎ ৬ মাসের পর করা যাবেনা শিশুর জন্ম নিবন্ধন।

যারা বয়স কমিয়ে জন্ম সনদ করার অপেক্ষায় শিশুর জন্ম সনদ করছেন না তারা কোন ভাবেই সাকসেস হবেন না।

আপনার শিশুর বয়স ৪৫ দিন পূর্ণ হওয়ার আগেই জন্ম সনদ সম্পন্ন করুন।

জন্ম নিবন্ধনে ব্যক্তির নামের বানানে ভুল ও তার পিতার/ মাতার নাম, গ্রামের নাম ভুল সংশোধনের কাজ করা যাচ্ছে ইউপি অফিস থেকেই।

জন্ম নিবন্ধনে যাদের জন্মতারিখ সার্টিফিকেটের সাথে মিল নাই তারা উপ-পরিচালক বরাবর সংশোধন আবেদন করতে পারবেন।
(সার্টিফিকেট ছাড়া জন্মতারিখ সংশোধন আবেদন গ্রহণযোগ্য নয়)।

বর্তমানে সার্ভার খোলা আছে, যে কোনো সময় সার্ভার বন্ধ হয়ে যেতে পারে তাই জন্মনিবন্ধনের কাজ সম্পন্ন করুন। এবং যাদের হাতে লেখা নিবন্ধন আছে তারা অনলাইন করতে পারেন।

28/05/2020

*দেবিদ্বারের করোনা আপডেট (২৮/০৫/২০২০)ঃ
--------------------------------------------------------------------- দেবিদ্বারে আজ কোন রিপোর্ট আসেনি।

প্রতিদিন অনেক মানুষ দেবিদ্বার স্বাস্থ্য কমপ্লেক্সে চলে আসছেন নমুনা দেয়ার জন্য, এর মধ্যে অনেক সুস্থ লোক অাছেন যাদের কোন লক্ষ্মণ বা উপসর্গ নেই তাদেরকে হাসপাতালে না আসার জন্য অনুরোধ জানাচ্ছি। শুধুমাত্র যারা অসুস্থ অথবা যাদের লক্ষ্মণ বা উপসর্গ আছে শুধু তারাই হাসপাতালে আসবেন ডাক্তার দেখানোর জন্য এবং ডাক্তার পরামর্শ দিলে তাদের নমুনা সংগ্রহ করা হবে। নমুনা দেয়ার জন্য
ন্যাশনাল আইডি কার্ড এবং সচল মোবাইল ফোন যেটার নম্বর রাখা হবে সেটা নিয়ে আসতে হবে। কারন দেখা গেছে অনেকে ইচ্ছাকৃতভাবে ভুল নাম ঠিকানা দেয়ার চেষ্টা করেন। সুতরাং কারো পরিচয় নিশ্চিত না হলে তার নমুনা নেয়া হবেনা।

এখন পর্যন্ত দেবিদ্বারে মোট পজিটিভ ১৩৯ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ১০ জনের এবং সুস্থ হয়েছেন ২৫ জন। বাকীদের মধ্যে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ইউনিটে ভর্তি আছেন ৪ জন, ঢাকায় রাজারবাগ পুলিশ হাসপাতালে ১ জন, কুমিল্লা সিএমএইচে ১ জন এবং বাড়িতে হোম আইসোলেশনে আছেন ৯৮ জন।

সবাই সতর্ক থাকুন, ঘরেই থাকুন, নিরাপদে থাকুন।
আল্লাহ আমাদের হেফাজত করুন।*

ডাঃ আহাম্মদ কবীর
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
দেবিদ্বার, কুমিল্লা।

🔺 ঘরে থাকুন, সুস্থ থাকুন 🔺✅ তারিখঃ ২৮/০৫/২০২০ ইং✅ কোভিড-১৯, বাংলাদেশ✅ নমুনা টেস্টঃ - ৯,৩১০ জন।✅ নতুন আক্রান্তঃ ২,০২৯ জন।...
28/05/2020

🔺 ঘরে থাকুন, সুস্থ থাকুন 🔺

✅ তারিখঃ ২৮/০৫/২০২০ ইং
✅ কোভিড-১৯, বাংলাদেশ
✅ নমুনা টেস্টঃ - ৯,৩১০ জন।
✅ নতুন আক্রান্তঃ ২,০২৯ জন।
✅ নতুন মৃত্যুঃ - ১৫ জন।
✅ নতুন সুস্থঃ- ৫০০ জন।

✅ মোট আক্রান্তঃ ৪০,৩২১ জন।
✅ মোট মৃত্যুঃ ৫৫৯ জন।
✅ মোট সুস্থঃ - ৮,৪২৫ জন।
সূত্র: আইইডিসিআর

27/05/2020

ছুটি বাড়ছে না, ৩১ মে থেকে স্বাস্থ্যবিধি মেনে অফিস

করোনাভাইরাসের কারণ উদ্ভূত পরিস্থিতিতে ঘোষণা করা সাধারণ ছুটি আর বাড়ছে না। তবে সীমিত আকারে চালু হচ্ছে অফিস, বন্ধ থাকছে শিক্ষা প্রতিষ্ঠান, গণপরিবহন চলবে না, কর্তৃপক্ষ চাইলে নিয়ম মেনে বিমান চালাতে পারবে।

৩১ মে থেকে ১৫ জুন পর্যন্ত এসব বিধি কার্যকর হচ্ছে বলে বুধবার সমকালকে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। এরই মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সংক্রান্ত প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন।

প্রতিমন্ত্রী বলেন, সাধারণ ছুটি আর বাড়ছে না। তবে ৩১ মে থেকে ১৫ জুন পর্যন্ত সীমিত আকারে চালু হবে সরকারি, আধা-সরকারি এবংস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো। স্বাস্থ্যবিধি মেনে অফিস করতে হবে।

তিনি জানান, এই সময়ের মধ্যে অর্থননৈতিক কর্মকাণ্ডও সীমিত আকরে চালু। নাগরিক জীবনের সুস্থ থাকার জন্য স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। মানুষের চলাচলের ওপর নিয়ন্ত্রণ থাকবে। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানান, মানুষের এক জায়গা থেকে অন্য জায়গা যাওয়ার ক্ষেত্রে কঠোরতা আগের মতোই থাকবে। ঢাকায় প্রবেশ ও বের হবার পথে চেকপোস্ট থাকবে। হাটবাজার চলবে আগের মতোই সকাল ৮ট থেকে বিকেল ৪টা পর্যন্ত।

তিনি আরও জানান, এ সময়ের মধ্যে কেউ কর্মস্থল ত্যাগ করতে পারবে না। গণপরিবহন চলবে না। তবে ব্যক্তিগত গাড়ি এবং কর্মস্থলে যাওয়ার জন্য স্বাস্থ্যবিধি মেনে গাড়ি ব্যবহার করা যাবে।

প্রতিমন্ত্রী জানান, বিমান কর্তৃপক্ষ নিজ ব্যবস্থাপনায় বিমান চালাতে পারবেন, তবে স্বাস্থ্যবিধি তা মেনে। সভা-সমাবেশ হবে না; মসজিদ ও উপনসানলায় স্বাস্থবিধি মেনে চালু রাখা যাবে।

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের প্রেক্ষাপটে ৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত প্রথম দফায় সব অফিস-আদালত বন্ধ ঘোষণা করে সরকার। সেই সঙ্গে সারা দেশে সব ধরনের যানবাহন চলাচলেও নিষেধাজ্ঞা জারি হয়। এরপর কয়েক দফা বাড়নো হয় সাধারণ ছুটি।

গত ৮ মার্চ দেশে প্রথম করোনা শনাক্ত হওয়ার কথা জানায় জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। এই ভাইরাসে এখন পর্যন্ত আক্রান্ত শনাক্ত হয়েছে ৩৮ হাজার ২৯২ জনের; মারা গেছেন ৫৪৪ জন।

‌@মোঃ মোশারফ হো‌সেন@

27/05/2020

স্ত্রীর সা‌থে রাগ করে দীর্ঘ ৪৮ বছর বনবাসে

স্ত্রীর ওপর রাগ করে ৪৮ বছর বনবাসে!- ৭১ বছরের বৃদ্ধ কেন্নাচাপ্পা গৌড়া ঘর ছেড়েছিলেন ১৯৬৮ সালে। এরপর হতে একা একাকি প্রায় ১৩০ কিলোমিটার দূরে সুলিয়া এলাকার মারগাঞ্জ অভয়ারণ্যে বাস করছেন তিনি।

স্ত্রীর ওপর রাগ করে ৪৮ বছর ধরে বনে বাস করছেন জনৈক ব্যাক্তি। এমন একটি ঘটনা ঘটেছে ভারতের তামিলনাড়ু রাজ্যে। তামিলনাড়ু রাজ্যের ৭১ বছরের বৃদ্ধ কেন্নাচাপ্পা গৌড়া ঘর ছেড়েছিলেন ১৯৬৮ সালে। এরপর হতে একা একাকি প্রায় ১৩০ কিলোমিটার দূরে সুলিয়া এলাকার মারগাঞ্জ অভয়ারণ্যে বাস করছেন তিনি

সম্প্রতি ভারতের একটি টেলিভিশন চ্যানেলের অনুসন্ধানে উঠে আসে ওই ব্যক্তির বনবাস জীবন কাহিনী। এরপর তাকে নিয়ে সংবাদ মাধ্যমের খবর প্রকাশ হতে থাকে।

ভারতের সংবাদমাধ্যম জিনিউজ বলেছে, ২২ বছর বয়সে ১৯৬৭ সালে বিয়ে করেছিলেন কেন্নাচাপ্পা।

স্ত্রী উমা ছিলেন অতি রাগী প্রকৃতির। একদিন কথা কাটাকাটির কারণে স্ত্রী পরিবারের সদস্যদের সামনে গায়ে হাত তোলেন। সেদিন রাগে-ক্ষোভে কেন্নাচাপ্পা বনবাসী হন। বাড়ি ছাড়ার সময় তিনি প্রতিজ্ঞা করেন, যতোদিন পর্যন্ত উমা মারা না যাবেন ততোদিন তিনি বাড়ি ফিরবেন না। এরপর হতে বনে বনেই কাটছে ৭১ বছর বয়েসী এই বৃদ্ধের।

জিনিউজের অনুসন্ধানে জানা গেছে, যে নারীর জন্য ঘর ছেড়েছেন কেন্নাচাপ্পা সেই নারী তার স্ত্রী এখনও জীবিত। কয়েক বছর আগে স্বামীর সন্ধান পেয়েছিলেন তিনি। তবে জানার পরও স্বামীকে ফিরিয়ে আনতে যাননি এবং তার একমাত্র ছেলেকেও বাবার কাছে যেতে দেননি উমা।টিভি চ্যানেল ইন্ডিয়া টাইমসকে কেন্নাচাপ্পা গৌড়া জানান, নারকেল পাতা দিয়ে বানানো একটি ছোট্ট ঘরে বসবাস করেন তিনি।

জঙ্গলে কৃষিকাজ করে উৎপন্ন আলু দিয়ে বানানো খাবার খেয়েই কাটে তার জীবন। এভাবেই এতোটি বছর বেঁচে রয়েছেন কেন্নাচাপ্পা!

‌@মোঃ মোশারফ হো‌সেন@

Address

Muradnagar
Comilla
3519

Alerts

Be the first to know and let us send you an email when ২১নং বাবুটিপাড়া ইউপিডিসেন্টার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share