ARSA Library - আরসা লাইব্রেরি

ARSA Library - আরসা লাইব্রেরি Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ARSA Library - আরসা লাইব্রেরি, Library, Comilla.

বইমেলা — ২০২৩A. R. Science Academy (ARSA)
07/03/2023

বইমেলা — ২০২৩

A. R. Science Academy (ARSA)

প্রথমে দশটি বই পড়ার পর তোমার মনে হবে তুমি পৃথিবীর সবচেয়ে বড় বুদ্ধিমান ৷ দার্শনিক বলো পন্ডিত বলো যে কারোর সাথে তর্ক-সমা...
28/08/2022

প্রথমে দশটি বই পড়ার পর তোমার মনে হবে তুমি পৃথিবীর সবচেয়ে বড় বুদ্ধিমান ৷ দার্শনিক বলো পন্ডিত বলো যে কারোর সাথে তর্ক-সমালোচনা করতে পারবে ৷ রুটিনমতো জীবনযাপনে আগ্রহী হবে ৷ চা-কফির দোকান বা কোন হোটেলে গেলে, একাকী নির্জন কোন টেবিলে একটু ভাব ধরে বসতে চাইবে ৷

পঞ্চাশটি বই পড়ার পর কলম হাতে নিবে। টুকটাক কিছু লেখালেখি করতে শুরু করবে ৷

কোনোক্রমে দুইশত বই পড়ার পর, প্রথমবারের মতো ভাল ও খারাপ বইগুলোর মাঝে পার্থক্য করতে পারবে। তবে এই পর্যায়ে আসতে সময় লাগবে প্রচুর। অনেক আগ্রহী পাঠক এসময়েই ব্যস্ততার কাছে হেরে যান।

আড়াইশ বই পড়ার পর মানুষ থেকে আরো দূরে সরে পড়বে। বাইরের কোলাহল, গান-বাজনা, নানাবিধ অনুষ্ঠান কোন কিছুই তোমার ভাল লাগবে না। তুমি নিজের আপন ভুবনে ডুবে থাকবে। নিজের মত এমন শান্ত, পাগল একজন বন্ধু খুঁজবে। এসময় তোমাকে অসামাজিক প্রকৃতির বলা হলেও নিজস্ব জগতে তোমার কদর বাড়বে। সেইসাথে, তুমি বুঝতে শুরু করবে, বই পড়ার তৃপ্তি বাহ্যিক জগত থেকে একেবারেই আলাদা।

মোটামুটি সাড়ে তিনশ বই পাঠের পর তোমার মনে হবে জ্ঞানের জগতে তুমি কত মন্থর! এখনো তোমার অনেক কিছু জানা বাকি আছে। নিজের অতীত নিয়ে এসময় কিছুটা লজ্জাবোধ জাগতে পারে। জ্ঞানপিপাসা আরো বেশি তীব্র হবে।

পাঁচশ বই পড়ার পর তুমি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের দিকে তাকাবে ৷ তোমার তখন নিজের প্রতি অতিরিক্ত আত্মমুগ্ধতা অনুভব হতে পারে। এরপর লিখতে শুরু করবে। আর ওটা অন্য এক জগত!
..
সংগ্রহ এবং পরিমার্জন: Jubayer Ahammad,
Biology instructor, A. R. Science Academy ..
Follow our academic activity: A. R. Science Academy
Our library activity: ARSA Library - আরসা লাইব্রেরি

‘যখন কোনো নতুন জায়গায় যাইবেন, দুইটা বিষয় পয়লা জানার চেষ্টা করবেন। ওই জায়গার মানুষ কী খায়। আর পড়ালেখা কী করে। কাঁচাবাজারে...
26/08/2022

‘যখন কোনো নতুন জায়গায় যাইবেন, দুইটা বিষয় পয়লা জানার চেষ্টা করবেন। ওই জায়গার মানুষ কী খায়। আর পড়ালেখা কী করে। কাঁচাবাজারে যাইবেন, কী খায় এইডা দেখনের লাইগ্যা। আর বইয়ের দোকানে যাইবেন পড়াশোনা কী করে হেইডা জাননের লাইগ্যা।’..
অধ্যাপক আব্দুর রাজ্জাক! পরপর দুবার ছিলেন বাংলাদেশের জাতীয় অধ্যাপক। অসাধারণ জ্ঞানপিপাসু এই মানুষটি নিজের জীবনে ঠিক কতখানি জ্ঞান অর্জন করেছেন তা নিয়ে ব্যাপক গবেষণা করা যেতে পারে। তার সংগ্রহের সমস্ত বই বর্তমান সময়ে গবেষকদের জন্য বরাদ্দ। ''জ্ঞানতাপস আব্দুর রাজ্জাক বিদ্যাপীঠে" তার এই ৪৫৪৪ টি বই সংরক্ষণ করা হয়েছে।
বলা হয়, আব্দুর রাজ্জাক ছিলেন শিক্ষকদের শিক্ষক। নিজে স্বয়ং বিখ্যাত অর্থনীতিবিদ হ্যারল্ড লাস্কির ছাত্র ছিলেন। যদিও পিএইচডি তিনি শেষ করতে পারেননি। হ্যারল্ড লাস্কির মৃত্যুতে পিএইচডি শেষ না করেই ফিরে আসেন বাংলাদেশে। সঙ্গে নিয়ে এসেছিলেন লাস্কির প্রায় ৫০০ বই। ..
আব্দুর রাজ্জাকের সান্নিধ্যে যারা এসেছেন তাদের মধ্যে পরবর্তী সময়ে অনেকে বেশ বিখ্যাত ব্যক্তিত্বে পরিণত হয়েছিলেন। বিশেষ করে বাংলাদেশের সংবিধান প্রণেতা ড. কামাল হোসেন, তত্ত্বাবধায়ক সরকারের শিক্ষা উপদেষ্টা ড. হোসেন জিল্লুর, সলিমুল্লাহ খান এবং আরও অনেকের পথপ্রদর্শক ছিলেন সাধাসিধে এই মানুষটি। আহমদ ছফা, সরদার ফজলুল করিম এবং সলিমুল্লাহ খানের মতো বরেণ্য ব্যক্তিত্ব তাকে 'গুরু' বলেই স্বীকার করেন।
আজীবন কথা বলেছেন ঢাকার আঞ্চলিক টানে। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ফেলো নিযুক্ত হয়েছিলেন। তবু বিত্ত বা অহংকার তাকে টানেনি। ষাটের দশকে দিল্লী বিশ্ববিদ্যালয়ের ৯০০ টাকা বেতনের মহামূল্যবান চাকরি ছেড়ে দেন, শুধুমাত্র দেশের হয়ে কাজের তাগিদে।
অধ্যাপক আব্দুর রাজ্জাককে আরো জানতে পড়তে পারেন আহমদ ছফা লিখিত 'যদ্যপি আমার গুরু' বইটি।

লিখেছেন : Ahamed
Biology Instructor, A. R. Science Academy (ARSA)

"ARSA Library - আরসা লাইব্রেরি"

19/08/2022

একটা বই বিমুখ সমাজকে বই পড়ার প্রতি উৎসাহিত করার লক্ষ্য নিয়ে আরসা লাইব্রেরি প্রতিষ্ঠিত করা হয়েছে।

আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন, পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন।

আপনাদেরকে আরসা লাইব্রেরিতে স্বাগত জানাচ্ছি।

Address

Comilla
3500

Website

Alerts

Be the first to know and let us send you an email when ARSA Library - আরসা লাইব্রেরি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category