Office of the Executive Engineer, LGED, Cumilla

Office of the Executive Engineer, LGED, Cumilla LGED is the largest Engineering Department in Bangladesh. Its' Cumilla office is situated at West Dhormoshagor Par, Dhirendranath Road, Cumilla

ব্যাপক উৎসাহ উদ্দীপনা এবং কুমিল্লা জেলার সুযোগ্য নির্বাহী প্রকৌশলী জনাব মো: মফিজ উদ্দিন স্যারের সার্বিক তত্ত্বাবধানে অনু...
17/02/2026

ব্যাপক উৎসাহ উদ্দীপনা এবং কুমিল্লা জেলার সুযোগ্য নির্বাহী প্রকৌশলী জনাব মো: মফিজ উদ্দিন স্যারের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয়ে গেল প্রকৌশলী কামরুল ইসলাম সিদ্দিক স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট - ২০২৬ এর ফাইনাল। উক্ত ফাইনালের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী জনাব মোহাম্মদ শাহাদাত হোসেন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো: ওয়াহিদুজ্জামান,তত্ত্বাবধায়ক প্রকৌশলী (প্রশাসন), জনাব মো: ইব্রাহিম খলিল,তত্ত্বাবধায়ক প্রকৌশলী,কুমিল্লা অঞ্চল। আরো উপস্থিত ছিলেন নোয়াখালী জেলার নির্বাহী প্রকৌশলী জনাব শেখ মাহফুজুল হোসাইন, কুমিল্লা জেলার এলজিইডি পরিবারের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

আয়োজনে : এলজিইডি, কুমিল্লা

এলজিইডি কুমিল্লার নতুন নির্বাহী প্রকৌশলী হিসেবে যোগদান করলেন জনাব মোহাম্মদ জিয়াউল ইসলাম মজুমদার স্যার। তিনি পূর্বতন নির্...
03/11/2024

এলজিইডি কুমিল্লার নতুন নির্বাহী প্রকৌশলী হিসেবে যোগদান করলেন জনাব মোহাম্মদ জিয়াউল ইসলাম মজুমদার স্যার। তিনি পূর্বতন নির্বাহী প্রকৌশলী জনাব মোহাম্মদ সায়েদুজ্জামান সাদেক স্যার এর স্থলাভিষিক্ত হলেন। আজ এলজিইডি কুমিল্লার কামরুল ইসলাম সিদ্দিক মিলনায়তনে অনুষ্ঠিত এক সভায় বিদায়ী এবং নবাগত নির্বাহী প্রকৌশলী মহোদয়দের এলজিইডি কুমিল্লার পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নির্বাহী প্রকৌশলী ও তত্তাবধায়ক প্রকৌশলী কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, কুমিল্লা জেলার উপজেলা প্রকৌশলীগন এবং ঠিকাদারবৃন্দ।

❤️এলজিইডি, কুমিল্লার পক্ষ থেকে নবনিযুক্ত নির্বাহী প্রকৌশলীকে প্রানঢালা অভিনন্দন❤️

অদ্য ২৫/১০/২০২৪ ইং তারিখে এলজিইডি কুমিল্লায় অনুষ্ঠিত হলো কুমিল্লা জেলায় এলজিইডির আওতায় বাস্তবায়নাধীন বিভিন্ন উন্নয়নমূলক ...
26/10/2024

অদ্য ২৫/১০/২০২৪ ইং তারিখে এলজিইডি কুমিল্লায় অনুষ্ঠিত হলো কুমিল্লা জেলায় এলজিইডির আওতায় বাস্তবায়নাধীন বিভিন্ন উন্নয়নমূলক কাজের অগ্রগতি পর্যালোচনা সভা। উক্ত সভার সভাপতিত্ব করেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নবনিযুক্ত প্রধান প্রকৌশলী জনাব গোপাল কৃষ্ণ দেবনাথ স্যার। সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী জনাব অনিল চন্দ্র বর্মণ, কুমিল্লা অঞ্চলের তত্তাবধায়ক প্রকৌশলী জনাব মোস্তফা হাসান। এছাড়া আরও উপস্থিত ছিলেন তত্তাবধায়ক প্রকৌশলী(IWRM)ও প্রকল্প পরিচালক(CCB) জনাব মো:ওয়াহিদুজ্জামান,কুমিল্লা জেলার নির্বাহী প্রকৌশলী,কুমিল্লা অঞ্চলের নির্বাহী প্রকৌশলী, সিনিয়র সহকারী প্রকৌশলী, উপজেলা প্রকৌশলীগন, সহকারী প্রকৌশলী এবং অত্র দপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী।কুমিল্লা জেলার সুযোগ্য নির্বাহী প্রকৌশলী জনাব মোহাম্মদ সায়েদুজ্জামান সাদেক সভার স্বাগত বক্তব্য রাখেন এবং পরবর্তীতে কুমিল্লা জেলার উন্নয়ন কর্মকান্ডের উপর একটি প্রেজেন্টেশন প্রদান করেন। এর আগে সকালে মাননীয় প্রধান প্রকৌশলী মহোদয় কুমিল্লা জেলার বুড়িচং ও ব্রাহ্মনপাড়া উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক পরিদর্শনে যান। পরিদর্শনকালে প্রধান প্রকৌশলী বন্যা পরবর্তী ক্ষতিগ্রস্ত সড়ক মেরামতের ব্যপারে দিক নির্দেশনা প্রদান করেন। পরবর্তী দিন কুমিল্লা জেলার নাংগলকোট, চৌদ্দগ্রাম, তিতাস, মেঘনা উপজেলায় চলমান বিভিন্ন উন্নয়নমুলক কাজ পরিদর্শন করেন এবং কাজের গুনগত মান নিয়ে সন্তোষ প্রকাশ করেন।প্রধান প্রকৌশলী মহোদয় কাজের গুনগত মান ঠিক রেখে সময়ের মধ্যে কাজ শেষ করার জন্য সবাইকে সচেষ্ট ভূমিকা পালন করতে আদেশ দেন।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)’র নতুন প্রধান প্রকৌশলী হিসেবে যোগদান করলেন জনাব গোপাল  কৃষ্ণ দেবনাথ স্যার। তিনি...
20/10/2024

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)’র নতুন প্রধান প্রকৌশলী হিসেবে যোগদান করলেন জনাব গোপাল
কৃষ্ণ দেবনাথ স্যার। তিনি এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী (পরিকল্পনা, ডিজাইন ও গবেষণা ইউনিট) হিসেবে কর্মরত ছিলেন। তিনি পূর্বতন প্রধান প্রকৌশলী জনাব মোঃ আলি আখতার হোসেন স্যার এর স্থলাভিষিক্ত হলেন।
❤️এলজিইডি, কুমিল্লার পক্ষ থেকে নবাগত প্রধান প্রকৌশলীকে প্রানঢালা অভিনন্দন❤️

কুমিল্লা জেলার সার্বিক বন্যা পরিস্থিতি পরিদর্শনে স্থানীয় সরকার উপদেষ্টা- জনাব এ এফ হাসান আরিফ। মাননীয় উপদেষ্টা মহোদয় কুম...
25/08/2024

কুমিল্লা জেলার সার্বিক বন্যা পরিস্থিতি পরিদর্শনে স্থানীয় সরকার উপদেষ্টা- জনাব এ এফ হাসান আরিফ। মাননীয় উপদেষ্টা মহোদয় কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক সরজমিনে পরিদর্শন করেন এবং বন্যা পরবর্তী সংকট মোকাবেলায় দিক নির্দেশনা দেন। এ সময় তার সাথে আরো উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী জনাব মোঃ আলী আখতার হোসেন, অতিরিক্ত সচিব জনাব ডঃ মোঃ আমিনুর রহমান এবং কুমিল্লা জেলার নির্বাহী প্রকৌশলী জনাব মোহাম্মদ সায়েদুজ্জামান সাদেক। এছাড়াও আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী,কুমিল্লা অঞ্চলের তত্তাবধায়ক প্রকৌশলী,চৌদ্দগ্রাম উপজেলার উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা প্রকৌশলী, এলজিইডি কুমিল্লার সিনিয়র সহকারী প্রকৌশলী, সহকারী প্রকৌশলীসহ অন্যান্য কর্মকর্তা কর্মচারী।

জুন ক্লোজিং পরবর্তী জুলাই মাসের জেলা উন্নয়ন ও সমন্বয় সভা এলজিইডি, কুমিল্লা তে ০৮/০৭/২০২৪ ইং তারিখে অনুস্ঠিত হয়। এতে প্রধ...
09/07/2024

জুন ক্লোজিং পরবর্তী জুলাই মাসের জেলা উন্নয়ন ও সমন্বয় সভা এলজিইডি, কুমিল্লা তে ০৮/০৭/২০২৪ ইং তারিখে অনুস্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন কুমিল্লা অঞ্চলের সম্মানিত তত্ত্বাবধায়ক প্রকৌশলী মহোদয়, সভাপতিত্ব করেন কুমিল্লা জেলার সু্যোগ্য নির্বাহী প্রকৌশলী মহোদয়। সভায় উপস্থিত কুমিল্লা জেলার ১৭ জেলার উপজেলা প্রকৌশলীগণ, উপসহকারী প্রকৌশলীগণ, বিভিন্ন প্রকল্পের স্টাফগণ। উক্ত সভায় ২০২৪-২৫ অর্থ বছরের রূপরেখা নিয়ে বিস্তর আলোচনা করা হয়। এই নতুন অর্থ বছরে আরও সুচারুভাবে কাজ করার পরিকল্পনা নিয়ে সভাপতি মহোদয় সবার সাথে মতবিনিময় করেন। সভার শেষ এ রোলার চালক মো: দুলাল মিয়ার বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুস্ঠিত হয়।

অদ্য ২৫/০৬/২০২৪ তারিখ কুমিল্লা জেলার উপজেলা প্রকৌশলী  ও নির্বাহী প্রকৌশলী এলজিইডি কুমিল্লা'র মধ্যে ২০২৪-২৫ অর্থ বছরের বা...
25/06/2024

অদ্য ২৫/০৬/২০২৪ তারিখ কুমিল্লা জেলার উপজেলা প্রকৌশলী ও নির্বাহী প্রকৌশলী এলজিইডি কুমিল্লা'র মধ্যে ২০২৪-২৫ অর্থ বছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (APA) স্বাক্ষর অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কুমিল্লা জেলার সুযোগ্য নির্বাহী প্রকৌশলী জনাব মোঃ সায়েদুজ্জামান সাদেক। সভাপতি উক্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের স্বাগত বক্তব্য প্রদান করেন এবং উপজেলা পর্যায়ে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি সম্পর্কে বক্তব্য রাখেন। পরবর্তীতে নির্বাহী প্রকৌশলী উপজেলা প্রকৌশলীদের সাথে চুক্তি স্বাক্ষর করেন।

সবারই জানা যে বৃহত্তর কুমিল্লা জেলায় ১৭টি উপজেলা আছে। এত বিশাল জেলার প্রত্যেকটি উপজেলার প্রতি সুনিবিড় নজর রাখা কষ্টসাধ্য...
22/05/2024

সবারই জানা যে বৃহত্তর কুমিল্লা জেলায় ১৭টি উপজেলা আছে। এত বিশাল জেলার প্রত্যেকটি উপজেলার প্রতি সুনিবিড় নজর রাখা কষ্টসাধ্য হলেও এই বিষয়টি সর্বাধিক গুরুত্ব নিয়ে দেখছেন কুমিল্লা জেলার বর্তমান সুযোগ্য নির্বাহী প্রকৌশলী মহোদয়। তারই ফলশ্রুতিতে আজ ২২/০৫/২০২৪ ইং তারিখে কুমিল্লা জেলার সুযোগ্য নির্বাহী প্রকৌশলী জনাব মোহাম্মদ সায়েদুজ্জামান সাদেক স্যার চৌদ্দগ্রাম, নাঙ্গলকোট, লালমাই ও সদর দক্ষিণ উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শনের উদ্দেশ্যে একটি ঝটিকা সফর করেন। এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা জেলার সিনিয়র সহকারী প্রকৌশলী, স্ব-স্ব উপজেলার উপজেলা প্রকৌশলীগন, জেলা অফিসের সহকারী প্রকৌশলী ও উন্নয়ন কাজের অংশীদার ঠিকাদারগন। পরিদর্শন কালে নির্বাহী প্রকৌশলী মহোদয় ঠিকাদারদের সাথে তাদের বিভিন্ন সমস্যা খুবই মনোযোগ দিয়ে আলোকপাত করেন এবং সেগুলোর অর্থবহ সমাধান প্রদান করেন। এছাড়া গুরুত্বপূর্ণ কিছু সাইট পরিদর্শন করেন। সবাইকে জুন ক্লোজিং এর লক্ষ্য পূরনের জন্য বিশেষ তাগিদ দেন।

উন্নয়ন কাজ পরিদর্শনের ধারাবাহিকতায় আজ ২১/০৫/২০২৪ ইং তারিখে কুমিল্লা জেলার সুযোগ্য নির্বাহী প্রকৌশলী জনাব মোহাম্মদ সায়েদু...
21/05/2024

উন্নয়ন কাজ পরিদর্শনের ধারাবাহিকতায় আজ ২১/০৫/২০২৪ ইং তারিখে কুমিল্লা জেলার সুযোগ্য নির্বাহী প্রকৌশলী জনাব মোহাম্মদ সায়েদুজ্জামান সাদেক স্যার দেবিদ্বার, মুরাদনগর, হোমনা ও চান্দিনা উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা জেলার সিনিয়র সহকারী প্রকৌশলী, স্ব-স্ব উপজেলার উপজেলা প্রকৌশলীগন, জেলা অফিসের সহকারী প্রকৌশলী ও উন্নয়ন কাজের অংশীদার ঠিকাদারগন। পরিদর্শন কালে নির্বাহী প্রকৌশলী মহোদয় বিভিন্ন গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন এবং সামনের জুন ক্লোজিং এর লক্ষ্য পূরনের জন্য বিশেষ তাগিদ দেন।

Address

Dhirendranath Dotto Road
Comilla
3500

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801708123190

Alerts

Be the first to know and let us send you an email when Office of the Executive Engineer, LGED, Cumilla posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Office of the Executive Engineer, LGED, Cumilla:

Share